Brand logo light
বাংলাদেশ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে সাংস্কৃতিক আগ্রাসন নাকি পরিবর্তনের ধারা নিয়ে বিস্তৃত আলোচনা

নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২৬ 0

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিশ্বায়ন ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের যুগে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় কতটা চ্যালেঞ্জের মুখে? বিদেশি সংস্কৃতির প্রভাব কি কেবল বৈচিত্র্য বাড়াচ্ছে, নাকি ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে দেশের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও মূল্যবোধ?

এমন প্রশ্নকে সামনে রেখেই "সুস্থ সংস্কৃতি, বিনোদন চর্চা ও জাতীয় ভাবধারাভিত্তিক গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং বিএফইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

সংস্কৃতি শুধু বিনোদন নয়, জাতির আত্মপরিচয়ের ভিত্তি

প্রবন্ধে উল্লেখ করা হয়- 

সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা, সাহিত্য, শিল্প, সংগীত, লোকজ ঐতিহ্য, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, আচার-অনুষ্ঠান এবং জীবনযাপন পদ্ধতির সমন্বয়ে একটি জাতির সংস্কৃতি গড়ে ওঠে। বর্তমান বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিস্তার মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি যেমন বৃদ্ধি করেছে, তেমনি সাংস্কৃতিক আগ্রাসন ও মূল্যবোধের সংকটও সৃষ্টি করেছে। বাংলাদেশের মতো ঐতিহ্যবাহী সমাজে সুস্থ সংস্কৃতি চর্চা, বিনোদনের ইতিবাচক পরিবেশ এবং জাতীয় ভাবধারাভিত্তিক গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

সাংস্কৃতিক আগ্রাসন: পরিবর্তন নাকি পরিচয়ের সংকট?

১. সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাব বিশ্লেষণ, জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশ, তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি: সাংস্কৃতিক আগ্রাসন বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে একটি শক্তিশালী সংস্কৃতি অন্য সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে এবং ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতিকে দুর্বল করে দেয়। বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বৈশ্বিক বিনোদন শিল্পের মাধ্যমে এই প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে বিদেশি সংস্কৃতির বিভিন্ন উপাদান দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এতে ইতিবাচক কিছু দিক থাকলেও অন্ধ অনুকরণ অনেক ক্ষেত্রে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে দুর্বল করছে। বাংলা ভাষার ব্যবহার কমে যাওয়া, লোকজ সংস্কৃতির প্রতি অনাগ্রহ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং ভোগবাদী মানসিকতার বিস্তার এর অন্যতম প্রভাব।

জাতীয় সংস্কৃতি সংরক্ষণের জন্য আমাদের লোকসংগীত, বাউলগান, ভাটিয়ালি, জারি-সারি, পালাগান, লোকনাটা, পহেলা বৈশাখ, নবান্ন উৎসবসহ বিভিন্ন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।

তরুণদের জন্য ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সাহিত্যচর্চা, নাট্যচর্চা, সংগীত শিক্ষা, বিতর্ক, বইপাঠ এবং সৃজনশীল কর্মকান্ডের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। কারণ সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি ব্যক্তিত্ব গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশেরও অন্যতম হাতিয়ার।

তরুণ প্রজন্মের সামনে কী ধরনের চ্যালেঞ্জ?

২. সাংস্কৃতিক আগ্রাসন ও জাতীয় পরিচয়: ক. বৈশ্বিক সাংস্কৃতিক প্রবাহ: বিশ্বায়নের ফলে পৃথিবী আজ একটি বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের সংস্কৃতি, ভাষা ও জীবনধারা সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করলেও স্থানীয় সংস্কৃতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

খ. স্থানীয় সংস্কৃতির চ্যালেঞ্জ: বাংলাদেশের লোকসংস্কৃতি, গ্রামীণ ঐতিহ্য এবং নিজস্ব জীবনবোধ ক্রমশ নগরায়ণ ও বৈশ্বিক সংস্কৃতির চাপে সংকুচিত হচ্ছে। অনেক তরুণ নিজের সংস্কৃতির চেয়ে বিদেশি সংস্কৃতিকে বেশি আকর্ষণীয় মনে করছে। ফলে জাতীয় পরিচয়ের ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম: সুযোগের পাশাপাশি ঝুঁকিও

গ. সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব: ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের চিন্তা, রুচি ও আচরণে ব্যাপক প্রভাব ফেলছে। ইতিবাচক তথ্য ও শিক্ষামূলক কনটেন্টের পাশাপাশি অশালীনতা, সহিংসতা, অসত্য তথ্য ও অসুস্থ বিনোদনের বিস্তারও ঘটছে। তাই ডিজিটাল সাক্ষরতা ও দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা ভাষা ও মূল্যবোধের প্রশ্ন

