মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে হলেও এর অর্থনৈতিক অভিঘাত ইতোমধ্যেই অনুভূত হতে শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পঞ্চম দিনে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। এই অঞ্চল বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র হওয়ায় যুদ্ধের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে তা একটি চেইন রিঅ্যাকশন তৈরি করে, যার প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৩ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।
অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম দ্রুতই ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। এই রুট দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে।
একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ট্যাঙ্কার, কাতারের এলএনজি স্থাপনা এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে, যা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অনিশ্চিত করে তুলেছে।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসে। এই গ্যাসের বড় অংশ এলএনজি হিসেবে আমদানি করা হয় কাতার ও ওমান থেকে।
কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান মনে করেন, আমদানি নির্ভরতার কারণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বাংলাদেশের জ্বালানি মজুদ সীমিত।
তার ভাষায়,
“আমাদের কাছে যে তথ্য আছে তাতে ডিজেলের মজুদ প্রায় দুই সপ্তাহের মতো। বেশিরভাগ জ্বালানির মজুদই দুই থেকে ছয় সপ্তাহের বেশি নয়।”
তিনি বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং আমদানি উৎস বহুমুখীকরণের ওপর জোর দেন।
জ্বালানির সরবরাহ ব্যাহত হলে বিদ্যুৎ উৎপাদনেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে শিল্পকারখানা, উৎপাদন ও ব্যবসা কার্যক্রমে প্রভাব পড়বে।
বাংলাদেশের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু ভারতের জ্বালানি সরবরাহও মূলত মধ্যপ্রাচ্য থেকে আসে, যা হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
ফলে জ্বালানি সংকট দেখা দিলে তা শিল্প উৎপাদন, রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের ওপর অনেকটাই নির্ভরশীল। যুদ্ধের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে শিপিং কোম্পানিগুলো অতিরিক্ত ‘ওয়ার রিস্ক সারচার্জ’ আরোপ করে।
এর ফলে পণ্য পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়ে যায়।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানির দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো উৎপাদন ব্যবস্থায়।
তিনি জানান, সমুদ্রপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
জ্বালানির দাম বাড়লে সারের উৎপাদন ও আমদানির খরচও বাড়ে। বাংলাদেশ তার প্রয়োজনীয় সারের একটি বড় অংশ আমদানি করে কাতার ও সৌদি আরব থেকে।
যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এছাড়া জ্বালানি সংকটের কারণে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদনও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে খাদ্য উৎপাদন কমে গিয়ে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স। বর্তমানে প্রায় এক কোটির বেশি বাংলাদেশি বিদেশে কর্মরত, যার বড় অংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় ৬০ লাখের বেশি বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে কাজ করছেন।
যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ কমে যেতে পারে। অতীতে কুয়েত যুদ্ধের সময় হাজার হাজার বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হয়েছিল।
তবে স্বল্পমেয়াদে রেমিট্যান্স প্রবাহে বড় প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণের কথা জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সাশ্রয়ী ব্যবস্থাপনা চালু রাখলে বর্তমান মজুত দিয়ে অন্তত মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূ-রাজনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য এখনই কৌশলগত পদক্ষেপ নেওয়া জরুরি।
এর মধ্যে রয়েছে
বিকল্প জ্বালানি উৎস খোঁজা
আমদানি উৎস বহুমুখীকরণ
কৌশলগত জ্বালানি মজুত বৃদ্ধি
অপ্রয়োজনীয় ব্যয় কমানো
অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
মামুনুর রশীদ নোমানী,বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগর প্রশাসনিক প্রতিষ্ঠান বরিশাল সিটি করপোরেশন এর নির্বাচন স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সমানভাবে তাৎপর্যপূর্ণ হবে।ইতিমধ্যে নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিন এবং চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরেই বরিশাল নগরজুড়ে এখন এক ধরনের নীরব রাজনৈতিক উত্তাপ। চায়ের দোকান থেকে শুরু করে নদী তীরের আড্ডা—সবখানেই আলোচনা একটাই: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কে হচ্ছেন বিএনপির প্রার্থী? দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশন শুধু একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি বরিশালের রাজনৈতিক স্পন্দনের কেন্দ্র। আর তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সম্ভাব্য মনোনয়ন ঘিরে শুরু হয়েছে জল্পনা–কল্পনা, হিসাব–নিকাশ আর ভেতরের নীরব লবিং। দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অবস্থান ও কৌশল রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দলটির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছেন। বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা : বিএনপির ভেতরে কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক জনপ্রতিনিধির নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কে এম শহিদুল্লাহ,বরিশাল মহানগর বিএনপি'র সাবেক সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ,বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন,বিএনপি নেতা এবায়েদুল হক চান ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম খান রাজন। এছাড়া বরিশাল মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ- সভাপতি ও বি এম কলেজ এর সাবেক জি এস এ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম আলোচনায় রয়েছেন। অভিজ্ঞতার পাল্লা ভারী: দলীয় সূত্র বলছে, এবার প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা। নির্দিষ্ট কেউকে ঘিরেই আলোচনা সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন নেতা নীরবে মাঠ গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা, অতীত রাজনৈতিক ভূমিকা এবং জনসম্পৃক্ততা এসব বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। চূড়ান্ত মনোনয়নের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। অন্যদিকে দলীয় একটি সূত্র জানায়, এবার বিএনপিকে এমন প্রার্থী দিতে হবে যিনি সর্বস্তরে গ্রহণযোগ্য। কারণ, মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সম্ভাব্য প্রার্থীদের বিষয়টিও রাজনৈতিক সমীকরণে বিবেচনায় রাখতে হবে। দলীয় কৌশল ও চ্যালেঞ্জ : বিএনপি সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নির্বাচন অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে প্রার্থী নির্ধারণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে— *ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভুমিকা, *জেল জুলম,মামলা হামলা নির্যাতন, *রাজনৈতিক অবস্থান। এসব বিষয় গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালে দলীয় ঐক্য ধরে রাখা এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। অতীতের নির্বাচনে বিভক্তি বা বিদ্রোহী প্রার্থীর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। ভোটারদের প্রত্যাশা : বরিশাল নগরবাসীর প্রধান দাবি— * জলাবদ্ধতা নিরসন, * সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, * পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, * কর্মসংস্থান ও ব্যবসাবান্ধব পরিবেশ, মেয়র প্রার্থীদের জন্য এসব ইস্যু হবে নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে।চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও দলীয় কৌশলই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থী ঘোষণার পর নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বরিশালের রাজনীতির বাতাসে ইতিমধ্যেই নির্বাচনী সুর। বিএনপি শক্ত প্রার্থী দিলে নগর রাজনীতিতে জমে উঠতে পারে লড়াই।এখন সবার দৃষ্টি কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। কে হবেন বিএনপির ‘নগর সেনাপতি’তার উত্তর মিললেই বরিশাল সিটির নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে। উল্লেখ্য,বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে ২০১৩ সালে আওয়ামীলীগের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন তৎকালীন মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।২০১৮ সালে আলহাজ্ব মজিবর রহমান সরোয়ার দল থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন।ভোট ডাকাতির মাধ্যমে মেয়র নির্বাচিত হোন সাদিক আব্দুল্লাহ। ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসরায়েলি কর্মকর্তা জানান, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইসরায়েলের চ্যানেল ১২ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমও সরকারি সূত্রের বরাতে জানায়, খামেনির মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে, এই দাবি প্রকাশ পাওয়ার পর পরই ইরান সরকার কঠোর ভাষায় তার নেতার জীবিত থাকার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলম জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি এখনো বেঁচে আছেন এবং তিনি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আরও বলা হয়, তিনি দেশের সেনাবাহিনী এবং সরকারের নেতা হিসেবে দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন:ইরানের গণমাধ্যমের দাবি এদিকে, এনবিসিতে সম্প্রতি একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।” তার এই বক্তব্যের মাধ্যমে ইরান আবারও তাদের নেতার বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত করেছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বা শূন্যতা তৈরি হতে পারে, তবে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এর পাশাপাশি, ইরান সরকার তাদের সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে প্রাথমিকভাবে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেয়নি। এ ঘটনার পর বিশ্বের নজর তেহরানে, এবং এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে হলেও এর অর্থনৈতিক অভিঘাত ইতোমধ্যেই অনুভূত হতে শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পঞ্চম দিনে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। এই অঞ্চল বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র