দরপত্রে কারসাজি, কমিশন বাণিজ্য, ভুয়া বিল ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; ২৪ ঠিকাদারের আবেদন, দুদকে তদন্ত দাবি। বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরানোর পর উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন-
ইত্তেহাদ নিউজ, অনলাইন:
সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি।

ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে। অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না?
২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ।
অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে।
অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে।
ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা।
২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি।
নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা।
অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।
আরও পড়ুন:
প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন।
সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে।

শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে।
২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি 'সচেতন নাগরিক'-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।
এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন।
এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি।

দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে।
একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক।
বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে?
একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়।
এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
দরপত্রে কারসাজি, কমিশন বাণিজ্য, ভুয়া বিল ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; ২৪ ঠিকাদারের আবেদন, দুদকে তদন্ত দাবি। বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরানোর পর উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন- ইত্তেহাদ নিউজ, অনলাইন: সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি। ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে। অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না? ২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে। ১১০ কোটি টাকার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক, মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ। অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে। অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসার অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা। ২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি। দরপত্রে কারসাজি, ভুয়া বিল—কোটি টাকার প্রশ্ন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। আরও পড়ুন: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। কমিশন ছাড়া বিল ছাড় নয়—ঠিকাদারদের হয়রানির অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি 'সচেতন নাগরিক'-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঠিকাদারকে হুমকি, সরকারি রেস্ট হাউস নিয়েও অভিযোগ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি। মানববন্ধন, পোস্টারিং,লিখিত অভিযোগ—তবুও কি কার্যকর তদন্ত হবে? দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে। একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তদন্তের আশ্বাস প্রধান প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক। বদলি নয়, জবাবদিহিই এখন বড় প্রশ্ন বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে? একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়। এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।
ইত্তেহাদ নিউজ, অনলাইন: সরকারি খাদ্য সংগ্রহ থেকে নিয়োগ, বদলি বাণিজ্য থেকে ঘুষ গ্রহণ—কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মাদারীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে। সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ লাভ, খাদ্যশস্য সংগ্রহে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। অভিযোগগুলোর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জে একাধিক প্লট, ফ্ল্যাট, জমিজমা এবং বিপুল অর্থ ব্যয়ে ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর স্ত্রী, সন্তান, শ্বশুর-শাশুড়ি এবং বিভিন্ন আত্মীয়স্বজনের সম্পদের তথ্য চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শেখ জিকরুল আলমের নিয়োগ, কর্মজীবন, রাজনৈতিক প্রভাব, কথিত দুর্নীতির অভিযোগ এবং সম্পদ অর্জনের নানা তথ্য। গোপালগঞ্জ পরিচয় কি ছিল ক্ষমতার ঢাল? বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সংশ্লিষ্ট রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, ওই সময় আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে অনেকে সরকারি নিয়োগ, পদায়ন ও বদলিতে বিশেষ সুবিধা পেয়েছেন। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কেউ কেউ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আসে। অনেকের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও কিছু কর্মকর্তা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আগের মতোই প্রশাসনিক সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে। সেই তালিকায় মাদারীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের নামও আলোচনায় এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবা শেখ আবুল হোসেন এবং মা কুলসুম বেগম। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় তিনি নিজের আঞ্চলিক ও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে প্রশাসনিক সুবিধা নিয়েছেন। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই ও সংশ্লিষ্ট নথিপত্রের বিস্তারিত প্রকাশ জরুরি। বিতর্কিত নিয়োগের মধ্য দিয়ে কর্মজীবনের শুরু ২০১৩ সালে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পান শেখ জিকরুল আলম। ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সে সময় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে শেখ জিকরুল আলম নিজের জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রথম কর্মস্থল পান। কর্মজীবনের শুরুতেই সেখানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও বিতর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে তাঁকে ফরিদপুর সদরে বদলি করা হয়। অভিযোগকারীদের দাবি, কর্মস্থল পরিবর্তন হলেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থামেনি। বরং বিভিন্ন কর্মস্থলে প্রভাব বিস্তার করে ঘুষ ও অনিয়মের সুযোগ তৈরি করেন তিনি। খাদ্যশস্য সংগ্রহে অনিয়ম, ঘুষ ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ খাদ্য পরিদর্শক হিসেবে শেখ জিকরুল আলমের কর্মস্থল ছিল গোপালগঞ্জের কোটালীপাড়া, ফরিদপুর সদর, বাগেরহাটের মোল্লাহাট ও ঢাকা। এর মধ্যে ঢাকায় এরিয়া রেশনিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরকারি খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহের সময় ওজনে কারচুপি, ভালো মানের চালের পরিবর্তে ঘুষের বিনিময়ে নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ এবং মিল মালিকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি বরাদ্দ ছাড় করা। এ ছাড়া সরকারি খাদ্যশস্যের বরাদ্দ ও সরবরাহসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং ব্যক্তিগত হিসাবে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মিল মালিকদের অভিযোগ, অবৈধ অর্থ না দিলে তাঁদের বিভিন্নভাবে হয়রানি করা হতো। কখনো আইনি জটিলতার ভয় দেখিয়ে, আবার কখনো প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে ব্যবসায়ীদের চাপে রাখার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে খাদ্যশস্য সংগ্রহের নথি, গুদামের মজুত বিবরণী, মান যাচাই প্রতিবেদন, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন। সরকারের পতনের আগমুহূর্তে পদোন্নতি রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক আগমুহূর্তে, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি পেয়ে মাদারীপুরে যোগদান করেন শেখ জিকরুল আলম। তাঁর বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে পদোন্নতি হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগকারীদের প্রশ্ন, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে যাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দেওয়া হলো কীভাবে? এসব অভিযোগের কোনো নিরপেক্ষ তদন্ত হয়েছিল কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের সম্পদের তথ্য চেয়েছে দুদক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের বিষয় বলে জানা গেছে। অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর স্ত্রী তানিয়া ইসলাম, শ্বশুর আবুল হাসেম, শাশুড়ি রেশমা বেগম এবং তিন সন্তান মুমতাহিনা নূর তাজ, তানজিল জুবাইর ও মো. আওয়ান জুনায়েদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুদক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাঁর বিভিন্ন আত্মীয়স্বজনের নামে-বেনামে থাকা সম্পদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগসংশ্লিষ্ট সূত্রের দাবি। দুদকের এই তথ্য অনুসন্ধানকে কেন্দ্র করে তাঁর সম্পদের উৎস, আয়-ব্যয়ের সামঞ্জস্য এবং পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ঢাকা ও গোপালগঞ্জে প্লট-ফ্ল্যাট, জমি ও ডুপ্লেক্স বাড়ির অভিযোগ অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে রাজধানী ঢাকা এবং নিজ জেলা গোপালগঞ্জে বিপুল সম্পদ গড়ে তুলেছেন শেখ জিকরুল আলম। এসব সম্পদের মধ্যে রয়েছে একাধিক প্লট, ফ্ল্যাট ও জমিজমা। অভিযোগকারীদের দাবি, প্রকৃত মালিকানা আড়াল করতে পরিবারের সদস্য এবং বিভিন্ন আত্মীয়স্বজনের নামে এসব সম্পদের কিছু অংশ কেনা হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এজি মিশন রোডের ১০০ নম্বর ডুপ্লেক্স বাড়িটি। অভিযোগ রয়েছে, নিজের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে তিনি বাড়িটি নির্মাণ করেছেন। তবে বাড়িটির প্রকৃত মালিকানা, নির্মাণ ব্যয়, জমির দলিল, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সক্ষমতা এসব তথ্য দুদকের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শেখ জিকরুল আলমের সম্পদ বিবরণী, জমি ও ফ্ল্যাটের দলিল এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তী পর্বে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি রয়েছে। অধিদপ্তরে প্রভাব বিস্তার, বহাল থাকার নেপথ্যে কী? এত অভিযোগের পরও ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কীভাবে স্বপদে বহাল রয়েছেন এবং পদোন্নতি পেয়েছেন—এমন প্রশ্ন নিয়ে খাদ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা দাবি করেন, বিগত সরকারের আমলে শেখ জিকরুল আলম নিজেকে শেখ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তাঁরা। তাঁদের ভাষ্য, তাঁর বিরুদ্ধে অধিদপ্তরে একাধিক অভিযোগ জমা পড়লেও রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলোর যথাযথ নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাঁর অতীত কর্মস্থলের নথি, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, বদলির আদেশ, খাদ্যশস্য সংগ্রহের হিসাব এবং আর্থিক লেনদেন পর্যালোচনা করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র সামনে আসতে পারে। বক্তব্য পাওয়া যায়নি অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বর্তমান মাদারীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। নিরপেক্ষ তদন্তের দাবি সরকারি খাদ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট খাত। এ খাতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ শুধু সরকারি অর্থের ক্ষতিই করে না, খাদ্যশস্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করে। শেখ জিকরুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সম্পদের উৎস যাচাই এবং অতীত কর্মস্থলের প্রশাসনিক ও আর্থিক নথি পর্যালোচনা এখন সময়ের দাবি। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনস্বার্থে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—অভিযোগগুলোর কতটা সত্য, তাঁর সম্পদের প্রকৃত উৎস কী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে কী পদক্ষেপ নেয়?
ইত্তেহাদ নিউজ, অনলাইন: শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও নির্মাণকাজের তদারকির দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি)। অথচ এই অধিদপ্তরেরই একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে দরপত্রে কারসাজি, প্রাক্কলিত ব্যয় ফাঁস, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধ এবং সরকারি প্রকল্পের অর্থ ভাগবাটোয়ারার মতো গুরুতর অভিযোগ। অভিযুক্ত কর্মকর্তা হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। বর্তমানে তিনি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে প্রায় ডজনখানেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে অভিযোগ ও তদন্তের পরও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে অধিদপ্তরের জবাবদিহি ও প্রশাসনিক তদারকি নিয়ে। অভিযোগ রয়েছে, একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রকৌশলী এখনো আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও পলাতক কয়েকজন ঠিকাদারকে নানা ধরনের অনৈতিক সুবিধা দিয়ে আসছেন। বিশেষ করে বড় অঙ্কের কয়েকটি প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ এবং ঠিকাদার নির্বাচন নিয়ে তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রাক্কলিত ব্যয় ফাঁস করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩২ কোটি টাকার একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ফাঁস করে ইলেকট্রো গ্লোব মিরন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভূমিকা রাখেন আসাদুজ্জামান। প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা রাকিব হোসেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই ধরনের অভিযোগ রয়েছে রূপগঞ্জের পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ কোটি টাকার নির্মাণকাজ নিয়েও। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শ্বশুরের ঠিকাদারি প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশনকে কাজ পাইয়ে দিতে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় কমিয়ে তা ফাঁস করা হয়েছিল। দুটি প্রকল্পেরই দরপত্র কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান। ফলে দরপত্রের গোপনীয়তা রক্ষা, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশ্নের মুখে পড়েছে। সাবেক প্রধান প্রকৌশলীর কথিত ‘ক্যাশিয়ার’ ইইডির অভ্যন্তরীণ সূত্রের দাবি, বিদায়ী প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনের দুর্নীতির অর্থ বণ্টনের কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবে দায়িত্ব পালন করতেন আসাদুজ্জামান। তাঁর নেতৃত্বেই আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও পলাতক ঠিকাদার লিয়াকত শিকদারকে কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজকে দেশের প্রায় প্রতিটি জেলায় একচেটিয়াভাবে কাজ দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ভাড়া বাবদ ২ শতাংশ অর্থ আদায় করছে। নাটোরে কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধের অভিযোগ আসাদুজ্জামান কর্মজীবনের বিভিন্ন সময়ে রংপুর, নাটোর ও পটুয়াখালীসহ একাধিক এলাকায় দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি কয়েকটি ঘটনায় ঠিকাদারদের সঙ্গে বিরোধের কথাও জানিয়েছেন তাঁর একাধিক সহকর্মী। নাটোরে দায়িত্ব পালনকালে বিলমারিয়া দাখিল মাদ্রাসা ও বিলমারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই মেসার্স আবদুল মান্নান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ওই ঠিকাদার ৫ আগস্টের পর নির্মাণকাজ বন্ধ করে আত্মগোপনে চলে যান। একইভাবে নাটোরের লালপুর উপজেলার বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই মেসার্স সিফাত এন্টারপ্রাইজকে বিলের অধিকাংশ অর্থ ছাড় করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ঠিকাদার ও প্রকৌশলী আসাদুজ্জামানের যোগসাজশে এসব বিল পরিশোধ এবং অর্থ ভাগবাটোয়ারার ঘটনা ঘটেছে। সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি যাচাই না করে কীভাবে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। রংপুরে ২০ কোটি টাকার প্রকল্প নিয়েও বিতর্ক নাটোরে যাওয়ার আগে রংপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান। অভিযোগ রয়েছে, ২০২০ সালের জুলাইয়ে রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার একটি নির্মাণকাজ ছাত্রলীগের এক নেতাকে পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়ায় কারসাজি করা হয়েছিল। এ ঘটনায় সে সময় ব্যাপক সমালোচনা তৈরি হলেও ছাত্রলীগ নেতাদের চাপের মুখে বিষয়টি ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি তাঁর দায়িত্ব পালন ও প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তদন্ত কমিটি গঠন, তবু দৃশ্যমান ব্যবস্থা নেই এসব অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের ২৩ অক্টোবর আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের অগ্রগতি, কমিটির প্রতিবেদন এবং অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হয়েছে, তা স্পষ্ট নয়। অভিযোগের পর তদন্ত কমিটি গঠিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় অধিদপ্তরের অভ্যন্তরীণ জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। নেতিবাচক এসিআর থাকার পরও পদোন্নতি? আসাদুজ্জামানের পদোন্নতি নিয়েও রয়েছে বিতর্ক। গত বছরের মে মাসে তিনি পদোন্নতি পান। অভিযোগ উঠেছে, তাঁর বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)-এ নেতিবাচক মন্তব্য থাকা সত্ত্বেও সেসব তথ্য গোপন কিংবা পরিবর্তন করে পদোন্নতি নেওয়া হয়েছে। যদি এ অভিযোগ সত্য হয়, তাহলে পদোন্নতি প্রক্রিয়ায় তথ্য যাচাই, প্রশাসনিক স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনের বিষয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয়। জবাব মেলেনি অভিযুক্ত প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। প্রশ্নের মুখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জবাবদিহি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। সেখানে দরপত্রের গোপনীয়তা ভঙ্গ, ঠিকাদারদের বিশেষ সুবিধা দেওয়া, কাজ শেষ হওয়ার আগে বিল ছাড় এবং প্রকল্পের অর্থ ভাগবাটোয়ারার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে শুধু তদন্ত কমিটি গঠন করাই যথেষ্ট নয়। দরপত্রের নথি, প্রাক্কলিত ব্যয়, কার্যাদেশ, কাজের অগ্রগতি, বিল পরিশোধের রেকর্ড এবং এসিআর-সংক্রান্ত তথ্য নিরপেক্ষভাবে পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের ফলাফল প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াও জরুরি। কারণ শিক্ষা অবকাঠামোর জন্য বরাদ্দ সরকারি অর্থ কোনো ব্যক্তি বা ঠিকাদারি গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার হতে পারে না।