Brand logo light

নিয়োগ বাণিজ্য

বিপিসির সাবেক পিএস আহম্মদুল্লাহর শত কোটি টাকার সম্পদ, বদলি-বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা মো. আহম্মদুল্লাহকে চলতি মাসের ১৩ তারিখে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঢাকা লিয়াজোঁ অফিসে কর্মরত। তবে তার বদলিকে ঘিরে নতুন করে সামনে এসেছে বিপিসিজুড়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, প্রভাব বিস্তার এবং দুর্নীতির বিস্তৃত অভিযোগ। অভিযোগ রয়েছে, মাত্র সাত বছরের চাকরি জীবনে মো. আহম্মদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিপিসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেনি। কেবল বদলির আদেশ দিয়েই বিষয়টি থামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিতর্কিত নিয়োগ, রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার উত্থান ২০১৯ সালে বিপিসিতে উপ-ব্যবস্থাপক পদে যোগ দেন মো. আহম্মদুল্লাহ। তবে তার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. সামছুর রহমানের ব্যক্তিগত আশীর্বাদেই তিনি চাকরি পান। আহম্মদুল্লাহ একসময় সামছুর রহমানের মেয়ের গৃহশিক্ষক ছিলেন। পাশাপাশি রাজনৈতিক যোগাযোগও তাকে এগিয়ে দেয়। ঝালকাঠি জেলার সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি চাকরিতে যোগ দেন ঢাকা জেলার কোটা ব্যবহার করে। অভিযোগ রয়েছে, এ জন্য তিনি আওয়ামী লীগের দলীয় পরিচয়পত্রও ব্যবহার করেন। একটি প্রত্যয়নপত্রে তাকে ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়। সেখানে তার পরিবারের সদস্যদেরও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী বলা হয়। অভিযোগকারীরা বলছেন, রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই বিপিসিতে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন আহম্মদুল্লাহ। নিয়ম ভেঙে পিএস পদে বহাল বিপিসির চেয়ারম্যানের একান্ত সচিব পদটি সহকারী ব্যবস্থাপক (৯ম গ্রেড) সমমানের হলেও, উপ-ব্যবস্থাপক (৬ষ্ঠ গ্রেড) পদে থেকেও দীর্ঘদিন ওই দায়িত্ব পালন করেছেন আহম্মদুল্লাহ। এমনকি বদলির আগের দিন পর্যন্তও তিনি একই পদে বহাল ছিলেন। ২০২১ সালের ৩ অক্টোবর তাকে চেয়ারম্যানের পিএস পদ থেকে সরিয়ে চট্টগ্রাম কার্যালয়ের হিসাব বিভাগে বদলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, মাত্র একদিনের ব্যবধানে সেই আদেশ বাতিল করিয়ে তিনি পুনরায় আগের পদে ফিরে আসেন। বিপিসির নীতিমালা অনুযায়ী তিন বছর পরপর বদলির বাধ্যবাধকতা থাকলেও তিনি সাত বছরের বেশি সময় একই পদে দায়িত্ব পালন করেন। সম্পদের পাহাড় ও কেরানীগঞ্জের ‘রহস্যময়’ প্লট মো. আহম্মদুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ অবৈধ সম্পদ অর্জন। তার স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে সাড়ে তিন কাঠার একটি প্লট কেনার তথ্য মিলেছে। ২০২১ সালের ১১ নভেম্বর সম্পাদিত একটি সাফ কবলা দলিল অনুযায়ী, প্লটটি বিক্রি করেন চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবু। দলিলে জমির মূল্য দেখানো হয় ৩০ লাখ ৯৬ হাজার টাকা। কিন্তু সরেজমিনে দেখা গেছে, ওই প্লটে ইতোমধ্যে আটতলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনে ঝুলানো সাইনবোর্ডে এখনো লেখা রয়েছে—“বাশার গ্রুপ অব কোম্পানি, আলহাজ আবুল বশর (আবু)”। এ ঘটনায় প্রশ্ন উঠেছে—সরকারি নথিতে মালিকানা নুসরাত জেবিন সিনথীর হলেও বাস্তবে ভবনটির নিয়ন্ত্রণ কার হাতে? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকায় প্রতি কাঠা জমির বাজারমূল্য ৪২ থেকে ৪৭ লাখ টাকা। সে হিসেবে শুধু জমির বর্তমান মূল্যই দেড় কোটি টাকার বেশি। টেন্ডার, বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিপিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আহম্মদুল্লাহ দীর্ঘদিন ধরে বিপিসির টেন্ডার, বদলি ও পদোন্নতি বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন কোম্পানি ও ডিপো থেকে অর্থ আদায় করতেন। বিপিসির ঢাকা রেস্ট হাউসে ভুয়া বিল তৈরি করে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন শিল্পগোষ্ঠীকে বিটুমিন, ক্রুড অয়েল ও ডিজেল আমদানির অনুমোদন পাইয়ে