হওয়ায় যুদ্ধের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে তা একটি চেইন রিঅ্যাকশন তৈরি করে, যার প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। জ্বালানি বাজারে অস্থিরতা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৩ ডলার ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম দ্রুতই ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। এই রুট দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ট্যাঙ্কার, কাতারের এলএনজি স্থাপনা এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলার খবর পাওয়া গেছে, যা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অনিশ্চিত করে তুলেছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আসে। এই গ্যাসের বড় অংশ এলএনজি হিসেবে আমদানি করা হয় কাতার ও ওমান থেকে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান মনে করেন, আমদানি নির্ভরতার কারণে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বাংলাদেশের জ্বালানি মজুদ সীমিত। তার ভাষায়, “আমাদের কাছে যে তথ্য আছে তাতে ডিজেলের মজুদ প্রায় দুই সপ্তাহের মতো। বেশিরভাগ জ্বালানির মজুদই দুই থেকে ছয় সপ্তাহের বেশি নয়।” তিনি বিকল্প জ্বালানি উৎস খোঁজা এবং আমদানি উৎস বহুমুখীকরণের ওপর জোর দেন। বিদ্যুৎ ও শিল্পখাতে সম্ভাব্য প্রভাব জ্বালানির সরবরাহ ব্যাহত হলে বিদ্যুৎ উৎপাদনেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে শিল্পকারখানা, উৎপাদন ও ব্যবসা কার্যক্রমে প্রভাব পড়বে। বাংলাদেশের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু ভারতের জ্বালানি সরবরাহও মূলত মধ্যপ্রাচ্য থেকে আসে, যা হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে জ্বালানি সংকট দেখা দিলে তা শিল্প উৎপাদন, রপ্তানি এবং অভ্যন্তরীণ বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। আমদানি-রপ্তানি বাণিজ্যে সংকট বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের ওপর অনেকটাই নির্ভরশীল। যুদ্ধের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে শিপিং কোম্পানিগুলো অতিরিক্ত ‘ওয়ার রিস্ক সারচার্জ’ আরোপ করে। এর ফলে পণ্য পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়ে যায়। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানির দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো উৎপাদন ব্যবস্থায়। তিনি জানান, সমুদ্রপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব জ্বালানির দাম বাড়লে সারের উৎপাদন ও আমদানির খরচও বাড়ে। বাংলাদেশ তার প্রয়োজনীয় সারের একটি বড় অংশ আমদানি করে কাতার ও সৌদি আরব থেকে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ চেইন বিঘ্নিত হলে কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এছাড়া জ্বালানি সংকটের কারণে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদনও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে খাদ্য উৎপাদন কমে গিয়ে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। রেমিট্যান্সের ওপর সম্ভাব্য প্রভাব বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স। বর্তমানে প্রায় এক কোটির বেশি বাংলাদেশি বিদেশে কর্মরত, যার বড় অংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় ৬০ লাখের বেশি বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্যে কাজ করছেন। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ কমে যেতে পারে। অতীতে কুয়েত যুদ্ধের সময় হাজার হাজার বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হয়েছিল। তবে স্বল্পমেয়াদে রেমিট্যান্স প্রবাহে বড় প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকারের প্রস্তুতি পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি সাশ্রয় নীতি গ্রহণের কথা জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সাশ্রয়ী ব্যবস্থাপনা চালু রাখলে বর্তমান মজুত দিয়ে অন্তত মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূ-রাজনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য এখনই কৌশলগত পদক্ষেপ নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে বিকল্প জ্বালানি উৎস খোঁজা আমদানি উৎস বহুমুখীকরণ কৌশলগত জ্বালানি মজুত বৃদ্ধি অপ্রয়োজনীয় ব্যয় কমানো অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব শুধু জ্বালানি বাজারেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei নিহত হওয়ার খবরে দেশজুড়ে তীব্র শোক ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। রাজধানী Tehranসহ বিভিন্ন শহরে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News Agency জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সূর্য ওঠার আগেই বিপুল সংখ্যক মানুষ তেহরানের রেভোলিউশন স্কয়ারের দিকে জড়ো হতে শুরু করেন। অনেকে বুক চাপড়ে শোক প্রকাশ করেন এবং আকাশের দিকে তাকিয়ে খামেনিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, সিরাজ ও ইয়াসুজসহ বিভিন্ন শহরে খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। প্রতিবাদ ছড়িয়ে পড়ে ইরাকের রাজধানী Baghdad ও পবিত্র শহর Karbalaতেও। পাশাপাশি কাশ্মীর অঞ্চলেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী Karachiতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার বিবরণ গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও প্রশাসনিক স্থাপনায় ইসরায়েলি-মার্কিন যৌথ বাহিনী হামলা চালায় বলে জানানো হয়েছে। এতে আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানের পাল্টা জবাব ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরান তাৎক্ষণিক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটি ইসরায়েলের রাজধানী Tel Avivসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে।
