Brand logo light

বদলি বাণিজ্য

প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান।
গণপূর্ত অধিদপ্তরে প্রকৌশলী বদরুল আলম খানকে ঘিরে ক্ষমতার প্রভাব, বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, বদলি বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, কমিশন গ্রহণ এবং ঠিকাদারি ব্যবসায় অংশীদার হওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে।  বর্তমানে তিনি ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, আনুষ্ঠানিক পদমর্যাদার বাইরে গিয়ে তাঁর প্রভাব অনেক ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর সমপর্যায়ের, এমনকি তারও বেশি। ক্ষমতার উত্থান সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় বদরুল আলম খান তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, সেই রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে তিনি গুরুত্বপূর্ণ পদায়ন এবং বড় প্রকল্পে প্রভাব বিস্তার করেন। ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন ক্ষমতার বলয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে আবার নিজেকে অন্য রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা। বদলি ও টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সার্কেলগুলোতে দায়িত্ব পালনকালে বদরুল আলম খান বদলি ও পদায়নে অনানুষ্ঠানিক প্রভাব বিস্তার করেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে প্রভাবিত করার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, কয়েকটি প্রকল্পে কমিশনের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। ঠিকাদারি ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ কয়েকজন ঠিকাদারের অভিযোগ, "আসিফ" নামের এক ঠিকাদারের সঙ্গে বদরুল আলম খানের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন নির্বাহী প্রকৌশলীকে ফোন করে ওই ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হতো। অভিযোগ রয়েছে, পুলিশের কয়েকটি থানা ভবন নির্মাণ এবং অন্যান্য সরকারি অবকাঠামো প্রকল্পেও এই প্রভাব খাটানো হয়েছে।  মিরপুর আবাসিক প্রকল্প নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের অভিযোগ, মিরপুর পাইকপাড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আরবরিকালচার কাজ সংশ্লিষ্ট বিভাগে না দিয়ে অন্য বিভাগের মাধ্যমে টেন্ডার করা হয়। অভিযোগকারীদের দাবি, নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রকল্পটির প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বে ছিলেন বদরুল আলম খান। অতীত কর্মস্থল নিয়েও অভিযোগ ভোলা, ময়মনসিংহ ও চট্টগ্রামে দায়িত্ব পালনকালেও তাঁর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ ওঠে বলে দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা। ময়মনসিংহে কর্মরত অবস্থায় ভবনের নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগে তাঁকে ওএসডি করা হয়েছিল বলেও কয়েকটি সূত্র দাবি করেছে।  যা বলছেন সংশ্লিষ্টরা গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, বদরুল আলম খানের নির্দেশ অমান্য করলে বদলি বা প্রশাসনিক ব্যবস্থার আশঙ্কা থাকে। ফলে অনেক কর্মকর্তা অনিচ্ছা সত্ত্বেও তাঁর নির্দেশ অনুসরণ করেন বলে অভিযোগ। তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ বদরুল আলম খানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২৬ 0
রাজশাহীর আরসি ফুড কায়ছার আলীকে খুঁজছেন খাদ্য কর্মকর্তারা, ঘুষের টাকা ফেরত চান

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চট্টগ্রামের সাবেক আরসি ফুড (বর্তমানে যিনি রাজশাহীর আরসি ফুড) এস. এম. কায়ছার আলীকে খুঁজছেন খাদ্য কর্মকর্তারা। গত মার্চ মাসের শেষের দিকে চট্টগ্রাম থেকে রিলিজ হওয়ার প্রাক্কালে তড়িঘড়ি করে তিন দিনে ১৪ জন খাদ্য কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেন এস. এম. কায়ছার আলী। এদের প্রায় প্রত্যেকের কাছ থেকেই পদায়নের গুরুত্ব অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা করে অগ্রিম ঘুষ নেন তিনি। এরপর বদলির আদেশ জারি করেন। যদিও নিয়ম অনুযায়ী নিজের বদলির আদেশ জারির পর কোনো কর্মকর্তা অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ রকমের বদলির আদেশ জারি করতে পারেন না। তাছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির ব্যাপারে তখন পর্যন্ত মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে সবুজ সংকেত ছিল না। এসব নিয়মনীতির তোয়াক্কা না করেই বেপরোয়া দুর্নীতিবাজ কর্মকর্তা এস. এম. কায়ছার আলী বদলিগুলো করেন। বিনিময়ে হাতিয়ে নেন মোট প্রায় দুই কোটি টাকা ঘুষ।   কিন্তু আরসি ফুড (আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক) কায়ছার আলীর এ অপকর্মের খবর ফাঁস হয়ে গেলে মন্ত্রণালয় অত্যন্ত ক্ষুব্ধ হয়। অবৈধ এ বদলির আদেশগুলো তাৎক্ষণিকভাবে বাতিলের জন্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব নির্দেশ দেন। মন্ত্রণালয়ের চাপে পড়ে বদলির আদেশগুলো বাতিল করতে বাধ্য হন এস. এম. কায়ছার আলী। পরবর্তী কর্মস্থল খুলনায় যোগ দেন তিনি। তবে চট্টগ্রামের খাদ্য কর্মকর্তাদের কাছ থেকে অগ্রিম নেওয়া ঘুষের টাকাগুলো আর ফেরত দেননি। এই খাদ্য কর্মকর্তাদের ‘আশ^াস’ দেন, শিগগিরই আবার চট্টগ্রামে ফিরে আসছেন। যদিও খাদ্য কর্মকর্তারা বুঝতে পারছিলেন এটা অসম্ভব। কিন্তু এটাও ভাবছিলেন, দুর্নীতিবাজ কায়ছার আলীর পক্ষে সবই সম্ভব। কায়ছার আলী ইতিপূর্বে আওয়ামী লীগ আমলে এমনকি অন্তর্বর্তী সরকারের আমলেও এ রকমের অনেক অসম্ভব কাজকে সম্ভব করেছেন। এদিকে গত সপ্তায় কায়ছার আলী খুলনা থেকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পদে পদায়ন নিয়ে চলে গেছেন। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের খাদ্য কর্মকর্তারা এস. এম. কায়ছার আলীকে খুঁজছেন। বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে ঘুষের টাকাগুলো ফেরত চাচ্ছেন। তবে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না, যেহেতু ঘুষের বিষয়। তাছাড়া, দুর্নীতিবাজ কায়ছার আলীর হাত অনেক লম্বা- যে কোনো সময়, যে কারো ক্ষতি করতে পারেন তিনি। চট্টগ্রাম থেকে অবমুক্তির আগে তড়িঘড়ি যেভাবে দুই কোটি টাকা হাতিয়ে নেন চলতি বছরের মার্চ মাসে এস. এম. কায়ছার আলীকে চট্টগ্রামের আরসি ফুড (আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক) থেকে খুলনার আরসি ফুড পদে বদলি করা হয়। ১৫ মার্চ এই বদলির আদেশ জারি হয়। কিন্তু তিনি খুলনায় যেতে চাননি, যেহেতু সেখানে অবৈধ আয়ের সুযোগ কম। ব্যাপক দেনদরবার করছিলেন, বড় অংকের ঘুষ নিয়েও ঘুরছিলেন। এর আগেও গত বছরের আগস্টে এক দফায় তাকে চট্টগ্রামের আরসি ফুড থেকে খুলনার আরসি ফুড পদে বদলি করা হয়েছিল। তবে এক দিনের মাথায় সেই বদলির আদেশ বাতিল করিয়েছেন। বিনিময়ে তৎকালীন উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং সচিব মাসুদুল হাসানকে দুই কোটি টাকা ঘুষ দিয়েছেন।   