দিতে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া বিপিসির অধীন কোম্পানিগুলোর কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা বলছেন, বদলির ভয় দেখিয়ে ডিপো ইনচার্জদের কাছ থেকেও অর্থ আদায় করা হতো। ব্যাংক হিসাব ও এফডিআর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অভিযোগ রয়েছে, বিপিসির এফডিআর ও এসএনডি হিসাব পরিচালনায়ও প্রভাব খাটিয়েছেন আহম্মদুল্লাহ। তার পছন্দের ব্যাংকগুলোতে বিপিসির বিপুল অঙ্কের অর্থ জমা রাখা হতো বলে অভিযোগ। এমনকি এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতেও বিপিসির হাজার হাজার কোটি টাকা জমা রাখার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব হিসাবের মধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা এখনো উদ্ধার করা যায়নি। ব্যাংকিং সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ‘নিজস্ব বলয়’ গঠনের অভিযোগ বিপিসির বিভিন্ন সূত্র দাবি করেছে, আহম্মদুল্লাহ নিজের জেলা বরিশালের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতেন। চেয়ারম্যান, পরিচালক ও রেস্ট হাউস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে তার ঘনিষ্ঠদের বসানোর অভিযোগ রয়েছে। এছাড়া আত্মীয়-স্বজন ও পরিচিতদের বিপিসির বিভিন্ন ডিপো ও অফিসে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। তার ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত উপ-ব্যবস্থাপক (ডিএলও) মো. আশিক শাহরিয়ারকেও নিয়োগ ও পদোন্নতিতে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, আশিক শাহরিয়ারকে ব্যবহার করে বিভিন্ন ডিপো ও পার্টির কাছ থেকে অর্থ সংগ্রহ করা হতো। দুদকের অনুসন্ধান ও সম্পদ বিবরণী অভিযোগ রয়েছে, মো. আহম্মদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়ে। যদিও সেই অনুসন্ধানের অগ্রগতি প্রকাশ্যে আসেনি। তবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি দুদকে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে মো. আহম্মদুল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে বিপিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে প্রভাব, ভয়ভীতি এবং রাজনৈতিক যোগাযোগের কারণে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি। এখন প্রশ্ন উঠেছে—শুধু বদলি করেই কি শেষ হবে অভিযোগের পর্ব, নাকি রাষ্ট্রীয় সংস্থাগুলো এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তে নামবে?

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0
নেসকো’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ
নেসকোতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তদন্তে বিদ্যুৎ বিভাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেসকো’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ, তদন্তে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচি । বরাজশাহী ভিত্তিক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মোঃ রহমতুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার কারসাজি, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এ. জে. এম. এরশাদ আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা এক অভিযোগপত্রে বলা হয়েছে, নেসকোতে চলমান বিভিন্ন নিয়োগ ও বদলি কার্যক্রমে অনিয়মের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের সাব-স্টেশন অ্যাটেনডেন্ট পদে নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অর্থ লেনদেন, প্রশ্নপত্র ফাঁস এবং প্রভাব খাটিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষার মাত্র এক দিনের মধ্যে ফল প্রকাশ করে ২১৭ জনকে ভাইভার জন্য ডাকা হয়, যা নিয়ে নিয়োগপ্রত্যাশীদের মধ্যেও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, জনপ্রতি প্রায় ৩০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চুক্তি করা হয়েছে। এছাড়াও বদলি বাণিজ্য, পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা এবং অপছন্দের কর্মকর্তাদের দূরবর্তী এলাকায় বদলির অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, উৎকোচের