Brand logo light

বদলি

বরিশাল সোনালী ব্যাংক
বরিশালে সোনালী ব্যাংকে বদলি বাণিজ্য ও প্রভাব বলয়ের অভিযোগ: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

বরিশাল অফিস :    বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলে কর্মকর্তাদের পদায়ন ও বদলি নিয়ে নানা ধরনের অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। একাধিক অভ্যন্তরীণ সূত্র দাবি করছে, একটি প্রভাবশালী কর্মকর্তাগোষ্ঠী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের পছন্দ অনুযায়ী কর্মকর্তাদের পদায়ন দিচ্ছে।   প্রভাবশালী একটি গোষ্ঠীর অভিযোগ   বরিশাল সোনালী ব্যাংকের ভেতরের কয়েকটি সূত্রের দাবি,বরিশাল অঞ্চলের বর্তমান জিএম ইনচার্জ মোঃ মাহমুদুল হকের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এজিএম জহুরুল ইসলামের একটি গোষ্ঠী গড়ে উঠেছে, যেখানে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্ত রয়েছেন। অভিযোগ অনুযায়ী, এই গোষ্ঠী বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নিয়োগ ও বদলিতে প্রভাব বিস্তার করছে। জহুরুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের ৬ নং সহ-সভাপতি ও বঙ্গমাতা পরিষদেরও ৬ নং সহ-সভাপতি ছিলেন। অভিযোগে বলা হয়েছে, প্রিন্সিপাল অফিস ওয়েস্টের ডিজিএম বিভাস চন্দ্র হাওলাদার, জিএম অফিসের এজিএম মোঃ জহিরুল ইসলাম, এসপিও মোঃ সাব্বির মাহমুদ এবং প্রিন্সিপাল অফিসার তিমির রঞ্জন দাস—এই কয়েকজন ফ্যাসিস্ট হাসিনা সরকার ও নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার অনুসারী কর্মকর্তার সমন্বয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালু রয়েছে, যা আনুষ্ঠানিক কাঠামোর বাইরে বলে অভিযোগ উঠেছে। ফ্যসিস্ট সাবেক জিএম গোপাল চন্দ্র গোলদারের পথেই যোগদানের পর থেকে হাটছেন জিএম মোঃ মাহমুদুল হক।এই পাঁচ জন মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছেন সোনালী ব্যাংক বরিশাল অঞ্চলে।   ‘পছন্দের পোস্টিং’ নিয়ে প্রশ্ন বিভিন্ন কর্মকর্তার পদায়ন নিয়ে নির্দিষ্ট অভিযোগও উঠেছে। সূত্রগুলো বলছে, কিছু কর্মকর্তাকে ‘পছন্দের শাখা’ বা ‘প্রাইজ পোস্টিং’-এ পাঠানো হয়েছে, আবার কেউ কেউ স্বল্প সময়ের মধ্যে একাধিকবার বদলি হয়েছেন। এর মধ্যে রয়েছেন,চিন্থিত আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান মোল্লাকে চাখার শাখায় ম্যানেজার হিসেবে পদায়ন, এসপিও তারিকুল ইসলামকে প্রিন্সিপাল অফিস ইস্টে পদায়ন,এসপিও মনদীপ বেপারীকে উজিরপুর শাখা থেকে বরিশাল করপোরেট শাখায় পদায়ন। পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে পিরোজপুরে পদায়ন করতে বাধ্য হয়।এসপিও মাসুদ পারভেজকে উজিরপুর শাখার ম্যানেজার করা হয়েছে। মোঃ কামরুজ্জামান হাওলাদারকে খানপুরা শাখার ম্যানেজার, সিনিয়র অফিসার রুপক পালকে ধামুড়া থেকে বরিশাল চকবাজার শাখায় পদায়রন করা হয়।প্রসুন কুমার পালকে পটুয়াখালী পায়রা বন্দর শাখা থেকে বরিশালের নলচিড়া শাখায় প্রাইজ পোস্টিং দেয়া হয়। এসব বদলী,পদায়ন ও প্রাইজ পোস্টিং করা হয়েছে লাখ লাখ টাকার ঘুষের বিনিময়ে। এসব অভিযোগ এই পাচঁ সিন্ডিকেটের বিরুদ্ধে।   আরও পড়ুন: বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক   জিএম মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ- * কিছু কর্মকর্তাকে শাখা ব্যবস্থাপক হিসেবে পদায়ন * করপোরেট ও প্রিন্সিপাল অফিসে স্থানান্তর * স্বল্প সময়ের মধ্যে বদলি বাতিল ও পুনর্বহাল করা হয়। একজন কর্মকর্তার ক্ষেত্রে মাত্র ১৫ দিনের ব্যবধানে বদলি পরিবর্তনের ঘটনাকেও “ব্যতিক্রমী” বলে বর্ণনা করা হয়েছে।   জিএম- ডিজিএম ও এজিএম সিন্ডিকেট :  জিএম ইনচার্জ মোঃ মাহমুদুল হকের নেতৃত্বে  প্রিন্সিপাল অফিস ওয়েষ্ট এর ডিজিএম বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা  বিভাস চন্দ্র হাওলাদার  বিভাস এবং বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এজিএম জহুরুল ইসলাম চিন্থিত ফ্যাসিস্টদের বিভিন্ন ধরনের সুবিধাসহ পছন্দমত পোস্টিং দিয়ে আসছেন। বিগত সময়ে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা  বঙ্গবন্ধু যুগ্ম সাধারন সম্পাদক এবং বঙ্গমাতা পরিষদের  সহ সভাপতি   মোঃ মাইনুল ইসলামের নামে নামমাত্র অফিস অর্ডার করে তাকে সারাদিন ফ্রী থাকার সুযোগ করে দেয়া হয়েছে ।   