Brand logo light

বরিশাল সিটি করপোরেশন

তিলোত্তোমা নগরী গড়তে নিরবে উন্নয়ন করে যাচ্ছেন বিসিসি প্রশাসক শিরিন

মামুনুর রশীদ নোমানী, বরিশাল: বরিশাল নগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার চেষ্টা করছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। প্রচারের চেয়ে নগরীর বাস্তব সমস্যা সমাধান, নাগরিক সেবার উন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান নগর উন্নয়নের পরিকল্পনা। কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বরিশাল একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় নগরী হিসেবে পরিচিত ছিল। ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও নদীকেন্দ্রিক জীবনযাত্রার সমন্বয়ে গড়ে ওঠা এ শহরকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নান্দনিক নগরীতে রূপান্তর করার প্রত্যাশা দীর্ঘদিনের। সেই প্রত্যাশা পূরণে নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে কাজ করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল নগরীর প্রধান বিনোদনকেন্দ্র বেলসপার্ক। সবুজে ঘেরা এই পার্ককে নগরবাসীর স্বস্তি ও অবসর কাটানোর জায়গা হিসেবে গড়ে তোলার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ স্থাপনা, দখলদারত্ব এবং অনিয়মের অভিযোগ ছিল। একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েও পরিস্থিতির স্থায়ী পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বেলসপার্ক অবৈধ দখলমুক্ত  করতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি করপোরেশন । প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দায়িত্ব গ্রহণের পর নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নাগরিক সমস্যার সমাধানে নতুন করে তৎপরতা দেখা গেছে।  বেলসপার্ক দখলমুক্ত করার উদ্যোগের মধ্য দিয়ে নগর ব্যবস্থাপনার একটি সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন নগরবাসীকে। নগরীর সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, মশার উপদ্রব, অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কাজ করে যাচ্ছেন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। প্রশাসক শিরিন দৃশ্যমান উন্নয়ন দেখানো নিয়ে ব্যস্ত নয়; বরং নাগরিক সেবাকে নিয়মিত, কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমানতালে। তিলোত্তমা বরিশাল গড়ার প্রত্যাশা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।   বেলসপার্কে উচ্ছেদ অভিযান, স্থায়ীভাবে দখলমুক্ত :  কীর্তনখোলার তীরের বরিশাল নগরীতে বেলসপার্ক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়; এটি নগরবাসীর অবসর, শরীরচর্চা ও পারিবারিক সময় কাটানোর গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু পার্কটির অভ্যন্তরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ ছিল দীর্ঘ দিনের। নগর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিলকিস আক্তার জাহান শিরিন বেলসপার্কসহ নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্র থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার ঘোষণা দেন। সে অনুযায়ী  উচ্ছেদ অভিযান চালিয়ে পার্কের অভ্যন্তর থেকে সব স্থাপনা সরিয়ে দিয়েছেন। বেলসপার্কের পুর্ব দিকে কেডিসি সড়কের পাশে স্টল নির্মাণ করে পুনর্বাসন করেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে প্রশাসক শিরিন কঠোর অবস্থান নেন। তার কঠোর অবস্থানের কারনেই নগরজুড়ে  অবৈধ স্থাপনা অপসারণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বরিশাল নগরীর বেলস পার্ক,বিবিরপুকুর পাড়,চৌমাথাসহ বিভিন্ন স্থান সম্পূর্ণভাবে অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলে সিটি করপোরেশন-সংশ্লিষ্টরা এ তথ্যে জানিয়েছেন। এদিকে বেলসপার্কসহ বিভিন্ন পার্কের প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাকর্মী বাড়ানো এবং তাঁদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে। ফলে বেলসপার্কসহ সকল পার্কগুলোকে আবারও নাগরিকদের স্বাভাবিক বিনোদনকেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পার্কে ঘুরতে আসা নগরবাসীর অনেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসকের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান চালিয়েই দায়িত্ব শেষ হবে না; পার্কটি ভবিষ্যতে যেন আবার দখলদারত্বের শিকার না হয়, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।  সকল বিনোদনকেন্দ্রেও উচ্ছেদের দাবি বেলপার্কের পাশাপাশি নগরীর আরও কয়েকটি বিনোদনকেন্দ্র ও জনপরিসর থেকে অবৈধ দখলদারদের সরানোর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে নগর ভবন।এসব স্থানের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক,  আমতলা মোড়ের স্বাধীনতা পার্ক,লঞ্চঘাট ও রুপাতলী-নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।নগরবাসীর প্রত্যাশা, এসব স্থানেও উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, প্রবেশপথের নিরাপত্তা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানা গেছে।    যে সমস্যাগুলো দেখেছেন প্রশাসক:  বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন বিলকিস আক্তার জাহান শিরিন। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের ব্যাপারে বলেন, প্রশাসক হওয়ার পর তিনি সব ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ প্রয়োগ নিশ্চিত করেছি। প্রশাসক শিরিন বলেন,নগরীর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের নিয়মিততা ও কার্যকারিতা নিয়ে আমি যথেষ্ট তৎপর। প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং প্রয়োগ করা ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণে বেশি গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে।ফলে বরিশালে ডেঙ্গুর প্রভাব নেই বললেই চলে। শহরের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ ছিল নগরবাসীর মাঝে।  নগরীতে ময়লা-আবর্জনায় ভরা থাকতো; ঠিকভাবে পরিষ্কার করা হতোনা। পরিষ্কারের পরও ময়লা পড়ে থাকতো। আমি দ্বায়িত্ব নেয়ার পরে  নগর বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটি গুরুত্ব দিয়ে  মৌলিক দুর্বলতা খুজে বের করে সমাধান করেছি। পরিচ্ছন্নতাকর্মীদের কাজ, বর্জ্য সংগ্রহের সময়সূচি, পরিবহন, নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ এবং তদারকি—প্রতিটি ধাপের মধ্যে সমন্বয় করার ফলে নগরী আজ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হয়েছে। প্রশাসক জানিয়েছেন, নগরবাসীর সহযোগিতা নিয়ে বরিশালকে বসবাসের উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে চান। সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট, নিরাপত্তা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলেও জানান প্রশাসক শিরিন।  সুপেয় পানি, জলাবদ্ধতা ও যানজট নিরসনের উদ্যোগ  একটি শহর কতটা আধুনিক, তা শুধু সড়ক বা স্থাপনার সৌন্দর্য দিয়ে নির্ধারিত হয় না। বাসিন্দারা নিরাপদ পানি পাচ্ছেন কি না, বৃষ্টির সময় রাস্তায় পানি জমছে কি না, যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কি না এবং রাতে চলাচল কতটা নিরাপদ—এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন প্রশাসক শিরিন।   বরিশালে এসব সমস্যা সমাধানের প্রত্যাশা দীর্ঘদিনের। সুপেয় পানির সংকট মোকাবিলায় সরবরাহব্যবস্থার সক্ষমতা, পানির মান, সরবরাহের নিয়মিততা এবং সমস্যাগ্রস্ত এলাকা চিহ্নিতকরণে কাজ করা হয়েছে ইতিমধ্যে। একইভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সচল রাখা, খাল ও জলাধার সংরক্ষণ এবং অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণে নগর ভবন সোচ্চার রয়েছে। যানজট কমাতে সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বিসিসি।  সমস্যাগুলোকে অগ্রাধিকারভিত্তিক তালিকায় এনে প্রতিটির জন্য বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। কোন এলাকায় কী সমস্যা, সমাধান এবং কাজের অগ্রগতি নিয়ে রাত দিন সমানে কাজ করে যাচ্ছেন নিরবে প্রশাসক শিরিন।  পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়তে সমন্বিত পরিকল্পনা  কীর্তনখোলার তীরে গড়ে ওঠা বরিশাল দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী নগরীগুলোর একটি। শিক্ষা, সংস্কৃতি, নদীকেন্দ্রিক জীবনযাত্রা ও আঞ্চলিক বাণিজ্যের কারণে শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যাশা দীর্ঘদিনের। কিন্তু নগর উন্নয়ন কেবল সৌন্দর্যবর্ধন কিংবা বিচ্ছিন্ন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, নিরাপদ ফুটপাত, সবুজায়ন এবং উন্মুক্ত স্থান সংরক্ষণকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনার জন্য বিসিসি বদ্ধপরিকর।বিশেষ করে নগরীর খাল ও জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং জনসাধারণের ব্যবহারযোগ্য উন্মুক্ত স্থান রক্ষা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন প্রশাসক। শিরিন বলেন,এ ক্ষেত্রে সিটি করপোরেশনের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সমাজ এবং নাগরিকদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।সকলের সহযোগীতা পেলে একটি আধুনিক নগরীতে পরিনত হবে বরিশাল নগরী  প্রচারণা নয়, উন্নয়নের ফলাফলেই প্রসংশিত শিরিন নগর প্রশাসনের সাফল্য নির্ধারণে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি তার স্থায়িত্ব ও বাস্তব ফলাফল বিবেচনা করা জরুরি। একটি পার্ক দখলমুক্ত করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ; কিন্তু সেটি আবার দখল হয়ে যাচ্ছে কি না, পরিবেশ পরিচ্ছন্ন থাকছে কি না এবং নাগরিকেরা নিরাপদে ব্যবহার করতে পারছেন কি না সেদিকেও নজর রাখছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। একইভাবে মশা নিয়ন্ত্রণে কতবার ওষুধ ছিটানো হয়েছে, সব ওয়ার্ডে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না এবং মশার উপদ্রব কমছে কি না। বর্জ্য ব্যবস্থাপনায় কতটি পরিচ্ছন্নতা অভিযান হয়েছে,  প্রতিদিনের পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না।এসবের দিকে দৃষ্টি রাখছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। নাগরিক অভিযোগ গ্রহণে হটলাইন চালু:  নাগরিক অভিযোগ গ্রহণ, দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের অগ্রগতি জানার ব্যবস্থাও কার্যকর করার জন্য ফেসবুকে পেজ, গ্রুপ ও হটলাইন নম্বর খুলেছেন প্রশাসক। ফলে সমস্যার সমাধান যেমন দ্রুত হচ্ছে, তেমনি প্রশাসনের কাজের মূল্যায়নও সহজ হচ্ছে। ছাত্ররাজনীতি থেকে নগর প্রশাসন: শিরিনের রাজনৈতিক পথচলা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে পড়াশোনার সময় ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন তিনি। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হন শিরিন। একই বছর জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। পরবর্তী সময়ে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যুক্ত ছিলেন শিরিন। কর্মজীবনের শুরুতে বরিশাল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় এক দশক অধ্যাপনা করেন। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী।দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার পর নগর প্রশাসনের দায়িত্ব তাঁর জন্য যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি নগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার সুযোগও।  