এস. এম. কায়ছার আলীর চট্টগ্রামের আরসি ফুড পদে পদায়ন হয়েছিল ২০২৩ সালের মার্চে। ২০২৫ সালের মার্চে দুই বছর পূর্ণ হয় অর্থাৎ নীতিমালা অনুযায়ী নতুন পদায়নের সময় আসে। কিন্তু তখনকার উপদেষ্টা ও সচিবকে ম্যানেজ করে চট্টগ্রামেই থাকার ব্যবস্থা করেন তিনি। বিশেষ প্রয়োজনে কোনো কর্মকর্তাকে আরও এক বছর অতিরিক্ত অর্থাৎ তিন বছর পর্যন্ত একই পদায়নে রাখা যায়। নীতিমালার এই সুযোগটি কায়ছার আলীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে নিম্নমানের ও পঁচাচাল গুদামজাতকরণ-সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর আগস্টে তাকে খুলনায় বদলি করতে বাধ্য হয় মন্ত্রণালয়। ওই সময় চট্টগ্রামের অধীনস্থ খাদ্য কর্মকর্তাদের ওপর ব্যাপকহারে চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ছাড়াও বদলি বাণিজের মাধ্যমে তড়িঘড়ি বড় অংকের টাকা যোগাড় করেন তিনি। ঢাকায় এসে উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাত করে বদলির আদেশ বাতিলের ব্যবস্থা করেন। বদলির আদেশ জারি হয়েছিল ১৭ আগস্ট, ২০২৫ এবং পরদিনই তা বাতিল করা হয়। সাপ্তাহিক শীর্ষকাগজ ও শীর্ষনিউজ ডটকমে তখন এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। নীতিমালা অনুযায়ী যেহেতু অতিরিক্ত এক বছর থাকার মেয়াদ শেষ হয় চলতি বছরের মার্চ মাসে। তাই এই সময় পর চট্টগ্রামে পদায়নে থাকার আর কোনো সুযোগ নেই। সেই হিসেবে গত ১৫ মার্চ, ২০২৬ খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এস. এম. কায়ছার আলীকে খুলনার আরসি ফুড পদে বদলি করা হয়। কিন্তু কায়ছার আলী খুলনায় যাবেন না। বড় অংকের ঘুষ নিয়ে তিনি মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলে আবারও তদবির শুরু করেন। আগেরবার খুলনায় বদলি ঠেকিয়েছেন, এবারও ঠেকাবেন- এমন ঘোষণা দেন নিজ দপ্তরে বসে। তবে অনেক চেষ্টা করেও এবার আর বদলি ঠেকাতে পারেননি। মন্ত্রণালয়ের তখনকার সচিব জানিয়ে দেন, বদলিস্থলে যেতেই হবে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ মুহূর্তে বেপরোয়া হয়ে উঠেন কায়ছার আলী। ৩১ মার্চ, ২০২৬ ছিল চট্টগ্রাম থেকে রিলিজ (অবমুক্ত) হওয়ার দিন। চলেই যেহেতু যেতে হবে, তাই রিলিজের আগ মুহূর্তে নেমে পড়েন বেপরোয়া বদলি ও ঘুষ বাণিজ্যে। ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই তিন দিনে মোট ১৪টি স্মারকে ১৪ জন খাদ্য কর্মকর্তাকে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদে নতুন পদায়ন দেন। ২৮ মার্চ, ২০২৬ তারিখে ২৮৬ (ম), ২৮৮ (ম), ২৮৯ (ম), ২৯০(ম), ২৯১(ম) নং স্মারকে, ২৯ মার্চ ২৯৩(ম), ২৯৪ (ম), ২৯৫(ম), ২৯৬(ম), ২৯৭(ম) নং স্মারকে এবং ৩০ মার্চ ৩১৫(ম), ৩১৬ (ম), ৩১৭(ম), ৩১৮ (ম) নং স্মারকে বদলির আদেশগুলো জারি করেন তিনি।   এই পদায়নগুলোর বিনিময়ে হাতিয়ে নেন প্রায় দুই কোটি টাকা। অগ্রিম টাকা আদায়ের পরই আদেশ জারি করা হয়। এসব ঘুষের টাকা লেনদেন হয় চট্টগ্রামস্থ আরসি ফুড অফিসে বসেই। এ সময় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তার অফিসের টেবিলে একটি পিস্তলও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উক্ত ১৪ জনের বাইরে আরও বেশ কয়েকজনের কাছ থেকে তিনি অগ্রিম ঘুষের টাকা নিয়েছেন। পরের দিন অর্থাৎ শেষ কর্মদিবসে পেছনের তারিখ দিয়ে এদের পদায়নের আদেশ জারি করার কথা ছিল। কিন্তু মন্ত্রণালয়ের সচিবের নির্দেশের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। বরং যেসব বদলির আদেশ জারি করেছেন তিনি ২৮, ২৯ এবং ৩০ মার্চ- ওই অবৈধ আদেশগুলো বাতিলের নির্দেশ দেন সচিব। ৩০ মার্চ রাতেই এস. এম কায়ছার আলী বাধ্য হন সবগুলো বদলির আদেশ বাতিলের প্রজ্ঞাপন জারি করতে। তখনকার চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম. কায়ছার আলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “অত্র দপ্তরের ২৮/০৩/২০২৬ তারিখের ২৮৬ (ম), ২৮৮ (ম), ২৮৯ (ম), ২৯০(ম), ২৯১(ম) নং স্মারকে, ২৯/০৩/২০২৬ তারিখের ২৯৩(ম), ২৯৪ (ম), ২৯৫(ম), ২৯৬(ম), ২৯৭(ম) নং স্মারকে এবং ৩০/০৩/২০২৬ তারিখের ৩১৫(ম), ৩১৬ (ম), ৩১৭(ম), ৩১৮ (ম) নং স্মারকে জারীকৃত প্রজ্ঞাপন এতদ্বারা বাতিল করা হলো। এ আদেশ জনস্বার্থে জারী করা হলো।” প্রজ্ঞাপনের তারিখ ছিল ৩০ মার্চ, ২০২৬। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলেও ছিলেন ক্ষমতার শীর্ষে ফ্যাসিস্ট-লুটেরা আওয়ামী লীগ সরকারের আমলেও এস. এম. কায়ছার আলী ছিলেন অত্যন্ত ক্ষমতাবান। আলোচিত ক্ষমতাবান খাদ্য কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দুর্নীতিবাজ আওয়ামী মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে যখন যেটা ইচ্ছে করেছেন সেটিই হয়েছে, অনিয়মের মধ্যে হলেও। বদলি-পদায়নের নীতিমালায় অতিরিক্ত এক বছরসহ সর্বোচ্চ তিন বছর একই কর্মস্থলে থাকার সুযোগ আছে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে এস. এম. কায়ছার আলী কুমিল্লা ডিসি ফুড-এর মতো গুরুত্বপূর্ণ পদায়নে একনাগাড়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর ছিলেন, যারমাধ্যমে অতীতের অনিয়মের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। তাঁর টার্গেট ছিল কুমিল্লার ডিসি ফুড থেকে সরাসরি চট্টগ্রামের আরসি ফুড হওয়া, যদিও তার জন্য এটা বৈধ নয়। প্রথমত, কায়ছার আলীর বাড়ি চট্টগ্রাম শহরে। দ্বিতীয়ত, আরসি ফুড পদে প্রথম পদায়ন হয়ে থাকে সাধারণত কম গুরুত্বপূর্ণ বিভাগে। কায়ছার আলীর ক্ষেত্রে এ নিয়মগুলোর তোয়াক্কা করা হয়নি। তাঁর চাহিদা অনুযায়ীই পদায়ন করা হয়েছে।   এখনও ক্ষমতাবান! অবাক ব্যাপার হলো, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী এবং ক্ষমতাবান কর্মকর্তা কায়ছার আলী অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন টাকার জোরে, এ মুহূর্তে আবার নতুন করে তার ক্ষমতার নজির সৃষ্টি হয়েছে রাজশাহীর আরসি ফুড পদে পদায়ন বাগিয়ে নেওয়ার মাধ্যমে। কম গুরুত্বপূর্ণ খুলনা বিভাগে যোগদানের মাত্র দুই মাসের মাথায় রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ বিভাগের আরসি ফুড পদ বাগিয়ে নিলেন। অবশ্য: এরজন্য তাকে নগদ দুই কোটি টাকা ঘুষ পরিশোধ করতে হয়েছে বলে চাউর আছে। যদিও কায়ছার আলী নানা নাটকীয় প্রচার-প্রচারনার মাধ্যমে ঘুষের এই অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন তা সফল হয়নি। মন্ত্রণালয়ের সংস্থা প্রশাসন-২ শাখার উপসচিব মো. আবু নাসার উদ্দিনের স্বাক্ষরিত গত ১৪ মে তারিখের এক প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক (চ.দা.) ইকবাল বাহার চৌধুরীকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছিল। কিন্তু ওই প্রজ্ঞাপনের পর পরই অত্যন্ত তৎপর হয়ে উঠেন দুর্নীতিবাজ কায়ছার আলী। তিনি এর আগে খুলনায় যোগদানের সময়ই ঘোষণা করেছিলেন, সেখানে থাকবেন না। তাকে খুলনায় রাখা যাবে না। মন্ত্রণালয়সহ প্রভাবশালী মহলে ব্যাপক তদবির চালিয়ে ইকবাল বাহার চৌধুরীর রাজশাহীতে যোগদান ঠেকিয়ে দেন তিনি। এর পরিবর্তে রাজশাহীর আরসি ফুড পদে নিজের পদায়নের ব্যবস্থা করেন। গত ২ জুন মন্ত্রণালয়ের একই উপসচিব আবু নাসার উদ্দিন নতুন প্রজ্ঞাপনে কায়ছার আলীকে আরসি ফুড পদে পদায়ন করেন। এই প্রজ্ঞাপন প্রকাশ হওয়ার পর পরই কায়ছার আলী সর্বত্র প্রচার করতে থাকেন, তিনি রাজশাহীতে যেতে চান না, খুলনায়ই থাকতে চান। এমনও বলা হয় যে, ডিজি বরাবর দরখাস্ত করেছেন, রাজশাহী যেত চান না। এমনকি তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, এমন কথাও প্রচার করেছেন। কিন্তু খোঁজ নিয়ে আদৌ এ রকমের কোনো দরখাস্ত বা স্ট্যান্ড রিলিজের হদিস পাওয়া যায়নি। আদতে তিনি যে, দুই কোটি টাকার বিনিময়ে রাজশাহীর আরসি ফুড পদে পদায়ন বাগিয়ে নিয়েছেন তা আর গোপন থাকেনি। অধিদপ্তরের অনেকেই এখন একথা জানেন। তবে এ বিষয়ে চট্টগ্রামের খাদ্য কর্মকর্তাদের বক্তব্য হলো, কায়ছার আলী যা খুশি করুক, তাদের অগ্রিম ঘুষের টাকাটা যাতে ফেরত পাওয়া যায় এই ব্যবস্থা করা হোক। খাদ্য অধিপ্তরের পরিচালক জহিরুল ইসলাম খান একই সঙ্গে স্ত্রী শারমিন আক্তার এবং স্ত্রীর আপন ভাগ্নী দু’জনকেই বিয়ে করেছেন। খালা-ভাগ্নী উভয়ে জহিরুলের স্ত্রী। বিভিন্ন সময়ে দু’জনকেই একাধিকবার তালাকও দিয়েছেন