Brand logo light

ঠিকাদারি অনিয়ম

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর:৯৪০ কোটি টাকার প্রকল্পে ৮২ কোটি টাকা অনিয়মের অভিযোগ

ইত্তেহাদ নিউজ, অনলাইন: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রায় ৯৪০ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ঘিরে উঠেছে প্রায় ৮২ কোটি টাকা অনিয়ম ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। প্রকল্পের ব্যয় প্রাক্কলন, কেনাকাটা, ঠিকাদারি বিল পরিশোধ এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন—বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) গোলাম মোক্তাদির। একই সঙ্গে তাঁর ও ঘনিষ্ঠ স্বজনদের নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও সামনে এসেছে।  অভিযোগের ব্যাপ্তি ও অর্থের পরিমাণ বিবেচনায় প্রশ্ন উঠেছে, প্রায় ৯৪০ কোটি টাকার এই প্রকল্পে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের তদারকি করেছে? প্রকল্পের বিভিন্ন পর্যায়ে অনিয়ম হয়ে থাকলে তার দায় কার, আর সেই অর্থের প্রকৃত ব্যবহার কোথায় হয়েছে—তা নিয়েও দেখা দিয়েছে অনুসন্ধানের দাবি। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ অধিদপ্তরের একাধিক সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় প্রাক্কলন তৈরি, কেনাকাটার প্রক্রিয়া, ঠিকাদারি বিল পরিশোধ এবং মাঠপর্যায়ের কার্যক্রমে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি অর্থের বিপুল পরিমাণ তছরুপ কিংবা অপচয়ের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এসব অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। বিশেষ করে প্রকল্পের প্রাক্কলন, দরপত্রের নথি, ক্রয়সংক্রান্ত কাগজপত্র, কার্যাদেশ, বিল-ভাউচার এবং কাজের বাস্তব অগ্রগতির সঙ্গে ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা জরুরি। পিডির সম্পদ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি প্রকল্প পরিচালক গোলাম মোক্তাদিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু প্রকল্পের আর্থিক অনিয়মেই সীমাবদ্ধ নয়। অভিযোগকারীদের দাবি, তাঁর নামে অথবা ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে সংশ্লিষ্টতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, প্লট এবং উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর সম্পদ গড়ে উঠেছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক বিপুল অঙ্কের লেনদেনের তথ্য নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।   অনিয়মের তথ্য প্রকাশ ঠেকাতে ‘মিডিয়া ম্যানেজমেন্ট’? অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, প্রকল্পের কথিত অনিয়ম ও দুর্নীতির তথ্য গণমাধ্যম কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকাশ না পায়, সে জন্য বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তাঁদের দাবি, বিভিন্ন উপায়ে সংবাদ প্রকাশ ঠেকানো বা বিষয়টি ‘মিডিয়া ম্যানেজ’ করার অপচেষ্টা চালানো হয়েছে।   দুদক ও স্থানীয় সরকার বিভাগের তদন্ত দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সচেতন কর্মকর্তা-কর্মচারীদের মতে, সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রায় ৯৪০ কোটি টাকার প্রকল্পে ৮২ কোটি টাকা অনিয়মের অভিযোগকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তাঁরা দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার বিভাগ এবং সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, তদন্তে প্রকল্পের ব্যয় প্রাক্কলন, দরপত্র ও ক্রয়প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন, বিল পরিশোধ, মাঠপর্যায়ের কাজের বাস্তব অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের উৎস খতিয়ে দেখা উচিত। প্রাথমিক অনুসন্ধানে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত প্রকল্প পরিচালকের এসব অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোলাম মোক্তাদিরের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে।  অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য, প্রকল্পের সংশ্লিষ্ট দপ্তরের ব্যাখ্যা কিংবা তদন্তের কোনো অগ্রগতি পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এখন মূল প্রশ্ন—প্রায় ৯৪০ কোটি টাকার এই প্রকল্পে সত্যিই কি ৮২ কোটি টাকার অনিয়ম হয়েছে? প্রকল্পের অর্থ ব্যয়ের প্রতিটি ধাপে কী ঘটেছে এবং অভিযোগের পেছনে কারা জড়িত? এসব প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন নথিভিত্তিক, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৬ 0
এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম! দুর্নীতির অভিযোগে বরিশাল থেকে উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন

দরপত্রে কারসাজি, কমিশন বাণিজ্য, ভুয়া বিল ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ; ২৪ ঠিকাদারের আবেদন, দুদকে তদন্ত দাবি। বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরানোর পর উত্তরাঞ্চলে বদলির গুঞ্জন- ইত্তেহাদ নিউজ, অনলাইন:  সরকারি দপ্তরের দায়িত্বে থেকে ঠিকাদারি ব্যবসা, দরপত্র কারসাজি, ঘুষ-কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচারে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন—একের পর এক গুরুতর অভিযোগে বিতর্কের কেন্দ্রে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। তাঁকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ, মানববন্ধন ও প্রশাসনিক অস্বস্তি—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি। ইতোমধ্যে বরগুনা জেলার অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। ইইডির সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিগগিরই তাঁকে নেত্রকোনা অথবা উত্তরাঞ্চলের কোনো একটি জেলায় বদলি করা হতে পারে।  অন্যদিকে, শহিদুল ইসলামকে ঘিরে ওঠা ধারাবাহিক অভিযোগে বিব্রত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগের পরও কেন দৃশ্যমান ও পূর্ণাঙ্গ তদন্তের অগ্রগতি সামনে আসছে না? ২০২৬ সালের আগস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন করেছেন। শুধু লিখিত অভিযোগেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি; বরিশালে একাধিকবার মানববন্ধন হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তদন্তের আবেদন জমা পড়েছে।    ১১০ কোটি টাকার কাজ বণ্টনে অনিয়মের অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও তাঁর সহযোগী কয়েকজন কর্মকর্তা এবং ঠিকাদারের বিরুদ্ধে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজে টেন্ডার বাণিজ্য, ঘুষ-কমিশন গ্রহণ, কাজ না করেই বিল উত্তোলন এবং নির্দিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একচেটিয়াভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বরিশাল ঠিকাদার সমিতির ঠিকাদারের স্বাক্ষর সংবলিত একটি অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ১২০টি কাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। টিএসসি, মহিলা পলিটেকনিক,  মাদ্রাসা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন সরকারি উন্নয়ন ও মেরামতকাজের অর্থ ব্যবহারে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তাঁর পরিচিত এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে অধিকাংশ কাজ বরাদ্দ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স রাফিদ ট্রেডার্স, মেসার্স মোমেন সিকদার, মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স আইডিয়াল এন্টারপ্রাইজ। অভিযোগের সঙ্গে সংযুক্ত ই-জিপি টেন্ডার নোটিশ ও কাজের তালিকায় বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর, হিজলা, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানাপ্রাচীর ও সংস্কারকাজের বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় দেখা যায়, অধিকাংশ কাজই ঘুরেফিরে কয়েকটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হয়েছে। বিশেষ করে মা এন্টারপ্রাইজ, রাফিদ ট্রেডার্স, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড ও মোমেন সিকদারের নাম উল্লেখযোগ্যভাবে এসেছে। অভিযোগপত্রের অনুলিপি শিক্ষা সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক এবং দুদকের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে। ঠিকাদারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দরপত্র প্রক্রিয়া, কাজের বরাদ্দ, বাস্তবায়নের অগ্রগতি ও বিল পরিশোধের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসার অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো—সরকারি কর্মকর্তা  হয়ে সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ করা। ২৪ ঠিকাদারের লিখিত আবেদনে দাবি করা হয়েছে, তিনি নিজেই পরোক্ষভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং শতকোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের ব্যবসায়িক সম্পৃক্ততা সরকারি কর্মচারী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে সংঘাত তৈরি করে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ নয়, সরকারি ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতার জন্যও গুরুতর হুমকি।   দরপত্রে কারসাজি, ভুয়া বিল—কোটি টাকার প্রশ্ন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে দরপত্রে টেম্পারিং ও কারসাজির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদাররা। অভিযোগকারীদের ভাষ্য, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়নকাজের বিল-ভাউচার নিয়েও অনিয়ম করা হয়েছে। এমনকি নিজ দপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারের নামে কোটি টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।   আরও পড়ুন:   বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে  দুদকে অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল যখন ঠিকাদার: ঘুষ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ   প্রশ্ন উঠেছে, সংস্কারকাজের প্রকৃত ব্যয় কত ছিল? কোন কোন কাজের বিপরীতে বিল দেওয়া হয়েছে? কাজের বাস্তব অগ্রগতি ও সরকারি নথিতে দেখানো ব্যয়ের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না? এসব বিষয়ে নিরপেক্ষ আর্থিক ও কারিগরি নিরীক্ষার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।   কমিশন ছাড়া বিল ছাড় নয়—ঠিকাদারদের হয়রানির অভিযোগ শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও কমিশন বাণিজ্যের অভিযোগও বেশ গুরুতর। লিখিত আবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজের বিল ছাড় করার ক্ষেত্রেও কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, চাহিদামতো কমিশন দিতে অস্বীকৃতি জানালে বৈধ ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। এতে অনেক ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। কেউ কেউ কাজ সম্পন্ন করেও পাওনা অর্থ না পেয়ে অর্থনৈতিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের বিল আটকে রেখে কমিশন আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ শুধু দাপ্তরিক অনিয়ম নয়, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৬ সালের অক্টোবরে সাকিল আহম্মেদ নামে এক ব্যক্তি 'সচেতন নাগরিক'-এর পক্ষে দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে। আবেদনে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। এখন প্রশ্ন—অভিযোগে উল্লিখিত সম্পদের উৎস কী? তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা যাচাই করলে কি অভিযোগগুলোর সত্যতা পাওয়া যাবে? এসব বিষয়ে দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   ঠিকাদারকে হুমকি, সরকারি রেস্ট হাউস নিয়েও অভিযোগ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ফারুক হোসেন নামে এক ঠিকাদারকে মুঠোফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ঠিকাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২০৭৬) করেছেন। এ ছাড়া দপ্তরের সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও ২৪ ঠিকাদারের পক্ষ থেকে সচিবের কাছে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধার ব্যবহার নিয়ে ওঠা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, ব্যবহারসংক্রান্ত রেজিস্টার এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ পরীক্ষা করা জরুরি।   মানববন্ধন, পোস্টারিং,লিখিত অভিযোগ—তবুও কি কার্যকর তদন্ত হবে? দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে শহিদুল ইসলামকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবিতে  বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও স্থানীয়রা।