বিনিময়ে পদায়ন ও বদলির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে আসছেন অভিযুক্ত কর্মকর্তা। টেন্ডার অনিয়মের অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ নিয়মিত দরপত্র ছাড়াই ঘনিষ্ঠ ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে তার ঘনিষ্ঠজনদের ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠে এসেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বলা হয়, রাজশাহীতে বহুতল ভবন, ফ্ল্যাট ও জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। অভিযোগকারীদের দাবি, প্রকল্প ও উন্নয়ন খাত থেকে অর্থ আত্মসাতের মাধ্যমে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে। অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চলমান সাব-স্টেশন অ্যাটেনডেন্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আবু হায়াত মোঃ রহমতুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
হানিফুর রহমান
সিলেট সিটি করপোরেশনের ‘মহারাজা’ হানিফুর রহমান: নিয়োগ বাণিজ্য, প্রভাব ও সম্পদ নিয়ে বিস্ফোরক অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনের করিডোরে তার নাম উচ্চারণ করা হয় নিচু স্বরে। সরকারি পরিচয়ে তিনি প্রশাসনিক কর্মকর্তা। তবে ভেতরের অনেক কর্মকর্তা-কর্মচারীর কাছে তিনি পরিচিত “মহারাজা” নামে। দীর্ঘ দুই দশকে একজন সাধারণ কর্মচারী থেকে সিলেট সিটি করপোরেশনের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হয়ে ওঠার পেছনের গল্প ঘিরে রয়েছে অভিযোগ, বিতর্ক এবং অস্বস্তিকর প্রশ্নের দীর্ঘ তালিকা। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), আদালত কিংবা সরকারের কোনো প্রকাশ্য চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। তবুও সিসিকের অভ্যন্তরে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক প্রভাব খাটানো, কনজারভেন্সি খাতে অনিয়ম এবং বিপুল সম্পদ অর্জনের অভিযোগ বহু বছর ধরে আলোচিত। বর্তমানে হানিফুর রহমান সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের পর প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এলেও তার অবস্থান বহাল রয়েছে। এখন প্রশাসকের দায়িত্বে রয়েছেন খান মো. রেজা-উন-নবী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রেজাই রাফিন সরকার।  সাধারণ কর্মচারী থেকে ক্ষমতার কেন্দ্রে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা হানিফুর রহমানের কর্মজীবনের শুরু ছিল সাধারণভাবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় তিনি সোয়ান ফোম কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন। পরে সিলেট সিটি করপোরেশনে অফিস সহকারী পদে চাকরি পান। সে সময় সিসিকে প্রভাবশালী ছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রের দাবি, সেই সময় থেকেই নগর ভবনে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেন হানিফুর রহমান। তবে তার উত্থান সবচেয়ে দৃশ্যমান হয় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আমলে। সিসিকের একাধিক কর্মকর্তা-কর্মচারীর ভাষ্য অনুযায়ী, একই উপজেলার হওয়ায় মেয়রের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিতি পান তিনি। ধীরে ধীরে প্রশাসনিক শাখার পাশাপাশি কনজারভেন্সি বিভাগের নিয়ন্ত্রণও তার হাতে চলে আসে। একটি সিটি করপোরেশনের দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক খাতের ওপর এক ব্যক্তির এমন প্রভাব নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠতে থাকে।  নিয়োগ বাণিজ্যের অভিযোগ সিসিকের অভ্যন্তরীণ একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মাস্টাররোল ও দৈনিকভিত্তিক কর্মচারী নিয়োগে একটি অঘোষিত সিন্ডিকেট সক্রিয় ছিল। অভিযোগ রয়েছে, প্রকৌশল, স্বাস্থ্য, লাইসেন্স ও কনজারভেন্সি শাখায় চাকরি পেতে লাখ লাখ টাকা লেনদেন হতো। সংশ্লিষ্ট কয়েকজন বর্তমান ও সাবেক কর্মচারীর দাবি, দুই মেয়াদে অন্তত চার শতাধিক লোককে মাস্টাররোলে নিয়োগ দেওয়া হয়েছে এবং জনপ্রতি তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। অভিযোগ রয়েছে, বদলি, পদোন্নতি, এমনকি দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের তালিকাও তার অনুমতি ছাড়া হতো না। করোনাকালেও অনিয়মের অভিযোগ ওঠে। কয়েকজন নিরাপত্তাকর্মী অভিযোগ করেন, স্থায়ী চাকরি দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল।  