তিনি। তালাকের পরে তাদের নিয়ে আবার সংসারও করছেন। পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তার এ ধরনের অনাচার ও অনৈতিক কর্মকাণ্ড খাদ্য অধিদপ্তরে মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। নিপীড়ন-নির্যাতনের অভিযোগ এনে শারমিন আক্তার পর পর ৪টি মামলা করেন জহিরুলের বিরুদ্ধে। এরমধ্যে তিনটি মামলায় চার্জশিটও হয়েছে। এ কারণে গত সপ্তায় পরিচালক জহিরুল ইসলামকে সাসপেন্ড করেছে খাদ্য মন্ত্রণালয়। স্ত্রীর বড় বোনের মেয়ে শাহানা আক্তার স্বর্ণার সঙ্গে দীর্ঘদিন ধরে গোপন পরকীয়া সম্পর্কে জড়ান জহিরুল ইসলাম খান। এক পর্যায়ে শাহানা আক্তার স্বর্ণাকে গোপনে বিয়েও করেন। একই সঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করছিলেন। ঘটনা ধরা পড়ে গেলে স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়া-বিবাদ হয়। স্ত্রীর ওপর শারীরিক নিপীড়ন-নির্যাতনও চালান। এসব ঘটনা তুলে ধরে ৩১ ডিসেম্বর, ২০২৪ ঢাকার ১৩ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন জহিরুল ইসলাম খানের স্ত্রী শারমিন আক্তার। মামলায় মোট চার জনকে আসামী করা হয়। এরমধ্যে এক নম্বর আসামি হলেন জহিরুল ইসলাম খান, ২ নং শাহানা আক্তার স্বর্ণা (বোনের মেয়ে), ৩ নং আসামি সাইদ হাসান শাকিল (আপন বোনের ছেলে) এবং ৪ নং আসামি (আপন বোন) সাইফুন আরা। নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় পরবর্তীতে একে একে আরও তিনটি মামলা দায়ের করেন শারমিন আক্তার। শারমিন আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তদন্তে শারমিন আক্তারের অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং অবশেষে গত সপ্তায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৬ 0
অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় এলজিইডি বরিশাল বিভাগ বরিশাল
বরিশাল এলজিইডির নিয়ন্ত্রক বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা রহমত-ই-খুদা!

বরিশাল অফিস :   স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বরিশাল বিভাগ, অঞ্চল এবং জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগ ঘিরে আলোচনায় উঠে এসেছে নির্বাহী প্রকৌশলী মোঃ রহমত-ই-খুদার নাম। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন একই অঞ্চলে দায়িত্ব পালন এবং রাজনৈতিক ও সাংগঠনিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তিনি বদলি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব খাটানোর সুযোগ তৈরি করেছেন।   দুই দশকের বেশি সময় বরিশালে অভিযোগপত্র ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, যশোর জেলার বাসিন্দা মোঃ রহমত-ই-খুদা বর্তমানে এলজিইডি বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল জেলায় প্রকল্পের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ে বরিশাল অঞ্চলের এলজিইডি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘ সময় একই অঞ্চলে কর্মরত থাকার ফলে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও ঠিকাদার মহলের সঙ্গে তার বিস্তৃত যোগাযোগ তৈরি হয়েছে, যা পরবর্তীতে তার প্রভাব বিস্তারের ভিত্তি হিসেবে কাজ করেছে। রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ স্থানীয় একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বরিশালের প্রভাবশালী রাজনৈতিক বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন রহমত-ই-খুদা। বিশেষ করে তৎকালীন বরিশাল অঞ্চলের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বাধীন বলয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল । অভিযোগকারীরা আরও দাবি করেন, আওয়ামী লীগপন্থী কয়েকজন ঠিকাদারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বরিশালের মাহফুজ খান, কোহিনুর এন্টারপ্রাইজ, ভোলার পিটার এবং পটুয়াখালীর মহিউদ্দিনের সঙ্গে বিভিন্ন প্রকল্পে অংশীদারিত্বের অভিযোগও উত্থাপিত হয়েছে।   বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের মাধ্যমে প্রভাব বিস্তার? সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নিজেকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সঙ্গে সম্পৃক্ত হন। ২০২৩ সালের ২ নভেম্বর  সংগঠনটির ১০১ সদস্যের কমিটিতে তার সদস্য নম্বর ৫৭ বলে জানা গেছে। কমিটির অনুমোদনপত্রে সংগঠনের সভাপতি প্রফেসর ড. প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুজ্জামানের স্বাক্ষর রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এই সাংগঠনিক পরিচয়ের পর থেকেই তিনি বরিশাল অঞ্চলের প্রশাসনিক সিদ্ধান্তে আরও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। বদলি ও পদায়নে প্রভাবের অভিযোগ সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো বদলি ও পদায়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ। একাধিক সূত্রের দাবি, বিভাগীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের বদলি, পদায়ন এবং দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে তিনি অনানুষ্ঠানিকভাবে প্রভাব বিস্তার করতেন। অভিযোগ রয়েছে, কোনো বদলির আদেশ জারি হলে তা পরিবর্তন বা বাতিলের জন্য তিনি প্রধান কার্যালয়ের প্রশাসন শাখাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করতেন। এলজিইডির প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার একটি সূত্রও এমন অভিযোগের ইঙ্গিত দিয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। যদিও এ বিষয়ে প্রশাসন শাখার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সিনিয়রদের উপেক্ষা করে দায়িত্ব? আরও একটি অভিযোগ ঘুরে ফিরে এসেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে। সংশ্লিষ্টদের দাবি, বরিশাল অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ শূন্য হলে একাধিকবার রহমত-ই-খুদা ওই দায়িত্ব পালন করেন। অভিযোগকারীদের প্রশ্ন, একই কার্যালয়ে তার চেয়ে সিনিয়র নির্বাহী প্রকৌশলী থাকা সত্ত্বেও কীভাবে তিনি ওই দায়িত্ব পেয়েছিলেন। তাদের মতে, প্রশাসনিক প্রভাবের কারণেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার প্রশ্ন সরকারি চাকরি ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় পর কর্মকর্তাদের বদলির বিধান থাকলেও বরিশাল অঞ্চলে অনেক কর্মকর্তা পাঁচ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক প্রভাব ও অভ্যন্তরীণ নেটওয়ার্কের কারণে বদলির স্বাভাবিক প্রক্রিয়া অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তারা বলছেন, এ ধরনের পরিস্থিতি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বদলিসংক্রান্ত কোনো আদেশ জারি হলে নির্বাহী প্রকৌশলী মোঃ রহমত-ই-খুদা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর আদেশ পরিবর্তন বা বাতিলের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। এলজিইডির প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার একটি সূত্রও বিষয়টির ইঙ্গিত দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।   পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন বিতর্ক স্থানীয় পর্যায়ের কয়েকজন পর্যবেক্ষকের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও পূর্ববর্তী রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত কিছু ব্যক্তি প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছেন। তাদের দাবি, রহমত-ই-খুদাকে ঘিরে ওঠা অভিযোগগুলো কেবল একজন কর্মকর্তার বিরুদ্ধে নয়; বরং দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতরে গড়ে ওঠা প্রভাবশালী নেটওয়ার্কের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে। স্থানীয় পর্যায়ের একাধিক ব্যক্তি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু ব্যক্তি প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছেন। তাদের মতে, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা মোঃ রহমত-ই-খুদাকে ঘিরে ওঠা অভিযোগগুলো সেই বিতর্ককে নতুন করে সামনে এনেছে।   সুশাসনের প্রশ্ন? প্রশাসন বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানে বদলি, পদায়ন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে রহমত-ই-খুদার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদি আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হয়, তাহলে শুধু একজন কর্মকর্তার ভূমিকা নয়, বরিশাল অঞ্চলের এলজিইডির প্রশাসনিক কাঠামোর কার্যকারিতাও মূল্যায়নের সুযোগ তৈরি হবে।

নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০২৬ 0
বিপিসির সাবেক পিএস আহম্মদুল্লাহর শত কোটি টাকার সম্পদ, বদলি-বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা মো. আহম্মদুল্লাহকে চলতি মাসের ১৩ তারিখে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ঢাকা লিয়াজোঁ অফিসে কর্মরত। তবে তার বদলিকে ঘিরে নতুন করে সামনে এসেছে বিপিসিজুড়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, প্রভাব বিস্তার এবং দুর্নীতির বিস্তৃত অভিযোগ। অভিযোগ রয়েছে, মাত্র সাত বছরের চাকরি জীবনে মো. আহম্মদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিপিসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেনি। কেবল বদলির আদেশ দিয়েই বিষয়টি থামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিতর্কিত নিয়োগ, রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার উত্থান ২০১৯ সালে বিপিসিতে উপ-ব্যবস্থাপক পদে যোগ দেন মো. আহম্মদুল্লাহ। তবে তার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. সামছুর রহমানের ব্যক্তিগত আশীর্বাদেই তিনি চাকরি পান। আহম্মদুল্লাহ একসময় সামছুর রহমানের মেয়ের গৃহশিক্ষক ছিলেন। পাশাপাশি রাজনৈতিক যোগাযোগও তাকে এগিয়ে দেয়। ঝালকাঠি জেলার সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি চাকরিতে যোগ দেন ঢাকা জেলার কোটা ব্যবহার করে। অভিযোগ রয়েছে, এ জন্য তিনি আওয়ামী লীগের দলীয় পরিচয়পত্রও ব্যবহার করেন। একটি প্রত্যয়নপত্রে তাকে ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়। সেখানে তার পরিবারের সদস্যদেরও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী বলা হয়। অভিযোগকারীরা বলছেন, রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই বিপিসিতে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন আহম্মদুল্লাহ। নিয়ম ভেঙে পিএস পদে বহাল বিপিসির চেয়ারম্যানের একান্ত সচিব পদটি সহকারী ব্যবস্থাপক (৯ম গ্রেড) সমমানের হলেও, উপ-ব্যবস্থাপক (৬ষ্ঠ গ্রেড) পদে থেকেও দীর্ঘদিন ওই দায়িত্ব পালন করেছেন আহম্মদুল্লাহ। এমনকি বদলির আগের দিন পর্যন্তও তিনি একই পদে বহাল ছিলেন। ২০২১ সালের ৩ অক্টোবর তাকে চেয়ারম্যানের পিএস পদ থেকে সরিয়ে চট্টগ্রাম কার্যালয়ের হিসাব বিভাগে বদলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, মাত্র একদিনের ব্যবধানে সেই আদেশ বাতিল করিয়ে তিনি পুনরায় আগের পদে ফিরে আসেন। বিপিসির নীতিমালা অনুযায়ী তিন বছর পরপর বদলির বাধ্যবাধকতা থাকলেও তিনি সাত বছরের বেশি সময় একই পদে দায়িত্ব পালন করেন। সম্পদের পাহাড় ও কেরানীগঞ্জের ‘রহস্যময়’ প্লট মো. আহম্মদুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ অবৈধ সম্পদ অর্জন। তার স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে সাড়ে তিন কাঠার একটি প্লট কেনার তথ্য মিলেছে। ২০২১ সালের ১১ নভেম্বর সম্পাদিত একটি সাফ কবলা দলিল অনুযায়ী, প্লটটি বিক্রি করেন চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবু। দলিলে জমির মূল্য দেখানো হয় ৩০ লাখ ৯৬ হাজার টাকা। কিন্তু সরেজমিনে দেখা গেছে, ওই প্লটে ইতোমধ্যে আটতলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনে ঝুলানো সাইনবোর্ডে এখনো লেখা রয়েছে—“বাশার গ্রুপ অব কোম্পানি, আলহাজ আবুল বশর (আবু)”। এ ঘটনায় প্রশ্ন উঠেছে—সরকারি নথিতে মালিকানা নুসরাত জেবিন সিনথীর হলেও বাস্তবে ভবনটির নিয়ন্ত্রণ কার হাতে? স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকায় প্রতি কাঠা জমির বাজারমূল্য ৪২ থেকে ৪৭ লাখ টাকা। সে হিসেবে শুধু জমির বর্তমান মূল্যই দেড় কোটি টাকার বেশি। টেন্ডার, বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিপিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আহম্মদুল্লাহ দীর্ঘদিন ধরে বিপিসির টেন্ডার, বদলি ও পদোন্নতি বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন কোম্পানি ও ডিপো থেকে অর্থ আদায় করতেন। বিপিসির ঢাকা রেস্ট হাউসে ভুয়া বিল তৈরি করে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন শিল্পগোষ্ঠীকে বিটুমিন, ক্রুড অয়েল ও ডিজেল আমদানির অনুমোদন পাইয়ে দিতে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া বিপিসির অধীন কোম্পানিগুলোর কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা বলছেন, বদলির ভয় দেখিয়ে ডিপো ইনচার্জদের কাছ থেকেও অর্থ আদায় করা হতো। ব্যাংক হিসাব ও এফডিআর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অভিযোগ রয়েছে, বিপিসির এফডিআর ও এসএনডি হিসাব পরিচালনায়ও প্রভাব খাটিয়েছেন আহম্মদুল্লাহ। তার পছন্দের ব্যাংকগুলোতে বিপিসির বিপুল অঙ্কের অর্থ জমা রাখা হতো বলে অভিযোগ। এমনকি এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতেও বিপিসির হাজার হাজার কোটি টাকা জমা রাখার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব হিসাবের মধ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা এখনো উদ্ধার করা যায়নি। ব্যাংকিং সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ‘নিজস্ব বলয়’ গঠনের অভিযোগ বিপিসির বিভিন্ন সূত্র দাবি করেছে, আহম্মদুল্লাহ নিজের জেলা বরিশালের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতেন। চেয়ারম্যান, পরিচালক ও রেস্ট হাউস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে তার ঘনিষ্ঠদের বসানোর অভিযোগ রয়েছে। এছাড়া আত্মীয়-স্বজন ও পরিচিতদের বিপিসির বিভিন্ন ডিপো ও অফিসে চাকরি দেওয়ারও অভিযোগ উঠেছে। তার ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত উপ-ব্যবস্থাপক (ডিএলও) মো. আশিক শাহরিয়ারকেও নিয়োগ ও পদোন্নতিতে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, আশিক শাহরিয়ারকে ব্যবহার করে বিভিন্ন ডিপো ও পার্টির কাছ থেকে অর্থ সংগ্রহ করা হতো। দুদকের অনুসন্ধান ও সম্পদ বিবরণী অভিযোগ রয়েছে, মো. আহম্মদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়ে। যদিও সেই অনুসন্ধানের অগ্রগতি প্রকাশ্যে আসেনি। তবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি দুদকে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে মো. আহম্মদুল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে বিপিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে প্রভাব, ভয়ভীতি এবং রাজনৈতিক যোগাযোগের কারণে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি। এখন প্রশ্ন উঠেছে—শুধু বদলি করেই কি শেষ হবে অভিযোগের পর্ব, নাকি রাষ্ট্রীয় সংস্থাগুলো এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তে নামবে?