এ ছাড়া তাকে প্রত্যাহারের জন্য বরিশাল নগরীতে পোস্টারিংও করা হয়েছে। একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে মানববন্ধন ও দুদকে আবেদন—সব মিলিয়ে বিষয়টি এখন আর বিচ্ছিন্ন কোনো অসন্তোষের পর্যায়ে নেই। বরং সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, দরপত্র ব্যবস্থাপনা এবং দপ্তরের জবাবদিহি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।   তদন্তের আশ্বাস প্রধান প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা শহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন। তবে তিনি ফোন রিসিভ করেননি বলে জানা গেছে। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগকারীদের প্রত্যাশা, শুধু বদলি কিংবা প্রশাসনিক দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি যেন না হয়। অভিযোগগুলোর উৎস, আর্থিক লেনদেন, দরপত্র প্রক্রিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং সরকারি অর্থ ব্যয়ের নথি খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হোক।   বদলি নয়, জবাবদিহিই এখন বড় প্রশ্ন বরগুনার অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া এবং নেত্রকোনা কিংবা উত্তরাঞ্চলের কোনো জেলায় সম্ভাব্য বদলির খবর সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে ইইডির অভ্যন্তরে। কিন্তু বদলি কি অভিযোগের নিষ্পত্তি? এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে পাঠিয়ে দিলেই কি সরকারি অর্থের সম্ভাব্য অনিয়ম, ঠিকাদারদের অভিযোগ কিংবা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রশ্নের উত্তর মিলবে? একজন কর্মকর্তার বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ ওঠার পর সবচেয়ে জরুরি হলো অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সরকারি অর্থ ব্যয়ের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতি মানুষের আস্থা অটুট থাকা প্রয়োজন। ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যেন পুরো প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়। এখন দেখার বিষয়—শহিদুল ইসলামকে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হয়। ইইডির সুনাম রক্ষায় প্রয়োজন ব্যক্তিনির্ভর সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৬ 0
সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, বাঁশের মইয়ে পারাপার

নির্মাণের পরও জনসাধারণের কাজে আসছে না সেতু | মাটি কাটার অভিযোগে ক্ষতিগ্রস্ত বসতভিটা ও পাকা সড়ক | তদন্তের আশ্বাস প্রশাসনের- ইত্তেহাদ নিউজ, সাতক্ষীরা: সরকারি অর্থায়নে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতু। উদ্দেশ্য ছিল দুই পাড়ের মানুষের যোগাযোগ সহজ করা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানো। কিন্তু নির্মাণ শেষ হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে খালের ওপর দাঁড়িয়ে থাকা সেতুটি কার্যত বিচ্ছিন্ন অবকাঠামোয় পরিণত হয়েছে। বাধ্য হয়ে সেতুতে ওঠানামার জন্য বাঁশের মই ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে দাউদ গাজীর বাড়ির সামনে সীমানা-সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটির এমন চিত্র দেখা গেছে। এতে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি সেতু কেন সংযোগ সড়ক ছাড়াই পড়ে রয়েছে, নির্মাণকাজে মাটি কাটার অভিযোগে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে বসতভিটা ও পাকা রাস্তা—এসব প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অপরিকল্পিত কাজ এবং সংশ্লিষ্টদের যথাযথ তদারকির অভাবেই জনসাধারণের অর্থে নির্মিত সেতুটি এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৩ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরিফ এন্টারপ্রাইজ’। তবে সেতুর মূল কাঠামো নির্মিত হলেও এক পাশের সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হয়নি। ফলে সেতুটি ব্যবহারোপযোগী হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে কাজ অসমাপ্ত থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, যে সেতু নির্মাণের জন্য সরকারি অর্থ ব্যয় করা হয়েছে, সেটি যদি মানুষের চলাচলের উপযোগীই না হয়, তাহলে প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা কোথায়? মাটি কাটার অভিযোগ, ভাঙনের মুখে বসতভিটা ও পাকা সড়ক সেতু নির্মাণকে ঘিরে আরও গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নির্মাণকাজের সময় প্রকৌশলীদের নকশা ও প্রচলিত নিয়ম উপেক্ষা করে খাল এবং রাস্তার পাশ থেকে অপরিকল্পিতভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটা হয়েছে। এতে খালের পাড় ভেঙে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গাজীর বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পাকা রাস্তার একাংশও ধসে পড়েছে। বর্তমানে রাস্তার ওই অংশ খালের মধ্যে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, মাটি কাটার পর প্রয়োজনীয় মাটি দিয়ে জায়গাটি পুনরায় ভরাট করা হয়নি। বর্ষার সময় ভাঙন আরও তীব্র হয়ে রাস্তার অংশ ধসে পড়ে। খালের পাশে বসবাসরত একটি পরিবারের ঘরও ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সেতুর এক পাশের সংযোগ সড়কের প্রায় কোনো অস্তিত্ব নেই। মাটি ধসে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। খালের পাড় ঘেঁষে থাকা বসতবাড়ির একটি অংশও ভেঙে পড়েছে। সেতুতে ওঠানামার জন্য স্থানীয়রা বাঁশের মই বসিয়েছেন। সেটিই এখন তাঁদের যাতায়াতের একমাত্র ভরসা। লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গাজী আবুল হোসেন বলেন, ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি ঠিকাদারের অপরিকল্পিত কাজের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, সেতু নির্মাণের সময় খাল ও রাস্তার পাশ থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়েছে। পরে প্রয়োজনীয় মাটি ভরাট না করায় বর্ষায় রাস্তার অংশ ধসে পড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি বলে দাবি করেন তিনি। গাজী আবুল হোসেন বলেন, দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণের পাশাপাশি মুন্সিগঞ্জের ক্ষতিগ্রস্ত সড়ক পাইলিং করে সংস্কার করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে। বসতভিটা হারানোর শঙ্কায় পরিবার ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি নির্মাণ করা হয়েছিল এলাকার মানুষের সুবিধার জন্য। কিন্তু ঠিকাদারের অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে তাঁর বসতভিটা ভাঙনের মুখে পড়েছে এবং ঘরের একটি অংশ ভেঙে গেছে। তিনি বলেন, “সেতু নির্মাণের নামে মাটি কাটার কারণে আমার বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের একটি অংশও ভেঙে গেছে। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, সরকারি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছে। সেতুর মূল কাঠামো নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এটি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতের অন্ধকারে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। তদারকির অভাবে সরকারি প্রকল্পের সুফল বঞ্চিত মানুষ মীরগাং জামে মসজিদের সেক্রেটারি রুহুল আমিন বলেন, ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে সরকারের অর্থায়নে নির্মিত সেতুটি মানুষের কোনো কাজে আসছে না। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে সহায়তা এবং দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান। রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার তাতে কোনো কর্ণপাত করছেন না। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পের সুফল কোথায়? সরকারি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং সেটিকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। অথচ টেংরাখালীতে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে কার্যত অকার্যকর হয়ে আছে। একদিকে সেতু ব্যবহার করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে মাটি কাটার অভিযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতভিটা ও পাকা সড়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর সমাধান হয়নি। এখন প্রশ্ন উঠছে, প্রকল্পের কাজ শেষ হয়েছে কি না, নির্মাণকাজের শর্ত ও নকশা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং সংযোগ সড়ক ছাড়া সেতুর কাজ সম্পন্ন দেখানো হয়েছে কি না—এসব বিষয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। প্রশাসনের তদন্তের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। স্থানীয়দের প্রত্যাশা, শুধু চিঠি ও আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার এবং বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬ 0
৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন: চট্টগ্রাম গণপূর্তের মেহেদী হাসানকে ঘিরে বিতর্ক

ইত্তেহাদ নিউজ, ঢাকা |  চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে ঘিরে নতুন করে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই)। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের করভবন নির্মাণ প্রকল্পে তাঁর পদায়ন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথিত ঘনিষ্ঠতা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে বিশেষ কোনো প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সম্ভাবনা—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে গণপূর্তের প্রকল্প ব্যবস্থাপনা ও দরপত্রের স্বচ্ছতা নিয়ে। অভিযোগকারীদের দাবি, এনডিইকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন জটিলতা সামাল দিতে মন্ত্রণালয় পর্যায়ে তদবিরের চেষ্টা এবং এর সঙ্গে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। এ প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলেও অভিযোগ করা হচ্ছে।    করভবন প্রকল্প ঘিরে পদায়ন নিয়ে প্রশ্ন গণপূর্ত অধিদপ্তরের দাপ্তরিক রেকর্ড অনুযায়ী, মো. মেহেদী হাসান ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগটির আওতায় কোন কোন বড় প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে, কীভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে এবং কার্যাদেশ ও বিল অনুমোদনের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, কোনো নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁর দায়িত্বাধীন সময়ে অস্বাভাবিক বা একচ্ছত্র সুবিধা পেয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এ ক্ষেত্রে দরপত্র আহ্বান, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং বিল পরিশোধের নথি পর্যালোচনা জরুরি। মেহেদী হাসানের চট্টগ্রামে পদায়ন নিয়েও অতীতে নানা আলোচনা ছিল। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের করভবন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে তাঁকে এই নির্দিষ্ট বিভাগে পদায়নের পেছনে কোনো ঠিকাদারি স্বার্থ কিংবা প্রভাবশালী মহলের তদবির কাজ করেছে কি না, সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।তাঁর রাজনৈতিক ও পারিবারিক পরিচিতি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।    ৫০ লাখ টাকার কথিত লেনদেন: অভিযোগের পেছনে কী? সাম্প্রতিক বিতর্কের সবচেয়ে গুরুতর অংশ প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ। অভিযোগকারীদের একাংশের দাবি, এনডিইকে ঘিরে অতীতে ওঠা বিভিন্ন অনিয়ম ও জটিলতার অভিযোগ সামাল দিতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে তদবিরের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ার সঙ্গে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের সংশ্লিষ্টতা এবং প্রায় ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ব্যাংক হিসাব, অর্থের গতিপথ, সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ, বৈঠকের তথ্য এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক নথি পরীক্ষা করা প্রয়োজন। শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করার সুযোগ নেই। তাই প্রায় ৫০ লাখ টাকার কথিত লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্বাধীন তদন্তের দাবি উঠেছে।   