Brand logo light
ইত্তেহাদ এক্সক্লুসিভ

ইসরাইলে দফায় দফায় মিসাইল হামলা,ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা:মাথা নত করবে না ইরান

নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৬ 0
ইসরাইলে দফায় দফায় মিসাইল হামলা
ইসরাইলে দফায় দফায় মিসাইল হামলা

ইরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা হয়। এতে ৪৩ সেনা নিহত হয়েছেন। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও।

জানা গেছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরাইলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। দ্য টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন।

অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে।

ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা

ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। তবে পুরো সদরদপ্তরের বদলে এটির আংশিক জায়গায় হামলা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশন কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে সম্প্রচার এখনো সক্রিয় আছে বলে জানিয়েছে তারা।

কর্তৃপক্ষ বলেছে, “প্রযুক্তি দল ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।”

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও টেলিভিশন ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার সম্প্রচারে ফিরেছিল।

 

ইরানে দূতাবাস বন্ধ করে দিল আরব আমিরাত

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান একাধিকবার হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দিবাগত রাতে এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাত তেহরানে তার দূতাবাস বন্ধ করার এবং রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কূটনৈতিক সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। আমরা আমাদের ভূখণ্ডে ইরানের ন্যাক্কারজনক মিসাইল হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমিরাতের ওপর ইরানের 'সরাসরি ও ঔদ্ধত্যপূর্ণ' মিসাইল হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের হামলা আমাদের সার্বভৌমত্বের ওপর এক নগ্ন আগ্রাসন, যা আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর এবং জনসেবামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিরপরাধ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা হয়। এতে ৪৩ সেনা নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, রোববার (১ মার্চ) ইরাকের সীমান্তবর্তী ওই শহরটিতে বোমা হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী। এছাড়াও হামলায় আশপাশের কিছু ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তের বরাতে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা এই বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

চলমান মার্কিন-ইসরায়েল হামলায় ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এ তালিকায় আয়াতুল্লাহ আলি খামেনির নামও রয়েছে।

 

দুই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান

 

ইরানের রাজধানী তেহরানে আরও দুটি প্রবল বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক। বিস্ফোরণের ধাক্কায় ওই দুই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠেছে, যারা একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় এই বিস্ফোরণ দুটি ঘটে। একই সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে তাদের সম্প্রচার কেন্দ্রকে হামলার লক্ষ্য করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, এই বিস্ফোরণের প্রকৃত লক্ষ্য কী ছিল।

তেহরানে অবস্থানরত ওই দুই সাংবাদিক বলেন, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থানে থেকে তারা হামলার তীব্রতা অনুভব করেন। হামলার সময় তাঁদের অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ কেঁপে ওঠে।

স্থানীয় সময় রাত ৯টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভশনের সম্প্রচার সচল ছিল।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা নতুন দফায় তেহরানে হামলা শুরু করেছে।

 

মাথা নত করবে না ইরান

যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর সেটাকে ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ‘রেজিম পরিবর্তন’ প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। তবে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, ভেনেজুয়েলায় শাসনব্যবস্থা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার অধীনে তুলনামূলকভাবে তার দুর্বল সহযোগীরা ছিলেন। কিন্তু ইরানে সুপ্রিম লিডার থাকলেও, ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে, সামরিক বাহিনীতে, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসে (আইআরজিসি) এবং গোয়েন্দা সংস্থার মধ্যে একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে।
ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুলরয় বলেন, সুপ্রিম লিডারকে সরিয়ে দেয়া হলেও ইরান যুক্তরাষ্ট্রের দাবিতে ‘রাজি’ হওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, তারা (ইরান) বরং বর্তমান বক্তব্য ও সাম্প্রতিক বিবৃতির ভিত্তিতে পরিস্থিতিকে আরও তীব্র করতে পারে এবং পুরো অঞ্চলকে পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত করতে পারে। এর মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রই নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকেও বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে।
মুলরয় আরও বলেন, তাদের (ইরানের) হাতে ড্রোন রয়েছে। সেগুলো আমরা দুবাই ও বাহরাইনের বিভিন্ন ভবনে আঘাত হানতে দেখছি। তারা এগুলো ব্যাপক হারে উৎপাদন করতে পারে এবং বহু বছর ধরে রাশিয়াকেও তারা তা সরবরাহ করে আসছে। এটি একটি বড় উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, অবশ্যই এসব ড্রোন সাধারণত সহজেই ভূপাতিত করা যায়। কিন্তু আমরা দেখেছি অনেকগুলো লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। হয়তো তারা একসঙ্গে এত বেশি সংখ্যায় পাঠিয়েছিল যে, সবগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়েছিল। সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে এবং এটিই সম্ভবত তাদের সবচেয়ে বড় হুমকি।

