Brand logo light
বাংলাদেশ

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে অটোরিকশার ব্যাটারি চুরি,আটক

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬ 0
শেবাচিমের সামনে অটোরিকশার ব্যাটারি চুরি
শেবাচিমের সামনে অটোরিকশার ব্যাটারি চুরি

ইত্তেহাদ নিউজ, অনলাইন:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) জরুরি বিভাগের গেটের সামনে অটোরিকশার ব্যাটারি চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ ও স্থানীয় লোকজন। হাসপাতাল এলাকায় একের পর এক ব্যাটারি চুরির ঘটনায় সতর্ক অবস্থানে থাকা পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে আটক করে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি নজরে আসার পর মেডিকেল-১ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল সিফাত সাদিক ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন।

আটক ব্যক্তির নাম রনি হাওলাদার (৩০)। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানাধীন বান্দাঘাটা বাদুরতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে।

পরে মেডিকেল-১ পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) রুবাইয়াতের মাধ্যমে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পাঠান।

শেবাচিম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, হাসপাতাল এলাকায় আগের দিনও একটি রিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছিল। এ কারণে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

তিনি বলেন, “আজ আবার আরেকটি রিকশার ব্যাটারি খোলার সময় মেডিকেল ফাঁড়ির পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হাসপাতালের জরুরি বিভাগের মতো গুরুত্বপূর্ণ স্থানে পরপর ব্যাটারি চুরির ঘটনা হাসপাতাল এলাকায় যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে রোগী পরিবহন ও দৈনন্দিন জীবিকার জন্য অটোরিকশা ব্যবহারকারী চালকদের কাছে এ ধরনের চুরি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আগের দিনের চুরির ঘটনার পর সতর্কতা জোরদার করায় এবার ব্যাটারি চুরির চেষ্টার সময় একজনকে আটক করা সম্ভব হয়েছে।তবে হাসপাতাল এলাকায় এ ধরনের চুরি প্রতিরোধে নিয়মিত নজরদারি ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী তথ্য জানা যাবে।

Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ

View more
২৩ বছরেও শেষ হয়নি বালু নদের সেতু, মরিচা ধরা রডে আটকে লাখো মানুষের স্বপ্ন