এনডিই: সরকারি কাজ ও পুরোনো বিতর্ক দেশের বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর একটি এনডিইকে ঘিরে অতীতেও বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিষ্ঠানটির বড় অঙ্কের সরকারি কাজ পাওয়া, দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং রাজনৈতিক লবিং ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। তবে প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রকৌশলগত সক্ষমতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা সরকারি প্রকল্পে অংশ নেয়। অতীতে জাল ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এনডিইকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে প্রতিষ্ঠানটি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি স্থগিতাদেশ লাভ করে। ২০২৪ সালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও সওজের নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগ উঠে আসে। তবে এসব ঘটনার প্রকৃত আইনি অবস্থান নির্ধারণে আদালতের আদেশ, সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত এবং মামলার নথি পর্যালোচনা করা জরুরি। চট্টগ্রাম কাস্টমসে ৫০ লাখ টাকা জরিমানার পুরোনো ঘটনা এনডিইকে ঘিরে আলোচনায় রয়েছে চট্টগ্রাম কাস্টমসের ২০২১ সালের একটি ঘটনাও। ওই সময় প্রকাশিত সংবাদে জাল মানসনদ ব্যবহার করে নিম্নমানের আমদানি করা বিটুমিন খালাসের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করার তথ্য উঠে এসেছিল। তৎকালীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে সংবাদে উল্লেখ করা হয়। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এনডিইর অংশগ্রহণ এবং একটি প্রকল্পে প্রায় ৯৮ কোটি টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির সুপারিশ পাওয়ার তথ্যও সামনে এসেছে। এ ক্ষেত্রে টেন্ডার নোটিশ, দরপত্র জমাদানকারী প্রতিষ্ঠানের তালিকা, মূল্যায়ন কমিটির প্রতিবেদন, সুপারিশ এবং চুক্তিপত্র প্রকাশ ও পর্যালোচনা করা প্রয়োজন।   জবাবদিহি নিশ্চিত করতে নথিভিত্তিক তদন্ত জরুরি মো. মেহেদী হাসানের দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর প্রকল্পগুলোতে দরপত্র ও কার্যাদেশ প্রদানের প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, এনডিই কোনো বিশেষ সুবিধা পেয়েছে কি না এবং ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগের পেছনে বাস্তব কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং এনডিই কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন রিসিভ করেননি। সব মিলিয়ে করভবন নির্মাণ প্রকল্পে পদায়ন, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের দায়িত্বকালীন কর্মকাণ্ড, এনডিইকে ঘিরে অতীতের বিতর্ক এবং নতুন করে ওঠা ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ—প্রতিটি বিষয়ই পৃথকভাবে তদন্তের দাবি রাখে। তাই দুদক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে দাবি উঠেছে, অভিযোগগুলোর বিষয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও নথিনির্ভর তদন্ত করা হোক। বিশেষ করে পদায়নসংক্রান্ত ফাইল, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ, বিল পরিশোধ এবং কথিত আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হলে অভিযোগের প্রকৃত ভিত্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে।  

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: অভিযোগের পাহাড়, তার পরও বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান

ইত্তেহাদ নিউজ, অনলাইন: শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও নির্মাণকাজের তদারকির দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি)। অথচ এই অধিদপ্তরেরই একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে দরপত্রে কারসাজি, প্রাক্কলিত ব্যয় ফাঁস, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধ এবং সরকারি প্রকল্পের অর্থ ভাগবাটোয়ারার মতো গুরুতর অভিযোগ। অভিযুক্ত কর্মকর্তা হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। বর্তমানে তিনি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে প্রায় ডজনখানেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে অভিযোগ ও তদন্তের পরও তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে অধিদপ্তরের জবাবদিহি ও প্রশাসনিক তদারকি নিয়ে। অভিযোগ রয়েছে, একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রকৌশলী এখনো আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও পলাতক কয়েকজন ঠিকাদারকে নানা ধরনের অনৈতিক সুবিধা দিয়ে আসছেন। বিশেষ করে বড় অঙ্কের কয়েকটি প্রকল্পের দরপত্র প্রক্রিয়া, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ এবং ঠিকাদার নির্বাচন নিয়ে তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রাক্কলিত ব্যয় ফাঁস করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৩২ কোটি টাকার একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ফাঁস করে ইলেকট্রো গ্লোব মিরন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভূমিকা রাখেন আসাদুজ্জামান। প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা রাকিব হোসেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই ধরনের অভিযোগ রয়েছে রূপগঞ্জের পূর্বাচল মাধ্যমিক সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫ কোটি টাকার নির্মাণকাজ নিয়েও। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের শ্বশুরের ঠিকাদারি প্রতিষ্ঠান নূরানি কনস্ট্রাকশনকে কাজ পাইয়ে দিতে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় কমিয়ে তা ফাঁস করা হয়েছিল। দুটি প্রকল্পেরই দরপত্র কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মো. আসাদুজ্জামান। ফলে দরপত্রের গোপনীয়তা রক্ষা, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশ্নের মুখে পড়েছে। সাবেক প্রধান প্রকৌশলীর কথিত ‘ক্যাশিয়ার’ ইইডির অভ্যন্তরীণ সূত্রের দাবি, বিদায়ী প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনের দুর্নীতির অর্থ বণ্টনের কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবে দায়িত্ব পালন করতেন আসাদুজ্জামান। তাঁর নেতৃত্বেই আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও পলাতক ঠিকাদার লিয়াকত শিকদারকে কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের মালিকানাধীন মেসার্স মা এন্টারপ্রাইজকে দেশের প্রায় প্রতিটি জেলায় একচেটিয়াভাবে কাজ দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ভাড়া বাবদ ২ শতাংশ অর্থ আদায় করছে।  নাটোরে কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধের অভিযোগ আসাদুজ্জামান কর্মজীবনের বিভিন্ন সময়ে রংপুর, নাটোর ও পটুয়াখালীসহ একাধিক এলাকায় দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি কয়েকটি ঘটনায় ঠিকাদারদের সঙ্গে বিরোধের কথাও জানিয়েছেন তাঁর একাধিক সহকর্মী। নাটোরে দায়িত্ব পালনকালে বিলমারিয়া দাখিল মাদ্রাসা ও বিলমারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই মেসার্স আবদুল মান্নান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ওই ঠিকাদার ৫ আগস্টের পর নির্মাণকাজ বন্ধ করে আত্মগোপনে চলে যান। একইভাবে নাটোরের লালপুর উপজেলার বারঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই মেসার্স সিফাত এন্টারপ্রাইজকে বিলের অধিকাংশ অর্থ ছাড় করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ঠিকাদার ও প্রকৌশলী আসাদুজ্জামানের যোগসাজশে এসব বিল পরিশোধ এবং অর্থ ভাগবাটোয়ারার ঘটনা ঘটেছে। সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি যাচাই না করে কীভাবে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। রংপুরে ২০ কোটি টাকার প্রকল্প নিয়েও বিতর্ক নাটোরে যাওয়ার আগে রংপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান। অভিযোগ রয়েছে, ২০২০ সালের জুলাইয়ে রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ কোটি টাকার একটি নির্মাণকাজ ছাত্রলীগের এক নেতাকে পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়ায় কারসাজি করা হয়েছিল। এ ঘটনায় সে সময় ব্যাপক সমালোচনা তৈরি হলেও ছাত্রলীগ নেতাদের চাপের মুখে বিষয়টি ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি তাঁর দায়িত্ব পালন ও প্রকল্প ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তদন্ত কমিটি গঠন, তবু দৃশ্যমান ব্যবস্থা নেই এসব অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের ২৩ অক্টোবর আসাদুজ্জামানসহ পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্তের অগ্রগতি, কমিটির প্রতিবেদন এবং অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হয়েছে, তা স্পষ্ট নয়। অভিযোগের পর তদন্ত কমিটি গঠিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় অধিদপ্তরের অভ্যন্তরীণ জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। নেতিবাচক এসিআর থাকার পরও পদোন্নতি? আসাদুজ্জামানের পদোন্নতি নিয়েও রয়েছে বিতর্ক। গত বছরের মে মাসে তিনি পদোন্নতি পান। অভিযোগ উঠেছে, তাঁর বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর)-এ নেতিবাচক মন্তব্য থাকা সত্ত্বেও সেসব তথ্য গোপন কিংবা পরিবর্তন করে পদোন্নতি নেওয়া হয়েছে। যদি এ অভিযোগ সত্য হয়, তাহলে পদোন্নতি প্রক্রিয়ায় তথ্য যাচাই, প্রশাসনিক স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনের বিষয়েও গুরুতর প্রশ্ন তৈরি হয়। জবাব মেলেনি অভিযুক্ত প্রকৌশলীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।   প্রশ্নের মুখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জবাবদিহি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। সেখানে দরপত্রের গোপনীয়তা ভঙ্গ, ঠিকাদারদের বিশেষ সুবিধা দেওয়া, কাজ শেষ হওয়ার আগে বিল ছাড় এবং প্রকল্পের অর্থ ভাগবাটোয়ারার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে শুধু তদন্ত কমিটি গঠন করাই যথেষ্ট নয়। দরপত্রের নথি, প্রাক্কলিত ব্যয়, কার্যাদেশ, কাজের অগ্রগতি, বিল পরিশোধের রেকর্ড এবং এসিআর-সংক্রান্ত তথ্য নিরপেক্ষভাবে পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের ফলাফল প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াও জরুরি। কারণ শিক্ষা অবকাঠামোর জন্য বরাদ্দ সরকারি অর্থ কোনো ব্যক্তি বা ঠিকাদারি গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার হতে পারে না।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬ 0
ঘুষের টাকায় সম্পদের পাহাড় গড়েছেন প্রকৌশলী হাসান শওকত, দুর্নীতির অভিযোগ

 আটতলা ভবনের নবম ও দশম তলার কাজের বিপরীতে ২ কোটি ৮০ লাখ টাকা পরিশোধের অভিযোগ; ঠিকাদারদের সঙ্গে অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল, স্ত্রীর নামে বিপুল সম্পদের তথ্য, তদন্ত কমিটি গঠন ইত্তেহাদ নিউজ, অনলাইন : সরকারি নথিতে ভবন নির্মাণের কাজ সম্পন্ন। পরিমাপ বইয়েও উল্লেখ রয়েছে নবম ও দশম তলার ছাদ ঢালাই, রড, ওয়াটারপ্রুফিংসহ বিভিন্ন নির্মাণকাজের হিসাব। সেই হিসাবের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু সরেজমিনে ভবনটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্র আটতলা পর্যন্ত। নবম ও দশম তলার কোনো অবকাঠামোই দৃশ্যমান নয়। পুরান ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের একটি একাডেমিক ভবন নির্মাণের এই চিত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) কাজের মান যাচাই, পরিমাপ ও বিল পরিশোধের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  প্রকৌশলী মো. হাসান শওকত। নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তার স্বাক্ষরে অসম্পূর্ণ কাজের বিপরীতে বিল ছাড়, ঠিকাদারদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং সরকারি প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাকে সরকারি দপ্তরের নিজ কক্ষে বসে থাকতে দেখা যায়। তার সামনের টেবিলে বস্তা ও ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বের করে রাখার দৃশ্যও রয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে কয়েকজন ঠিকাদারকে টাকা গুনতেও দেখা যায়। অন্যদিকে, তার স্ত্রী ও স্বজনদের নামে বিপুল পরিমাণ জমি, বাড়ি, রিসোর্ট ও বহুতল ভবনসহ সম্পদের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. হাসান শওকত বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেট সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। পূর্বে তিনি ঢাকা মেট্রো সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে সেপ্টেম্বর ২০২৬ সালের অফিস আদেশ অনুযায়ী তাঁর যোগদানপত্র গৃহীত হয় এবং তিনি সিলেট সার্কেলে দায়িত্বভার গ্রহণ করেন।   