শ্রমিকদের বেতন কাটার অভিযোগ কনজারভেন্সি শাখাকে ঘিরেও রয়েছে গুরুতর অভিযোগ। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মাস্টাররোল শ্রমিকদের বেতন থেকে নিয়মিত অর্থ কেটে রাখা হতো। প্রতি মাসে চার দিনের বেতন বিভিন্ন অজুহাতে কর্তন করা হলেও সেই অর্থ কোথায় যেত, তার কোনো স্বচ্ছ হিসাব কর্মীরা পেতেন না বলে অভিযোগ। সিসিকের কনজারভেন্সি শাখায় প্রায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। কেউ ময়লার গাড়ির শ্রমিক, কেউ নাইটগার্ড, কেউ ডাম্পিং স্টেশনে কর্মরত। অভিযোগ রয়েছে, চাকরি পেতেও তাদের অনেককে অর্থ দিতে হয়েছে।  বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে অনানুষ্ঠানিক অর্থ আদায়ের অভিযোগ সিটি করপোরেশনের প্রায় একশটি ময়লার গাড়ির মধ্যে প্রতিদিন ৬০ থেকে ৬৫টি গাড়ি চলাচল করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, এসব গাড়ি ব্যবহার করে হাসপাতাল, ক্লিনিক, রেস্তোরাঁ ও মার্কেট থেকে অনানুষ্ঠানিকভাবে অর্থ আদায় করা হতো। একাধিক সূত্র আরও দাবি করেছে, উচ্ছিষ্ট খাবার মাছের খামারিদের কাছে বিক্রির মাধ্যমেও অর্থ উপার্জন করা হতো। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।  ‘আর.এম ডেইরি ফার্ম’ ও সম্পদ নিয়ে প্রশ্ন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে হানিফুর রহমানের পরিবারের নামে গড়ে ওঠা “আর.এম ডেইরি ফার্ম” নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা রয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও তার আর্থিক অবস্থা সাধারণ ছিল। বর্তমানে তার পরিবারের মালিকানায় রয়েছে বড় গরুর খামার, মৎস্য প্রকল্প ও বিস্তীর্ণ জমিজমা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফার্মটিতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় দেড় শতাধিক গরু রয়েছে। পাশাপাশি উন্নত জাতের ঘাস চাষ ও মৎস্য খামারও পরিচালিত হচ্ছে। যদিও হানিফুর রহমান অতীতে গণমাধ্যমকে বলেছেন, ডেইরি ফার্মটি তার স্ত্রীর উদ্যোগে পরিচালিত হয় এবং স্ত্রীর পরিবার থেকেও সম্পদের উৎস রয়েছে। ফার্মে ব্যবহৃত কিছু লোহার পিলার নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগ উঠেছে, সিসিকের বিলবোর্ডের খুঁটি দক্ষিণ সুরমা থেকে সরিয়ে সেখানে ব্যবহার করা হয়েছে। তবে তিনি দাবি করেছেন, এসব পিলার চট্টগ্রাম থেকে কেনা হয়েছে।  প্লট বরাদ্দ নিয়েও প্রশ্ন সিসিকের বাগবাড়ি এলাকায় তার স্ত্রীর নামে একটি প্লট বরাদ্দ এবং পরে সেটি সিটি করপোরেশনকে ভাড়া দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগকারীদের দাবি, সরকারি সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনিয়মের সিদ্ধান্ত প্রকাশ হয়নি। হানিফুর রহমান দাবি করেছেন, চাকরিতে যোগদানের আগেই তার স্ত্রী ওই সম্পত্তির মালিক ছিলেন।  ৫৩৫ পানির মিটার গায়েবের তদন্তেও ছিলেন সিসিকের প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫৩৫টি পানির মিটার গায়েব হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতেও সদস্য ছিলেন হানিফুর রহমান। ওই ঘটনায় কয়েকজন কর্মচারী বরখাস্ত হলেও তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল কখনো প্রকাশ হয়নি। এ নিয়েও প্রশ্ন রয়েছে সিসিকের ভেতরে। অভিযোগ অস্বীকার হানিফুর রহমানের সব অভিযোগ অস্বীকার করেছেন হানিফুর রহমান। তার দাবি, তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন। নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ডেইরি ফার্ম সম্পর্কে তিনি বলেন, এটি তার স্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা প্রকল্প। সম্পদের উৎস বৈধ বলেও দাবি তার। তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রশ্ন রয়ে গেছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—একজন সাবেক সেলসম্যান কীভাবে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেন? কীভাবে