নগরবাসীর প্রত্যাশা: উদ্যোগের ধারাবাহিকতা :  বরিশালকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যাশা শুধু একজন প্রশাসকের নয়; এটি নগরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। বেলসপার্ক দখলমুক্ত করার উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি দৃশ্যমান পদক্ষেপ।  নগরীর সামগ্রিক পরিবর্তন নিশ্চিত করতে  উচ্ছেদ অভিযানের পাশাপাশি সুপেয় পানি, জলাবদ্ধতা, যানজট, মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো মৌলিক নাগরিক সমস্যারও কার্যকর সমাধানে কাজ করে যাচ্ছেন শিরিন। প্রশাসক শিরিন দায়িত্ব নেয়ার পরে নগর উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। উদ্যোগগুলো সফল ও  বাস্তবায়নের জন্য ধারাবাহিকতা, কাজের মান এবং নগরবাসীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দেওয়া, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে যাচ্ছেন। তিলোত্তমা বরিশাল গড়ার প্রত্যাশা তাই শুধু একজন প্রশাসকের নয়; এটি পুরো নগরবাসীর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৬ 0
বরিশালে সিটি সুপার মার্কেট নির্মাণ বন্ধে হাইকোর্টে রিট খারিজ,কর্মজীবী নারীদের জন্য মার্কেট নির্মাণের পরিকল্পনা

মামুনুর রশীদ নোমানী, ইত্তেহাদ নিউজ :  বরিশাল নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের পাশের এলাকায় সিটি সুপার মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে হাইকোর্টে করা রিট খারিজ হয়ে গেছে। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি শেখ আউয়াল রিটটি খারিজ করে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নিজস্ব জমিতে উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আদালতের এই সিদ্ধান্ত নতুন গুরুত্ব পেয়েছে। সিটি করপোরেশন সূত্রের দাবি, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বগুড়া রোড এলাকায় অবস্থিত ৯ দশমিক ৯ শতাংশ জমির রেকর্ডীয় মালিক বিসিসি। দীর্ঘদিন ধরে জমিটি কয়েকটি পরিবার ভোগদখল করে আসছিল। সরকারি জমি উদ্ধারের উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালে জমিটি পুনরুদ্ধার করে সেখানে ড্রেন নির্মাণ ও একতলা মার্কেট তৈরির কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে জমিটি উদ্ধারের পর থেকেই উন্নয়নকাজ নিয়ে বিরোধ দেখা দেয়। মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন এবং পরবর্তী সময়ে হাইকোর্টে রিটের ঘটনা জমিটির ব্যবহার, দখল ও নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি করে। রিট খারিজ, কী বলছে সিটি করপোরেশন? সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সিটি সুপার মার্কেট নির্মাণ বন্ধের আবেদনসংক্রান্ত রিট পিটিশন নম্বর ১৪৪৪৪। মামলাটি ১৮ নম্বর কোর্টের ১৭ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত ছিল বলে উল্লেখ করা হয়েছে। বিসিসির সম্পত্তি কর্মকর্তা মাহাবুবুর রহমান শাকিলের দাবি, জমিটি সিটি করপোরেশনের নিজস্ব সম্পত্তি। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এককভাবে ভোগদখল করার সুযোগ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, বিরোধের কেন্দ্রে থাকা জমিটি ড্রেন শ্রেণিভুক্ত এবং বিবাদী পক্ষ জমিটি সিটি করপোরেশনকে ব্যবহারের জন্য অনাপত্তি দিয়েছিল। রিট খারিজের আদেশে নির্মাণকাজে বাধা, আপত্তি বা মামলা করার সুযোগ থাকবে না—এমন বক্তব্যও সিটি করপোরেশন-সংশ্লিষ্ট সূত্রে তুলে ধরা হয়েছে।  ৯.৯ শতাংশ জমি নিয়ে বিরোধের সূত্রপাত সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বগুড়া রোডের এসএ দাগ নম্বর ৪০৪৪ এবং ৩ নম্বর খতিয়ানভুক্ত ৯ দশমিক ৯ শতাংশ জমির রেকর্ডীয় মালিক বিসিসি। সংস্থাটির দাবি, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত জমিটির খাজনাও পরিশোধ করা হয়েছে। জমিটি মূল সড়ক ও ব্যক্তিমালিকানাধীন জমির মাঝামাঝি অবস্থানে থাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার তা ভোগদখল করে আসছিল বলে দাবি করেছে সিটি করপোরেশন। ২০২৫ সালে মন্ত্রণালয়ের নির্দেশনার পর অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের কার্যক্রম শুরু করে সংস্থাটি। একই সঙ্গে উদ্ধার করা জমিতে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যাতে ভবিষ্যতে সেগুলো আবারও বেদখল হয়ে না যায়। বগুড়া রোডের জমিটিও ওই উদ্যোগের আওতায় আনা হয়। এরপর সেখানে ড্রেন ও একতলা মার্কেট নির্মাণের কার্যক্রম শুরু হলে জমিটির পেছনে থাকা কয়েকটি পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয় বলে বিসিসি সূত্রের দাবি। অধিগ্রহণের উদ্যোগ থেকে মানববন্ধন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, জমিটি নিজেদের দখলে রাখার স্বার্থে সংশ্লিষ্ট পরিবারগুলো প্রথমে পাশের বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জমিটি অধিগ্রহণ করা হবে—এমন মর্মে চিঠি দেওয়া হয়েছিল বলেও সূত্রটি দাবি করেছে। তবে সিটি করপোরেশনের বক্তব্য, নগরীর ভেতরে কোনো দপ্তরের জমি অধিগ্রহণের ক্ষেত্রে সিটি করপোরেশনের অনাপত্তিপত্র প্রয়োজন।  এরপর বিরোধের বিষয়টি রাজনৈতিক পরিসরে গড়ায় বলে অভিযোগ উঠেছে। সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের কাছে সংশ্লিষ্ট পরিবারগুলো রাজনৈতিক সহযোগিতা চেয়েছিল বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে নাসরিনের নেতৃত্বে কয়েকজন সমর্থক নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেন বলে ওই সূত্রের ভাষ্য। তাঁদের বক্তব্যে উন্নয়নকাজ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়। ফলে ঘটনাটিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে চিহ্নিত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও নথি পর্যালোচনা জরুরি। উন্নয়ন বাধাগ্রস্ত: সিটি করপোরেশনের অভিযোগ, নিজস্ব জমিতে উন্নয়নকাজ শুরু করলেই একটি পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করছে। সংস্থাটির দাবি, সরকারি জমি পুনরুদ্ধার করে নাগরিকদের ব্যবহারের উপযোগী করা এবং সেখানে স্থাপনা নির্মাণের লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, জমিটি নিয়ে বিরোধের প্রকৃতি নির্ধারণে কেবল মালিকানার দাবি বা রাজনৈতিক বক্তব্য যথেষ্ট নয়। জমির খতিয়ান, দাগ, নকশা, দখলসংক্রান্ত নথি, অনাপত্তিপত্র এবং আদালতের আদেশ  এবং জনস্বার্থের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।   কর্মজীবী নারীদের জন্য মার্কেট নির্মাণের পরিকল্পনা সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানিয়েছেন, নগরীর প্রাণকেন্দ্র বগুড়া রোডের উদ্ধার করা জমিতে কর্মজীবী নারীদের জন্য মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কর্মজীবী নারীদের জন্য ব্যবসার সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রকল্পটির স্বচ্ছতা, বরাদ্দপ্রক্রিয়া, নির্মাণমান ও জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করাও জরুরি। রাজনৈতিক বিরোধের আড়ালে জমির স্বার্থ? জমি উদ্ধারের পর মানববন্ধন, রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা এবং আদালতে রিট—ঘটনাগুলোর ধারাবাহিকতা নিয়ে সিটি করপোরেশন-সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। সংস্থাটির কর্মকর্তাদের ধারণা, জমিটি পুনরুদ্ধার ও উন্নয়নকাজের ফলে দীর্ঘদিনের ভোগদখল থেকে সংশ্লিষ্টদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিরোধ তৈরি হয়েছে।   সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মাহাবুবুর রহমান শাকিলের বক্তব্য, সরকারি জমি নাগরিকদের ব্যবহারের জন্য; কোনো ব্যক্তি এককভাবে তা ভোগদখল করতে পারেন না। অন্যদিকে, প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের ভাষ্য, নগর উন্নয়নের উদ্যোগে বাধা এলেও কর্মজীবী নারীদের জন্য মার্কেট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো—আদালতের আদেশ অনুযায়ী নির্মাণকাজের আইনগত অবস্থান নিশ্চিত করা, জমির নথি জনসমক্ষে স্পষ্ট করা এবং ড্রেনেজ ও নাগরিক সুবিধা অক্ষুণ্ণ রেখে প্রকল্প বাস্তবায়ন করা। এতে একদিকে সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জমি নিয়ে ভবিষ্যৎ বিরোধ ও জনমনে বিভ্রান্তি কমানোর সুযোগ তৈরি হবে।

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৬ 0
বরিশাল নগরীর উন্নয়নে বিসিসি প্রশাসক শিরিন :দখলমুক্ত ফুটপাত ও সড়ক: স্বস্তি ফেরানোর উদ্যোগ

মামুনুর রশীদ নোমানী | বরিশাল অফিস:  বরিশাল নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের পর নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পরিষ্কার, সুপেয় পানির সংকট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। দীর্ঘদিনের নাগরিক সমস্যায় জর্জরিত বরিশালকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে তাঁর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারন মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের মতে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে।  ২০২৬ সালের ১৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান বিলকিস আক্তার জাহান শিরিন। সে হিসাবে অক্টোবরের মাঝামাঝি তাঁর দায়িত্ব পালনের সময়কাল সাত মাসের কাছাকাছি। দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন উদ্যোগ, রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছেন।   দখলমুক্ত ফুটপাত ও সড়ক: স্বস্তি ফেরানোর উদ্যোগ: বরিশাল নগরীর দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে সড়ক ও ফুটপাত দখল, যানজট এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা। এসব সমস্যা মোকাবিলায় বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। হাতেম আলী কলেজ চৌমাথা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব অভিযানের লক্ষ্য শুধু ফুটপাত খালি করা নয়; পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানবাহনের গতি স্বাভাবিক রাখা এবং নগরীর বাণিজ্যিক এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।   জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ: বরিশালের নাগরিক দুর্ভোগের অন্যতম কারণ জলাবদ্ধতা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হওয়া, ড্রেনের সক্ষমতা কমে যাওয়া এবং খাল ও জলাশয়ের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তি তৈরি হয়। এই সমস্যা মোকাবিলায় নগরীর খাল এবং  গুচ্ছগ্রাম এলাকাসহ বিভিন্ন স্থানে খাল, জলাশয় ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের উদ্দেশ্য পানি প্রবাহ স্বাভাবিক করা এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা। প্রশাসক শিরিনের  ভবিষ্যৎ পরিকল্পনায় নগরীর ২২টি প্রাকৃতিক খাল সংস্কার ও খনন, সীমানা নির্ধারণ এবং খালের দুই পাড় সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি নগরীর পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে।   সুপেয় পানির সংকট নিরসন'র উদ্যোগ   নগরবাসীর সুপেয় পানির সংকট নিরসন প্রশাসক শিরিনের উন্নয়ন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে প্রায় আট কোটি টাকা বরাদ্দে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মেরামত ও সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।পানি শোধনাগারটি  চালু করা হলে নগরীর পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে।   কীর্তনখোলা নদীর তীরের সড়ক ও নগর অবকাঠামো   বরিশালের যোগাযোগব্যবস্থা ও নগর সৌন্দর্য বাড়াতে কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন অসম্পূর্ণ সড়কের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান রাস্তা প্রশস্ত করা এবং বিভিন্ন সংযোগ সড়কের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর অভ্যন্তরীণ যোগাযোগ সহজ হবে।  