আটতলা ভবনের বিপরীতে দশতলার বিল পুরান ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পটি নিয়ে সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালে ভবনটির নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয় ‘বিল্ডার্স-সিডব্লিউবিডি জেভি’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে লিয়াকত শিকদারের নাম উল্লেখ রয়েছে। ২০২১ সালে ভবনটির ১০ তলা নির্মাণকাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল জমা দেয়। পরবর্তী সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ভবনটির গুণগত মান পরিদর্শন করেন। ২০২২ সালের ১৩ জুন বিল পরিশোধের অনুমোদন দেওয়া হয়। অনুসন্ধানী প্রতিবেদনের দাবি, ওই দিন ২ কোটি ৮০ লাখ টাকার সপ্তম চলতি বিল অনুমোদনে নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. হাসান শওকত স্বাক্ষর করেন। পরিমাপ বইয়ের ৪৬ থেকে ৯৪ নম্বর পৃষ্ঠায় নবম ও দশম তলার বিভিন্ন নির্মাণকাজের হিসাব উল্লেখ রয়েছে। এর মধ্যে ছাদ ঢালাই, রড, সাটারিং, পিলার, লিন্টেল, সিঁড়ি, ওয়াটারপ্রুফিং ও নিরাপত্তা বেষ্টনীর কাজ অন্তর্ভুক্ত। কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনে সরেজমিন পরিদর্শনের যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে ভবনটি আটতলা পর্যন্ত নির্মিত। নবম ও দশম তলার কোনো অবকাঠামো পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, বাস্তবে নির্মাণ না হওয়া দুই তলার বিভিন্ন কাজের বিপরীতে কীভাবে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করা হলো? প্রকৃত কাজের পরিমাণ যাচাই না করেই কি বিল অনুমোদন করা হয়েছিল? নাকি পরিমাপ বইয়ে অসংগতিপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? এ ঘটনায় শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নয়, কাজের পরিমাপ, গুণগত মান যাচাই এবং বিল অনুমোদনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের দায়িত্বও তদন্তের আওতায় আনা প্রয়োজন। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও কাজের আগেই বিল? অনুসন্ধানী প্রতিবেদনে রাজধানীর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ ও সংস্কারকাজে অসংগতিপূর্ণ বিল পরিশোধের অভিযোগ উঠে এসেছে। ২০২২ সালের ৯ জুন মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে বিদ্যুৎ সংস্কারকাজের জন্য ‘মেসার্স মেড-ইন বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানকে ১১ লাখ ৬৮ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়। প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তৎকালীন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৬ জানুয়ারি নির্বাহী প্রকৌশলী হাসান শওকত কাজটি সম্পন্ন হয়েছে উল্লেখ করে ৮ লাখ টাকা বিল দেওয়ার সুপারিশ করেন। অথচ তখনও কাজ সম্পূর্ণ হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর বাকি ৩ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ কাজের অগ্রগতি ও বিল পরিশোধের সময়কাল নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে মোহাম্মদপুরের ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ উচ্চবিদ্যালয়ে ছয়তলা ভবন নির্মাণের জন্য ‘মেসার্স এমএসবি-এমসিবিএল জেভি’কে কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কাজ শুরু না করেই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা বিল দেওয়া হয়েছিল। পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজেও কোনো কাজ না করে ১৯ লাখ টাকা বিল পরিশোধের অভিযোগ রয়েছে। একাধিক প্রতিষ্ঠানের এসব অভিযোগ সত্য হলে সরকারি অর্থ ছাড়ের ক্ষেত্রে পরিমাপ, কাজের অগ্রগতি যাচাই এবং তদারকির পুরো ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরকারি দপ্তরে বস্তাভর্তি টাকা, চার ভিডিও ঘিরে তোলপাড় হাসান শওকতকে ঘিরে বিতর্কের আরেকটি বড় কারণ ২০২২ সালের চারটি ভিডিও ফুটেজ। এশিয়া পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওগুলোতে প্রকৌশলী হাসান শওকতকে তার সরকারি কার্যালয়ের নিজ কক্ষে বসে থাকতে দেখা যায়। তার সামনের টেবিলে বস্তা ও ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বের করে রাখা হচ্ছে। ভিডিওতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন, ঢালী কনস্ট্রাকশনের ঠিকাদারসহ কয়েকজনকে টাকা গুনতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের দাবি, ভিডিওগুলোর উৎস, দৃশ্যমান তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় আলাদাভাবে যাচাই করা হয়েছে। তবে ভিডিওতে অর্থ লেনদেনের দৃশ্য থাকলেও সেই অর্থের প্রকৃত উৎস, উদ্দেশ্য এবং ঘুষের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার দাবি করেছেন, ২০২২ সালে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে হাসান শওকত একজন ঠিকাদারের কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। মিরন এন্টারপ্রাইজের শতাধিক দরপত্র, কাজের অঙ্ক ৬৯ কোটি টাকা সরকারি নথি ও ই-জিপি তথ্যের বরাত দিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন ‘এম/এস মিরন এন্টারপ্রাইজ’ এবং ‘এম/এস মেরন এন্টারপ্রাইজ’ নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কাজ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ‘এম/এস মিরন এন্টারপ্রাইজ’ প্রথম দরপত্র পায়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নামে সারাদেশে ২৩৩টি কাজ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১১৯টি দরপত্রের মাধ্যমে ৬৯ কোটি ৩ লাখ টাকার কাজ পাওয়ার তথ্য ই-জিপিতে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে হাসান শওকত ঢাকা মেট্রো জোনে দায়িত্ব পালনকালে ৯০টি দরপত্রে প্রায় ৪২ কোটি টাকার কাজ পাওয়ার তথ্য উল্লেখ রয়েছে। অন্যদিকে, ‘এম/এস মেরন এন্টারপ্রাইজ’ নামে আরেকটি লাইসেন্সের মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে ৯৩টি কাজ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১২টি কাজ পাওয়ার তথ্যের কথা প্রতিবেদনে বলা হয়েছে। ঢাকা মেট্রো জোনে ১১টি দরপত্রে প্রায় ৬ কোটি ২৯ লাখ টাকার কাজ পাওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে। এত বিপুলসংখ্যক কাজ একটি নির্দিষ্ট ঠিকাদারি গোষ্ঠীর হাতে যাওয়ার প্রক্রিয়া, দরপত্রে প্রতিযোগিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও অনুসন্ধানের অবকাশ রয়েছে।   স্ত্রীর নামে ১৮৪.৩৩ শতক জমি, দশতলা ভবন ও রিসোর্টের তথ্য হাসান শওকতের বিরুদ্ধে ওঠা অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার পারিবারিক সম্পদ। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে সরকারি নথি ও সম্পত্তিসংক্রান্ত তথ্যের বরাত দিয়ে দাবি করা হয়েছে, তার স্ত্রী ফেরদৌসী খানমের নামে দেশের বিভিন্ন এলাকায় মোট ১৮৪ দশমিক ৩৩ শতক জমি রয়েছে। সরকারি তথ্যে তাকে গৃহিণী হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্পত্তির বিবরণে খুলনার ডুমুরিয়া উপজেলার বিলপাবলা মৌজায় ১২ দশমিক ৫০ শতক, দিঘলিয়া উপজেলার বয়রা মৌজায় ১১ দশমিক ৭২ শতক, মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন খতিয়ানে ৬৫ শতক ও ৪০ দশমিক ৩৭ শতকসহ একাধিক জমির উল্লেখ রয়েছে। এ ছাড়া মেহেরপুর সদর ও মাগুরা সদর এলাকায়ও জমি থাকার তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন বরুয়া এলাকায় জমির ওপর একটি আলিশান বাড়ি এবং দক্ষিণখান এলাকায় হাসান শওকত ও তার স্ত্রীর নামে ১০তলা ভবন থাকার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্ত্রী ও স্বজনদের নামে রিসোর্ট, জমি, ফ্ল্যাট ও প্লটসহ আরও সম্পদের অভিযোগ রয়েছে। তবে এসব সম্পত্তির প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস, অর্জনের সময়কাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য নির্ধারণে ভূমি রেকর্ড, দলিল, আয়কর নথি ও আর্থিক লেনদেন যাচাই প্রয়োজন। রাজনৈতিক পরিচয় বদলে পদায়ন ও প্রভাব ধরে রাখার অভিযোগ হাসান শওকতের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময়ে সুবিধাজনক পদায়ন ও প্রভাব ধরে রাখার অভিযোগও উঠেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলে প্রভাব বিস্তার করেন। ওই সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং অগ্রিম বিল পরিশোধের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি নিজের রাজনৈতিক পরিচয় ও ঘনিষ্ঠতার বৃত্ত পরিবর্তন করে নতুন করে প্রভাব ধরে রাখার চেষ্টা করেন। কিছু সূত্র তার ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগ তুলেছে। এমনকি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনি তহবিলে অর্থ দেওয়ার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।   তিন সদস্যের তদন্ত কমিটি, সামনে একাধিক প্রশ্ন ভিডিও ছড়িয়ে পড়া এবং দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কেরামত আলীকে। অন্য দুই সদস্য হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন-৩)। তদন্ত কমিটির কাছে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ রয়েছে। প্রথমত, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবনের নবম ও দশম তলার কাজ বাস্তবে না হলে সেই কাজের বিপরীতে কীভাবে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ছাড় হলো? দ্বিতীয়ত, পরিমাপ বইয়ে উল্লেখিত কাজের পরিমাণ কে যাচাই করেছিলেন এবং কোন ভিত্তিতে বিল অনুমোদন দেওয়া হয়েছিল? তৃতীয়ত, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ উচ্চবিদ্যালয় ও আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিল পরিশোধের অভিযোগ কতটা সত্য? চতুর্থত, সরকারি কার্যালয়ে ধারণ করা ভিডিওতে প্রদর্শিত অর্থের উৎস ও উদ্দেশ্য কী ছিল? সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে অর্থ লেনদেনের প্রকৃত কারণই বা কী? পঞ্চমত, হাসান শওকত ও তার পরিবারের নামে থাকা সম্পদের উৎস কী এবং তা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না? হাসান শওকতের বক্তব্যে প্রশ্নের পুরো উত্তর মেলেনি ভিডিওতে অর্থ লেনদেনের দৃশ্য সম্পর্কে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত বলেছেন, ঠিকাদাররা নিজেদের মধ্যে টাকা বিনিময় করছিলেন। একটি ভিডিওতে একজনকে পাঁচ লাখ টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিকাদাররা নিজেদের মধ্যে টাকা বিনিময় করছিলেন এবং এর মধ্যে তাকে ওই পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। তবে ঠিকাদাররা কেন তার সরকারি কক্ষে বসে টাকা লেনদেন করছিলেন এবং তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার কারণ কী—এমন প্রশ্নের জবাবে তিনি অভিযোগগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। অন্যদিকে, কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন এবং স্ত্রীর নামে সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন। শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রোজিনা শাহীন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান বিল্ডার্স-সিডব্লিউবিডি জেভির প্রধান লিয়াকত শিকদারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। রাকিব হোসেন মিরনের বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী বলেছেন, “এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” সরকারি অর্থের দায় কার? শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কার প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের প্রতিটি ধাপে রয়েছে নির্দিষ্ট নিয়ম। কার্যাদেশ, নির্মাণকাজের অগ্রগতি, পরিমাপ বই, গুণগত মান যাচাই এবং বিল অনুমোদনের মধ্য দিয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। কিন্তু একটি ভবনের বাস্তব নির্মাণের সঙ্গে নথিতে উল্লেখিত কাজের পরিমাণের পার্থক্য, একাধিক প্রতিষ্ঠানে অসম্পূর্ণ কাজের বিপরীতে বিল পরিশোধের অভিযোগ এবং সরকারি কার্যালয়ে নগদ অর্থ লেনদেনের ভিডিও—সব মিলিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তদারকি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত কমিটি শুধু অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেই দায়িত্ব শেষ করে, নাকি সংশ্লিষ্ট প্রকল্পের মূল নথি, পরিমাপ বই, বিল-ভাউচার, ই-জিপি তথ্য, ব্যাংক লেনদেন এবং সম্পদের উৎস অনুসন্ধান করে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। কারণ সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব জনগণের কাছে দায়বদ্ধ। কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ সত্য হলে এর দায় শুধু ঠিকাদারের নয়, বরং যাচাই ও অনুমোদন প্রক্রিয়ায় যুক্ত প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা জরুরি। অভিযোগের সত্যতা নির্ধারণ, সরকারি অর্থের সম্ভাব্য ক্ষতি চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই এই বিতর্কের প্রকৃত নিষ্পত্তি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬ 0