একটি সিটি করপোরেশনের একজন প্রশাসনিক কর্মকর্তা এতটা প্রভাবশালী হয়ে উঠলেন যে নগর ভবনের ভেতরে তাকে “অঘোষিত সম্রাট” হিসেবে আখ্যা দেওয়া হয়? সুশাসনকর্মীদের মতে, এসব প্রশ্নের উত্তর মিলতে পারে কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। তারা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির নেটওয়ার্ক ভাঙতে হলে শুধু ব্যক্তি পরিবর্তন যথেষ্ট নয়। প্রয়োজন জবাবদিহি, প্রশাসনিক সংস্কার এবং স্বচ্ছ তদন্ত। অন্যথায় ব্যক্তি বদলালেও কাঠামোগত অনিয়ম অটুট থেকে যাবে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
দুর্নীতি দমন কমিশন
স্বাস্থ্য অধিদফতরে নিয়োগ বাণিজ্যে ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : করোনা মহামারিকালে মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে চলমান অনুসন্ধানে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্তে উঠে এসেছে, এসব নথিপত্রে কথিত নিয়োগ বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। এতে স্বাস্থ্য অধিদফতরের একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তার জড়িত থাকার অভিযোগও সামনে আসছে। জানা গেছে, করোনার জরুরি পরিস্থিতিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট এবং ১ হাজার ৮০০ জন টেকনিশিয়ান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ করে ১৬১ জন প্রার্থীর কাছ থেকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. শামিউল ইসলাম সাদির নেতৃত্বে একটি সিন্ডিকেট এই নিয়োগ প্রক্রিয়াকে ব্যবহার করে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে। পাশাপাশি অবৈধভাবে শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে স্বাস্থ্য অধিদফতরে গত সপ্তাহে আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠানো হয়েছে। দুদক শুধু নিয়োগ বাণিজ্য নয়, করোনাকালে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কেনাকাটায় অনিয়মসহ একাধিক দুর্নীতির অভিযোগও তদন্ত করছে।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ

বাসসের এমডি ও ৪ শ সাংবাদিকের নামে ভূয়া বিল ভাউচার: নিয়োগ বানিজ্য, অনিয়ম ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-কে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের প্রথম পর্ব প্রকাশের পর নতুন করে সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। দ্বিতীয় পর্বে উঠে এসেছে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে সাংবাদিক ভাতা উত্তোলন, একই দিনে একাধিক কর্মশালার নামে অর্থ আত্মসাৎ এবং একটি সুসংগঠিত আর্থিক নেটওয়ার্কের অভিযোগ।অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর হস্তক্ষেপ , নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও ফারুক ওয়াসিফের দ্রুত অপসারণ দাবি দাবি জানিয়েছেন। ফারুক ওয়াসিফ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর  পিআইবির মহাপরিচালক পদে যোগদান করেই শুরু করেন দুর্নীতির বানিজ্য। বিধি বর্হিভূত ভাবে পরিচালক, উপ-পরিচালক, সিনিয়র রিসার্চ অফিসার, সিনিয়র প্রশিক্ষক সহ বিভিন্ন পদে অস্থায়ী ভাবে তার বন্ধু, বান্ধবী ও আত্মীয়দের-কে নিয়োগ দিতে থাকেন। এই নিয়োগের বিষয়ে পিআইবির স্থায়ী কর্মকর্তা কর্মচারী আপত্তি তুললে তাদের উপর খড়ক নেমে আসে। তিনি তখন দম্ভোক্তি করে বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব আমার খুবই কাছের লোক, পিআইবির বিষয়ে আমি যা বলব তাই হবে। আমার সিদ্ধান্তের বাহিরে বোর্ড ও মন্ত্রনালয়ের কিছু করার ক্ষমতা রাখে না। সুতরাং আমার কাজে যারা প্রশ্ন তুলবে তাদের চাকুরী নট করে দেব। নিয়োগ বানিজ্য:  ফারুক ওয়াসিফ বিধি বর্হিভূত ভাবে মোট ৩৯জন লোক অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করেছেন। নিয়োগ পেয়েছে যারা তারা মহাপরিচালকের বন্ধু, ঘনিষ্ঠ বান্ধবী ও আত্মীয়। বিভিন্ন জনের নিকট থেকে মোটা উৎকোচের বিনিময়ে চাকুরী স্থায়ী করার শর্তে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদান করেন। মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর চুরি, দুর্নীতি ও অবৈধ নিয়োগ নিয়ে আপত্তি জনালে হিসাব রক্ষক (চ.