এবং গুরুত্বপূর্ণ সড়কের ওপর যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে। নগর উন্নয়নের সুফল টেকসই করতে  বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সড়ক, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও জনপরিসরের উন্নয়নকে সমন্বিতভাবে করে যাচ্ছেন শিরিন।   কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন: নগর উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মসংস্থান। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসক শিরিনের  উদ্যোগের মধ্যে হকারদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। পরিকল্পিত স্টল নির্মাণ, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ এবং নাগরিক চলাচলের পথ উন্মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য নিরাপদ ও পরিকল্পিত ব্যবসার স্থান তৈরি করা গেলে তা নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।   তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড:  নগরীর তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের ইউসেপ স্কুল মাঠ পরিষ্কার করে শিশুদের খেলাধুলার উপযোগী করা হয়েছে। খেলাধুলার সুযোগ বাড়ানো তরুণদের সুস্থ বিনোদন, সামাজিক সম্পৃক্ততা এবং শারীরিক সক্ষমতা বিকাশে ভূমিকা রাখবে। বিশেষ করে নগরীর যেসব এলাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেখানে বিদ্যমান মাঠ সংরক্ষণ ও উন্নয়ন গুরুত্বপূর্ণ।   পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান: প্রশাসনিক সংস্কৃতিতে নতুন বার্তা:  প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্নতা কর্মীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়ার উদ্যোগ নেন। এর মধ্য দিয়ে নগর পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত কর্মীদের অবদানকে সম্মান জানানোর একটি প্রতীকী বার্তা দেওয়া হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্য অনেকাংশেই নির্ভর করে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের ওপর। তাঁদের কাজের পরিবেশ, নিরাপত্তা সরঞ্জাম, নিয়মিত বেতন-ভাতা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে কাজ করে যাচ্ছেন প্রশাসক শিরিন। তাই সম্মান প্রদর্শনের পাশাপাশি কর্মীদের বাস্তব কর্মপরিবেশ উন্নয়ন এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহন করেছেন তিনি।   প্রশাসক শিরিনের রাজনৈতিক ও পেশাগত পরিচয়: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন । বরিশালে জন্ম নেওয়া শিরিনের বাবা নাসির আহমেদ এবং মা জাহানারা বেগম। তিনি বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ব্রজমোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং বরিশাল ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী। পাশাপাশি বরিশাল সিটি কলেজে প্রায় ১০ বছর অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন । ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত শিরিন ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন এবং ২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তাঁর সংসদ সদস্যপদের মেয়াদ ছিল ১ অক্টোবর ২০০১ থেকে ২৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন । বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে শিরিন হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মতে, তাঁর নেতৃত্বে বরিশালে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও জোরদার হয়েছে। তবে রাজনৈতিক সমর্থন ও সাংগঠনিক অবস্থানের বাইরে নগর প্রশাসক হিসেবে তাঁর সাফল্যের প্রধান মাপকাঠি  নাগরিক সেবার মান, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং সব শ্রেণির মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আধুনিক নগরীর পরিকল্পনা: সামনে পাঁচটি বড় লক্ষ্য প্রশাসক শিরিনের ভবিষ্যৎ পরিকল্পনায় বরিশালকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন তিনি।। এসব পরিকল্পনার বাস্তবায়ন নগরীর দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ১. ২২টি খালের সংস্কার ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান: নগরীর প্রাকৃতিক খালগুলো চিহ্নিত করা, সীমানা নির্ধারণ, খনন এবং দুই পাড় সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার সমন্বয় করা গেলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়বে। ২. যানজট নিয়ন্ত্রণ ও সড়কব্যবস্থার আধুনিকায়ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন সড়কসহ সংযোগ সড়কগুলোর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদি সুফলের জন্য যানবাহন চলাচল, পথচারী নিরাপত্তা ও পার্কিং ব্যবস্থাকেও পরিকল্পনার আওতায় আসবে। ৩. শতভাগ নিরাপদ পানি ও উন্নত ড্রেনেজ প্রতিটি ওয়ার্ডে পরিশোধিত পানি সরবরাহ এবং নতুন ও বর্ধিত এলাকাগুলোতে উন্নত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  ৪. আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পার্ক কীর্তনখোলা নদী ও নগরীর পরিবেশ রক্ষায় বর্জ্য শোধনব্যবস্থা আধুনিকায়ন, ময়লা ফেলার স্থান উন্নত করা এবং নদীর তীর ঘেঁষে পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র ও পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে পরিবেশগত প্রভাব মূল্যায়ন, বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা এবং নদীর স্বাভাবিক পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হবে। ৫. ডিজিটাল নাগরিক সেবা ও জবাবদিহি ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সিটি করপোরেশনের নাগরিক সেবা ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমবে।   