ইইডির প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে অভিযোগের স্তূপ, বদলি-বাণিজ্য ও টেন্ডার নিয়ে প্রশ্ন

ইত্তেহাদ নিউজ, অনলাইন: সরকারি দপ্তরে বদলি ও পদায়ন কি প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে হয়, নাকি গুরুত্বপূর্ণ পদে বসতে গুনতে হয় লাখ লাখ টাকা? শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) দরপত্র, নিয়োগ ও নির্মাণকাজের অনিয়মের অভিযোগের ক্ষেত্রে জবাবদিহি কতটা নিশ্চিত হচ্ছে? আর অধিদপ্তরের প্রধানের দায়িত্বই বা কতটা কার্যকর? শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে ওঠা একাধিক অভিযোগ এসব প্রশ্ন সামনে এনেছে। তাঁর বিরুদ্ধে বদলি-বাণিজ্য, গুরুত্বপূর্ণ পদে পদায়নকে কেন্দ্র করে অর্থ লেনদেন, দরপত্র অনুমোদনে কথিত পার্সেন্টেজ আদায়, ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে প্রভাব বিস্তার এবং অধিদপ্তরের অভ্যন্তরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। নিয়োগে অনিয়ম এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগে যথাযথ ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। অভিযোগগুলো  বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ করেছেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।  বদলি ও পদায়ন ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ তারেক আনোয়ার জাহেদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় থেকেই বদলি ও পদায়ন নিয়ে নানা প্রশ্ন ওঠে। ২০২৫ সালের ১৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি বদলি আদেশে কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে বদলি এবং কয়েকজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই আদেশ বাস্তবায়ন নিয়ে জটিলতার অভিযোগ সামনে আসে। সে সময় তারেক আনোয়ার জাহেদীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দিয়ে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্রের দাবি, বদলি ও পদায়নকে কেন্দ্র করে একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের আগেও এই গোষ্ঠী বদলি-বাণিজ্য নিয়ন্ত্রণ করত। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, পছন্দের কর্মস্থলে পদায়নের আশ্বাস দিয়ে কর্মকর্তাদের কাছ থেকে ১০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত অর্থ নেওয়ার  ব্যবস্থা গড়ে উঠেছিল। অভিযোগকারীদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সময়ের সুযোগে দ্রুতগতিতে বড় অঙ্কের বদলি-বাণিজ্য হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা, তাঁদের আগের ও পরের কর্মস্থল, বদলির আবেদন, আদেশ জারির সময় এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একাধিক প্রকৌশলীর দাবি, উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি এসব নথি পর্যালোচনা করলে বদলি ও পদায়ন ঘিরে অনিয়মের অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। অধিদপ্তরসংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত বদলি ও পদায়নের কারণে কর্মকর্তারা বিভিন্ন বলয়ে বিভক্ত হয়ে পড়েছেন। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন ঘিরে প্রভাবশালী কর্মকর্তা এবং মধ্যস্বত্বভোগীদের একটি নেটওয়ার্ক কাজ করছে বলেও তাঁরা দাবি করেছেন। ওই নেটওয়ার্কের সঙ্গে প্রধান প্রকৌশলীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। ২০২৫ সালের নভেম্বরে একই ধরনের প্রশ্ন বদলি আদেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ২০২৫ সালের নভেম্বরেও সামনে আসে। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের বদলি আদেশ বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভেতরে বাধা তৈরির অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রগুলো তখন একটি বদলি-সিন্ডিকেট সক্রিয় থাকার কথা বলেছিল। ওই সময় তারেক আনোয়ার জাহেদীর সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়। বদলি ও পদায়ন ঘিরে বারবার একই ধরনের অভিযোগ ওঠায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, আদেশ বাস্তবায়নের নথি এবং কর্মকর্তাদের কর্মস্থল পরিবর্তনের পেছনের কারণগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। নিচের সারির কর্মীদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে পরোক্ষভাবে অর্থ গ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছিল। অভিযোগকারীদের ভাষ্য, সরাসরি অর্থ গ্রহণের ঝুঁকি এড়াতে নিচের পর্যায়ের কর্মীদের ব্যবহার করে অর্থ আদায় করা হতো। প্রধান প্রকৌশলীর দপ্তরে কর্মরত জসিম নামের এক কর্মচারীকে ঘিরেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্ত্রীর নামে লাইসেন্স খুলে ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁদের আরও দাবি, বিষয়টি প্রধান প্রকৌশলীর নজরে আসার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এ ক্ষেত্রে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।   সহকারী প্রকৌশলী নিয়োগে অনিয়মের প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী নিয়োগ নিয়েও আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় কয়েকজন সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় কারা কীভাবে প্রভাব বিস্তার করেছিলেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার ফল, নিয়োগসংক্রান্ত অনুমোদন, অভিযোগের নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত পর্যালোচনা করা প্রয়োজন।   নির্মাণকাজে বিলম্ব, নিম্নমানের উপকরণ ও অর্থ পরিশোধের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিভিন্ন স্কুল-কলেজের ভবন নির্মাণ ও সংস্কারকাজ নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, যেসব প্রকল্পের কাজ নয় মাসের মধ্যে শেষ হওয়ার কথা, সেগুলোর কোনো কোনোটি চার বছরেও শেষ হয়নি। অথচ এসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থের বড় অংশ পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে। অভিযোগকারীরা দাবি করেছেন, এসব অনিয়মের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ওই চিঠির জবাবে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি বলেও তাঁদের অভিযোগ। এসব দাবি যাচাইয়ের জন্য প্রকল্পের অনুমোদিত ব্যয়, কার্যাদেশ, নির্ধারিত সময়সীমা, ঠিকাদারকে দেওয়া বিল, কাজের অগ্রগতি প্রতিবেদন, গুণগত মান পরীক্ষার ফল এবং মন্ত্রণালয়ের চিঠিপত্র পর্যালোচনা করা জরুরি। প্রকল্পের কাজ দেরিতে শেষ হওয়া কিংবা নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন ওঠা থেকেই দুর্নীতি প্রমাণিত হয় না। তবে দীর্ঘদিন কাজ অসমাপ্ত থাকা এবং অগ্রগতির তুলনায় অর্থ পরিশোধের অভিযোগ সত্য হলে তা সরকারি অর্থের ব্যবস্থাপনা ও প্রকল্প তদারকির কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অধিদপ্তরের অতীতের নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত অভিযোগের সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে বলেও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তাধীন থাকার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। অধীনস্থদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ: নথিতে যা আছে তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে অভিযোগের পাশাপাশি অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তাঁর নেওয়া পদক্ষেপের নথিও সামনে এসেছে। ২০২৬ সালের আগস্টে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়। অভিযোগের ভিত্তিতে তারেক আনোয়ার জাহেদী তদন্তের নির্দেশ দেন এবং সাত দিনের মধ্যে প্রতিবেদন চাওয়া হয় বলে নথিতে উল্লেখ রয়েছে। এ ঘটনা গুরুত্বপূর্ণ। কারণ, অধিদপ্তরের অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগের বিপরীতে অন্তত একটি ঘটনায় তাঁর স্বাক্ষরিত তদন্ত-নির্দেশের তথ্য পাওয়া যাচ্ছে।   পাঁচ লাখ টাকা নিয়ে ভিডিও, তদন্ত কমিটিতে প্রধান প্রকৌশলী ২০২৬ সালের আগস্টে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. হাসান শওকতের দপ্তরে অর্থ লেনদেনের একটি ভিডিওর কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে টেবিলের ওপর টাকা রাখা দেখা যায় এবং একজনকে ‘স্যারের কাছে পাঁচ লাখ টাকা রেখে যান’ বলতে শোনা যায়। হাসান শওকত অর্থগুলো ঠিকাদারদের বলে দাবি করেন এবং এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। একই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আরও কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়।   ওই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সভাপতি করা হয় অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীকে। সদস্য হিসেবে রাখা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী এবং উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানকে। অর্থাৎ, অধিদপ্তরের একজন প্রকৌশলীর দপ্তরে অর্থ লেনদেনের অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পান সেই অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, যাঁকে ঘিরেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু অভিযোগ থাকা একজন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার কারণে তদন্তটি পক্ষপাতদুষ্ট—এমন সিদ্ধান্তে পৌঁছানোরও অবকাশ নেই। কমিটির কার্যপরিধি, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, সংশ্লিষ্ট সদস্যদের ভূমিকা এবং চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করেই এ বিষয়ে মূল্যায়ন করা প্রয়োজন। হাসান শওকতের দপ্তরের অর্থ লেনদেনের ভিডিও নিয়ে তারেক আনোয়ার জাহেদী বলেছিলেন, ভিডিওটি তখনও তাঁর নজরে আসেনি। এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন। দরপত্র বাতিল ও পুনঃদরপত্রে ঘুষের অভিযোগ ২০২৬ সালের আগস্টে সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে বাড্ডার রহিমুল্লাহ মোল্লা মাদরাসার উন্নয়নকাজের দরপত্র ঘিরে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রথম দরপত্রে ক্লাস ওয়ান ট্রেডার্স ২ কোটি ২ লাখ ৮ হাজার ৬১ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায়। পরে দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করা হয় এবং তালুকদার এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী ঠিকাদারের দাবি, তাঁদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও শেষ পর্যন্ত কাজ দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি। মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায়ও তারেক আনোয়ার জাহেদী তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে। দরপত্র বাতিল ও পুনঃদরপত্র আহ্বান নিজে থেকেই অনিয়মের প্রমাণ নয়। এ জন্য দরপত্র বাতিলের লিখিত কারণ, মূল্যায়ন কমিটির সুপারিশ, পুনঃদরপত্রের শর্ত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগ্যতা এবং অর্থ লেনদেনের প্রমাণ যাচাই করা জরুরি। এই ঘটনাগুলো থেকে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে: অধিদপ্তরের প্রধান হিসেবে তারেক আনোয়ার জাহেদীর নেওয়া তদন্তের নির্দেশগুলো কি কার্যকর অনুসন্ধান ও জবাবদিহিতে রূপ নিচ্ছে, নাকি অভিযোগগুলো তদন্তের পর্যায়েই সীমাবদ্ধ থাকছে?এর উত্তর পেতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন, গৃহীত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দরপত্রের পূর্ণাঙ্গ নথি প্রকাশ বা যাচাই করা প্রয়োজন। রাজনৈতিক যোগাযোগ ও সম্পদ নিয়ে অভিযোগ তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে পদে বহাল থাকার চেষ্টা করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজের পদ ধরে রাখতে তিনি সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদবির করেছেন। তাঁর নিজ এলাকার কয়েকজন ব্যক্তির বক্তব্যের বরাত দিয়ে আরও অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তাঁর পরিবার রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল এবং ওই সময়ে তিনি বিপুল সম্পদ গড়ে তোলেন। তাঁর নামে-বেনামে সম্পদ এবং বিদেশে সম্পদ থাকার দাবিও করেছেন অভিযোগকারীরা। আরেক কর্মকর্তার দাবি, তারেক আনোয়ার জাহেদী দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ-সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে সুবিধাজনক কর্মস্থলে বদলি বা পদায়ন পেয়েছেন।   দুদকের অনুসন্ধান নিয়ে প্রত্যাশা তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন দুদক কর্মকর্তার বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। তারেক আনোয়ার জাহেদীর বিষয়েও অভিযোগ পাওয়া গেলে অনুসন্ধানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।   জবাবদিহির প্রশ্নে যে নথিগুলো জরুরি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। এ প্রতিষ্ঠানের বদলি-পদায়ন, নিয়োগ, দরপত্র ও নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তাই শুধু প্রশাসনিক বিতর্ক নয়; এর সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর মানও জড়িত। তারেক আনোয়ার জাহেদীকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে অন্তত কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ: বদলি ও পদায়নের পূর্ণাঙ্গ নথি, কথিত অর্থ লেনদেনের আর্থিক প্রমাণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা ও লাইসেন্স, নিয়োগপ্রক্রিয়ার কাগজপত্র, প্রকল্পের অগ্রগতি ও বিল পরিশোধের হিসাব এবং অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন। এসব নথি যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে অভিযোগের প্রকৃত চিত্র নির্ধারণ করা সম্ভব। প্রশ্নটি তাই শেষ পর্যন্ত জবাবদিহির: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, নিয়োগ ও দরপত্রপ্রক্রিয়া কতটা স্বচ্ছ? অভিযোগের তদন্তগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর অনিয়ম প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব প্রশ্নের নথিভিত্তিক উত্তরই নির্ধারণ করবে, অধিদপ্তরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন ঘটনা, নাকি আরও বিস্তৃত প্রশাসনিক দুর্বলতা ও অনিয়মের ইঙ্গিত।  