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0
নেসকো’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ
নেসকোতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তদন্তে বিদ্যুৎ বিভাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নেসকো’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ, তদন্তে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচি । বরাজশাহী ভিত্তিক বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)-এর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মোঃ রহমতুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডার কারসাজি, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এ. জে. এম. এরশাদ আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা এক অভিযোগপত্রে বলা হয়েছে, নেসকোতে চলমান বিভিন্ন নিয়োগ ও বদলি কার্যক্রমে অনিয়মের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের সাব-স্টেশন অ্যাটেনডেন্ট পদে নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অর্থ লেনদেন, প্রশ্নপত্র ফাঁস এবং প্রভাব খাটিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষার মাত্র এক দিনের মধ্যে ফল প্রকাশ করে ২১৭ জনকে ভাইভার জন্য ডাকা হয়, যা নিয়ে নিয়োগপ্রত্যাশীদের মধ্যেও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, জনপ্রতি প্রায় ৩০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চুক্তি করা হয়েছে। এছাড়াও বদলি বাণিজ্য, পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা এবং অপছন্দের কর্মকর্তাদের দূরবর্তী এলাকায় বদলির অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, উৎকোচের বিনিময়ে পদায়ন ও বদলির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে আসছেন অভিযুক্ত কর্মকর্তা। টেন্ডার অনিয়মের অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ নিয়মিত দরপত্র ছাড়াই ঘনিষ্ঠ ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে তার ঘনিষ্ঠজনদের ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠে এসেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বলা হয়, রাজশাহীতে বহুতল ভবন, ফ্ল্যাট ও জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। অভিযোগকারীদের দাবি, প্রকল্প ও উন্নয়ন খাত থেকে অর্থ আত্মসাতের মাধ্যমে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে। অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চলমান সাব-স্টেশন অ্যাটেনডেন্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আবু হায়াত মোঃ রহমতুল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0
বরিশালে এখনো জিএম- ডিজিএম ও এজিএম সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশাল অফিস :    সোনালী ব্যাংক পিএলসি বরিশাল অঞ্চলে কর্মকর্তাদের পদায়ন ও বদলি বানিজ্য নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের দৌরাত্ম কমেনি। সরকার বদল হলেও সিন্ডিকেটের মূল হোতারা ভোল পাল্টে রাতারাতি নতুন পরিচয়ে রঙ্গিন ভুবন নিয়ন্ত্রণে রেখেছেন। কর্মকর্তা কর্মচারীদের পদায়ন, বদলি সহ নানা ইস্যুতে তারা প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে নিষ্পেষিত হচ্ছে সাধারণ ও নিরীহ পেশাদার কর্মকর্তারা। বরিশাল সোনালী ব্যাংকের একাধিক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেছেন, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রিন্সিপাল অফিস ওয়েষ্ট এর ডিজিএম বিভাস চন্দ্র হাওলাদার ও এজিএম জহুরুল ইসলামের নিয়ন্ত্রণে একটি চক্র গড়ে উঠেছে। যেখানে আরও কয়েকজন কর্মকর্তা যুক্ত রয়েছেন। এই চক্র বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নিয়োগ ও বদলিতে প্রভাব বিস্তার করছে। জহুরুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদের ৬ নং সহ-সভাপতি ও বঙ্গমাতা পরিষদেরও ৬ নং সহ-সভাপতি ছিলেন। তাছাড়া এসপিও মোঃ সাব্বির মাহমুদ এবং প্রিন্সিপাল অফিসার তিমির রঞ্জন দাস সহ কয়েকজন ফ্যাসিস্ট হাসিনা সরকার ও নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার অনুসারী কর্মকর্তার সমন্বয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালু রেখেছে, যা অফিসিয়াল কাঠামোর বাইরে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন কর্মকর্তার পদায়ন নিয়ে নির্দিষ্ট অভিযোগও উঠেছে। কিছু কর্মকর্তাকে ‘পছন্দের শাখা’ বা ‘প্রাইজ পোস্টিং’-এ পাঠানো হয়েছে, আবার কেউ কেউ স্বল্প সময়ের মধ্যে একাধিকবার বদলি হয়েছেন। এর মধ্যে চিন্থিত আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান মোল্লাকে চাখার শাখায় ম্যানেজার হিসেবে পদায়ন, এসপিও তারিকুল ইসলামকে প্রিন্সিপাল অফিস ইস্টে পদায়ন, এসপিও মনদীপ বেপারীকে উজিরপুর শাখা থেকে বরিশাল করপোরেট শাখায় পদায়ন। পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে পিরোজপুরে পদায়ন করতে বাধ্য হয়। এসপিও মাসুদ পারভেজকে উজিরপুর শাখার ম্যানেজার করা হয়েছে। মোঃ কামরুজ্জামান হাওলাদারকে খানপুরা শাখার ম্যানেজার, সিনিয়র অফিসার রুপক পালকে ধামুড়া থেকে বরিশাল চকবাজার শাখায় পদায়রন করা হয়। প্রসুন কুমার পালকে পটুয়াখালী পায়রা বন্দর শাখা থেকে বরিশালের নলচিড়া শাখায় প্রাইজ পোস্টিং দেয়া হয়। অভিযোগ উঠেছে,  এসব বদলী, পদায়ন ও প্রাইজ পোস্টিং করা হয়েছে লাখ লাখ টাকার ঘুষের বিনিময়ে। এসব অভিযোগ এই পাচঁ সদস্য বিশিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে। আরও পড়ুন:  বরিশালে সোনালী ব্যাংকে বদলি বাণিজ্য ও প্রভাব বলয়ের অভিযোগ প্রিন্সিপাল অফিস ওয়েষ্ট এর ডিজিএম বিভাস চন্দ্র হাওলাদার এর বিরূদ্ধে রয়েছে আরো গুরুতর অভিযোগ। তিনি সোনালী ব্যাংকের আবাসিক বাগানবিলাস এর একটি ভবনে থাকেন। সেখানে তার ছেলের সাথে ব্যাচ পড়ার কারণে যেন কোচিং সেন্টার খুলে বসেছেন। বিকেল গড়ালেই সেখানে বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা এসে ব্যাচ পড়ে। দিনরাত চব্বিশ ঘন্টা এসি চালিয়ে মাত্র ৭০ টাকা ভাড়া দিয়ে তিনি সেখানে গড়ে তুলেছেন আরেকটি নতুন ভুবন। তাছাড়া কিছুদিন পূর্বে পিয়ন ফিরোজ শিকদারকে দিয়ে প্রায় ২৫টি কম্বল একাই নিয়েছেন ব্যাংক থেকে। এভাবে সোনালী ব্যাংকের বিভিন্ন সম্পদ ও আর্থিক তসরূপ করে যাচ্ছেন বিভাস হাওলাদার। ডিজিএম বিভাস চন্দ্রের বিরুদ্ধে নিজস্ব প্রভাববলয় তৈরির অভিযোগও উঠেছে। কিছু কর্মকর্তাকে নিয়ে একটি অনানুষ্ঠানিক গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিত বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন।  তাছাড়া ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হলেও পরবর্তীতে তারা পুনরায় প্রভাব বিস্তার শুরু করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে ডিজিএম বিভাস চন্দ্র হাওলাদার বলেন, আমি যে সকল বদলি করেছি তা সম্পূর্ণ বিধিসম্মত ভাবেই করেছি। তাছাড়া আমি ছেলে সহ একটি ভবনে থাকি। সেখানে এসি চলে, ছেলের পড়াশুনা চলে এগুলো কোন ইস্যু হতে পারেনা। কিছু গরীব লোককে ২৫টি কম্বল পাইয়ে দিয়েছিলাম, সেগুলো তো আমি নিজে নেইনি।

নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৬ 0
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার জাহানে
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার জাহানের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখায় দায়িত্বরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার জাহানকে ঘিরে বদলি বাণিজ্যসহ গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়েছে, যা প্রশাসনের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দুদকে দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন, আর্থিক লেনদেন এবং একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগ সামনে আসার পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সাম্প্রতিক কয়েকটি বদলি আদেশ স্থগিত করেছে। একদিনে অর্ধশতাধিক বদলি: প্রশ্নের কেন্দ্রে সিদ্ধান্তপ্রক্রিয়া অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের শেষভাগে সংস্থাপন শাখায় দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক বদলি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখেন সারোয়ার জাহান। বিশেষ করে ২০২৬ সালের মার্চ মাসে একদিনে অর্ধশতাধিক প্রকৌশলীর বদলি আদেশ জারি হওয়া নিয়ে প্রশাসনের ভেতরে বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এসব বদলির ক্ষেত্রে সরকারি নীতিমালা মানা হয়নি। অভিযোগ রয়েছে, একই কর্মস্থলে দুই বছরের কম