 

ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব।

রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।

 

হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে হেজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, এই গোষ্ঠী সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অপরাধের সর্বোচ্চ স্তর হিসেবে অভিহিত করেছেন কাসেম।

তিনি বলেন, সৃষ্টিকর্তার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবিলায় আমাদের কর্তব্য পালন করবো।

হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন; যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে।

 

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

 

পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘‘জল এবং স্থল—উভয়ই হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থান।’’

তবে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি ইরান করেছে, তা নাকচ করে দিয়েছে পেন্টাগন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়নি। যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, সেগুলো আব্রাহাম লিঙ্কনের কাছাকাছিও পৌঁছাতে পারেনি।’’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। আইআরজিসির এখন আর কোনো সদরদপ্তর নেই।

 
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

ইত্তেহাদ এক্সক্লুসিভ

View more
রোহিঙ্গা গণহত্যা মামলা: আইসিজের রায়ে নির্ধারিত হতে পারে আন্তর্জাতিক বিচারের নতুন দৃষ্টান্ত

 ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক :২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না, সেই প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ এক আইনি লড়াই চলছে। গাম্বিয়ার করা মামলাটি শুধু রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার বিচার নয়; বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিপ্রায় কীভাবে প্রমাণিত হবে, তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গণহত্যার অভিযোগ প্রমাণ করা সাধারণ যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ প্রমাণের চেয়ে অনেক বেশি জটিল। কারণ, হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন কিংবা বাস্তুচ্যুতির মতো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণই যথেষ্ট নয়। আদালতকে আরও নির্ধারণ করতে হয়, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত কিংবা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিল কি না। এই আইনি প্রশ্নের উত্তর শুধু মিয়ানমারের দায় নির্ধারণেই নয়, ভবিষ্যতে গাজাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা: কী বলছে ১৯৪৮ সালের সনদ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর হলোকাস্টে লাখ লাখ মানুষের হত্যাকাণ্ডের পর গণহত্যা প্রতিরোধ ও শাস্তির জন্য ১৯৪৮ সালে জাতিসংঘের উদ্যোগে প্রণীত হয় Convention on the Prevention and Punishment of the Crime of Genocide বা গণহত্যা সনদ। এই সনদে গণহত্যাকে এমন অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত কিংবা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ে নির্দিষ্ট কিছু অপরাধ সংঘটিত হয়। সনদ অনুযায়ী, গণহত্যার পাঁচ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে: কোনো জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা।  জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা। এমন জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা, যার উদ্দেশ্য ওই জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিকভাবে ধ্বংস করা।  জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ করা। এক জনগোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য জনগোষ্ঠীর কাছে স্থানান্তর করা। তবে এসব অপরাধের কোনো একটি সংঘটিত হলেই স্বয়ংক্রিয়ভাবে তা গণহত্যা হয়ে যায় না। অপরাধের পাশাপাশি প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল। গণহত্যার অভিপ্রায় প্রমাণ: সবচেয়ে কঠিন আইনি পরীক্ষা গণহত্যার মামলায় সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় হলো Specific Intent বা বিশেষ ধ্বংসাত্মক অভিপ্রায় প্রতিষ্ঠা করা। সরাসরি কোনো লিখিত নির্দেশ, সামরিক আদেশ, সরকারি নথি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য থেকে এ ধরনের উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যেতে পারে। কিন্তু বাস্তবে গণহত্যার পরিকল্পনা বা নির্দেশ সব সময় লিখিতভাবে সংরক্ষিত থাকে না। এ কারণে আন্তর্জাতিক আদালত বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণও বিবেচনা