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৬ 0
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন

রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার ও প্রশাসনিক সুবিধা পাওয়ার অভিযোগ: দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি:সরকারি তথ্য ফাঁসের রয়েছে অভিযোগ- ইত্তেহাদ নিউজ,অনলাইন : শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনকে ঘিরে  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার এবং প্রশাসনিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে থাকা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ছাত্রলীগ সভাপতি হিসেবে তাঁর পরিচয়ের বিষয়টি সামনে এসেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি ঢাকা মেট্রোতে কর্মরত থাকায় ১৭ বছরের বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষুব্ধ। তারা দ্রুত মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। অন্যদিকে, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার একই কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফলে একই কমিটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্তে পার্থক্য কেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অভ্যান্তরে।সরোয়ার হোসেনের বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  ২০২২ সালের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কমিটিতে সরোয়ারের নাম:  প্রাপ্ত নথি অনুযায়ী, ২০২২ সালের ২৭ জুলাই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শাখার ১৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির তালিকার ১৪ নম্বর সদস্য হিসেবে প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের নাম রয়েছে। সেখানে তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে ‘ঢাকা মেট্রোর সহকারী প্রকৌশলী’ হিসেবে। কমিটি অনুমোদনের নথিতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামানের নাম ও স্বাক্ষর রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরোয়ার হোসেন ২০২২ সালের জানুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোতে যোগ দেন।  বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের শাখা কমিটি গঠনের সময় তিনি সেখানে কর্মরত ছিলেন। একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠলে তা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সংশ্লিষ্ট সংগঠনের প্রকৃতি, কর্মকর্তার ভূমিকা, প্রযোজ্য সরকারি চাকরিবিধি এবং তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট বিধিভঙ্গের প্রমাণ রয়েছে কি না। সরোয়ার হোসেনের ক্ষেত্রে এসব বিষয় পর্যালোচনা করে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়ার দাবি করেছেন সাধারন কর্মকর্তারা। তাঁর নিয়োগ, পদায়ন ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে  প্রশাসনিক ব্যবস্থা না নেয়া হলে ক্ষোভ তৈরি হতে পারে বলে সুত্র জানায়।   ঢাকা মেট্রোর দায়িত্ব পালন ও ঠিকাদারি কার্যক্রম নিয়ে অভিযোগ:  সরোয়ার হোসেন ঢাকা মেট্রোতে যোগ দেওয়ার সময় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসান শওকত। পরবর্তী সময়ে ঢাকা মেট্রোর বিভিন্ন কাজ, প্রকল্প ও আর্থিক লেনদেন নিয়ে নানা অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি হাসান শওকতের অফিসকক্ষে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসে। ওই ভিডিওকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে।  এদিকে, হাসান শওকতের দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোর বিভিন্ন উন্নয়নকাজ ও ঠিকাদারি কার্যক্রমে সরোয়ার হোসেনের প্রভাব ছিল বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। তাঁদের অভিযোগ, বিভিন্ন ঠিকাদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করতেন। এ প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। একই কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, সরোয়ারের ক্ষেত্রে কী হয়েছে?:  প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে বৈষম্য বা অসংগতি রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ওই আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্যকে পরবর্তী সময়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং কয়েকজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে কমিটির ৩ নম্বর সদস্য রায়হান বাদশা, ৪ নম্বর সদস্য আফরোজা বেগম এবং ৫ নম্বর সদস্য সমীর কুমার রজক দাসের নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, একই কমিটির ১৪ নম্বর সদস্য সরোয়ার হোসেন এখনো ঢাকা মেট্রোতে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এখানেই দেখা দিয়েছে কয়েকটি প্রশ্ন। একই কমিটির সদস্যদের বিরুদ্ধে যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা সাংগঠনিক ভূমিকার কারণে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তাহলে সরোয়ার হোসেনের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রকৃত কারণ যদি ভিন্ন হয়ে থাকে, তাহলে প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তি কী?  ‘টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ’ করার অভিযোগ:  সরোয়ার হোসেনের ঢাকা মেট্রোতে অবস্থান বজায় থাকার পেছনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসনের ভেতরে প্রভাব কাজ করছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে তিনি ঢাকা মেট্রোতে বহাল রয়েছেন।অভিযোগটি সত্য হলে তা সরকারি প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে পারে। তাই তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি বলে মনে করেন কর্মকর্তারা। কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি, রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন:  সরোয়ার হোসেন কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন । এ ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ রয়েছে।তাদের সাথে ছবিও রয়েছে সরোয়ারের। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হত্যার ঘটনা নিয়ে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার ও তদন্ত হয়েছে। এসব ঘটনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে আদালত ও তদন্তসংশ্লিষ্ট পর্যায়ে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপনের খবরও প্রকাশিত হয়েছে।  তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আর সেই আসাদুজ্জামান খাঁন কামালের ঘনিষ্ট হিসেবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেন। অন্যদিকে, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমন ও গুলিবর্ষণের অভিযোগে মামলা ও বিচারপ্রক্রিয়াধীন। সেই জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেন। সরোয়ার হোসেনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় উস্কানি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগ রয়েছে।   সরোয়ার হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি:  ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, দায়িত্ব পালন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ক্ষেত্রেও কর্মকর্তাদের সাংগঠনিক পরিচয় ও পদায়নের বিষয়টি পর্যালোচনার দাবি উঠেছে। সরোয়ার হোসেনের ক্ষেত্রে মূলত দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির সময় সরকারি চাকরিবিধি অনুযায়ী বিধিনিষেধ প্রযোজ্য থাকার পরেও তিনি বিধি বিদান অমান্য করে সংগঠন করেছেন।সংগঠনে ছিল তার জোড়ালো  সাংগঠনিক ভূমিকা। দ্বিতীয়ত, ৫ আগস্টের পরেও তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঠিকাদারি কাজে প্রভাবের কারনে ক্ষুব্ধ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাধারন কর্মকর্তারা।   ঢাকা মেট্রোতে বহাল থাকায় সরকারি গুরুত্বপূর্ণ নথি ও  প্রশাসনিক সিদ্ধান্ত ফাঁসের আশংকা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার ও অর্থের বিনিময়ে প্রশাসনিক সুবিধা পাওয়ার অভিযোগেরও তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রকল্পের নথি, দরপত্র ও কার্যাদেশ, ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ, বিল অনুমোদনের প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক আর্থিক রেকর্ড পর্যালোচনা করারও দাবী জোড়ালো হচ্ছে। প্রধান প্রকৌশলীর আশ্বাস: তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে:  সরোয়ার হোসেনের ঢাকা মেট্রোতে বহাল থাকা এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের পরিধি, সময়সীমা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না—এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।        শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রোতে কর্মরত সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে অফিসে না পাওয়ায় তার বক্তব্য গ্রহন করা সম্ভব হয়নি। এখন দেখার বিষয়, প্রধান প্রকৌশলীর আশ্বাসের পর অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় কি না এবং তদন্তে কী তথ্য উঠে আসে। সরকারি প্রতিষ্ঠানে পদায়ন, প্রকল্প বাস্তবায়ন ও ঠিকাদারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্ত করে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইইডি শাখার কমিটিতে ছিলেন সহকারী প্রকৌশলী মো. সরোয়ার হোসেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একই কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তিনি এখনো ঢাকা মেট্রোতে কর্মরত। তাঁর বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার ও প্রশাসনিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে  তদন্ত কতটা এগোয়, এখন সেদিকেই নজর।  

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৬ 0
গণপূর্ত অধিদপ্তরের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তৈমুর আলম
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নেপথ্যে ভাই ও শক্তিশালী সিন্ডিকেট