উন্নয়নের প্রতিশ্রুতি আর আশ্বাসের পর আশ্বাস—দুই যুগেও বাস্তবায়ন হয়নি ঢাকা-নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সংযোগ প্রকল্প। ১২-১৩ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিয়ে রাজধানীতে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ইত্তেহাদ নিউজ, অনলাইন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের বুকের ওপর দাঁড়িয়ে আছে একটি অসমাপ্ত সেতু। কোথাও দৃশ্যমান পিলার, কোথাও নির্মাণাধীন কাঠামো, আবার কোথাও জং ধরে ক্ষয়ে যাচ্ছে সেতুর রড। নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেতুটি নির্মিত হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। কিন্তু সেই প্রত্যাশার বাস্তবায়ন হয়নি ২৩ বছরেও। একটি সেতুর জন্য দুই দশকের বেশি সময় অপেক্ষা। দুই দফা নির্মাণ উদ্যোগ, কোটি কোটি টাকার বরাদ্দ ও একাধিকবার কাজ শুরুর পরিকল্পনা—কোনোটিই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে। রাজধানীতে যাতায়াতের জন্য তাঁদের পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত ১২ থেকে ১৩ কিলোমিটার পথ। দীর্ঘদিনের এই ভোগান্তি এখন স্থানীয়দের কাছে কেবল যোগাযোগ সমস্যাই নয়; এটি সরকারি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, পরিকল্পনার দুর্বলতা এবং জবাবদিহির প্রশ্নও সামনে এনেছে। দুই যুগের অপেক্ষা, বাস্তবায়ন নেই প্রকল্পের ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানায় রূপগঞ্জের কায়েতপাড়া-নগরপাড়া এলাকায় বালু নদের ওপর ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০০১ সালে। ওই বছর মাঝিনা-কায়েতপাড়া-ত্রিমোহনী সড়কে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স ইস্টার্ন ট্রেডার্স লিমিটেড। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয় ৫ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। বরং নানা জটিলতায় মাঝপথেই থেমে যায় প্রকল্প। বছরের পর বছর ধরে অসমাপ্ত কাঠামো নদীর ওপর দাঁড়িয়ে থাকলেও মানুষের যাতায়াতের দুর্ভোগ কমেনি। প্রথম দফার নির্মাণকাজের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেন জানান, ২০০৪-০৫ অর্থবছরে প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করা সম্ভব হয়েছিল। পরবর্তী সময়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ এগিয়ে নেওয়া যায়নি। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণেও প্রকল্পটি বাধাগ্রস্ত হয়। তবে অর্থ বরাদ্দের সংকট ও নির্মাণ ব্যয় বৃদ্ধির মধ্যেই প্রশ্ন থেকে যায়—একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর কাজ শুরু হওয়ার পর দীর্ঘ সময়েও কেন কার্যকর সমাধান করা গেল না? দ্বিতীয় দফার উদ্যোগেও থমকে যায় নির্মাণকাজ দীর্ঘ বিরতির পর ২০২১ সালে সেতুর অসমাপ্ত অংশ নির্মাণের জন্য আবারও দরপত্র আহ্বান করা হয়। এবার প্রায় ১৩ কোটি টাকার কাজ পায় মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স সরদার এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগ। পরিকল্পনা অনুযায়ী, ওই বছরের মে মাসে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফার উদ্যোগও বাস্তবায়িত হয়নি। অর্থাৎ প্রথম দফায় অর্থ বরাদ্দের সংকট এবং দ্বিতীয় দফায় নতুন ঠিকাদারি উদ্যোগ—দুই পর্যায়েই প্রকল্পটি শেষ করার ক্ষেত্রে ব্যর্থতা দেখা যায়। এদিকে সময়ের সঙ্গে বেড়েছে নির্মাণ ব্যয়, দীর্ঘ হয়েছে মানুষের ভোগান্তি। কিন্তু প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করা যায়নি। জং ধরা রড, অসমাপ্ত পিলার—অবহেলার দৃশ্যমান চিত্র নির্মাণ এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর কয়েকটি পিয়ার, কলাম, ক্যাপ, উইংওয়াল ও অ্যাবাটমেন্টের অংশ নির্মাণ করা হয়েছে। কিন্তু মূল সেতুর কাজ এখনো অসমাপ্ত। দীর্ঘদিন ধরে পড়ে থাকা লোহার রডে ধরেছে মরিচা। নির্মাণাধীন কাঠামোর বিভিন্ন অংশ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। অন্যদিকে সেতুর সংযোগ সড়কও জরাজীর্ণ। উঠে গেছে ইটের