দা) মোঃ আলী হেসেন-কে বিনা অপরাধে চাকুরী থেকে অবসর দেয়া হয়। অনিয়মের বিরুদ্ধে কথা বলায় পরিচালক (প্রশিক্ষক) চ.দা. পারভীন সুলতানা রাব্বী-কে  মন্ত্রনালয়ে ভুল বুঝিয়ে নিমকো-তে বদলী করা হয়। কাউকে অন্য শাখায় বদলী করা হয়। কাউকে কর্মহীন করে রাখা হয়েছে। পিআইবিতে বর্তমানে চাকুরী হারানোর বিষয়ে অনেকেই আতঙ্কে আছেন।  বোর্ড মিটিং-এ কিছু বোর্ড মেম্বার-কে ম্যানেজ করে ৩৯ জন অস্থায়ী-কর্মকর্তা কর্মচারীকে স্থায়ী করার জন্য বোর্ডেএ উপস্থাপন করা হয়। কিন্তু ফারুক ওয়াসিফ-এর চালাকি বোর্ড মেম্বারদের চোখে ধরা পড়ে যায়। বোর্ড বলে দেয় বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করে পুনরায় বোর্ডে উপস্থাপন করার জন্য। ফলে মহাপরিচালকের মাথা নষ্ঠ হয়ে যায়। নামে মাত্র নিয়োগ বিধি মানার জন্য সম্প্রতি তার নিয়োগকৃত অস্থায়ীদের স্থায়ী করার জন্য জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। জরুরী সিলেকশন কমিটি ডেকে মোটা উৎকোচ গ্রহন করে স্থায়ী পদে নিয়োগ প্রদান করার জোর তৎপরতা চলছে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি অতি গোপনে তার বন্ধু অস্থায়ী ভাবে নিয়োগকৃত পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘনিষ্ঠ বান্ধবী সহযোগী অধ্যাপক মনিরা শরমিন, উপ-পরিচালক (প্রশা:) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর, সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহ-সম্পাদক গোলাম মর্তুজা, অবৈধ হিসাব অফিসার মো. ফকরুল ইসলাম-কে নিয়ে সন্ধ্যার পর কাজ করে যাচ্ছেন। এই সব কাজে সহযোগিতা করছে পিআইবির সুবিধাভোগী কয়েকজন কর্মকর্তা এর মধ্যে এক জন অবসর গ্রহণকারী হিসাব অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী যাকে বর্তমান মহাপরিচালক বিধিবর্হিভূত ভাবে অস্থায়ী ভাবে উচ্চ বেতনে উপ-পরিচালক প্রশাসন পদে বসিয়ে অবৈধ ভাবে আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব দিয়ে চুরি, দুর্নীতি ও লুটপাট করে যাচ্ছেন। এই মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর মাধ্যমে  মহাপরিচালক ভূয়া বিল ভাউচার তৈরী করে সকল অবৈধ লেনদেন সকল চুরি, দুর্নীতি করে যাচ্ছেন। এ ছাড়া আইবাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দকৃত বিভিন্ন খাতে অব্যয়িত এক কোটি বার লক্ষ টাকা অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করে রাখা হয়েছে। বিভিন্ন খাতে বরাদ্দকৃত এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা হচ্ছে। অবৈধ ভূয়া আয়ন ব্যয়ন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর-কে সহযোগীতা করছেন বর্তমান মহাপরিচালকের অস্থায়ী ভাবে নিয়োগকৃত পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহ-সম্পাদক গোলাম মর্তুজা, অবৈধ হিসাব অফিসার মো. ফকরুল ইসলাম সহ কয়েকজন। মধ্যে পিআইবি-কে ধংসের অন্যতম কর্মকর্তা টেকনিক্যাল সুপারভাইজার আফতাবউদ্দিন ভূইয়া যিনি আওয়ামিলীগের নিয়োগকৃত। তিনি পিআইবির টেন্ডার সংক্রান্ত সকল কাজের হোতা বিভিন্ন প্রতিষ্টানের যোগসাজসে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, লুটপাট ও অসাধু কর্মকান্ডের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। তার পুরস্কার হিসেবে ফারুক ওয়াসিফ শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রী না থাকা সর্ভেও তাকে নিয়োগ বিধি লঙন করে পরিচালনা বোর্ড-কে অবহিত না করে প্রকৌশলী পদে পদন্নোতি প্রদান করেন। প্রশাসনের সকলকাজ কর্ম তার মাধ্যমে চলে। কারন ডিজি যাদের নিয়োগ প্রদান করেছেন তারা কোন কাজ কর্ম জানেন না। এই দুর্নীতিবাজ টেকনিক্যাল সুপারভাইজার আফতাবউদ্দিন ভূইয়া সকল চুরি, দুর্নীতি, লুটপাট ও অসাধু কর্মকান্ডের একমাত্র সহযোগী। উল্লেখ্য, পিআইবির সকল অবৈধ লেনদেনের টাকা তার ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ-কে অগ্রিম প্রদানের মাধ্যমে টাকা আত্মসাত করেছেন। একই দিনে ৪ কর্মশালা,কোটি টাকার ভুয়া বিল ১৮-১৯ ফেব্রুয়ারি-২০২৫ তারিখে তারুণ্যের উৎসব, জুলাই গণ অভ্যুত্থান: সংহতি ও প্রত্যাশা বিষয়ক সেমিনার, গণ আন্দোলনের দিশা ও দর্শণ বিষয়ক সেমিনারের নামে একই দিনে ৪-টি কর্মশালা দেখিয়ে তেইশ লক্ষ সাতানব্বই হাজার পাঁচ শত টাকার ভুয়া বিল ভাউচরের মাধ্যমে টাকা আত্মসাত করেছেন।  ১৮-১৯ ফেব্রুয়ারি-২০২৫ একই তারিখে তারুণ্যের উৎসব নামে পাচঁ লাখ তিয়াত্তর হাজার  টাকা আত্মসাত করা হয়েছে। সঙ্গীত সন্ধ্যা নামে অনুষ্ঠান দেখিয়ে আদনান কাইয়ুম গ্রুফ লিডার নবজাগরাণ সঙ্গিত নিকেতন, বারিধারা ঢাকা নামে এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভুয়া বিল করে টাকা আত্মসাত করা হয়েছে। ভুয়া বিল ভাউচার বানিয়ে চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশ টাকা আত্মসাত পিআইবিতে আধুনিক অডিটোরিয়াম ও সেমিনার রুম থাকা সত্বেও সাউন্ড সিস্টেম, আলোক সজ্জা দেখিয়ে বর্তমান বাংলা লিঃ নামে ২ লাখ ৫০ হাজার টাকার ভুয়া বিল করে টাকা আত্মসাত করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানে দুই বার গেট সাজানোর নামে টাকা আত্মসাত করা হয়েছে। ১৮-১৯ ফেব্রুয়ারি-২০২৫ একই তারিখে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান চলচ্চিত্র, আলোক চিত্র ভিডিও প্রদর্শনীর নামে ভুয়া বিল ভাউচার বানিয়ে চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশ টাকা আত্মসাত করা হয়েছে। বাস্তবে এর কিছুই হয় নাই। গণ আন্দোলনের দিশা ও দর্শণ বিষয়ক সেমিনারের নামে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশ টাকা আত্মসাত:  ১৮-১৯ ফেব্রুয়ারি-২০২৫ একই তারিখে অনুষ্ঠিত গণ আন্দোলনের দিশা ও দর্শণ বিষয়ক সেমিনারে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশ টাকা আত্মসাত করা হয়েছে। এর মধ্যে ২০০ সাংবাদিককে ভাতা ও যাতায়াত পরিশোধের ভূয়া স্বাক্ষরের বিল করে টাকা আত্বসাত করা হয়েছে। এবং এই ভূয়া বিলের মধ্যে আলোচকদের সম্মানী দেখিয়েছেন মাহবুব মোর্শেদ ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা, মো: মাঈনুল ইসলাম সাংবাদিক বাংলাভিশন, ওবায়দুল হক সহযোগী অধ্যাপক চ.বি, শহীদুল্লাহ লিপন অধ্যাপক, চ. বি, খান মোহাম্মদ বাহাদুর, অধ্যাপক সোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এদের নামে  ১ লাখ টাকা ভূয়া বিল বানিয়ে টাকা আত্মসাত করা হয়েছে। বাস্তবে এই সব আলোচকরা অনুষ্ঠানে আসেই নাই। জুলাই গণ অভ্যুত্থান: সংহতি ও প্রত্যাশা বিষয়ক সেমিনারের নামে ৬ লাখ ৯১ হাজার পাচঁশত টাকা আত্মসাত: গত ১৮-১৯ ফেব্রুয়ারি-২০২৫ একই তারিখে অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান: সংহতি ও প্রত্যাশা বিষয়ক সেমিনারের নামে ৬ লাখ ৯১ হাজার পাচঁশত টাকা আত্মসাত করা হয়েছে। এখানেও ২০০ জন সাংবাদিক ও ছাত্র দেখিয়ে তাদের ভূয়া স্বাক্ষর করে ভাতা ও যাতায়াত বিল এবং খাবার ও আনুসঙ্গিক ভুয়া বিল করে টাকা আত্বসাত করা হয়েছে। Camera & Crowd: Covering Revolution নামে আলোচনা ও মতবিনিময় সভা দেখিয়ে ৫৫,০২৫ টাকা আত্মসাৎ: এ ছাড়া ২ সেপ্টেম্বর-২০২৫ তারিখে Camera & Crowd: Covering Revolution নামে আলোচনা ও মতবিনিময় সভা দেখিয়ে ৫৫,০২৫ টাকা ফারুক ওয়াসিফের ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ ভূয়া বিল ভাউচার দাখিলের মাধ্যমে উক্ত টাকা আত্মসাত করেন। এই বিল গত ৪ সেপ্টেম্বর-২০২৫ তারিখে দাখিল করে একদিনের মধ্যে অস্থায়ী ভাবে নিয়োগকৃত পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপ-পরিচালক (প্রশাঃ) মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর, হিসাব অফিসার মো. ফকরুল ইসলাম ও মহাপরচালক ফরুক ওয়াসিফ চূড়ান্ত ভাবে পাশ করেন। তদন্ত করলে মাহাপরিচালক ফারুক ওয়াসিফ ১৫ মাসের দায়িত্ব পালন কালে কোটি কোটি টাকা অনিয়ম মন্ত্রনালয় ও পরিচালনা বোর্ড-কে বোকা বানিয়ে স্থায়ী ও দক্ষ কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দিয়ে এই চুরি, দুর্নীতির মহা উৎসব চালিয়ে যাচ্ছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আমন্ত্রনে গত ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ২০২৫ সালের ২২ নভেম্বর তারিখে সরকারী খরচে ফারুক ওয়াসিফ আজার বাইজান সফর করেন। এই সফরের আগের দিন কোন মন্ত্রনালয়ের কোন জিও, অনুমোদনের কোন কাগজ পত্র নোট ছাড়াই তার পিএ নামে ৬৫,০০০ টাকার চেক ইস্যু করে টাকা উত্তোলন করেন ফারুক ওয়াসিফ-কে প্রদান করা হয়। টেন্ডার ছাড়াই সংস্কার কাজ  এ ছাড়া কোন প্রয়োজন ছাড়াই ৬ষ্ঠ তলা ভবনের ৩য় তলায় টেন্ডার ছাড়া কিছু মেরামত ও পরিবর্তনের কাজ দেখিয়ে ৭০ লক্ষ টাকার বিল পরিশোধের নামে ৫০% টাকা আত্মসাত করেছে মহাপরিচালক। একই বিল্ডিং এর ২য় তলায় মেরামত ও পরিবর্তন দেখিয়ে ৯০ লক্ষ টাকার বিল পরিশোধের নামে ৪০ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে।  