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকার গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল–মেকানিক্যাল (ই/এম) সার্কেল–৪–এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তৈমুর আলমকে ঘিরে দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগ এখন নতুন করে আলোচনায় এসেছে। একাধিক সূত্র, অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট মহলের দাবি অনুযায়ী, তার বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব খাটানো, প্রকল্প ব্যয় বৃদ্ধি, কমিশন বাণিজ্য এবং একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তোলার মতো অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। দরপত্র ও প্রকল্প বণ্টনে প্রভাবের অভিযোগ সূত্রগুলোর দাবি, দীর্ঘ সময় একই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সুযোগে তিনি একটি প্রভাব বলয় গড়ে তোলেন, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিতভাবে বড় প্রকল্পের কাজ পেত। অভিযোগ রয়েছে, দরপত্রের শর্ত প্রভাবিত করা এবং নির্বাচিত প্রতিষ্ঠানের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ছিল। একই ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার বড় অঙ্কের প্রকল্প পাওয়ায় দপ্তরের ভেতরেও অসন্তোষ তৈরি হয় বলে দাবি সংশ্লিষ্টদের। প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি, অতিরিক্ত কাজ অনুমোদন এবং বিল দ্রুত অনুমোদনের ক্ষেত্রে অনিয়মের বিনিময়ে কমিশন নেওয়ার অভিযোগও আলোচনায় এসেছে। পারিবারিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন অভিযোগের আরেকটি অংশে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। বিশেষ করে তার ছোট ভাই অংকুরের নাম উল্লেখ করে কিছু সূত্র দাবি করছে, প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ঠিকাদারি কার্যক্রমে সুবিধা নেওয়া হয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত রায় পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রশাসনিক অবস্থান ও দীর্ঘমেয়াদি দায়িত্ব সূত্রগুলো আরও বলছে, তিনি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনে দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন। বদলি নীতির প্রচলন থাকা সত্ত্বেও একই এলাকায় ধারাবাহিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি হয় বলে অভিযোগকারীদের দাবি। এর ফলে প্রকল্প বণ্টন ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে—এমন আলোচনা দপ্তরের ভেতরে রয়েছে বলে জানা যায়। মামলা ও আইনি প্রক্রিয়ার দাবি একটি অংশের নথিতে উল্লেখ করা হয়েছে, ঢাকার একটি আদালতে দায়ের হওয়া একটি মামলায় (সিআর মামলা নং–১১৮/২০২৫) গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার নাম এসেছে বলে দাবি করা হচ্ছে। ওই নথিতে সরকারি তহবিল ব্যবস্থাপনা, প্রকল্প বরাদ্দে অনিয়ম এবং কমিশন বাণিজ্যের অভিযোগের কথা বলা হয়েছে। তবে আদালতের নথি, অভিযোগের গ্রহণযোগ্যতা এবং তদন্তের অগ্রগতি বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি। সিন্ডিকেট ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগপত্র ও সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ই/এম সার্কেল–৪–এর অধীনে একটি সমন্বিত প্রভাব বলয় গড়ে উঠেছিল বলে দাবি করা হচ্ছে। এর মাধ্যমে— দরপত্র প্রক্রিয়ায় প্রভাব নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা প্রকল্প ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি বিল অনুমোদনে অনিয়ম এসব কর্মকাণ্ড পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অবস্থান মো. তৈমুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে তার আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগগুলো প্রমাণিত নয় এবং প্রশাসনিক জটিলতা বা প্রক্রিয়াগত বিষয়কে অনেক সময় ভুলভাবে অনিয়ম হিসেবে উপস্থাপন করা হয়। প্রশাসনের ভূমিকা ও প্রশ্ন সরকারি কর্মকর্তারা বলছেন, বিষয়গুলো তদন্তাধীন অবস্থায় রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, গণপূর্ত অধিদপ্তরের মতো সংস্থায় প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দরপত্র প্রক্রিয়ায় নজরদারি জোরদার করা অত্যন্ত জরুরি। তাদের মতে, অভিযোগগুলোর সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কাউকে দায়ী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না, তবে প্রশাসনিক জবাবদিহি ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হওয়া প্রয়োজন। সামগ্রিক চিত্র সব মিলিয়ে, গণপূর্ত অধিদপ্তরের ই/এম সার্কেল–৪–কে ঘিরে ওঠা এসব অভিযোগ এখনো মূলত বিভিন্ন পক্ষের দাবি, নথি ও আলোচনার পর্যায়ে রয়েছে। অভিযোগগুলোর কতটুকু সত্য এবং কতটুকু প্রমাণযোগ্য—তা নির্ধারণ করবে আনুষ্ঠানিক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া। এদিকে সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0
মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড
ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের অপ্রতিরোধ্য উত্থানের অন্তরালে সিন্ডিকেট, অনিয়ম ও প্রভাবের জাল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ (সওজ), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)সহ বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্থাগুলোর মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়। কিন্তু এই বিপুল অর্থের প্রবাহের ভেতরে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে—ঠিকাদারি সিন্ডিকেট, রাজনৈতিক প্রভাব, কাজ না করেই বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণ এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগে দুর্নীতির বিস্তার। সাম্প্রতিক সময়ের একাধিক তথ্য-উপাত্ত, নথি এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করলে উঠে আসে একটি আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম—**মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড**। প্রতিষ্ঠানটি গত আট মাসে বিভিন্ন সরকারি দপ্তর থেকে ২৮০টি কাজ পেয়েছে, যার মোট দর ৮৩৬ কোটি টাকা। এত অল্প সময়ে এত বিপুল পরিমাণ কাজ পাওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি প্রতিষ্ঠানটির অতীত কার্যক্রম, রাজনৈতিক সংযোগ এবং কাজের বাস্তবায়ন নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।  দ্রুত উত্থান না প্রভাবের খেলা? নথি অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এলজিইডি, সওজ, পাউবো, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), শিক্ষা প্রকৌশল বিভাগ (ইইডি), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), খাদ্য অধিদপ্তর এবং রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভ—এই আটটি সংস্থা থেকে মোট ২৮০টি কাজ পেয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স। এর মধ্যে: * এলজিইডি: ১৭৩টি কাজ (৬০৩ কোটি টাকার বেশি) * সওজ: ৮১টি কাজ * পাউবো: ১৫টি কাজ (প্রায় ১৭৪ কোটি টাকা) * অন্যান্য সংস্থা: বাকি কাজগুলো বিশেষজ্ঞদের মতে, একটি প্রতিষ্ঠানের পক্ষে এত স্বল্প সময়ে এতগুলো প্রকল্প গ্রহণ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব। একজন সাবেক প্রকৌশলী বলেন, “এটি শুধু সক্ষমতার প্রশ্ন নয়, বরং এটি একটি সিস্টেমিক ইস্যু। একটি প্রতিষ্ঠান এত কাজ পেলে ধরে নিতে হয়—তারা হয় নিজেরা কাজ করছে না, অথবা কাজগুলো সাব-লেট করছে।”  “আমরা সক্ষম”—প্রতিষ্ঠানের দাবি এই অভিযোগগুলোর বিষয়ে ইউনুস অ্যান্ড ব্রাদার্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন দাবি করেন, তারা সম্পূর্ণ আইন মেনে কাজ করছেন। তার ভাষায়: “আমাদের ৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমরা ধাপে ধাপে বড় হয়েছি। কাজ না করে বিল তোলার মতো কোনো কৌশল আমাদের জানা নেই। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে।” ৮৩৬ কোটি টাকার কাজ পাওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা আমাদের সক্ষমতার বিষয়। অতীতে আরও অনেক নতুন প্রতিষ্ঠান রাতারাতি হাজার কোটি টাকার কাজ পেয়েছে।” তবে তিনি স্বীকার করেন, কিছু ক্ষেত্রে অংশীদারি ভিত্তিতে অন্য প্রতিষ্ঠান কাজ করে থাকে।  সাব-কন্ট্রাক্টিং নাকি ‘লাইসেন্স ভাড়া’? অভিযোগ রয়েছে, ইউনুস অ্যান্ড ব্রাদার্স নিজে খুব কম কাজ করে। বরং তারা বিভিন্ন জেলার ঠিকাদারদের সঙ্গে পূর্বনির্ধারিত চুক্তিতে দরপত্র জমা দেয় এবং কাজ পাওয়ার পর তা সাব-কন্ট্রাক্ট হিসেবে বিক্রি করে দেয়। এই পদ্ধতিতে: * স্থানীয় ঠিকাদাররা ইউনুস অ্যান্ড ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে দরপত্রে অংশ নেয় * কাজ পাওয়ার পর নির্দিষ্ট শতাংশ কমিশন দিয়ে প্রকল্প বাস্তবায়ন করে * মূল প্রতিষ্ঠানের নাম থাকলেও কাজের গুণগত মান নিয়ন্ত্রণে থাকে না একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা ওপেন সিক্রেট। কাজ পাওয়ার আগেই সব সেটেল হয়ে যায়। কে কাজ করবে, কত টাকায় করবে—সব ঠিক থাকে।”  মহারাজ সিন্ডিকেট: অতীতের ছায়া কি এখনও সক্রিয়? তদন্তে উঠে এসেছে, পিরোজপুরের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে একটি শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেট গড়ে উঠেছিল। এই সিন্ডিকেট আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক প্রভাব বিস্তার করে। অভিযোগ অনুযায়ী: * ইউনুস অ্যান্ড ব্রাদার্স ছিল এই সিন্ডিকেটের সক্রিয় সদস্য * রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিপুল সংখ্যক প্রকল্প পেত * প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাৎ করা হতো ক্ষমতার পরিবর্তনের পর মহারাজ বিদেশে পালিয়ে গেলেও এই সিন্ডিকেটের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “মহারাজ নেই, কিন্তু তার নেটওয়ার্ক আছে। ইউনুস অ্যান্ড ব্রাদার্স সেই নেটওয়ার্কের একটি মুখমাত্র হতে পারে।”  অতীতের অভিযোগ: কাজ না করেই বিল উত্তোলন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য—এলজিইডির পিরোজপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ১৭টি প্রকল্পের আওতায় প্রায় ১,৬৪৭ কোটি টাকা কাজ না করেই উত্তোলন করা হয়েছে। এই ঘটনায়: * রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পৃক্ততা পাওয়া যায় * ইউনুস অ্যান্ড ব্রাদার্সের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে * প্রায় ৯৬ কোটি টাকার কাজ পায় প্রতিষ্ঠানটি * এর মধ্যে প্রায় ৩৮ কোটি টাকা অগ্রিম বিল হিসেবে তোলা হয় বর্তমানে এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। চলমান প্রকল্প: কাজের অগ্রগতি প্রশ্নবিদ্ধ পিরোজপুরে ইউনুস অ্যান্ড  ব্রাদার্সের অন্তত ৩০টি প্রকল্প এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও তা দীর্ঘদিন বন্ধ থাকে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রথমে কাজ শুরু হয়, তারপর বন্ধ হয়ে যায়। আবার যখন খবর হয় তখন একটু কাজ করে।”  সিরাজগঞ্জে হুমকি: অনিয়ম ধরলেই চাপ সিরাজগঞ্জের তাড়াশে একটি ১৯ কোটি টাকার সড়ক প্রকল্পে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি—অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। এখানে আরও গুরুতর অভিযোগ: * নিম্নমানের উপকরণ ব্যবহার * প্রকৌশলীদের হুমকি * ১৯টি শোকজ নোটিশের কোনো জবাব না দেওয়া উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, “নিম্নমানের কাজ করতে বাধা দিলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।” অন্যদিকে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে—কাজটি স্থানীয় একটি প্রতিষ্ঠান করছে। ইজিপি টেন্ডার: স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ? সরকারি ক্রয়ে ইজিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) চালুর মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে—কীভাবে একটি প্রতিষ্ঠান এত বিপুল সংখ্যক কাজ পাচ্ছে? বিশেষজ্ঞদের মতে: * ইজিপি থাকা সত্ত্বেও কারসাজির সুযোগ রয়েছে * দরপত্রে ‘সেটিং’ করা সম্ভব * প্রযুক্তিগত মূল্যায়নে পক্ষপাতিত্ব হতে পারে এলজিইডির প্রধান প্রকৌশলী দাবি করেন, “ইজিপিতে অনিয়মের সুযোগ নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”  জি কে শামীমের চেয়েও ধূর্ত ইউনুস অ্যান্ড ব্রাদার্স সংশ্লিষ্টরা ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে তুলনা করছেন। তাদের মতে, “জি কে শামীম গ্রেফতার হয়েছে, কিন্তু ইউনুস অ্যান্ড ব্রাদার্স আরও কৌশলী—তারা ধরাছোঁয়ার বাইরে।” এই তুলনা থেকেই বোঝা যায়, প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে কতটা গভীর সন্দেহ রয়েছে। কাজ না করেই প্রায় ১৬০০ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ চট্টগ্রামভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স-এর বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সহ বিভিন্ন দপ্তরে কাজ না করেই প্রায় ১৬০০ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হওয়ার কথা থাকলেও গত আট মাসে তারা বিভিন্ন সরকারি বিভাগ থেকে আরও ২৮০টি নতুন কাজ বাগিয়ে নিয়েছে।  এসব অভিযোগের বিস্তারিত নিচে তুলে ধরা হলো:  কাজ না করেই অর্থ উত্তোলন: অভিযোগ অনুযায়ী, এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাস্তবে কোনো কাজ সম্পাদন না করেই বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানটি।     সিন্ডিকেট ও কাজ বিক্রি: প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আছে যে, তারা নিজেরা কাজ না করে তা অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। প্রতিটি জেলায় তাদের নির্দিষ্ট 'এজেন্ট' বা 'প্রস্তুত ঠিকাদার' রয়েছে যারা ইউনুস ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে দরপত্র জমা দেয়।     