সলিং, চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কের বিভিন্ন অংশ। একটি গুরুত্বপূর্ণ সেতুর এমন অসমাপ্ত অবস্থা শুধু প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতাই তুলে ধরে না, বরং নির্মিত অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ ব্যবহারযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি করে। তবে দীর্ঘদিনের বিরতির পর নির্মিত অংশগুলোর বর্তমান কারিগরি অবস্থা কী, সেগুলো ব্যবহারযোগ্য রাখতে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং নতুন করে কাজ শুরুর আগে কোনো কারিগরি মূল্যায়ন করা হয়েছে কি না—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ১২-১৩ কিলোমিটার বাড়তি পথ, প্রতিদিনের দুর্ভোগ সেতুটি নির্মিত না হওয়ায় কায়েতপাড়া-নগরপাড়া ও আশপাশের এলাকার মানুষের রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকায় যাতায়াতের জন্য তাঁদের অতিরিক্ত ১২ থেকে ১৩ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। এতে বাড়ছে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয়। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের কাছে সেতুটি এখন আর কেবল একটি অবকাঠামো নয়; এটি দীর্ঘদিনের অপূর্ণ প্রতিশ্রুতির প্রতীক। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় বিভিন্ন সময়ে তাঁরা বিক্ষোভ, মানববন্ধন, সভা-সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। কিন্তু এসব কর্মসূচির পরও দৃশ্যমান অগ্রগতি হয়নি। বারবার আন্দোলন করেও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, তখন নতুন করে দেওয়া আশ্বাস নিয়েও সংশয় তৈরি হয়েছে তাঁদের মধ্যে। সংসদে দাবি, পরিদর্শনে প্রতিমন্ত্রী—এবার কি শেষ হবে অপেক্ষা? দীর্ঘদিনের এই সমস্যা সম্প্রতি জাতীয় সংসদেও আলোচনায় এসেছে। গত ১৬ এপ্রিল সংসদে বিষয়টি তুলে ধরে দ্রুত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এর আগে ২৭ মার্চ সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানান, সেতুটি নির্মিত হলে পূর্ব মাদারটেক ও সবুজবাগ হয়ে সিলেট ও চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে যাতায়াত সহজ হবে। অর্থাৎ স্থানীয় যোগাযোগের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক যোগাযোগব্যবস্থার ক্ষেত্রেও সেতুটির গুরুত্ব রয়েছে। রাজধানী ও নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি পূর্বাঞ্চলমুখী যান চলাচলেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন আশ্বাস, পুরোনো প্রশ্ন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত সেতুর নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। কিন্তু স্থানীয়দের প্রশ্ন, এই উদ্যোগ কতটা বাস্তবসম্মত? কবে নাগাদ কাজ শুরু হবে, কত দিনের মধ্যে শেষ হবে এবং প্রকল্প বাস্তবায়নে এবার কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে? ২৩ বছরে দুই দফা উদ্যোগ নিয়েও যে সেতু নির্মাণ শেষ করা যায়নি, সেটির ক্ষেত্রে এবার শুধু আশ্বাস নয়, প্রয়োজন সুনির্দিষ্ট সময়সীমা ও দৃশ্যমান অগ্রগতি। প্রকল্পের অর্থায়ন, আগের নির্মাণকাজের কারিগরি মূল্যায়ন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সক্ষমতা এবং কাজ শেষ করার বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নির্মিত অংশগুলোর নিরাপত্তা ও স্থায়িত্ব যাচাই করাও প্রয়োজন। কারণ একটি সেতু নির্মাণের উদ্দেশ্য শুধু নদীর ওপর অবকাঠামো দাঁড় করানো নয়; মানুষের যাতায়াত সহজ করা, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করা এবং দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করা। বালু নদের ওপর দাঁড়িয়ে থাকা জং ধরা রড আর অসমাপ্ত পিলার তাই এখন একটি বড় প্রশ্নের প্রতীক—২৩ বছরেও যে সেতু মানুষের কাজে আসেনি, সেটি কবে বাস্তবে সংযোগ তৈরি করবে? স্থানীয়দের প্রত্যাশা, আর কোনো আশ্বাস নয়; এবার তাঁরা দেখতে চান সেতুর নির্মাণকাজের বাস্তব অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৬ 0
শেবাচিমের সামনে অটোরিকশার ব্যাটারি চুরি