অডিট নির্দেশ অমান্য ও তহবিল স্থানান্তর গত ২০২৩-২৪ অর্থ বছরের সরকারী অডিট চলাকালীন সময়ে পিআইবির বিভিন্ন ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লক্ষ টাকা জমা ছিল। সরকারী অডিটের নির্দেশ ছিল উক্ত টাকা সরকারী তহবিলে জমা করা। কিন্তু অবৈধ ভূয়া আয়ন ব্যয়ন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরীর কু- পরামর্শে উক্ত টাকা সরকারী তহবিলে জমা না করে ডিজি ইচ্ছামত ব্যয় করে যাচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা যায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধা প্রাপ্ত কথিত বুদ্ধিজীবি মোন্তাছির মামুন, শাহরীয়ার কবীর, সাংবাদিক বোরহান কবীর, মোজাম্মেল বাবু, নাইমুল ইসলাম খান ও মুন্নিসাহা-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ফারুক ওয়াসিফ, বন্ধু গোলাম মুর্শেদ, মুন্না, মনিরা শরমিন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিকের ঘনিষ্ঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক খোরশেদ আলমের তৃতীয় স্ত্রী সিফাত তাসনিম, সহ-সম্পাদক গোলাম মুতুর্জা সহ কয়েক জন অস্থায়ী আওয়ামী ঘরনার কর্মকর্তাকে নিয়ে পিআইবিতে স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মী করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। পিআইবির ডরমিটরিতে মদপান ও অসামাজিক কাজ: পিআইবির ডরমিটরিতে নিয়ম ভেঙ্গে সাংবাদিকদের থাকতে না দিয়ে মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অস্থায়ী পরিচালক (প্রশাঃ) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও অস্থায়ী উপ-পরিচালক (প্রশা:) নাছির উদ্দীন চৌধুরীর আত্মীয় স্বজনকে বিনা ভাড়ায় দিনের পর দিন থাকেন। এটা পিআইবির ইতিহাসে নজির বিহীন ঘটনা। মহাপরিচালক অফিস সময়ের পর পিআইবির ডরমিটরিতে প্রায়ই বন্ধু বান্ধবী নিয়ে মদ ও অসামাজিক কাজে লিপ্ত থাকেন। মাঝে মধ্যে মদ্যপান করে মাতাল অবস্থায় তার ঘনিষ্ঠ বন্ধু অস্থায়ী কর্মকর্তাদের সহায়তায় তার নিজস্ব নিয়োগকৃত ড্রাইভার রাসেল বাসায় পৌছাইয়া দেন। এই ডিজি পিআইবির পরিবেশ-কে কলুষিত করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ফারুক ওয়াসিফ মহাপরিচালক হিসাবে পিআইবিতে যোগদানের পর মদপানের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের নিকট থেকে টাকা হাওলাদ নিতেন। কিন্তু কখনো টাকা ফেরৎ দেন নাই। এখনো ৮/১০ জন তার নিকট টাকা পাওনা আছে সে টাকা ফেরৎ চাওয়ার কেহ সাহস পা না। বর্তমানে তার নিয়োগকৃত অস্থায়ী সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদের নামে অগ্রিম দেখিয়ে ট্রেনিং, সেমিনার, মিটিং ও অফিস আপ্যায়ন এর ভুয়া বিল করে নিয়মিত মদপানের অর্থ সংগ্রহ করেন। এখন সে আর কারও কাছ থেকে হাওলাত নিতে হয় না। বিভিন্ন টেনিং ও সেমিনারে তার বাহিনী ও ফারুক ওয়াসিফ প্রশিক্ষনের অংশগ্রহণকারী সাংবাদিকদেরসাথে দুর্ব্যবহার করেন। সদ্য সমাপ্ত একটি সমাপানী অনুষ্ঠানেও এ ঘটনা ঘটে। তদন্ত ও  ফারুক ওয়াসিফের দ্রুত অপসারণ দাবি দুর্নীতিবাজ পিআইবির মহা পরিচালক ফারুক ওয়াসিফের দ্রুত অপসারণ ও দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তথ্যমন্ত্রীর নিকট সাংবাদবক সমাজ ও পিআইবির জাতীয়তাবাদ আদর্শের কর্মকর্তা ও কর্মচারীরা।  দুর্নীতির তথ্যবলীর প্রমান হিসাবে ভূয়া বিল ভাউচারের কপিসহ সকল প্রমানাদী প্রতিবেদকের হাতে রয়েছে। অভিযুক্তদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন জরুরি বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম, কৃষি ব্যাংকে নূরুল আমিন: ব্যাংক খাতে নতুন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0