ঘ. ভাষা, ঐতিহ্য ও মূল্যবোধ: বাংলা ভাষা আমাদের জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি। ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একইসঙ্গে পারিবারিক বন্ধন, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, সামাজিক সহমর্মিতা, সততা ও মানবিকতা-এসব মূল্যবোধও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলো সংরক্ষণ না করতে পারলে জাতীয় পরিচয়ও দুর্বল হয়ে পড়বে।

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের দায়িত্ব

৩. সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ: পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা: একটি শিশুর সাংস্কৃতিক বিকাশের প্রথম প্রতিষ্ঠান পরিবার। পরিবারে বই পড়ার অভ্যাস, গান, কবিতা, গল্প এবং নৈতিক শিক্ষার চর্চা থাকলে শিশু সুস্থ সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠে। শিক্ষাপ্রতিষ্ঠানেও সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক, সংগীত ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে হবে।

গণমাধ্যম ও বিনোদন শিল্প: গণমাধ্যম সমাজের রুচি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র,

অনলাইন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমকে শিক্ষামূলক, নৈতিক ও দেশীয় সংস্কৃতিনির্ভর কনটেন্ট প্রচারে অগ্রাধিকার দিতে হবে। শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশ: শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য। তাদের জন্য মানসম্মত শিশুতোষ অনুষ্ঠান, নাটক, কার্টুন, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করতে হবে।

ইতিবাচক কনটেন্ট নির্মাণ: ডিজিটাল যুগে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক কনটেন্ট নির্মাণ অত্যন্ত জরুরি। তরুণদের কাছে দেশপ্রেম, মানবিকতা, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তুলে ধরতে হবে।

জাতীয় ভাবধারা ও গণতান্ত্রিক সংস্কৃতি

৪. জাতীয় ভাবধারা ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ: মুক্তিযুদ্ধের চেতনা: বাংলাদেশের জাতীয় ভাবধারার মূল ভিত্তি মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতা, মানবমর্যাদা, ন্যায়বিচার ও গণতন্ত্রের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ: বাংলাদেশের সংবিধানের অন্যতম ভিত্তি অসাম্প্রদায়িকতা। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ মানে

মতপ্রকাশের স্বাধীনতা, ভিন্নমতের প্রতি সম্মান এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি: সংস্কৃতি মানুষকে একত্রিত করে। উৎসব, নাটক, সংগীত, সাহিত্য ও শিল্পচর্চা সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং বিভাজনের পরিবর্তে ঐক্যের বার্তা দেয়।

 

রাষ্ট্রের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা: সাংস্কৃতিক বিকাশে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত পুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, শিল্পী-সাহিত্যিকদের সহায়তা, জেলা-উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং লোকজ ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

উপসংহার: সুস্থ সংস্কৃতি, ইতিবাচক বিনোদন এবং জাতীয় ভাবধারাভিত্তিক গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশ একটি উন্নত, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পূর্বশর্ত। সাংস্কৃতিক আগ্রাসনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করে আমাদের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি সৃজনশীল, প্রগতিশীল ও গণতান্ত্রিক সাংস্কৃতিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ

View more
বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি ইউজিসির

বরিশাল অফিস :   বরিশালের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে চারটি বিভাগের অনুমোদিত প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ার পর এ সিদ্ধান্ত এলো। ফলে ব্যবসায় প্রশাসন, ইংরেজি, আইন এবং লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান বিভাগের অনুমোদিত প্রোগ্রামগুলোতে শিক্ষার্থী ভর্তি করতে আর কোনো বাধা থাকছে না। বুধবার (১১ নভেম্বর) গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১০ নভেম্বর ২০২৬ তারিখের একটি চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেমিস্টার থেকে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের ইইই (EEE) ও সিএসই (CSE) প্রোগ্রাম ছাড়া ব্যবসায় প্রশাসন, ইংরেজি, আইন এবং লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান বিভাগের অনুমোদিত প্রোগ্রামগুলোতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, উল্লিখিত চার বিভাগের অনুমোদিত প্রোগ্রামগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা নেই। এর আগে ইউজিসির নির্দেশনায় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে নতুন সেমিস্টারে ভর্তি হওয়ার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা উদ্বেগের মধ্যে ছিলেন। সর্বশেষ ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়টির চার বিভাগের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে লক্ষণীয়, ইউজিসির অনুমতি সব বিভাগের জন্য প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের ইইই ও সিএসই প্রোগ্রাম এ অনুমতির আওতাভুক্ত নয়। অর্থাৎ এসব প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে আগের বিধিনিষেধ বহাল রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। বরিশালের উচ্চশিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের ফলে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের অনুমোদিত চার বিভাগের একাডেমিক ও ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৬ 0

ফরিদপুরে সাবেক টিআই তুহিন লস্কর ও স্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকের দুই মামলা

আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম নজরদারিতে, জব্দ দুই মোবাইল

নলছিটিতে পুলিশ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই: হামলার ঘটনায় মামলা, আতঙ্কে জনপদ—নিরীহ মানুষ ফাঁসানোর অভিযোগ

বাকেরগঞ্জের বাদলপাড়া কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করার অভিযোগ

বাজেট অনুমোদন নেওয়ার পরও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান হয়নি বলে অভিযোগ গভর্নিংবডির সদস্য ও স্থানীয়দের। অধ্যক্ষের দাবি,তিনি ইউএনওর অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মজিবর রহমান রাজার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি পালনের কথা থাকলেও কলেজে কোনো কর্মসূচি পালন করা হয়নি এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি বলে অভিযোগ করেছেন গভর্নিং বডির এক সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, দিবসটি পালনের জন্য গভর্নিং বডির সভাপতির কাছ থেকে আগেই প্রয়োজনীয় ব্যয়ের বাজেট অনুমোদন করিয়ে নিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু ৭ নভেম্বর তিনি কলেজে উপস্থিত না থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। ফলে প্রতিষ্ঠানে দিবসটি পালনের কোনো আয়োজন হয়নি বলে তাঁদের দাবি। বাজেট অনুমোদন, কিন্তু কর্মসূচি কোথায়? কলেজের গভর্নিং বডির এক সদস্যের অভিযোগ, দিবসটি পালনের প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কোনো কর্মসূচি বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি। এমনকি সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। অধ্যক্ষ তাঁর ব্যক্তিগত রাজনৈতিক চেতনা থেকে সুকৌশলে দিবসটি পালন করতে দেননি।’এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে অধ্যক্ষ তাঁর সঙ্গে রূঢ় আচরণ করেছেন বলেও অভিযোগ করেন ওই সদস্য।   অধ্যক্ষের রাজনৈতিক অতীত ও ভুয়া সার্টিফিকেট নিয়েও অভিযোগ অধ্যক্ষ মজিবর রহমান রাজাকে ঘিরে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীতের বিভিন্ন অভিযোগও সামনে এনেছেন স্থানীয় কয়েকজন।চরামদ্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান রুবেল অভিযোগ করেন, অধ্যক্ষ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তাঁর আরও দাবি, অতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং চাকরি হারানোর ঘটনাও ঘটেছিল। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তিনি আবার স্বপদে বহাল হন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে।  মুজিবুর রহমান উপজেলার কাবাই ইউনিয়নের শিয়ালগুনি গ্রামের মৃত জিন্নাত আলি মোল্লার ছেলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাসের স্বাক্ষরিত একটি স্মারকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষসহ দুজন সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, মিলি বেগম নামের এক নারী মহাপরিচালক শিক্ষা অধিদপ্তর বরাবর বাদলপাড়া কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। মো. মুজিবুর রহমান নিয়োগের শর্তভঙ্গ করে ২০০৩ সালের ১ নভেম্বর শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ১২ বছর চাকরি করেন। তার জালজালিয়াতির বিষয়টি জানাজানি হলে তিনি অসুস্থতা দেখিয়ে স্বেচ্ছায় অবসরে যান। কিছুদিন পরে পরবর্তীতে ২০১৭ সালের ১৮ নভেম্বর পূর্বের কলেজের শিক্ষক নিবন্ধনের অভিজ্ঞতা দেখিয়ে ২০১৮ সালের ২ এপ্রিল বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২০১৮ সালের ৪ এপ্রিল অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, শিয়ালঘুনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নিয়োগের শর্ত অনুযায়ী, ইংরেজিতে মাস্টার্স দ্বিতীয় বিভাগে পাস করার কথা থাকলেও তৃতীয় বিভাগে পাস করে তিনি সার্টিফিকেটে জালিয়াতির মাধ্যমে দ্বিতীয় বিভাগ তৈরি করে কলেজে যোগদান করেন। ওই কলেজে যোগদান করে শিক্ষক হিসেবে যে নিবন্ধন পেয়েছেন তা সম্পূর্ণ অবৈধ। সেই অবৈধ নিবন্ধন দিয়ে বাদলপাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ নেওয়ায় কলেজ থেকে চাকরিচ্যুত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী মিলি বেগম। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানী হালদার  জানান, বাদলপাড়া কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমানের বিষয়ে তদন্ত শেষ করেছি।   স্থানীয়দের ক্ষোভ, তদন্তের দাবি বাদলপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, ৫ আগস্টের পরও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেননি। কিন্তু এরপরও তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ওঠায় তাঁরা ক্ষুব্ধ। তাঁদের দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় কর্মসূচি পালনে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। অধ্যক্ষের বক্তব্য: ‘সাংবাদিক কীভাবে জানলেন?’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মজিবর রহমান রাজা বলেন, ‘৭ নভেম্বর আমি বাকেরগঞ্জ ইউএনওর একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। কলেজে দিবসটি পালন হয়েছে কি না, তা সাংবাদিক কীভাবে জানলেন?’   সভাপতির বক্তব্যে নতুন প্রশ্ন কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুর রহমান বলেন, দিবসটি পালনের জন্য অধ্যক্ষ তাঁকে দুই দিন আগেই ফোন করে প্রয়োজনীয় ব্যয়ের বাজেট অনুমোদন করিয়েছিলেন। তিনি বলেন, অধ্যক্ষ তাঁকে ইউএনওর অনুষ্ঠানে ব্যস্ত থাকার বিষয়টিও জানিয়েছিলেন। তবে কলেজে দিবসটি পালিত হয়নি—এমন কোনো তথ্য তাঁর জানা নেই। সভাপতির এই বক্তব্যের পর কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। বাজেট অনুমোদনের পরও কেন কলেজে কর্মসূচি অনুষ্ঠিত হলো না? অধ্যক্ষের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কেউ কি আয়োজনের ব্যবস্থা করেছিলেন? জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ? একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় দিবস পালনের মতো বিষয়ে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হতে পারে। উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলায়র মধ্যে সর্বপ্রথম শুরু হওয়া একই সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম এর প্রতিষ্ঠান বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি ১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। ১৯৬৪ সালে এটি উচ্চবিদ্যালয়ে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এটি উচ্চমাধ্যমিক কার্যক্রম শুরু করে এবং তখন এর নামকরন করা হয় বাদলপাড়া হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি মরহুম মোহাম্মদ ইসহাক হাওলাদার প্রতিষ্ঠা করেন।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬ 0

