Brand logo light

ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসায় মিজানুর রহমানের অদৃশ্য ক্ষমতা, ২৩৫ কোটি টাকার রূপপুর প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন

নিয়োগ কমিটি ছাড়াই প্রকল্প পরিচালক হওয়ার অভিযোগ, তাকসিম এ খানের ঘনিষ্ঠতার সূত্র ধরে ক্ষমতার বলয়ে থাকার আলোচনা; তদন্তের আশ্বাস ওয়াসা কর্তৃপক্ষের- ইত্তেহাদ নিউজ, অনলাইন। রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, বদলেছে প্রশাসনের অনেক হিসাব-নিকাশ। কিন্তু ঢাকা ওয়াসায় কিছু কর্মকর্তার অবস্থান ও প্রভাব নিয়ে প্রশ্ন যেন কাটছেই না। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত যেসব কর্মকর্তা-কর্মচারীর দাপটে ওয়াসার অন্যদের মধ্যে অস্বস্তি ছিল, সরকার পরিবর্তনের পরও তাঁদের কেউ কেউ আগের অবস্থানেই বহাল রয়েছেন। তাঁদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান। বিশেষ করে ২৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘অফসাইট পানি সরবরাহ সুবিধাদি স্থাপন’ প্রকল্পের পরিচালক হিসেবে তাঁর নিয়োগ ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়োগপ্রক্রিয়া অনুসরণ না করে তাঁকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ঢাকা ওয়াসার একাংশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন কর্মকর্তা কীভাবে রাজনৈতিক পটপরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে বহাল থাকলেন? তাঁর নিয়োগপ্রক্রিয়ায় কি যথাযথ প্রশাসনিক বিধিবিধান অনুসরণ করা হয়েছিল? নিয়োগপ্রক্রিয়ায় আট সদস্যের কমিটি কোথায়? ওয়াসা-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০১৬ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে আট সদস্যের একটি নিরপেক্ষ নিয়োগ কমিটির মাধ্যমে প্রার্থীদের যাচাই-বাছাই করার বিধান রয়েছে। এ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত তিনজনের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু রূপপুর প্রকল্পে মিজানুর রহমানের নিয়োগের ক্ষেত্রে এমন কোনো নিয়োগ কমিটি গঠন কিংবা সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে গোপনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর। অভিযোগের তির অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং তৎকালীন অপসারিত এমডি আব্দুস সালাম বেপারীর দিকেও। তাঁদের যোগসাজশে যথাযথ প্রক্রিয়া ছাড়াই মিজানুর রহমানকে প্রকল্প পরিচালক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।   তাকসিম এ খানের ঘনিষ্ঠতা থেকে ক্ষমতার বলয়ে? মিজানুর রহমানের উত্থান ও প্রভাব বিস্তারের পেছনে রাজনৈতিক পরিচয় এবং সাবেক এমডি তাকসিম এ খানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় এসেছে। ওয়াসা-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল জলিলের আত্মীয় পরিচয় ব্যবহার করে তিনি একসময় তাকসিম এ খানের ঘনিষ্ঠ হন। একই সঙ্গে নিজের পরিচিতির ক্ষেত্রে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রলীগের সাবেক নেতা পরিচয়টিও ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। সূত্রগুলোর ভাষ্য, এসব পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গুরুত্বপূর্ণ পদে আসীন হন। পরবর্তী সময়ে পছন্দসই কর্মস্থলে দায়িত্ব পালন এবং একের পর এক প্রকল্পের দায়িত্ব পাওয়ার সুযোগও তৈরি হয় তাঁর জন্য।   পদোন্নতি-বঞ্চিতদের ক্ষোভ, প্রশ্ন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ওয়াসার অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদোন্নতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনে জ্যেষ্ঠতা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিবর্তে প্রভাবশালী মহলের পছন্দ-অপছন্দ অনেক ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও মিজানুর রহমানের মতো বিতর্কিত কর্মকর্তার গুরুত্বপূর্ণ প্রকল্পে দায়িত্ব পাওয়া তাঁদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি করেছে বলে দাবি সূত্রগুলোর। অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময়ে পছন্দসই পদায়ন ও ধারাবাহিকভাবে প্রকল্পের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে মিজানুর রহমান বিপুল অর্থবিত্ত ও সম্পদের মালিক হয়েছেন।  