সময় দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে—যা প্রচলিত বিধির পরিপন্থী। আর্থিক লেনদেন ও হয়রানির অভিযোগ লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, লোভনীয় পদায়নের বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে এবং কিছু কর্মকর্তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় বদলি আদেশগুলো স্থগিত করে এবং ভবিষ্যতে নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়। অতীতের অভিযোগও সামনে শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, সারোয়ার জাহানের বিরুদ্ধে অতীতেও অনিয়মের অভিযোগ ছিল বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, জামানত অর্থ সংক্রান্ত একটি কেলেঙ্কারির তদন্তে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হলেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি—যা প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এছাড়া দুদকে জমা দেওয়া অভিযোগে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার এবং প্রভাবশালী একটি সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের অভিযোগ, নতুন করে আলোচনায় গণপূর্ত অধিদপ্তরে বদলি, নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে দুদক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ফলাফলই নির্ধারণ করবে—অভিযোগগুলো কতটা সত্য এবং এর পেছনে আরও বড় কোনো প্রাতিষ্ঠানিক সমস্যা জড়িয়ে আছে কি না।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0
ভোলার সাবেক এসপি শরীফুল হক
ভোলার সাবেক এসপি শরীফুল হকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভোলা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) শরীফুল হকের বিরুদ্ধে পুলিশের কল্যাণ তহবিলের সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সঙ্গে ৩২ পৃষ্ঠার নথি ও প্রমাণ সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়, শরীফুল হক ভোলায় দায়িত্ব পালনকালে পুলিশের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ বিভিন্ন খাত থেকে আত্মসাৎ করেছেন। বিশেষ করে ঠিকাদারের মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে অন্তত দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অর্থের হিসাব কেবল ২০২৫–২০২৬ অর্থবছরের আংশিক অংশ থেকে পাওয়া গেছে; আগের বছরের পূর্ণাঙ্গ হিসাব এখনো নিরূপণ করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়েছে। অর্থ আত্মসাতের কৌশল ও খাত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পুলিশের কল্যাণ তহবিলের বিভিন্ন খাত থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোর একটি সংক্ষিপ্ত তালিকাও নথির সঙ্গে যুক্ত করা হয়েছে, যেখানে ব্যয়ের অসঙ্গতি এবং কাগুজে লেনদেনের মাধ্যমে অর্থ সরানোর চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে, আগের এসপির সময় কেনা প্রায় চার লাখ টাকার সিসিটিভি সরঞ্জাম ও অন্যান্য যন্ত্রপাতিও আত্মসাৎ করা হয়েছে। পোস্টিং ও বদলি বাণিজ্যের অভিযোগ অভিযোগে আরও বলা হয়, ভোলায় দায়িত্ব পালনের সময় অর্থের বিনিময়ে অযোগ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পোস্টিং দেওয়া এবং বদলি বাণিজ্যের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশের রেশন স্টোর থেকে প্রতি মাসে এক লাখ টাকা এবং পুলিশ লাইন মেস থেকে ৫০ হাজার টাকা নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগও উত্থাপিত হয়েছে। তদন্তের দাবি অভিযোগকারী পুলিশ কর্মকর্তা এসব অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন জানিয়েছেন।  সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগের সঙ্গে জমা দেওয়া নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করা হলে বিষয়টি তদন্তের পর্যায়ে যেতে পারে।   বাংলাদেশে সরকারি খাতে দুর্নীতি, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন নতুন নয়। তবে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা শুধু আর্থিক অনিয়ম নয়, বরং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই অভিযোগের সত্যতা যাচাই এবং সম্ভাব্য তদন্তের অগ্রগতি এখন নজরে রাখছেন সংশ্লিষ্ট মহল।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২৬ 0
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে ঘিরে দুর্নীতির অভিযোগ: যা জানা যাচ্ছে

সাভারে কর্মরত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে ঘিরে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, প্রশাসনিক অনিয়ম এবং ব্যক্তিগত আচরণ সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।  চাকরি জীবন ও পদায়নের পটভূমি টাঙ্গাইল জেলার মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জাকির হোসেন ২০১৭ সালের ১৬ আগস্ট জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে লক্ষীপুরের কমলনগর, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দায়িত্ব পালন করেন। প্রায় নয় বছরের কর্মজীবনের মধ্যেই তিনি সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পদায়ন পান।  বদলি বাণিজ্যের অভিযোগ আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সাভারে বদলি পেতে তিনি তৎকালীন এক প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগীকে প্রায় তিন কোটি টাকা দেন।   অস্বাভাবিক সম্পদ অর্জনের প্রশ্ন জাকির হোসেনের বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো তার সম্পদ নিয়ে। অভিযোগ অনুযায়ী, তুলনামূলক স্বল্প বেতনের চাকরিজীবী হওয়া সত্ত্বেও গত এক বছরে তিনি ও তার পরিবারের সদস্যদের নামে ২০ কোটি টাকার বেশি সম্পদ গড়ে তুলেছেন। স্থানীয় সূত্রগুলো বলছে: * তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে প্রায় ১২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে। * ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ি এবং নিজ এলাকায় জমি কেনার অভিযোগ রয়েছে। * এসব সম্পদের একটি অংশ আত্মীয়স্বজনের নামেও রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।   অফিসে আচরণ নিয়ে অভিযোগ সাভার সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন কর্মচারীর অভিযোগ, জাকির হোসেন নিয়মিত অফিস কক্ষে মাদক সেবন করেন এবং পরে সহকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন।   রাজনৈতিক সম্পৃক্ততা ও মামলা তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা এবং একটি আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি থাকার অভিযোগ রয়েছে।   দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেলেও, সেই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু সূত্রের দাবি, তদন্ত কার্যক্রম থমকে আছে। তবে এ বিষয়ে দুদকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানার চেষ্টা এই অভিযোগগুলো সম্পর্কে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জাকির হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।  কী বলছেন স্থানীয়রা সাভারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তাকে ঘিরে ওঠা এসব অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।   জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুতর হলেও, এখনো সেগুলোর অধিকাংশই অভিযোগ পর্যায়েই রয়েছে।  ফলে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর—তারা কীভাবে এই অভিযোগগুলো যাচাই করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬ 0
খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তে বদলি বাণিজ্যের অভিযোগ: বিতর্কে প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাপক বদলির সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের ভেতরে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পদোন্নতির পর তিনি বদলি বাণিজ্যকে অর্থ আয়ের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। সূত্রমতে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার অবসরে যাওয়ার পর খালেকুজ্জামান চৌধুরী প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে তিনটি শিবিরে বিভক্তি দেখা দিয়েছে। অনেক কর্মকর্তার দাবি, নতুন প্রধান প্রকৌশলী ইতোমধ্যেই তদবির ও সিন্ডিকেটের কার্যক্রমকে সুসংহত করেছেন। পিএইচডি জালিয়াতি ও বিতর্কিত অতীত খালেকুজ্জামান চৌধুরীর কর্মজীবন শুরু থেকেই নানা বিতর্কে ঘেরা। অভিযোগ রয়েছে, তিনি শিক্ষাজীবনে বিভিন্ন তদবিরের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরে নিজের পদোন্নতির পথ তৈরি করেন। এমনকি ২০১৪ সালে তার বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি জালিয়াতির অভিযোগও ওঠে। এই ঘটনায় প্রশাসনিক শাস্তির বদলে তাকে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই তিনি পুনরায় পদোন্নতির জন্য বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। রূপপুর প্রকল্প ও ঠিকাদারি সিন্ডিকেট ২০১৫ সালে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, ওই সময় ঠিকাদারদের সঙ্গে শত কোটি টাকার লেনদেনের মাধ্যমে একটি শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন খালেকুজ্জামান। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে আর্থিক লেনদেন ও প্রভাব বিস্তার করা হয়েছে। বিদেশে বসবাস ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন খালেকুজ্জামান চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সরকারি ছুটি ও পিএইচডি ছুটির সুযোগ ব্যবহার করে তিনি দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করেন এবং অনুমোদন ছাড়া সেখানে চাকরিও করেন। একাধিক সূত্র দাবি করেছে, তার অস্ট্রেলিয়ার নাগরিকত্বও রয়েছে। এ বিষয়টি বিদেশি আর্থিক লেনদেন ও আন্তর্জাতিক যোগাযোগের প্রশ্নও সামনে এনেছে। প্রশাসনিক সমর্থন ও পদোন্নতির অভিযোগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, সাবেক পূর্তসচিব শহীদ উল্লা খন্দকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খালেকুজ্জামান চৌধুরী প্রশাসনিক সমর্থন পান। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং পদোন্নতির পথ সুগম করা হয়। এর ফলে অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগর নিরাপত্তা ও বেইলি রোডের অগ্নিকাণ্ড ২০২৪ সালের শুরুতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান এবং আরও ১৩ জন দগ্ধ হন। তদন্তে উঠে আসে, ২০১১ সালে রাজউকের অথরাইজড অফিসার হিসেবে খালেকুজ্জামান চৌধুরী ওই ভবনের নকশা অনুমোদন করেছিলেন। অভিযোগ রয়েছে, ভবনে পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ ছিল না এবং নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এই ঘটনায় জনমনে প্রশ্ন ওঠে—নিরাপত্তা বিধি অনুসরণ না করেই কীভাবে ভবনের অনুমোদন দেওয়া হয়েছিল। বদলি ঝড়ে অর্ধশতাধিক কর্মকর্তা প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই খালেকুজ্জামান চৌধুরী একাধিক স্মারকের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা—নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীদের ব্যাপকভাবে বদলি করেন। ২০২৫ সালের নভেম্বর মাসে জারি করা একাধিক স্মারকে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাকে বিভিন্ন বিভাগ ও জেলায় বদলি করা হয়। এসব বদলির মধ্যে ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ি, ভোলা ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। স্মারক নম্বর-২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৭.১১-১৪২৮ তারিখ ঃ ০৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৭ জনকে বদলি তাদের নাম- সৈয়দ ইসকান্দার আলী নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ, ময়মনসিংহ। থেকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-৬, ঢাকা। জুবায়ের বিন হায়দার নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডডি) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ, সিলেট এ পদায়নকৃত। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) পণপূর্ত ই/এম কাঠের কারখানা বিভাগ, ঢাকা। নাজমুল আলম রববানী নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১১, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম পিএন্ডডি) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। মোঃ শরিফুল ইসলাম নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১১, ঢাকা। মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত ই/এম জোন, ঢাকা এর সাথে সংযুক্ত। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-১০, ঢাকা। জনাব মোহাম্মদ তরিকুল আলম নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম বিভাগ-৬, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) এর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। জনাব রুবাইয়াত ইসলাম নির্বাহী প্রকৌশলী (ই/এম) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে নির্বাহী প্রকৌশলী (ই/এম) গণপূর্ত ই/এম কারখানা বিভাগ, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১১, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে রাজন চক্রবর্তী, সহকারী প্রকৌশলী (সিভিল), রিজার্ভ, গণপূর্ত অধিপদপ্তর, ঢাকা।সংযুক্ত জনসংখ্যা প্রকল্প কোষ ইউনিট। তাকে সহকারী প্রকৌশলী (সিভিল) নোয়াখালী গণপূর্ত বিভাগ, নোয়াখালী বদলি আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৩, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৩ জনকে বদলি ১.  এ.এস.এম. সাখাওয়াত ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৬, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-২, গাজীপুর। ২. তানজিনা আফরিন জাহান উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) তদন্ত কোষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। ৩.  রিয়াদুস সালেহীন সাদী উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) তদন্ত কোষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৬, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৫, তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫ জনকে বদলি ১.  আশরাফ-উল আলম উপ-বিভাগীয় প্রকৌশলী, বরিশাল গণপূর্ত উপ-বিভাগ, বরিশাল। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী মাদারীপুর গণপূর্ত উপ-বিভাগ, মাদারীপুর। ২. এম.কে.এম. নুরুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ঠাকুরগাঁও গণপূর্ত উপ-বিভাগ-১, ঠাকুরগাঁও। তাকে উপ-বিভাগীয় প্রকৌশলী পঞ্চগড় গণপূর্ত উপ-বিভাগ, পঞ্চগড়। ৩. মোঃ দেলওয়ার মাহাফুজ সোহাগ, উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী গণপূর্ত উপ-বিভাগ, দিনাজপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী দিনাজপুর গণপূর্ত উপ-বিভাগ-১, দিনাজপুর। ৪.  ইজাজ আহমেদ খান, উপ-বিভাগীয় প্রকৌশলী, গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-২, গাজীপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী শেরেবাংলা নগর গণপূর্ত উপ-বিভাগ-৯, ঢাকা। ৫. মোঃ তানজিল ইসলাম ভূইয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) চাঁদপুর গণপূর্ত উপ-বিভাগ, চাঁদপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ইডেন ভবন গণপূর্ত উপ-বিভাগ-১, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৪ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৩ জনকে বদলি ১.  মোঃ ইমরান বিন কালাম উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা। ২. কামরুন নাহার, উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত পেকু উপ-বিভাগ, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। ৩.  মোঃ আলী হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী, রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত প্রকিউরমেন্ট ইউনিট, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১৬ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি ১. মোঃ রাজু মল্লিক উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মানিকগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ-২, মানিকগঞ্জ। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মতিঝিল গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা। ২.  মোঃ হাদিসুর রহমান উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরগুনা গণপূর্ত উপ-বিভাগ, বরগুনা। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরিশাল গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল। ৩. মোঃ কামাল হোসেন হাং, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) বরিশাল গণপূর্ত মেডিকেল কলেজ উপ-বিভাগ, বরিশাল। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঝালকাঠি গণপূর্ত উপ-বিভাগ, ঝালকাঠি। ৪. মোহাম্মদ রেজাউল ইসলাম খান, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মতিঝিল গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা। উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) মানিকগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ-২, মানিকগঞ্জ। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫১২ , তারিখ ঃ ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৭ জনকে বদলি ১।  মোঃ মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী নওগাঁ গণপূর্ত বিভাগ, নওগাঁ। থেকে নির্বাহী প্রকৌশলী রাজশাহী গণপূর্ত বিভাগ-২, রাজশাহী। ২।  মোঃ আজমুল হক নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পওবিপ্র) এর স্টাফ অফিসার গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। ৩।  মোঃ মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ জনসংখ্যা প্রকল্প কোষ (পিপিসি) ইউনিট। থেকে নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত উন্নয়ন উইং। ৪। মোঃ হারুন অর রশিদ নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী নওগাঁ গণপূর্ত বিভাগ, নওগাঁ। ৫। এস.এম. তৌহিদুল ইসলাম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী রাজবাড়ি গণপূর্ত বিভাগ, রাজবাড়ি। ৬। জনাব মোঃ আবিল আয়াম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী ভোলা গণপূর্ত বিভাগ, ভোলা। ৭।  মোঃ শহীদুল ইসলাম নির্বাহী প্রকৌশলী রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত উন্নয়ন উইং। নির্বাহী প্রকৌশলী পিরোজপুর গণপূর্ত বিভাগ, পিরোজপুর। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫৩০ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি ১।  মোঃ জাহিদুল ইসলাম খান নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত বিশেষ ডিজাইন ইউনিট, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ডিজাইন বিভাগ-৮, ঢাকা। ২।  মোঃ কামরুল ইসলাম খান নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) সমন্বয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। ৩। জনাব মোহাম্মদ ফতেহ আজম খান নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ গণপূর্ত বিশেষ ডিজাইন ইউনিট-২, ঢাকা। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) গণপূর্ত ডিজাইন বিভাগ-৭, ঢাকা। ৪। এ.কে.এম তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্তঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সমন্বয়) এর দপ্তর। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) সমন্বয়, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫৩১ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৪ জনকে বদলি ১. এ.বি.এম. আশরাফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ময়মনসিংহ গণপূর্ত উপ-বিভাগ, ময়মনসিংহ। থেেক উপ-বিভাগীয় প্রকৌশলী মিরপুর গণপূর্ত উপ-বিভাগ-২, ঢাকা। ২. জনাব উৎপল পোদ্দার উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৩, ঢাকা। থেেক উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) চাঁদপুর গণপূর্ত উপ-বিভাগ, চাঁদপুর। ৩.  আনোয়ার হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), শেরপুর গণপূর্ত উপ-বিভাগ, শেরপুর। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ময়মনসিংহ গণপূর্ত উপ-বিভাগ, ময়মনসিংহ। ৪.  শেখ আরেফিন নূর, উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঝিনাইদহ গণপূর্ত উপ-বিভাগ, ঝিনাইদহ। থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৩, ঢাকা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫২৯ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১ জনকে বদলি  মোঃ মোফাজ্জল হোসেন. (সহকারী প্রকৌশলী) সিভিল ময়মনসিংহ গণপূর্ত সার্কেল, ময়মনসিংহ। থেকে সহকারী প্রকৌশলী (সিভিল) বরগুনা গণপূর্ত বিভাগ, বরগুনা। আরেক স্মারক নম্বর ২৫.৩৬.০০০০.২১৫.১৯.১০৪.২৪-১৫২৮ , তারিখ ঃ ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখে ১ জনকে বদলি  উম্মে নায়ার সুলতানা, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), রিজার্ভ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। সংযুক্ত ঃ গণপূর্ত প্রকিউরমেন্ট ইউনিট। থেকে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডিজাইন) এর স্টাফ অফিসার গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। অভিযোগ রয়েছে, এসব বদলির পেছনে তদবির ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রভাব ফেলেছে। প্রশাসনে বিভাজন ও উদ্বেগ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, নতুন নেতৃত্বের অধীনে প্রশাসনে বিভাজন আরও তীব্র হয়েছে। অনেকেই মনে করছেন, ঠিকাদারি সিন্ডিকেট, তদবির ও আর্থিক লেনদেনের মাধ্যমে প্রশাসনিক প্রভাব শক্তিশালী করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদ দেশের অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদে থাকা ব্যক্তির সিদ্ধান্ত সরাসরি জাতীয় উন্নয়ন প্রকল্প ও সরকারি অর্থ ব্যবস্থাপনার ওপর প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে শুধু যোগ্যতা নয়, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৬ 0
বরিশাল জেলা রেজিস্ট্রার
বরিশাল জেলা রেজিস্ট্রার মোহছেন মিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট রেটে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বরিশাল জেলা রেজিস্ট্রার মোহছেন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট রেটে ঘুষ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় তিন বছর ধরে তিনি বরিশাল জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তার সময়েই বরিশাল সদর সাবরেজিস্ট্রার অফিসসহ জেলার ১০টি উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বদলি বাণিজ্য, দলিল প্রতি ঘুষ, নকল উত্তোলনে ঘুষ এবং দলিল লেখকদের কাছ থেকে বাৎসরিক অর্থ আদায় এখন ওপেন সিক্রেট। এসব অবৈধ অর্থ আদায়ের জন্য তার দুই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অফিস সহকারী হালিম সিপাহি ও মহাদেবের নাম উঠে এসেছে। তারাই নির্ধারিত হারে ঘুষের টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।   দুদকের অভিযান ও সটকে পড়ার অভিযোগ ঘুষ বাণিজ্যের অভিযোগে গত বছরের ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে মোহছেন মিয়া সটকে পড়েন বলে অভিযোগ রয়েছে। যদিও তিনি দাবি করেন, ওইদিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কিন্তু জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তিনি অফিসেই উপস্থিত ছিলেন।   নির্দিষ্ট হারে ঘুষ আদায়ের অভিযোগ অভিযোগ অনুযায়ী— প্রতিটি দলিলের জন্য নেওয়া হয় ২০০ টাকা নকল উত্তোলনে আদায় করা হয় ৩৫ টাকা প্রায় ৩০০ দলিল লেখকের কাছ থেকে লাইসেন্স নবায়ন বাবদ বছরে ১,৫০০ টাকা করে নেওয়া হয় বদলি বাণিজ্যে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সাবরেজিস্ট্রার অফিসের একাধিক কর্মচারী জানান, বরিশালে যোগদানের পর থেকেই মোহছেন মিয়া বদলি বাণিজ্য শুরু করেন।   বদলি ও পদোন্নতিতে মোটা অঙ্কের লেনদেন সূত্র মতে, দুর্নীতির দায়ে বদলি হওয়া এক অফিস সহকারীকে চার লাখ টাকার বিনিময়ে পুনরায় বরিশাল সদর অফিসে যোগদান করানো হয়। অন্যদিকে, ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এক কর্মচারীকে বদলি করা হলে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। রেকর্ড কিপার বিধান চন্দ্রকে চার লাখ টাকার বিনিময়ে সদর অফিসে বদলি করা হলেও এক মাস পরে যোগদান করতে হয়। পরে দুই মাসের মাথায় তাকে আবার হিজলায় বদলি করা হয়। সম্প্রতি হিজলা উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের এক নকলনবিশকে মোহরার পদে পদোন্নতি দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা এবং আগৈলঝাড়া সাবরেজিস্ট্রার অফিসের এক অফিস সহকারীকে পদোন্নতির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া অবসরে যাওয়া এক পিয়নের পেনশনের টাকা ছাড় করাতে ছয় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে চার লাখ টাকায় সমঝোতা হয় বলে জানা গেছে।   উচ্চ পর্যায়ে অভিযোগ, তবুও ব্যবস্থা নেই এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহছেন মিয়া সব অভিযোগ অস্বীকার করেন। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ঢাকা আইজিআর অফিস পর্যন্ত গেলেও তা রহস্যজনকভাবে নিষ্পত্তি হয়ে যায়। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলার সম্পাদক রফিকুল আলম বলেন, “একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান যদি প্রকাশ্যে ঘুষ বাণিজ্য করেন, তাহলে অধীনস্থদের মধ্যেও দুর্নীতির সংস্কৃতি ছড়িয়ে পড়া স্বাভাবিক। যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।”   ভুক্তভোগীদের দাবি দলিল করতে আসা একাধিক ভুক্তভোগী জানান, এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0