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে অটোরিকশার ব্যাটারি চুরি,আটক

বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি ইউজিসির

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর ও স্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকের দুই মামলা

আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম নজরদারিতে, জব্দ দুই মোবাইল

ইত্তেহাদ নিউজ,অনলাইন :  চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে পুলিশের অভ্যন্তরে তৈরি হয়েছে নানা আলোচনা। তার বিরুদ্ধে একটি অভিযোগ ওঠার পর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তাকে নজরদারিতে রাখার তথ্য পাওয়া গেলেও আটকের খবর নাকচ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। চট্টগ্রাম: রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে পুলিশের বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে নানা আলোচনা। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লেও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) জানিয়েছেন, তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্তের স্বার্থে তার ব্যবহৃত ব্যক্তিগত ও অফিসিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে কর্মরত জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ইউনিটের একটি দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তবে এ বক্তব্যের সঙ্গে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর বক্তব্যের পার্থক্য রয়েছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জাহাঙ্গীর আলমকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি নিজ কর্মস্থলেই রয়েছেন। কেন নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর? পুলিশের একটি সূত্রের দাবি, নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের তথ্য পাওয়ার পর তাকে নজরদারিতে রাখা হয়েছে। এ সংক্রান্ত অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে অভিযোগটির সুনির্দিষ্ট ধরন, এর পক্ষে কী ধরনের তথ্য বা প্রমাণ পাওয়া গেছে কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাঙ্গীর আলম তার অধীনস্থ কর্মকর্তা। তাকে আটক বা গ্রেপ্তার করা হলে বিষয়টি সবার আগে তার জানার কথা। তার ভাষায়, ‘জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি।’ তদন্তের স্বার্থে জব্দ দুই মোবাইল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ আসার কথা স্বীকার করেছেন ডিআইজি। তিনি জানান, তদন্তের স্বার্থে মঙ্গলবার তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগের প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। ডিআইজি বলেন, ‘অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না।’ জাহাঙ্গীর আলম বর্তমানে কোথায় রয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীতে কর্মরত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ওই সময়কার দায়িত্ব পালনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত তথ্যে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এখনো যেসব প্রশ্নের উত্তর মেলেনি জাহাঙ্গীর আলমকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী? নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের যে তথ্যের কথা বলা হচ্ছে, তার ভিত্তি কী? জব্দ করা দুটি মোবাইল ফোন থেকে কী ধরনের তথ্য পাওয়া যায়? আর গোয়েন্দা সংস্থার কোনো দল তাকে জিজ্ঞাসাবাদ করছে কি না? এসব প্রশ্নের কোনো আনুষ্ঠানিক ও বিস্তারিত উত্তর এখনো পাওয়া যায়নি। একদিকে জেলা পুলিশের একজন কর্মকর্তার বরাতে তাকে গোয়েন্দা সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের তথ্য পাওয়া যাচ্ছে, অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলছেন, তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ফলে নজরদারি, মোবাইল ফোন জব্দ এবং আটকের খবর—এই তিনটি বিষয়কে পৃথকভাবে দেখার প্রয়োজন রয়েছে। তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যই এখন এ পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্ট করতে পারে।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৬ 0