এ অবস্থায় তাঁর আয়কর নথি, সম্পদ বিবরণী, পদায়ন-সংক্রান্ত আদেশ এবং প্রকল্পভিত্তিক দায়িত্ব পালনের ইতিহাস পর্যালোচনার দাবি উঠেছে। ২৩৫ কোটি টাকার প্রকল্পে জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পানি সরবরাহ সুবিধাদি স্থাপন কার্যক্রমের আর্থিক ও কারিগরি গুরুত্বও যথেষ্ট। ফলে প্রকল্প পরিচালক নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা এবং প্রশাসনিক বিধিবিধান অনুসরণ করা অত্যন্ত জরুরি। এমন একটি প্রকল্পে নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে তা কেবল একজন কর্মকর্তার পদায়নের বিতর্কে সীমাবদ্ধ থাকে না; বরং প্রকল্পের ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির বিষয়টিও সামনে চলে আসে।   প্রশ্নের মুখে মিজানুর, তদন্তের আশ্বাস ওয়াসার এসব অভিযোগ ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রকৌশলী মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে ঢাকা ওয়াসা কার্যালয়ে যোগাযোগ করা হয়। প্রথম দফায় তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। পরে আবার যোগাযোগ করা হলে প্রশ্নগুলোর সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। একপর্যায়ে নিজের পরিবর্তে বক্তব্য দেওয়ার জন্য ঢাকা ওয়াসার এক উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) দায়িত্ব দেন তিনি। ওয়াসার ডিএমডি এবং অন্য একটি প্রকল্পের পরিচালক আজিজুর রহমান পান্না অভিযোগগুলোর বিষয়ে বলেন, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।   উত্তরহীন প্রশ্নের মুখে ঢাকা ওয়াসা ঢাকা ওয়াসার মতো গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তার পদায়ন কিংবা প্রকল্পের দায়িত্ব বণ্টন ব্যক্তিগত প্রভাবের ভিত্তিতে নয়, বরং স্বচ্ছতা, যোগ্যতা ও বিধিবিধানের ভিত্তিতে হওয়াই প্রত্যাশিত। মিজানুর রহমানের নিয়োগ ঘিরে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিয়োগসংক্রান্ত নথি প্রকাশ এবং তাঁর দায়িত্ব পালন ও সম্পদ অর্জনের বিষয়ে প্রয়োজনীয় যাচাই এখন সময়ের দাবি। কারণ, রাজনৈতিক ক্ষমতার পালাবদল কেবল ব্যক্তির চেয়ার বদলের বিষয় নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও প্রশাসনিক সংস্কৃতি প্রতিষ্ঠারও পরীক্ষা। সেই পরীক্ষায় ঢাকা ওয়াসা কতটা উত্তীর্ণ হতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬ 0
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসনে বড় রদবদল: ১১ কর্মকর্তার বদলি ও পদায়ন, নতুন অধিদপ্তরেও নিয়োগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ১১টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম-সচিব পদমর্যাদার ১১ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত—জ্বালানি, স্থানীয় সরকার, পানি সরবরাহ, পল্লী উন্নয়ন, প্রশিক্ষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রম—একযোগে পুনর্বিন্যাসের মাধ্যমে সরকার নীতি বাস্তবায়নে গতি আনতে চাইছে। জ্বালানি খাতে পরিবর্তন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্ম-সচিব) মো. সাবেত আলীকে একই বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা ও সম্পদ ব্যবস্থাপনা বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়ায় এই পদায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজউক থেকে জনপ্রশাসনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রশাসনিক মহলে এ ধরনের পদক্ষেপকে ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হয়। প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে নতুন নিয়োগ প্রেষণ শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকারী যুগ্ম-সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে নাডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই পদায়ন প্রশাসনিক মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নতুন অধিদপ্তরে প্রথম ডিজি সবচেয়ে আলোচিত পদায়নগুলোর একটি হলো নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ। তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন এই অধিদপ্তরের কার্যক্রম ও প্রশাসনিক কাঠামো কীভাবে গড়ে তোলা হবে, সে বিষয়ে এখন আগ্রহ তৈরি হয়েছে প্রশাসনিক অঙ্গনে। আবাসন ও অবকাঠামো খাতে পরিবর্তন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ওয়াসায় নতুন