সোনালীয়ান কাশীপুর নামে একটি গ্রুপ তৈরী ডিজিএম মোঃ শাহ্আলম জিএম হওয়ার জন্য তার নিজস্ব শক্ত বলয় তৈরী করার জন্য ফ্যাসিস্ট  কর্মকর্তাদের নিয়ে  সোনালীয়ান কাশীপুর নামে একটি গ্রুপ তৈরী করেন এবং গোপনে কাশিপুরের বিভিন্ন জায়গায় মিটিং করেন। উল্লেখ্য যে, জিএম ইনচার্জ মোঃ মাহমুদুল হক পতিত ফ্যাসিস্ট সরকারের একনিষ্ঠ সহযোগী হওয়ার কারনে তাকে ৫ আগস্ট, ২০২৪ এর পট পরিবর্তনের পর সুদূর জামালপুর থেকে বরিশালে শাস্তিমূলক বদলি করা হয়। কিন্ত তিনি সংশোধন না হয়ে বরিশাল সোনালী ব্যাংকে ফ্যাসিষ্ট পুনর্বাসনে নিজেকে নিয়োজিত রেখেছেন।   এসি রুমে ৭০ টাকায় বিভাস চন্দ্র হাওলাদার’র বসবাস প্রিন্সিপাল অফিস ওয়েষ্ট এর ডিজিএম বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা বিভাস চন্দ্র হাওলাদার বরিশাল করপোরেট শাখার আওতাধীন সোনালী ব্যাংক আবাসিক এলাকায় মাত্র ৭০ টাকায় এসি বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। দুইটা এসি রুমে নিয়মবহির্ভূত ভাবে তার ছেলে, স্ত্রী সহ থাকেন। এই বিভাষ চন্দ্র হাওলাদার এবং এজিএম জহুরুল ইসলাম সুকৌশলে ফ্যাসিস্টদের বিভিন্ন ধরনের সুবিধাসহ পছন্দমত পোস্টিং দিয়ে আসছেন।   ১৭ বছর এসপিও ইফতেখার মাহমুদ সোহেল বরিশাল শহরে বিগত ১৭ বছর ধরে এসপিও ইফতেখার মাহমুদ সোহেল ( সভাপতি মুক্তিযুদ্ধা সন্তান সংসদ)  বরিশাল শহরের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন,এরপর কয়েকমাস আগে বরিশাল প্রিন্সিপাল অফিস ইস্ট থেকে ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখায় তার বদলী করা হয়। বর্তমান জিএম মোঃ মাহমুদুল হক মাত্র ১৫ দিনের মাথায় আবার তাকে প্রিন্সিপাল অফিস বরিশাল ওয়েস্ট, বরিশালে বদলী করেন। সোনালী ব্যাংকের ইতিহাসে এটা একটা  নজিরবিহীন ঘটনা। তিনি স্বেচ্ছাচারীতার সর্বোচ্চ সীমা পাড় করেছেন। জিএম ইনচার্জ মোঃ মাহমুদুল হক আগের ফ্যাসিস্ট বলয়কে আরো সুসংগঠিত করেছেন।এই বলয়ে আছেন জি এম অফিসের এজিএম মোঃ জহিরুল ইসলাম, পিও তিমির রঞ্জন দাস, এস ও সাব্বির, এসিপও অসীম  সহ আরো অনেক ফ্যাসিস্ট।   রাজনৈতিক পরিচয় ও সংগঠনের সম্পৃক্ততার অভিযোগ অভিযোগে আরও বলা হয়েছে, কিছু কর্মকর্তা বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত এবং সেই পরিচয় ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিচ্ছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, কিছু কর্মকর্তার পরিবার স্থানীয়ভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত, যা পদায়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।   সুবিধা প্রদান ও অনিয়মের অভিযোগ আরও কিছু গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে— * নির্দিষ্ট কর্মকর্তাকে নামমাত্র দায়িত্ব দিয়ে কার্যত কর্মমুক্ত রাখা * অফিসের সুবিধা ব্যক্তিগত কাজে ব্যবহার * শাখা পর্যায়ে প্রভাব খাটিয়ে অবস্থান ধরে রাখা অভ্যন্তরীণ বলয় তৈরির অভিযোগ   একজন ডিজিএমের বিরুদ্ধে নিজস্ব প্রভাববলয় তৈরির অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, কিছু কর্মকর্তাকে নিয়ে একটি অনানুষ্ঠানিক গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিত বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। সূত্রগুলো আরও দাবি করেছে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হলেও পরবর্তীতে তারা পুনরায় প্রভাব বিস্তার শুরু করেছেন।    কী বলছে ব্যাংক কর্তৃপক্ষ?   এই অভিযোগগুলোর বিষয়ে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  সোনালী ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন নিয়ে প্রশ্ন উঠলে তা শুধু অভ্যন্তরীণ প্রশাসন নয়, সেবার মান ও স্বচ্ছতার ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।  

নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৬ 0
প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোল্লা
বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলিতে সীমাবদ্ধ ব্যবস্থা নিয়ে প্রশ্ন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিদ্যুৎ লাইসেন্স প্রদানকে কেন্দ্র করে ঘুষের অভিযোগে করা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট দফতর নড়েচড়ে বসেছে। তবে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ সীমাবদ্ধ রয়েছে দুই নিম্নপদস্থ কর্মচারীর বদলিতে—যা নিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ‘লোক দেখানো ব্যবস্থা’। শনিবার (২৫ এপ্রিল) উপপ্রধান বিদ্যুৎ পরিদর্শক ও কল্যাণ বোর্ডের প্রধান প্রকৌশলী আতাউর রহমান মোল্লা জানান, অফিস সহায়ক সাখাওয়াত হোসেন বাবু এবং অফিস সহকারী উইলিয়াম হোসেনকে শিগগিরই বদলি করা হবে। এ বিষয়ে আদেশ এক-দু’দিনের মধ্যেই জারি হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তবে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত, সাময়িক বরখাস্ত কিংবা ফৌজদারি ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি স্পষ্ট কোনো অবস্থান জানাননি। এতে করে জবাবদিহি নিয়ে সংশয় তৈরি হয়েছে। দফতরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণমাধ্যমে তথ্য প্রকাশের পর চাপের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তাদের দাবি, প্রকৃত দায়ীদের আড়াল করতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলা এমন একটি ঘুষ-বাণিজ্যে কেবল দুই নিম্নপদস্থ কর্মচারীর সম্পৃক্ততা বিশ্বাসযোগ্য নয়। অনুসন্ধানে উঠে এসেছে, লাইসেন্স বাণিজ্যের আড়ালে গড়ে ওঠা একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, যার নেতৃত্বে রয়েছেন প্রকৌশলী আতাউর রহমান মোল্লা। অভিযোগ রয়েছে, ঘুষের অর্থের একটি অংশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পৌঁছাতো। কিন্তু তাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “এই খাতে দুর্নীতি দীর্ঘদিনের। শুধুমাত্র বদলি দিয়ে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের সরাসরি হস্তক্ষেপ।” তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সম্পদের হিসাব যাচাই জরুরি। “যদি নিম্নপদস্থ কর্মচারীর এত সম্পদ থাকে, তাহলে উচ্চপদস্থদের আয় কত—সে প্রশ্নও ওঠে,” যোগ করেন তিনি। ৬৬৪ কোটি টাকার ঘুষের অভিযোগ সামনে আসার পর ঘটনাটি এখন বড় ধরনের জনআলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই অভিযোগ কি শুধুই প্রশাসনিক বদলির মাধ্যমে চাপা পড়ে যাবে, নাকি প্রকৃত অর্থেই জবাবদিহির প্রক্রিয়া শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0
খাদ্য গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম।
শরীয়তপুরে সরকারি চাল পরিবহন নিয়ে বিতর্ক: গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম বদলি, তদন্ত কমিটি গঠন