রাজনৈতিক ছত্রছায়ায় দাপট: প্রতিবেদন অনুযায়ী, পিরোজপুরের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিল এই ইউনুস ব্রাদার্স। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের আধিপত্য কমেনি এবং এলজিইডি, সওজ (সড়ক ও জনপথ), এবং পাউবো (পানি উন্নয়ন বোর্ড)-র মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তাদের কাজ পাওয়া অব্যাহত রয়েছে।    নতুন কাজের কার্যাদেশ: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকার পরেও গত আট মাসে প্রতিষ্ঠানটি ৮৩৬ কোটি টাকা মূল্যের প্রায় ২৮০টি নতুন কাজের কার্যাদেশ পেয়েছে।  উল্লেখ্য যে, মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে জি কে শামীমের চেয়েও 'ধূর্ত' হিসেবে অভিহিত করা হয়েছে, কারণ তারা দুই সরকারের আমলেই সমানতালে কাজ বাগিয়ে নিতে সক্ষম হয়েছে।  নতুন কাজের কার্যাদেশ ও কালো তালিকাভুক্তি এড়ানো দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে এই প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত  থাকলেও, রহস্যজনকভাবে তারা নতুন কাজ পাওয়া অব্যাহত রেখেছে:      মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে আরও প্রায় ২৮০টি নতুন কাজের কার্যাদেশ পেয়েছে।     এসব নতুন কাজের মোট আর্থিক মূল্য প্রায় ৮৩৬ কোটি টাকা। অভিযোগ রয়েছে যে, কোনো অভিযোগই তাদের নতুন কাজ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারছে না।   কাজের ধরন ও সিন্ডিকেট পরিচালনা  ইউনুস ব্রাদার্সের কাজ করার পদ্ধতি নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে:     কাজ বিক্রি: তারা বড় বড় প্রকল্পের কাজ বাগিয়ে নিয়ে তা স্থানীয় পর্যায়ে অন্য ঠিকাদারদের কাছে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিক্রি করে দেয়।     প্রস্তুত ঠিকাদার (Ready Contractor): প্রতিটি জেলায় তাদের নিজস্ব 'এজেন্ট' বা 'রেডি কন্ট্রাক্টর' রয়েছে। ইউনুস ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে এই এজেন্টরাই দরপত্র             জমা দেয় এবং পরবর্তীতে নিম্নমানের কাজ করে বা কাজ না করেই বিল তুলে নেয়।     রাজনৈতিক প্রভাব: আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে, উভয় সময়েই এই প্রতিষ্ঠানটি তাদের প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নিতে সক্ষম হয়েছে। এমনকি বর্তমানেও এলজিইডির কর্মকর্তাদের ম্যানেজ করে তারা নতুন কার্যাদেশ নিশ্চিত করছে বলে অভিযোগ উঠেছে।     সমস্যা কোথায়? এই পুরো ঘটনার বিশ্লেষণে কয়েকটি বড় সমস্যা স্পষ্ট হয়: ১. অতিরিক্ত কাজ বণ্টন একটি প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত কাজ কেন্দ্রীভূত হওয়া প্রতিযোগিতা ও মান নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। ২. সাব-কন্ট্রাক্টিং সংস্কৃতি মূল প্রতিষ্ঠান কাজ না করে অন্যদের দিয়ে করালে জবাবদিহিতা কমে যায়।  ৩. রাজনৈতিক প্রভাব ঠিকাদারি কাজে রাজনৈতিক সংযোগ বড় ভূমিকা রাখছে।  ৪. তদারকির দুর্বলতা শোকজ নোটিশ দিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়া প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়।   বিশেষজ্ঞরা কয়েকটি পদক্ষেপের কথা বলছেন: * বড় প্রকল্পে একক প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত করা * সাব-কন্ট্রাক্টিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা * প্রকল্প তদারকিতে স্বাধীন সংস্থা যুক্ত করা * দুর্নীতির অভিযোগে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দুর্নীতির অভিযোগগুলো নিয়ে আলোচনা ও প্রাথমিক তদন্তের কথা বলা হলেও, মাঠ পর্যায়ে কাজ না করেই টাকা তোলার জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল বা অর্থ আদায়ের মতো কার্যকর কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিকভাবে এখনো তাদের বিরুদ্ধে বড় কোনো মামলার কার্যক্রম বা সম্পদ বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ নেয়নি। তবে স্থানীয় সরকার বিভাগ থেকে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করার কথা বিভিন্ন সময়ে জানা গেছে। মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের উত্থান শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের গল্প নয়—এটি বাংলাদেশের সরকারি প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থার গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিচ্ছবি। এখানে যেমন রয়েছে রাজনৈতিক প্রভাব, তেমনি রয়েছে প্রশাসনিক শৈথিল্য এবং জবাবদিহিতার অভাব। অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, একটি বিষয় পরিষ্কার—এত বিপুল কাজ, এত অভিযোগ, এবং এত প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নিরপেক্ষ ও গভীর তদন্ত জরুরি। অন্যথায় উন্নয়ন প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় এবং নিম্নমানের অবকাঠামোর চক্র থেকে বের হওয়া কঠিন হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬ 0
ঝালকাঠী এলজিইডি
ঝালকাঠী এলজিইডির টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : ঝালকাঠী সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকীর বিরুদ্ধে রয়েছে পাহাড়সম দুর্নীতি,অনিয়ম,টেন্ডার বানিজ্য,সরকারি অর্থ তছরুপ ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ। বিশেষ করে উন্নয়ন প্রকল্প, ক্রয় কার্যক্রম এবং টেন্ডার প্রক্রিয়া,ব্রিজ ও রাস্তা নির্মানকে  কেন্দ্র করে অসংখ্য বার প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত দুদকের গনশুনানীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল ঝালকাঠির পিপলীতার এস এ জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি। দুদকে অভিযোগ ঘিরে নতুন করে এমন অভিযোগ সামনে এসেছে, যা পুরো ব্যবস্থাপনাকেই আবারও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঝালকাঠি সদর উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে ঝালকাঠী সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকীর বিরুদ্ধে। প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকার এই প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দোষারোপের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অভিযোগের সূত্রপাত ঠিকাদারি প্রতিষ্ঠান ফাস্টবিল্ডের পক্ষ থেকে, যারা দাবি করছে—টেন্ডার মূল্যায়নে স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে। অভিযোগটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে জমা দেওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়।  কী এই প্রকল্প? এলজিইডি সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার দোগলচিড়া-বেতরা খালের ওপর একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ২০২৪ সালের ১৩ নভেম্বর টেন্ডার আহ্বান করা হয়। ওটিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ টেন্ডারে একাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। টেন্ডার আইডি ১০৩৩১৭৫-এ দুটি প্রতিষ্ঠান—ফাস্টবিল্ড ও ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড—একই দর (৪ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকা) জমা দেয়।  কোথায় অনিয়মের অভিযোগ? ফাস্টবিল্ডের অভিযোগ অনুযায়ী, ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেডের বিরুদ্ধে পূর্ব থেকেই এলজিইডির টেন্ডারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। তাছাড়া, তারা বিভিন্ন প্রকল্পের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) গোপন রেখে নিজেদের টেন্ডার সক্ষমতা (capacity) বাড়িয়ে দেখিয়েছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটি কীভাবে মূল্যায়নে অগ্রাধিকার পেল—সেই প্রশ্ন তুলেছে ফাস্টবিল্ড।  তদন্তের নির্দেশ, চিঠি নিয়ে বিভ্রান্তি অভিযোগের প্রেক্ষিতে প্রকল্প পরিচালক শরীফ জামাল উদ্দিন অলোক ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে একটি চিঠি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন। তবে এই চিঠি নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার দাবি করেন, চিঠিটি সরাসরি তার কাছে নয়, বরং সিনিয়র সহকারী প্রকৌশলীর উদ্দেশে পাঠানো হয়েছে—কারণ তিনিই টেন্ডার কমিটির সভাপতি। অন্যদিকে, সিনিয়র সহকারী প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, তিনি কোনো চিঠি পাননি। তার দাবি, টেন্ডার মূল্যায়নের কাজ আগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. রাজিউল্লাহ সম্পন্ন করে গেছেন এবং তিনি শুধু তাতে স্বাক্ষর করেছেন।  এই টেন্ডারে ক্ষমতার অপ ব্যবহার করেছেন সিনিয়র সহকারী প্রকৌশলী শিপলু কর্মকার।কারন তিনি ছিলেন টেন্ডার কমিটির সভাপতি।শিপলু কর্মকারের বিরুদ্ধে ২০২৫ সালের ১৩ অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত দুদকের গনশুনানীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।তিনি অভিযোগে উল্লেখ করেন,ঝালকাঠি সদর উপজেলার দোগলচিড়া-বেতরা খালের ওপর একটি গার্ডার ব্রিজের টেন্ডারে অনিয়ম করে এলজিইডি থেকে টেন্ডারে নিষেধাজ্ঞা দেয়া "ই-স্মার্ট" ঠিকাদারী প্রতিষ্ঠানকে (নোহা) নোটিফিকেশন অব অ্যাওয়ারবড দেযার অভিযোগ।উক্ত এলজিইডি এর সিনিয়র প্রকৌশলী শিপলু কর্মকার টেন্ডার কমিটির সভাপতি হিসাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে।  ‘আমি করিনি’—পাল্টা দাবি সাবেক কর্মকর্তার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সাবেক সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রাজিউল্লাহ। তার বক্তব্য, তিনি কেবল দরপত্র খোলার কাজ পর্যন্ত যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের ১২ ডিসেম্বর বদলি হয়ে যান। মূল্যায়ন প্রক্রিয়ায় তার কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষায়, “মূল্যায়ন রিপোর্টে আমার কোনো স্বাক্ষর নেই। এখন আমার ওপর দায় চাপানো হলে তা সম্পূর্ণ মিথ্যা।”  বরখাস্ত প্রকল্প পরিচালকের অবস্থান এদিকে, এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অস্থায়ী প্রকল্প পরিচালক আদনান আকতারুল আজিম ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই এবং বর্তমান প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।  প্রশ্নের মুখে মূল্যায়ন প্রক্রিয়া অভিযোগে আরও বলা হয়েছে, একই লাইসেন্সগত ত্রুটি থাকা সত্ত্বেও একটি টেন্ডার গ্রহণ এবং অন্যটি পুনঃটেন্ডার (রি-টেন্ডার) করার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো—তা স্পষ্ট নয়। এই বৈপরীত্যই এখন তদন্তের অন্যতম কেন্দ্রে রয়েছে।  কী হতে পারে পরবর্তী পদক্ষেপ? এলজিইডির প্রধান প্রকৌশলীর নির্দেশে বিষয়টি এখন তদন্তাধীন। প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন।   এলজিইডির প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকীর বিরুদ্ধে আরো দু'টি অভিযোগ: ২০২৫ সালের ১৩ অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত দুদকের গনশুনানীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল ঝালকাঠির পিপলীতার আব্দুল হাইর পুত্র এস এ জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন,পিপলিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে রমনাথপুর বাইপাস সংযোগ সড়কটির কাজ (আইডি নং ৫৪২৪০৪১৫৯) পুর্বে ইটের সলিং ছিল।পুর্বের রাস্তা যে দিকে ছিল সে দিকেই ইস্টিমেট করা সত্ত্বেও বর্তমানে কার্পেটিং করার সময় এই রাস্তাটি অন্য দিকে ঘুরিয়ে দিযেছেন।এছাড়া, এলজিইডির প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকীর বিরুদ্ধে ঝালকাঠির পুর্ব তারুলীর আলতাফ হোসেন মোল্লার পুত্র মোঃ লিটন মোল্লাও দুদকে লিখিত অভিযোদ দায়ের করেছিল। দুদক ও এলজিইডিতে একের পর এক অভিযোগ থাকলেও তিনি এখনো ধরা ছোয়ার বাইরে। রয়েছেন বহাল তবিয়তে। সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এই কর্মকর্তা দুর্নীতি ও অনিয়ম করলেও তিনি সব সময়ই থাকছেন খোশ মেজাজে। এ ব্যাপারে ঝালকাঠী সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই ঘটনায় তিনটি বিষয় বিশেষভাবে সামনে এসেছে: প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ঘাটতি, চিঠি আদান-প্রদান নিয়েই বিভ্রান্তি, যা প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দেয়। দায় এড়ানোর প্রবণতা,সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পরের দিকে দায় ঠেলে দিচ্ছেন। টেন্ডার প্রক্রিয়ার প্রশ্নবিদ্ধতা,সমান দর, নিষিদ্ধ প্রতিষ্ঠান এবং ভিন্ন সিদ্ধান্ত—সব মিলিয়ে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সন্দেহ জোরালো হয়েছে। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে—এই অভিযোগগুলো কতটা সত্য এবং এর দায় কার ওপর বর্তাবে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0