নেতৃত্ব রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পানি সরবরাহ ও নগর সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এই নিয়োগগুলোকে ভবিষ্যৎ সেবা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কী ইঙ্গিত দিচ্ছে এই রদবদল? প্রশাসনের বিভিন্ন খাতে একযোগে এই পুনর্বিন্যাস সরকারের কৌশলগত অগ্রাধিকারকে সামনে নিয়ে আসে। বিশেষ করে নবগঠিত অধিদপ্তরে নেতৃত্ব নিয়োগ, উন্নয়ন প্রকল্পে নতুন কর্মকর্তা দায়িত্ব প্রদান এবং প্রশিক্ষণ ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনার প্রচেষ্টার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এসব বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানে একযোগে নেতৃত্ব পরিবর্তন প্রশাসনিক পুনর্গঠনের ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৬ 0
হারুন অর রশিদ রানা
ঢাকা ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিপুল সম্পদ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢাকা ওয়াসার এক কর্মকর্তা হারুন অর রশিদ রানা–কে ঘিরে হঠাৎ সম্পদ বৃদ্ধির অভিযোগ নিয়ে নানা মহলে আলোচনা চলছে। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তিনি রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের মালিক—এমন দাবি স্থানীয়দের। অভিযোগ রয়েছে, ঢাকা ওয়াসা–এর মিটার রিডার হিসেবে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা পরবর্তীতে রাজস্ব পরিদর্শক পদে থেকে আন্ডার বিলিং, মিটার টেম্পারিং এবং অবৈধ পানির সংযোগে সহযোগিতার মাধ্যমে অবৈধ আয় করেছেন। যদিও এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তার অবস্থান শক্তিশালী হয়। বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক এবং ফাহমী বাবেল গোলন্দাজ–এর সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ। বর্তমানে তিনি মোহাম্মদপুরের ওয়াসা রাজস্ব জোন-৩–এ দায়িত্ব পালন করছেন। আন্দোলন ঘিরেও অভিযোগ হারুন অর রশিদ রানার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, ময়মনসিংহে একটি আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলায় অর্থ সহায়তা দিয়েছেন। একই সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকাতেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন আন্দোলনের এক অংশগ্রহণকারী। এছাড়া একটি মামলায় শেখ হাসিনা–এর সঙ্গে তার নাম এসেছে বলে জানা গেলেও বিষয়টি এখন তদন্তাধীন। সম্পদের বিস্তার মোহাম্মদপুরের টিক্কাপাড়া, ঢাকা উদ্যান, ৩ নম্বর সড়ক ও চান মিয়া হাউজিং এলাকায় তার একাধিক ভবনের কথা জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গাজীপুর, ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও এলাকাতেও তার সম্পত্তি রয়েছে বলে অভিযোগ। সরকারি গণপূর্ত বিভাগের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ এবং সেখান থেকে ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একজন দারোয়ান জানান, “তার বিষয়ে প্রায়ই তদন্ত করতে লোকজন আসেন।” জমি দখল ও হয়রানির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল এবং মামলা দিয়ে হয়রানি করা হয়েছে অনেককে। এমনকি একজন ধর্মীয় ব্যক্তিকেও জঙ্গি আখ্যা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ রয়েছে। অভিযোগ, কিন্তু ব্যবস্থা নেই অভিযোগকারীদের দাবি, একাধিকবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ওয়াসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একজন সরকারি আনসার কর্মকর্তা বলেন, “স্বল্প বেতনের চাকরি থেকে তিনি এখন কোটি টাকার মালিক। প্রতিবাদ করলে মামলা দিয়ে চাপ দেওয়া হয়।” অভিযুক্তের বক্তব্য সব অভিযোগ অস্বীকার করেছেন হারুন অর রশিদ রানা। তার দাবি, “আমার সম্পদের বৈধ উৎস রয়েছে।” তবে সেই উৎস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাতে কথা বলার কথা জানিয়েছেন। ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0
ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী জুনায়েদ আবু ইয়াসির
ঢাকা ওয়াসা : নির্বাহী প্রকৌশলী জুনায়েদ আবু ইয়াসিরের দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহার

ইত্তেহাদ নিউজ,ঢাকা :  ঢাকা ওয়াসার সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খান এবং তার ঘনিষ্ঠ সহোচর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা জুনায়েদ আবু ইয়াসিরের কর্মকাণ্ড বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির গভীর দিক উন্মোচন করেছে। জানাযাচ্ছে, জুনায়েদ আবু ইয়াসির দীর্ঘদিন ঢাকা ওয়াসার প্রকল্পে নির্বাহী প্রকৌশলী এবং মডস্ জোন-৯-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে কাজ করার সময় প্রকল্পকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আউটসোর্সিং নিয়োগ, বদলি ও পদোন্নতি বাণিজ্য পরিচালনা করেছেন।   সম্পদ ও আয়কর ফাঁকি সম্পদ ধরণ অবস্থান / বিবরণ মন্তব্য ফ্ল্যাট খিলগাঁও, সেবা হোল্ডিং ৫ তলা (২টি) অবৈধ ও বৈধ উভয়ভাবে দখল ফ্ল্যাট মোহাম্মদপুর (১টি) দীর্ঘমেয়াদী সম্পদ প্লট রাজধানী ও গ্রামের বাড়ি উচ্চমূল্যবান ভূমি প্রাইভেট কার ঢাকার বিভিন্ন এলাকা অসংখ্য গাড়ি ব্যাংক এফডিআর নিজের ও পরিবারের নামে কোটি টাকা আয়কর ফাঁকি জুনায়েদ আবু ইয়াসির তার সম্পদের তথ্য গোপন করে সরকারকে নিয়মিত আয়কর ফাঁকি দিচ্ছেন।  সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাব জুনায়েদ আবু ইয়াসিরের সিন্ডিকেট কাঠামো (ভিজ্যুয়াল চার্টের জন্য প্রস্তুত): জুনায়েদ আবু ইয়াসির (নির্বাহী প্রকৌশলী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ) ↳ তাকসিম এ খানের সহচর ও সিন্ডিকেটের ডান হাত ↳ আউটসোর্সিং নিয়োগ ও বদলি-বাণিজ্য ↳ ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে আন্দোলন দমন ও অর্থায়ন ↳ ঢাকা ওয়াসার প্রকল্পে অনিয়মের কেন্দ্রবিন্দু সিন্ডিকেটের মাধ্যমে: আউটসোর্সিং নিয়োগে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া বদলি ও পদোন্নতি বাণিজ্য রাজনৈতিক দাপটের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ভয় অব্যাহত প্রকল্প ও দুর্নীতি ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পে জুনায়েদ আবু ইয়াসিরের ভূমিকা: প্রকল্প পদ সময়কাল কর্মকাণ্ড মন্তব্য সহকারী প্রকৌশলী - প্রকল্পে যোগদান রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পদোন্নতি উপ-বিভাগীয় প্রকৌশলী - দায়িত্ব পালন অনিয়ম-দুর্নীতির শুরু নির্বাহী প্রকৌশলী - প্রকল্প পরিচালনা দুর্নীতির আখড়া, সিন্ডিকেটের কেন্দ্রবিন্দু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট ও ক্ষমতার অপব্যবহার, জনসেবায় বাধা। প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাব জুনায়েদ আবু ইয়াসির তাকসিম এ খানের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রধান সহযোগী। বিএনপি-বিরোধী রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ছাত্র আন্দোলন দমন। রাজনৈতিক ক্ষমতা বজায় রাখতে সরকারি প্রকল্পের সম্পদ ব্যবহার। পদত্যাগের পরও প্রভাবশালী অবস্থানে বহাল তবিয়তে।   জুনায়েদ আবু ইয়াসির ও তাকসিম এ খানের সিন্ডিকেট শুধু ঢাকা ওয়াসা নয়, বাংলাদেশের সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতীক। কোটি কোটি টাকার লোপাট, আউটসোর্সিং বাণিজ্য ও রাজনৈতিক প্রভাব এই প্রতিবেদনে ফুটে উঠেছে। “ডাকো পানি সাপ্লাইয়ের নামের আড়ালে কোটি কোটি টাকার লোপাট, সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাব! কোন কর্মকর্তা জবাব দেবে?”   জুনায়েদ আবু ইয়াসিরের সম্পদ ও দুর্নীতি সম্পদ ধরণ পরিমাণ / অবস্থান মন্তব্য ফ্ল্যাট খিলগাঁও ৫ তলা (২টি) অবৈধ ও বৈধ মিলিত ফ্ল্যাট মোহাম্মদপুর (১টি) সেবা হোল্ডিং ৫ তলা প্লট ঢাকার বিভিন্ন এলাকা + গ্রামের বাড়ি উচ্চমূল্যবান ভূমি প্রাইভেট কার ঢাকার বিভিন্ন এলাকা বহু গাড়ি ব্যাংক এফডিআর নিজের ও পরিবারের নামে কোটি টাকা আয়কর ফাঁকি  জুনায়েদ আবু ইয়াসির ঢাকা ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প তথা ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে ঢাকা ওয়াসার মডস্ জোন-৯ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। আওয়ামী রাজনৈতিক প্রভাব বলয়ে থেকে ঢাকা ওয়াসার এত বড় প্রকল্পে সহকারি প্রকৌশলী হিসেবে যোগদান করার পর পদোন্নতি পেয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী ও পরে নির্বাহী প্রকৌশলী হয়ে একই জায়গায় দীর্ঘ সময় কর্মরত ছিলেন। তাকসিমের পৃষ্ঠপোষকতায় প্রকল্পকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0