করে। যেমন— হামলার ধারাবাহিকতা ও বিস্তৃতি। নির্দিষ্ট জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা। হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের ধরন। বাড়িঘর ও বসতি ধ্বংসের ব্যাপকতা। জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন করে এমন জীবনযাপনের পরিস্থিতি সৃষ্টি। অপরাধের আগে, চলাকালে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আচরণ। এসব প্রমাণের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে আদালত নির্ধারণ করতে পারে, অপরাধের পেছনে কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য কাজ করেছিল কি না। অর্থাৎ, শুধু কত মানুষ নিহত হয়েছেন, তা দিয়ে গণহত্যার আইনি সংজ্ঞা নির্ধারিত হয় না। হত্যাকাণ্ডের ধরন, লক্ষ্যবস্তু নির্বাচন এবং অপরাধীদের উদ্দেশ্যও সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণের নজির কতটা? আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রের দায় নির্ধারণের নজির খুব বেশি নয়। এ ক্ষেত্রে বলকান যুদ্ধ-পরবর্তী দুটি মামলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বসনিয়া ও হার্জেগোভিনা বনাম সার্বিয়া (২০০৭) ১৯৯০-এর দশকের বলকান যুদ্ধের সময় বসনিয়ার স্রেব্রেনিকায় বসনীয় মুসলিমদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় আইসিজে। তবে আদালত সার্বিয়াকে সরাসরি ওই গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। বরং গণহত্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে সহযোগিতা না করার কারণে দেশটিকে গণহত্যা সনদের অধীন দায়ী করে। ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া (২০১৫) অন্যদিকে, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধকালীন হত্যাকাণ্ড ও নির্যাতন নিয়ে দায়ের করা মামলায় উভয় পক্ষের গণহত্যার অভিযোগ খারিজ করে দেয় আইসিজে। আদালত মনে করে, সহিংসতার প্রমাণ থাকলেও জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়নি। এ ছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যায় জড়িত একাধিক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও স্রেব্রেনিকা হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যার দায়ে দণ্ডিত করে। ২০১৮ সালে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ উদ্যোগে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল খেমাররুজ শাসনামলের দুই নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে: আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারণ করে; অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ করে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর কী ঘটেছিল? ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সামরিক অভিযানের মুখে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম। অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, যৌন সহিংসতা, নির্যাতন, নির্বিচারে হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বহু গ্রাম ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অনুসন্ধানেও এসব সহিংসতার ব্যাপকতা উঠে আসে। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত ও বিচারের সুপারিশ করে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির বক্তব্য, সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযান। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণের প্রশ্নটি আইসিজের সামনে এসেছে।   গাম্বিয়ার মামলা: কীভাবে এগিয়েছে বিচারপ্রক্রিয়া? ২০১৯ সালের ১১ নভেম্বর নয়, ১১ নভেম্বর ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের বিধান লঙ্ঘন করেছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর মধ্যে ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধের আলামত সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। ২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটি শুনানির এখতিয়ার ও গ্রহণযোগ্যতা বহাল রাখেন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি রাষ্ট্র মামলার আইনি ব্যাখ্যায় অংশ নেয়। ২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ের ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের যুক্তি, সাক্ষ্য ও বিশেষজ্ঞের বক্তব্য শোনার পর আদালত রায় প্রস্তুতের জন্য deliberation বা বিচারিক পর্যালোচনা শুরু করে। অবশেষে ৩ নভেম্বর ২০২৬ আইসিজে ঘোষণা করে, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার রায় দেওয়া হবে। নেদারল্যান্ডসের হেগে স্থানীয় সময় সকাল ১০টায় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠ করবেন। বাংলাদেশের সময় অনুযায়ী তা বিকেল ৩টা।       