শরীয়তপুর: শরীয়তপুরে সরকারি খাদ্যশস্য পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মুন্সীগঞ্জ জেলায় কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আংগারিয়া খাদ্য গুদাম থেকে সরকারি সিলযুক্ত প্রায় ৪০০ বস্তা চাল একটি ট্রাকে করে কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি শহরের পালং মডেল থানার সামনে পৌঁছালে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরানো হচ্ছে—এমন অভিযোগ তুলে স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। পরে পুলিশ ট্রাক ও চালগুলো থানার সামনে নিয়ে যায়। তবে রাতের দিকে পুনরায় চাল সরানোর চেষ্টা হলে চৌরঙ্গী এলাকায় আবারও স্থানীয়রা ট্রাকটি আটক করে। রাত গভীর পর্যন্ত একাধিকবার স্থানান্তরের চেষ্টা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে মধ্যরাতে চালগুলো জেলা খাদ্যগুদামে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পরদিন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন—গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে এবং তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬ 0
দুই সাংবাদিককে হাতকড়া ,এসিল্যান্ডকে বদলি
চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া পরানোর ঘটনায় এসিল্যান্ড ফয়সাল আল নূর বদলি

ইত্তেহাদ  নিউজ: কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূরকে স্ট্যান্ড রিলিজ দিয়ে সিলেটের জৈন্তাপুরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ অনলাইন নিউজ পোর্টালের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম। কী ঘটেছিল সাংবাদিক আব্দুল আলীম অভিযোগ করেন, তার এক আত্মীয়ের নামজারি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দপ্তরে যাতায়াতের পর নির্ধারিত শুনানির দিনে তিনি সহকর্মীকে নিয়ে ভূমি অফিসে যান। তার ভাষ্য অনুযায়ী, এসিল্যান্ডের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আচরণ নিয়ে ভিডিও ধারণ করতে গেলে কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে পুলিশ ডেকে এনে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়। আরও অভিযোগ আব্দুল আলীম আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর তার মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে ভিডিও ও ছবি মুছে ফেলা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রশাসনিক পদক্ষেপ ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূরকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ দিয়ে সিলেটের জৈন্তাপুরে বদলি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো বিভাগীয় তদন্ত বা অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0




অপরাধ

মো. রুস্তুম গাজী (৬০)

গলাচিপায় শশুরের ধর্ষনে পুত্রবধুর গর্ভধারন, সন্তান জন্মের পর নবজাতক অপহরণ—শ্বশুরসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0