নলছিটিতে পুলিশ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: হামলার ঘটনায় মামলা, আতঙ্কে জনপদ—নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

বাকেরগঞ্জের বাদলপাড়া কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করার অভিযোগ

ঢাকা ওয়াসায় মিজানুর রহমানের অদৃশ্য ক্ষমতা, ২৩৫ কোটি টাকার রূপপুর প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন

৪৬ দরপত্রে গাড়ি মেরামতের উদ্যোগ, একই কাজ বারবার অন্তর্ভুক্তির অভিযোগ চসিকে

৪৬টি গাড়ি ও ভারী যন্ত্রপাতি মেরামতের দরপত্র ঘিরে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অনিয়মের অভিযোগ উঠেছে। একই গাড়ির একই ধরনের কাজ একাধিকবার অন্তর্ভুক্তি, বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ এবং সামগ্রিক ব্যয়ের হিসাব প্রকাশ না করায় প্রশ্নের মুখে পড়েছে করপোরেশনের যান্ত্রিক বিভাগের কার্যক্রম। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস। তবে অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে চসিক। সংশ্লিষ্ট প্রকৌশলী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। ইত্তেহাদ নিউজ,অনলাইন :  চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে গাড়ি ও ভারী যন্ত্রপাতি মেরামতের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সেই মেরামতের নামে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়তা যাচাই করা হয়েছে, একই কাজ একাধিকবার দরপত্রে অন্তর্ভুক্ত হলো কেন এবং ৪৬টি প্যাকেজের সম্ভাব্য ব্যয় কত—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মিলছে না। গত ১৯ আগস্ট প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে ৪৬টি পৃথক কাজের তালিকা প্রকাশ করে চসিক। এসব কাজের মধ্যে রয়েছে ময়লার গাড়ির ইঞ্জিন ও গিয়ারবক্স সংস্কার, বডি ও কেবিন মেরামত, ডেন্টিং-পেইন্টিং, বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন, টায়ার সরবরাহ, কনটেইনার মেরামত এবং ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ অংশ সংস্কার। দরপত্র বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস। ফলে দরপত্রের কাজের প্রয়োজনীয়তা, তালিকা প্রণয়ন এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের মধ্যে তাঁর দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। একই গাড়ির একই কাজ, একাধিকবার অন্তর্ভুক্তির প্রশ্ন দরপত্রের তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একই গাড়ির মেরামতকাজের পুনরাবৃত্তি নিয়ে। তালিকায় ২৭৪৩৬২ চেসিস নম্বরের একটি আইশার ময়লার গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, বডি ও কেবিন সংস্কারের কাজ একাধিকবার উল্লেখ রয়েছে। একইভাবে বিভিন্ন গাড়ির জন্য পৃথক প্যাকেজে কাছাকাছি ধরনের মেরামতকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই গাড়ির একই ধরনের কাজ কেন একাধিকবার দরপত্রে এসেছে, প্রতিটি কাজের জন্য আলাদা প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছিল কি না এবং আগের মেরামতের পর গাড়িগুলোর প্রকৃত অবস্থা কী ছিল—এসব প্রশ্নের ব্যাখ্যা প্রয়োজন।   শতাধিক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ, ব্যয়ের হিসাব কোথায়? দরপত্রের কয়েকটি প্যাকেজে বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ সরবরাহের বিষয়টিও আলোচনায় এসেছে। একটি প্যাকেজে ৩৬টি গাড়ি ও একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ সরবরাহের কথা বলা হয়েছে। অন্য একটি প্যাকেজে রয়েছে ২৬টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহ। এ ছাড়া ২৪টি, ২৩টি, ১২টি ও পাঁচটি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ এবং সংস্কারের কাজও অন্তর্ভুক্ত করা হয়েছে। এত বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে কোন গাড়ির কী ধরনের যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলোর বাজারদর কত, সরবরাহের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং বাস্তবে কতটুকু যন্ত্রাংশ ব্যবহারের প্রয়োজন—এসব তথ্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে ৪৬টি প্যাকেজের সম্ভাব্য মোট ব্যয়ের কোনো অঙ্ক উল্লেখ করা হয়নি। যদিও প্রতিটি কাজের প্রাক্কলিত ব্যয় দরপত্র দলিলে থাকার কথা, তবু সামগ্রিক ব্যয়ের হিসাব প্রকাশ না হওয়ায় আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্জ্যাগারের ভারী যন্ত্রপাতিও মেরামতের তালিকায় শুধু ময়লার গাড়ি নয়, চসিকের বিভিন্ন বর্জ্যাগারে ব্যবহৃত ভারী যন্ত্রপাতির মেরামতকাজও রয়েছে দরপত্রের আওতায়। হালিশহরের আনন্দবাজার বর্জ্যাগারে ব্যবহৃত শৃঙ্খলচালিত ভারী মাটি কাটার যন্ত্র, আরেফিন নগর বর্জ্যাগারের দীর্ঘ বাহুবিশিষ্ট খননযন্ত্র এবং জল-স্থলে চলাচলে সক্ষম খননযন্ত্রের বিভিন্ন অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য সংগ্রহে ব্যবহৃত ১৫টি ধাতব কনটেইনারসহ আরও কয়েকটি ইস্পাতের কনটেইনার মেরামতের কাজও দরপত্রে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ভারী যন্ত্রপাতির কোন অংশ নষ্ট হয়েছে, সেগুলোর বর্তমান কার্যক্ষমতা কতটুকু, মেরামতের পর কত দিন ব্যবহার করা যাবে এবং সংস্কারের ব্যয় নতুন যন্ত্রপাতি কেনার তুলনায় কতটা সাশ্রয়ী—এসব বিষয়ও যাচাই করা প্রয়োজন। ৪৬টি কাজের সময়সীমা নিয়েও প্রশ্ন দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দরপত্র দলিল কেনা এবং একই দিন দুপুর ২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। ৪৬টি পৃথক কাজের ক্ষেত্রে একই সময়সীমা নির্ধারণ নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। এতগুলো পৃথক কাজের দরপত্র প্রস্তুত, প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক তথ্য যাচাই এবং প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময় কতটা যথাযথ ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।   