ঢাকা ওয়াসায় মিজানুর রহমানের অদৃশ্য ক্ষমতা, ২৩৫ কোটি টাকার রূপপুর প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন

৪৬ দরপত্রে গাড়ি মেরামতের উদ্যোগ, একই কাজ বারবার অন্তর্ভুক্তির অভিযোগ চসিকে

মাদারীপুর এলজিইডিতে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ, আলোচনায় সাবেক নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতৃত্বে মামুন শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মামুন শেখকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তাঁর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং সাবেক আওয়ামী লীগপন্থী প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ পেশাগত সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি একসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তাঁদের সুপারিশেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী পদে তাঁর চাকরি হয় বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। তবে নিরাপত্তাকর্মী হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বর্তমানে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন—তাঁর এই অবস্থানকে ঘিরে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে। অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অভিযোগের কেন্দ্রে রয়েছে মামুন শেখের বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগের রাজনৈতিক ও পেশাগত পরিচয়। জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার আগে তিনি অধ্যাপক ড. মিজানুর রহমান ও অধ্যাপক ড. এ কে আজাদের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তাঁদের সঙ্গে কর্মসূত্রে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। অভিযোগ রয়েছে, ওই দুই প্রভাবশালী শিক্ষাবিদের সুপারিশের ভিত্তিতেই তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পান।  এদিকে, সাবেক কর্মস্থল ও রাজনৈতিক যোগাযোগের বিষয়টি সামনে আসার পর তাঁর বর্তমান সাংগঠনিক পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতির দায়িত্বে থাকা একজন ব্যক্তির অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ।   নিরাপত্তাকর্মী থেকে সংগঠনের সভাপতি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী হিসেবে যোগদানের পর মামুন শেখ বর্তমানে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়িচালক হিসেবেও তাঁর অবস্থান নিয়ে আলোচনা রয়েছে। একই ব্যক্তির অতীত রাজনৈতিক পরিচয়, চাকরিতে প্রবেশের পেছনে  সুপারিশ এবং পরবর্তী সময়ে একটি জাতীয়তাবাদী সংগঠনের নেতৃত্বে আসার বিষয়গুলোকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে।   স্বচ্ছ তদন্তের দাবি বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, পদায়ন ও কর্মচারী সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগে রাজনৈতিক সুপারিশের অভিযোগ এবং পরবর্তী সময়ে সাংগঠনিক নেতৃত্বে আসার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাজনীতিতে মামুন শেখের উত্থান এবং তাঁর অতীত পরিচয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন স্বচ্ছতা, নিয়োগপ্রক্রিয়া ও সাংগঠনিক নেতৃত্বের গ্রহণযোগ্যতার প্রশ্ন সামনে এনেছে।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0

হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, প্রশ্নের মুখে গণপূর্তের তদারকি

বিএনপির সমাবেশে অভ্যন্তরীণ বিরোধ, রক্তাক্ত যুবদলের সাবেক নেতা

বরিশালের ঐতিহ্যবাহী মহাশ্মশান

হাজারো প্রদীপের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান, স্বজন স্মরণে অশ্রুসিক্ত মানুষ

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0