আল জাজিরা: কয়েক মাস ধরে চলা উত্তেজনা এবং পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষের পর ইসলামাবাদের প্রতিরক্ষামন্ত্রী প্রতিবেশীদের "খোলা যুদ্ধ" ঘোষণা করার পর আফগানিস্তানের তালেবান নেতারা বলেছেন যে তারা আলোচনায় আগ্রহী। শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহর, যেখানে তালেবান নেতারা অবস্থান করছেন, সেখানে হামলা চালিয়েছে, পাশাপাশি অন্যান্য শহরগুলিতেও, সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের সাথে "সর্বাত্মক সংঘাত" ঘোষণা করেছেন, X-তে পোস্ট করেছেন: "এখন আমাদের এবং আপনার মধ্যে খোলা যুদ্ধ।" আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে তালেবান নেতারা সহিংসতার অবসান ঘটাতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। "ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান সর্বদা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে, এবং এখন আমরাও আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চাই," মুজাহিদ বলেছেন। গত সপ্তাহান্তে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর বৃহস্পতিবার সীমান্তে আফগান প্রতিশোধমূলক হামলা শুরু হয়, যা পাকিস্তানের দাবির উপর দীর্ঘস্থায়ী উত্তেজনা বৃদ্ধি করে যে আফগানিস্তান পাকিস্তানি তালেবান যোদ্ধাদের আশ্রয় দেয়। আফগানিস্তান তা অস্বীকার করে। মুজাহিদ বলেন, বৃহস্পতিবার রাতে কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার কিছু অংশে এবং শুক্রবার পাকতিয়া, পাকতিকা, খোস্ত এবং লঘমানে পাকিস্তানি বিমান হামলা চালানো হয়েছে। এর পর বৃহস্পতিবার গভীর রাতে তাদের ভাগাভাগি সীমান্ত বরাবর উত্তর-পশ্চিম পাকিস্তানে পাকিস্তানি সামরিক অবস্থান এবং স্থাপনাগুলিতে আফগান ড্রোন হামলা শুরু হয়। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানি বিমান ও স্থল অভিযানে আফগান বাহিনীর কমপক্ষে ২৭৪ জন সদস্য এবং সহযোগী যোদ্ধা নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে, যেখানে ১২ জন পাকিস্তানি সৈন্য নিহত এবং ২৭ জন আহত হয়েছে। অভিযানে একজন পাকিস্তানি সৈন্য নিখোঁজ রয়েছে। মুজাহিদ বিপুল সংখ্যক আফগান সৈন্যের হতাহতের দাবিকে "মিথ্যা" বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে ২৩ জনের মৃতদেহ আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যে "অনেক" পাকিস্তানি সৈন্যকে বন্দী করা হয়েছে। তিনি বলেন, তেরোজন আফগান সৈন্য নিহত হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছে, এবং ১৩ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। পরবর্তীতে শুক্রবার, আফগান সরকার জানিয়েছে যে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত এবং পাকটিকা প্রদেশে পাকিস্তানের হামলায় ১৯ জন বেসামরিক লোক নিহত এবং ২৬ জন আহত হয়েছে। সম্পর্কের অবনতি ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটি ছিল আফগানিস্তানের রাজধানীর উপর পাকিস্তানের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ এবং তালেবান কর্তৃপক্ষের দক্ষিণাঞ্চলীয় শক্তি ঘাঁটিতে প্রথম বিমান হামলা। আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘাতের বিশ্লেষক, সুইডেন-ভিত্তিক আব্দুল সাঈদ বলেছেন যে পাকিস্তানের অভ্যন্তরীণ কারণগুলি আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার ক্ষমতার উপর একটি উল্লেখযোগ্য বাধা। এই সীমাবদ্ধতা উভয় দেশের জনসংখ্যার, বিশেষ করে ডুরান্ড লাইনের উভয় পাশে বসবাসকারী উপজাতিদের মধ্যে গভীর সম্পর্ক থেকে উদ্ভূত, ২,৫৭৫ কিলোমিটার (১,৬০০ মাইল) সীমান্ত যা আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সীমান্ত হিসাবে স্বীকৃত কিন্তু আফগানিস্তান যাকে বৈধ বলে স্বীকৃতি দেয় না। “ফলস্বরূপ, তার বিশাল সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, পাকিস্তান আফগানিস্তানের সাথে সশস্ত্র সংঘাতের ফলে যে বৃহৎ পরিসরে রক্তপাত হতে পারে তা সহ্য করতে পারে না,” তিনি বলেন। সাম্প্রতিক মাসগুলিতে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছে, অক্টোবরে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর থেকে স্থল সীমান্ত ক্রসিং মূলত বন্ধ হয়ে গেছে। কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু প্রচেষ্টা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। প্রাথমিক যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের পর, সৌদি আরব এই মাসে হস্তক্ষেপ করে, অক্টোবরে আফগানিস্তান কর্তৃক বন্দী তিন পাকিস্তানি সৈন্যের মুক্তির মধ্যস্থতা করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন যে তিনি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে "সহিংসতা বৃদ্ধি এবং বেসামরিক জনগণের উপর এর প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন", তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন। রাশিয়া, ইরান এবং ইরাক এমন দেশগুলির মধ্যে রয়েছে যারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।