পুরোনো গাড়ি মেরামত, নাকি নতুন কেনা বেশি সাশ্রয়ী? দরপত্র ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পুরোনো গাড়ি ও যন্ত্রপাতি মেরামতে বিপুল অর্থ ব্যয় করা কতটা যৌক্তিক। কোনো গাড়ির বয়স, বর্তমান বাজারমূল্য, যান্ত্রিক অবস্থা এবং মেরামতের সম্ভাব্য ব্যয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কিছু গাড়ির ক্ষেত্রে বারবার মেরামতের পরিবর্তে নতুন গাড়ি কেনা দীর্ঘমেয়াদে বেশি সাশ্রয়ী হতে পারে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এ জন্য প্রতিটি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের ইতিহাস, মেরামতের প্রাক্কলন, যন্ত্রাংশের বাজারদর এবং সম্ভাব্য আয়ুষ্কালের তুলনামূলক হিসাব প্রকাশ করা জরুরি।   তদন্ত কমিটি গঠনের কথা জানাল চসিক অনিয়মের অভিযোগের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, ‘রুবেল চন্দ্র দাসের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগগুলো আমরা শুনেছি। অভিযোগগুলো আমলে নিয়ে ইতোমধ্যে করপোরেশনের নিজস্ব আইনজীবীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন হাতে পাব।’ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।তবে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে দরপত্রের সব নথি, কাজের প্রাক্কলন, কারিগরি মূল্যায়ন, গাড়ির মেরামতের ইতিহাস এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। অভিযোগ অস্বীকার প্রকৌশলী রুবেল চন্দ্র দাসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে আমি অবগত নই। এখানে গাড়ি মেরামতের বিষয়ে যে অর্থের হরিলুটের কথা বলা হয়েছে, তা অসম্ভব। কারণ, এখানে আমার একার পক্ষে কোনো দরপত্র আহ্বান করা সম্ভব নয়। আমাদের আরও কয়েকজন প্রকৌশলীসহ সব বিষয় বিবেচনা করে সবশেষে মেয়রের স্বাক্ষরের ভিত্তিতে এসব কাজ করা হয়।’ তিনি আরও বলেন, ‘৪৬টি দরপত্রের সবগুলোই অনলাইনের মাধ্যমে আহ্বান করা হয়েছে। কমিটির মাধ্যমে যিনি কাজ পেয়েছেন, তাঁকেই কাজ দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। অনিয়ম-দুর্নীতি করারও সুযোগ নেই। যারা দরপত্রের মাধ্যমে কাজ চেয়েছিল, কিন্তু কাজ পায়নি, হয়তো তারাই এসব কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ নিজেকে নির্দোষ দাবি করে রুবেল চন্দ্র দাস বলেন, কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতেই গাড়ির যন্ত্রাংশ কেনা ও মেরামতের কাজ করা হচ্ছে। তদারকি বাড়ানোর আশ্বাস পরিচ্ছন্ন বিভাগের এ বিষয়ে চসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। পূর্বের দাফতরিক কাজে কী অনিয়ম-দুর্নীতি হয়েছে, সেটি আমার জানা নেই। শুনেছি, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পুরোনো গাড়ির যন্ত্রাংশ কেনা ব্যয়বহুল এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সময়মতো পাওয়া যায় না। ফলে নির্ধারিত গ্যারেজের বাইরে অন্য গ্যারেজেও অচল গাড়ি সচল করার জন্য যেতে হয়। অন্যথায় নগরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তবে ভবিষ্যতে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গাড়ির যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে কঠোর তদারকি করা হবে বলে আশ্বাস দেন তিনি। তদন্তে যেসব প্রশ্নের উত্তর জরুরি চসিকের ৪৬টি দরপত্র ঘিরে ওঠা অভিযোগের প্রকৃত চিত্র জানতে কয়েকটি বিষয় তদন্তে গুরুত্ব পাওয়া প্রয়োজন। প্রথমত, একই চেসিস নম্বরের গাড়ির একই ধরনের মেরামতকাজ একাধিকবার কেন অন্তর্ভুক্ত করা হয়েছে, তার কারিগরি ব্যাখ্যা কী? দ্বিতীয়ত, ৩৬টি, ২৬টি, ২৪টি ও ২৩টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেগুলোর বাজারমূল্য যাচাই করা হয়েছিল কি না? তৃতীয়ত, ৪৬টি প্যাকেজের পৃথক প্রাক্কলিত ব্যয় ও সামগ্রিক ব্যয়ের পরিমাণ কত? এসব ব্যয় অনুমোদনের আগে কোনো স্বাধীন কারিগরি মূল্যায়ন করা হয়েছিল কি না? চতুর্থত, পুরোনো গাড়ি মেরামতের ব্যয় এবং নতুন গাড়ি কেনার সম্ভাব্য ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ রয়েছে কি না? পঞ্চমত, দরপত্র আহ্বান, মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং কাজ সম্পন্ন হওয়ার পর বিল পরিশোধ—প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কমিটির ভূমিকা কী ছিল? চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে এ খাতে গাড়ি ও যন্ত্রপাতি সচল রাখতে অর্থ ব্যয় যেমন প্রয়োজন, তেমনি প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। অভিযোগের সত্যতা তদন্তেই নির্ধারিত হবে। তবে একই গাড়ির কাজের পুনরাবৃত্তি, বিপুলসংখ্যক যন্ত্রাংশ সরবরাহ এবং সামগ্রিক ব্যয়ের হিসাব নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব প্রকাশ করা চসিকের প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই প্রয়োজন। তদন্ত কমিটির প্রতিবেদন কতটা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬ 0

মাদারীপুর এলজিইডিতে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ, আলোচনায় সাবেক নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতৃত্বে মামুন শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক

হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, প্রশ্নের মুখে গণপূর্তের তদারকি

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0