গাজায় গণহত্যার মামলায় কী প্রভাব ফেলতে পারে রোহিঙ্গা মামলার রায়? রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের দিকে শুধু মিয়ানমার কিংবা বাংলাদেশের মানুষই তাকিয়ে নেই। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের দৃষ্টি রয়েছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার দিকেও। ২০২৩ সালে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সনদের লঙ্ঘন ঘটেছে। ইসরায়েল অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। গাজা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। ফলে রোহিঙ্গা মামলার রায়কে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। বিশেষ করে তিনটি বিষয় আলোচনায় রয়েছে। প্রথমত, গণহত্যার অভিপ্রায় নির্ধারণে কী ধরনের প্রমাণ গ্রহণযোগ্য হবে। সরাসরি নির্দেশ বা লিখিত দলিল না থাকলেও ধারাবাহিক সহিংসতা, হামলার ধরন এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার প্রমাণ কীভাবে বিবেচিত হবে, তা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির আইনি গুরুত্ব। ধর্ষণ, নারীদের ওপর নির্যাতন, শিশুদের ক্ষতি এবং কোনো জনগোষ্ঠীর বসতি ধ্বংসের মতো ঘটনাগুলো গণহত্যার অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা বিশেষ অভিপ্রায়ের প্রমাণ হিসেবে কীভাবে মূল্যায়িত হবে, তা ভবিষ্যতের মামলাগুলোর জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। তৃতীয়ত, রাষ্ট্রের দায় নির্ধারণের মানদণ্ড। কোনো রাষ্ট্রের সামরিক বাহিনী বা সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনে রাষ্ট্রকে কীভাবে দায়ী করা হবে, সে বিষয়েও রোহিঙ্গা মামলার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তবে মনে রাখতে হবে, রোহিঙ্গা মামলার রায় গাজা মামলার ফলাফল আগাম নির্ধারণ করবে না। প্রতিটি মামলার ঘটনা, প্রমাণ ও আইনি যুক্তি আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।     রোহিঙ্গাদের ন্যায়বিচার ও বাংলাদেশের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় মানবিক বোঝা বহন করছে বাংলাদেশ। ২০১৭ সালে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গার পাশাপাশি আগে থেকে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক শরণার্থীও কক্সবাজার ও আশপাশের শিবিরগুলোতে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে শরণার্থীজীবন কাটাতে গিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনও এখন পর্যন্ত কার্যকরভাবে শুরু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আইসিজের রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি, মিয়ানমারের রাষ্ট্রীয় দায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকার পাওয়ার প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গাম্বিয়া মামলায় আদালতের কাছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের ঘোষণা, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের স্বার্থে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা চাওয়া হয়েছে। তবে রায় যা-ই হোক, সেটি বাস্তবায়নের প্রশ্নও গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ করাই সংকট সমাধানের অন্যতম প্রধান শর্ত।   রায় ঘিরে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে বিশ্ব ১৯ নভেম্বরের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার সামনে কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর তুলে ধরতে পারে— রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল কি না? মিয়ানমার রাষ্ট্র গণহত্যা সনদের অধীনে তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না? গণহত্যার বিশেষ অভিপ্রায় প্রতিষ্ঠায় কোন ধরনের প্রত্যক্ষ ও পরিস্থিতিগত প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়েছে? ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য কী ধরনের প্রতিকার বা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হতে পারে? ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কীভাবে আরও স্পষ্ট হবে? এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি: আইসিজের এই রায় কোনো নির্দিষ্ট মিয়ানমার সেনা কর্মকর্তার ব্যক্তিগত ফৌজদারি সাজা নির্ধারণ করবে না। আদালত নির্ধারণ করবে গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায়। শেষ পর্যন্ত ১৯ নভেম্বরের রায় শুধু একটি মামলার বিচারিক নিষ্পত্তি নয়; এটি হতে পারে গণহত্যা প্রতিরোধ, রাষ্ট্রের জবাবদিহি এবং নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৬ 0
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা

গাজায় হাসপাতালেও নিরাপত্তা নেই: নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় চিকিৎসক ও শিশুসহ নিহত ৬, নিন্দায় ১৮ দেশ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু দ্বন্দ্ব, নতুন হামলায় আপাতত অনাগ্রহ ওয়াশিংটনের

দিমোনার আড়ালে পারমাণবিক রহস্য: ইসরাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের ৬০ বছরের নীরবতা

ইসরাইলি হামলায় নিহত ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি,হতাহত আড়াই লাখ ছাড়াল

ইত্তেহাদ নিউজ, অনলাইন : ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু থামেনি ফিলিস্তিনিদের মৃত্যু ও দুর্ভোগ। ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন। নিহত ও আহত মিলিয়ে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫৪৩ জনে। আলজাজিরার প্রকাশিত এক ইনফোগ্রাফিকে উঠে এসেছে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের ভয়াবহ মানবিক বিপর্যয়ের এই চিত্র। এতে বলা হয়েছে, নিহতের সংখ্যা সরকারি হিসাবে ৭৪ হাজার ছাড়ালেও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, এখনো বহু মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। উদ্ধারকাজ ও নিখোঁজদের শনাক্ত করার সীমাবদ্ধতার কারণে তাঁদের সবাইকে সরকারি মৃত্যুর হিসাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। যুদ্ধবিরতির পরও থামেনি মৃত্যু গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও প্রাণহানি বন্ধ হয়নি। আলজাজিরার ইনফোগ্রাফিকের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত গাজায় আরও ১ হাজার ৬০২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৭৯৯ জন। যুদ্ধবিরতির পরও এত বিপুলসংখ্যক মানুষের হতাহত হওয়ার ঘটনা গাজায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির ভয়াবহতাকে সামনে এনেছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকিমুক্ত হয়েছে, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে। পাঁচ অঞ্চলে ধ্বংসযজ্ঞের চিত্র আলজাজিরার প্রকাশিত ইনফোগ্রাফিকে গাজার পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। অঞ্চলগুলো হলো উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ। দীর্ঘ সময়ের সামরিক অভিযান, বিমান হামলা ও স্থল অভিযানে এসব অঞ্চলের জনবসতি ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ এবং আহত মানুষের বিপুল সংখ্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রকৃত প্রাণহানি কি আরও বেশি? প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬১৮ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৯২৫। তবে এই হিসাবকে চূড়ান্ত প্রাণহানির সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে এখনো অনেক মানুষের মরদেহ চাপা পড়ে থাকার তথ্য রয়েছে। ফলে উদ্ধারকাজ এগিয়ে গেলে এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে প্রাণহানির সরকারি পরিসংখ্যানে আরও পরিবর্তন আসতে পারে। আলজাজিরার ইনফোগ্রাফিকে ব্যবহৃত তথ্যের উৎস হিসেবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও গাজার সরকারি মিডিয়া অফিসের নাম উল্লেখ করা হয়েছে। এসব তথ্য ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। গাজার এই পরিসংখ্যান কেবল নিহত ও আহত মানুষের সংখ্যা নয়; এটি দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে একটি জনপদের মানবিক বিপর্যয়ের ভয়াবহ দলিল।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0

অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার ছক? ট্রাম্পের বৈঠক ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা: পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা, ইরানে নতুন হামলার হুমকিতে বাড়ছে উদ্বেগ

ইসরাইলে ইহুদি-আরব অংশীদারত্বের সরকার গঠনের দাবিতে রাজপথে বিক্ষোভ

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, বাড়ছে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা

ইত্তেহাদ নিউজ, অনলাইন: ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর এমন অভিযান শুরু হতে পারে—এমন আশঙ্কার কথা মাথায় রেখে কয়েকটি আরব উপসাগরীয় দেশকে প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও যুদ্ধবিমান প্রস্তুত রাখাসহ সামরিক তৎপরতা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক সরকারগুলোর মধ্যে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। তবে ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা থাকতে পারে। তবে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও এখনো খোলা রয়েছে। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, টেক্সাস থেকে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করা হয়েছে এবং সম্ভাব্য অভিযানের জন্য বোমারু ও যুদ্ধবিমান প্রস্তুত রাখা হচ্ছে। প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামী মাসে আরও একটি বিমানবাহী রণতরিনির্ভর আক্রমণকারী দল এবং মেরিন কোরের অভিযান পরিচালনাকারী বাহিনী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে ওই অঞ্চলে মোতায়েন থাকা প্রায় ২০টি যুদ্ধজাহাজের বহরের সঙ্গে নতুন সামরিক শক্তি যুক্ত হতে পারে। তবে নতুন আসা কিছু জাহাজ আগে থেকে মোতায়েন থাকা জাহাজের স্থলাভিষিক্ত হলে মোট যুদ্ধজাহাজের সংখ্যা বাড়বে না। এসব প্রস্তুতি সম্ভাব্য সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিলেও এগুলোকে ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্তের প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না। ট্রাম্পের সিদ্ধান্ত এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতিই পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর বক্তব্যে ইরান প্রসঙ্গ, সংঘাত শেষ হয়নি ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সংঘাতের বিষয়টি সামনে এনেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ-এর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে নির্বাচনের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই ইরান প্রসঙ্গ তোলেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুথফেরত জরিপ অনুযায়ী, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান করছিল। তবে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট নিশ্চিত করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানের শাসকগোষ্ঠীকে তাঁরা পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, তবে পরিস্থিতি এখনো শেষ হয়নি। তাঁর ভাষায়, ইরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকলে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই হুমকি স্থায়ীভাবে দূর করার সক্ষমতা ইসরায়েলের রয়েছে। নেতানিয়াহুর বক্তব্যে ইরানকে ঘিরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার গুরুত্ব আবারও সামনে এসেছে। রাজনৈতিক সংকটের মধ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিতর্ক নেতানিয়াহুর বক্তব্যের কিছুক্ষণ আগে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট তাঁকে পদত্যাগের আহ্বান জানান। মঙ্গলবার রাতে তিনি নেতানিয়াহুকে একজন ‘তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করে বলেন, তাঁর হাতে প্রয়োজনীয় রাজনৈতিক ম্যান্ডেট বা জনগণের আস্থা নেই। প্রতিবেদন অনুযায়ী, রাতভর বুথফেরত জরিপের পূর্বাভাসে পরিবর্তন আসে। এতে রাজনৈতিক দল ও জোটগুলোর সম্ভাব্য আসনসংখ্যার হিসাবও বদলে যায়। বিরোধী নেতাদের আশঙ্কা, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারেন। তাঁদের মতে, এর মাধ্যমে তাঁকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ বাধাগ্রস্ত করা কিংবা প্রতিদ্বন্দ্বী দলগুলোকে জরুরি সরকারে যোগ দিতে চাপ দেওয়া হতে পারে। তবে এগুলো বিরোধী নেতাদের আশঙ্কা; নেতানিয়াহু এমন উদ্দেশ্যে নিরাপত্তা পরিস্থিতি ব্যবহার করছেন—এমন কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আইজেনকট প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাঁদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কর্মকর্তাদের দৃঢ় থাকতে হবে। নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে তিনি আরও বলেন, নিজের রাজনৈতিক উদ্দেশ্যে ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার দুঃসাহস দেখানো উচিত হবে না। কূটনীতির পথ খোলা, তবে বাড়ছে সংঘাতের ঝুঁকি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, ইসরায়েলি নেতৃত্বের কঠোর বক্তব্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি—সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে সামরিক সরঞ্জাম ও জনবল পুনর্বিন্যাসের খবর পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে। তবে সামরিক প্রস্তুতি ও রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও অব্যাহত রয়েছে। তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে নতুন সংঘাত এড়ানোর সুযোগ থাকতে পারে। বিপরীতে আলোচনা ব্যর্থ হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের আশঙ্কা আরও জোরালো হতে পারে। এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক অভিযান বেছে নেবে, নাকি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাবে। ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগের ফলাফলের ওপরই পরিস্থিতির পরবর্তী গতিপথ অনেকাংশে নির্ভর করছে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াইনেট নিউজের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৬ 0

ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ৩ নভেম্বর, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১,৩০০

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0