বরিশাল নগরীর উন্নয়নে প্রশাসক শিরিনের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নাগরিক সমস্যার  গুরুত্বপূর্ণ ফুটপাত দখলমুক্ত করা, খাল ও ড্রেন পরিষ্কার, সুপেয় পানির সংকট নিরসন এবং সড়ক উন্নয়নের মতো বিষয়গুলো নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হবে। বরিশালকে আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্য অর্জনে প্রশাসক শিরিনের সামনে তাই একদিকে রয়েছে চলমান উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ, অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, অর্থায়ন, রক্ষণাবেক্ষণ এবং নাগরিক প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ।  

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২৬ 0
বরিশালে উদ্ধার করা জমিতে কর্মজীবী নারীদের জন্য স্টল নির্মাণের উদ্যোগ, ড্রেনেজ ও চলাচলের পথ রাখার পরিকল্পনা

মামুনুর রশীদ নোমানী, ইত্তেহাদ নিউজ : বরিশাল নগরীর বগুড়া রোডে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্ধার করা ৯ দশমিক ৯ শতাংশ জমিতে কর্মজীবী নারীদের সুবিধার্থে একতলা স্টল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন অবৈধ দখলে থাকার পর ২০২৫ সালের জুলাইয়ে জমিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে অবশিষ্ট জমিতেকর্মজীবী নারীদের জন্য  স্টল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত পরিকল্পনায় কর্মজীবী নারীদের জন্য স্টল নির্মাণের পাশাপাশি পেছনের পরিবারগুলোর যাতায়াতের সুবিধার্থে দুটি পৃথক রাস্তা রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে পানি নিষ্কাশন ও জমির যথাযথ ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে উন্নয়ন উদ্যোগটি ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থে সংবাদমাধ্যমকে ব্যবহার করে পরিকল্পনা সম্পর্কে ভুল তথ্য প্রচার করছে। দীর্ঘদিনের দখলমুক্ত জমিতে নতুন পরিকল্পনা বগুড়া রোডের দক্ষিণ পাশে অবস্থিত জমিটি বরিশাল সিটি করপোরেশনের নিজস্ব সম্পত্তি। দীর্ঘদিন অবৈধ দখলে থাকার পর ২০২৫ সালের জুলাইয়ে এটি উদ্ধার করা হয়। জমিটি উদ্ধারের পর সেখানে কী ধরনের স্থাপনা নির্মাণ করা হবে, তা নিয়ে প্রাথমিকভাবে মার্কেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান প্রশাসক দায়িত্ব গ্রহণের পর পরিকল্পনায় পরিবর্তন এনে কর্মজীবী নারীদের সুবিধার্থে একতলা স্টল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, স্থাপনা নির্মাণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং পেছনের পরিবারগুলোর চলাচলের জন্য দুটি পৃথক রাস্তা রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক পরিসর তৈরি এবং উদ্ধার করা জমির ব্যবহার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। তবে পরিকল্পনার বাস্তবতা ও কার্যকারিতা মূল্যায়নে প্রকল্পের নকশা, জমির সীমানা, স্টলের অবস্থান এবং চলাচলের পথের পরিমাপ গুরুত্বপূর্ণ। যানজট ও জনদুর্ভোগ নিয়ে কী জানা যাচ্ছে? সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অনুযায়ী, বগুড়া রোডের বর্তমান প্রশস্ততা ৪০ ফুট এবং সেখানে বর্তমানে যানজট বা জনদুর্ভোগ নেই। এ কারণে প্রস্তাবিত স্থাপনা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।   বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উন্নয়ন পরিকল্পনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদমাধ্যমের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে সংশ্লিষ্ট পক্ষ। তাদের দাবি, কর্মজীবী নারীদের সুবিধা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পেছনের পরিবারগুলোর যাতায়াতের পথ অক্ষুণ্ণ রাখার বিষয়গুলো বিবেচনা করেই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। এ অবস্থায় প্রকৃত তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের অনুমোদিত পরিকল্পনা ও প্রকৌশলগত নথি জনসমক্ষে এলে বিষয়টি নিয়ে স্বচ্ছতা বাড়বে। উন্নয়ন পরিকল্পনায় স্বচ্ছতা কেন জরুরি? সিটি করপোরেশনের নিজস্ব জমি জনস্বার্থে ব্যবহার করা নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দীর্ঘদিন দখলে থাকা জমি উদ্ধারের পর কর্মজীবী নারীদের জন্য স্টল নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে তা তাঁদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়ক হতে পারে। তবে এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচল, পানি নিষ্কাশন এবং সড়কের ব্যবহার যেন ব্যাহত না হয়, সেটিও সমান গুরুত্বপূর্ণ। জনস্বার্থই হোক বাস্তবায়নের প্রধান বিবেচনা বরিশাল সিটি করপোরেশনের উদ্ধার করা ৯ দশমিক ৯ শতাংশ জমিতে একতলা স্টল নির্মাণের উদ্যোগের সঙ্গে কর্মজীবী নারীদের সুবিধা, স্থানীয় বাসিন্দাদের যাতায়াত এবং নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার প্রশ্ন জড়িত। পরিকল্পনাটি বাস্তবায়নের ক্ষেত্রে এসব বিষয় অক্ষুণ্ণ রাখা এবং সংশ্লিষ্ট নথি ও তথ্য প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নয়ন উদ্যোগটি যেন একদিকে কর্মজীবী নারীদের প্রয়োজন পূরণ করে, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও পরিবেশগত সুবিধা বজায় রাখে—সেটিই হওয়া উচিত জনস্বার্থের মূল বিবেচনা।  

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১১, ২০২৬ 0
বরিশাল নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা: খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ

বরিশাল অফিস :    বরিশাল, ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত শহরটি এখন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ নগরীতে পরিণত হচ্ছে। একসময় যে খালগুলো এই শহরের প্রাণ হিসেবে পরিচিত ছিল, সেগুলো দখল, দূষণ ও ভরাট হয়ে কার্যত বিলীন হয়ে গেছে। ফলে বৃষ্টি নামলেই নগরীর প্রধান সড়কগুলো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যাচ্ছে। সদর রোড, বগুড়া রোড, রূপাতলীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৃষ্টির পরপরই তীব্র ভোগান্তি দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল এবং ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। খাল হারিয়ে ভেঙে পড়েছে নিষ্কাশন ব্যবস্থা একসময় নগরীর প্রাকৃতিক পানি নিষ্কাশনের মূল ভরসা ছিল খালগুলো। তবে বছরের পর বছর অব্যবস্থাপনা ও দখলের কারণে এসব খাল এখন প্রায় অস্তিত্বহীন। ফলে সামান্য বৃষ্টিতেই নর্দমার পানি উপচে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। কোটি টাকার প্রকল্প, তবু নেই দৃশ্যমান অগ্রগতি জলাবদ্ধতা নিরসনে গত বছর অর্থ মন্ত্রণালয় থেকে ৭০১ কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও এর বাস্তবায়ন নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে। একইভাবে ২০২৩ সালে খাল খননের জন্য ৬ কোটির বেশি টাকা বরাদ্দ দেওয়া হলেও নগরবাসীর মতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ২০১৬ সালে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে খাল খনন শুরু হলেও তা এখনো অসম্পূর্ণ। একের পর এক পরিকল্পনা ও প্রশাসনিক পরিবর্তনের কারণে প্রকল্পগুলো থমকে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। নতুন উদ্যোগ ও পুরোনো প্রশ্ন বরিশাল সিটি করপোরেশন জানিয়েছে, নতুন করে ২৯টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অতীত অভিজ্ঞতার কারণে এ উদ্যোগ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন নাগরিকরা। বিসিসির প্রশাসক জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে খাল পরিষ্কার কার্যক্রম চলছে এবং দ্রুত ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ৭৫৯ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে। নাগরিকদের অভিযোগ ও বাস্তবতা নগরীর বিভিন্ন এলাকা যেমন বগুড়া রোড, আমানতগঞ্জ, নবগ্রাম রোড, রসুলপুর ও পলাশপুরে বর্ষার সময় নিয়মিত জলাবদ্ধতা দেখা যায়। স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে এসব এলাকা প্রায় অচল হয়ে পড়ে। অটোরিকশা চালক ও সাধারণ শ্রমজীবী মানুষরা বলছেন, পানি জমে থাকায় যানবাহন বিকল হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের মত স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, শুধুমাত্র খাল খনন নয়, একটি সমন্বিত মাস্টারপ্ল্যান ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং খাল পুনরুদ্ধার—সবকিছুর সমন্বিত বাস্তবায়ন প্রয়োজন। দুই দশকের পুরোনো সমস্যা ২০০২ সালে প্রতিষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন এখন দুই দশক পার করলেও জলাবদ্ধতা সমস্যা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। বারবার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে নগরবাসী এখনো প্রতিবার বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0
বরিশাল সিটি করপোরেশন: দুদকের অনুসন্ধানে ফেঁসে যাচ্ছে জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল

বরিশাল অফিস :   বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আইটি অবকাঠামো এবং প্রশাসনিক ব্যয়ের খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধান প্রতিবেদনে অন্তত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শেষে প্রায় ১০ জনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের নাম। তাঁর বিরুদ্ধে একাধিক প্রকল্পে আর্থিক অনিয়ম, অতিরিক্ত বিল উত্তোলন, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব খাটানো এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশনের কাজ নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। দুদক এখনো কোনো মামলা দায়ের করেনি এবং অনুসন্ধান প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহনের পরই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষনা দিয়েছেন।তিনি বিসিসিতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জন্য সোচ্চার রয়েছেন।  দুদকের অনুসন্ধান: কীভাবে শুরু হলো তদন্ত দুদক সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের কয়েকটি উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি প্রাথমিক অনুসন্ধান শুরু হয়। তদন্তের আওতায় আনা হয় আইটি প্রকল্প, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ডিজিটাল ট্রেড লাইসেন্স ব্যবস্থা এবং বিভিন্ন প্রচার-প্রচারণা ব্যয়। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২৫ সালের ৯ ও ১০ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের সম্পদের বিবরণ, প্রকল্পের ব্যয়ের হিসাব এবং অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়।   আরও পড়ুন: বিসিসির জনসংযোগ কর্মকর্তা রোমেল চাকুরির আড়ালে ঠিকাদারও   দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রাথমিক পর্যায়ে অনিয়ম পাওয়া গেছে। বিশেষ করে আইটি ও ডিজিটাল প্রকল্পগুলোর ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।” তবে তিনি  উল্লেখ করেন যে, অনুসন্ধান এটি কেবলমাত্র পরবর্তী আইনি পদক্ষেপের ভিত্তি তৈরি করে।  অভিযোগের কেন্দ্রে কে আহসান উদ্দিন রোমেল? বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানা যায়। অভিযোগপত্র ও একাধিক সূত্রের দাবি অনুযায়ী, তিনি একই সঙ্গে আইটি সংশ্লিষ্ট কিছু দায়িত্বে প্রভাব বিস্তার করেছেন এবং কিছু প্রকল্পে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত থেকেছেন। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— * সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে প্রকৃত কাজের তুলনায় অতিরিক্ত বিল দেখানো * অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থায় অনিয়ম ও বিলম্ব * বিভিন্ন আইটি প্রকল্পে বাজেট বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত ব্যয় দেখানো * ব্যক্তিগত আইটি প্রতিষ্ঠান  পিপলো বিডি দিয়ে ব্যবহার করে প্রকল্পে প্রভাব বিস্তার * সরকারি প্রচারণা ও বিজ্ঞাপন ব্যয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন এসব অভিযোগ বিভিন্ন অভিযোগকারী ও অভ্যন্তরীণ নথির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে বলে জানা যায়।  আইটি প্রকল্প নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ অভিযোগপত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশনের ডিজিটালাইজেশন প্রকল্পগুলোকে। সূত্রের দাবি অনুযায়ী, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পটি পুরোপুরি কার্যকর হয়নি বা মাঝপথে ব্যাহত হয়েছে। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের প্রযুক্তিগত বাস্তবায়নে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত ছিল, তাদের কাজের বিল ও দায়িত্ব বণ্টন নিয়ে অনিয়ম হয়েছে। একটি অভিযোগে বলা হয়, একটি স্থানীয় আইটি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ সম্পন্ন করলেও যথাযথ বিল না পাওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে, পরবর্তীতে সেই প্রকল্পে ভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করে পুনরায় বাজেট প্রস্তাব করা হয় বলে দাবি করা হয়। একাধিক সূত্রের দাবি, প্রকল্পের বাস্তব ব্যয় এবং প্রস্তাবিত বাজেটের মধ্যে বড় ধরনের পার্থক্য ছিল। যেখানে বিশেষজ্ঞদের মতে কিছু কাজ তুলনামূলক কম খরচে সম্পন্ন করা সম্ভব ছিল, সেখানে কয়েক কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। সিসিটিভি প্রকল্প: অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সিটি করপোরেশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগপত্র অনুযায়ী, প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ক্যামেরা দেখিয়ে অতিরিক্ত বিল তোলা হয়েছে এবং প্রকৃত বাজারমূল্যের চেয়ে বেশি খরচ দেখানো হয়েছে। একটি সূত্রের দাবি, প্রকল্পের কাজের পরিমাণ এবং বিলের মধ্যে অসামঞ্জস্য ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো মূল্যায়ন বা যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। ব্যক্তিগত প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগ অভিযোগপত্রে বলা হয়েছে, আহসান উদ্দিন রোমেলের একটি ব্যক্তিগত আইটি প্রতিষ্ঠান রয়েছে, যার মাধ্যমে তিনি সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ অনুযায়ী, কিছু প্রকল্পে ঠিকাদার নির্বাচন, বিল অনুমোদন এবং কাজের তদারকিতে ব্যক্তিগত প্রভাব খাটানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদালতের রায় বা প্রশাসনিক সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।  প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন ব্যয় নিয়ে প্রশ্ন অভিযোগপত্রে আরও বলা হয়, সিটি করপোরেশনের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম—যেমন ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা—এসব খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে। কিছু ক্ষেত্রে বাস্তব কাজের তুলনায় কয়েকগুণ বেশি বিল দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, নির্দিষ্ট একটি প্রচারণা কাজে প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বতন্ত্র আর্থিক নিরীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়নি।   অভ্যন্তরীণ প্রশাসনিক দ্বন্দ্বের ইঙ্গিত সূত্রগুলো বলছে, বিসিসির অভ্যন্তরে কিছু প্রকল্প ও বিল অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক দ্বন্দ্ব ছিল। কিছু প্রকল্পে একাধিক পক্ষের সম্পৃক্ততা এবং সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়হীনতা দেখা গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একটি সূত্র দাবি করে, কিছু ক্ষেত্রে প্রকল্প অনুমোদন ও বিল আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা পরবর্তীতে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সমাধান হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।  রাজনৈতিক পরিবর্তনের প্রভাব সূত্রগুলো আরও জানায়, প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের ফলে কিছু প্রকল্প স্থগিত এবং পরে পুনরায় সক্রিয় করার চেষ্টা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় ধারাবাহিকতা নষ্ট হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব বিষয় রাজনৈতিক বিশ্লেষণের অংশ এবং এর সঙ্গে সরাসরি দুর্নীতির প্রমাণ সম্পর্কিত নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন।  ছাত্র আন্দোলন ও জনমতের চাপ বরিশালে সম্প্রতি কিছু ছাত্র ও নাগরিক সংগঠন দুর্নীতির অভিযোগে দাবি তুলেছে। তাদের প্রধান দাবি—অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। একজন আন্দোলনকারী বলেন, “আমরা চাই স্বচ্ছ তদন্ত হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হোক।” তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।  দুদকের পরবর্তী পদক্ষেপ কী? দুদক সূত্র বলছে, অনুসন্ধান প্রতিবেদন এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কমিশন অনুমোদন দিলে মামলা দায়ের হবে।    অভিযুক্তদের অবস্থান ও প্রতিক্রিয়া এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে আহসান উদ্দিন রোমেল বা সংশ্লিষ্ট অন্যদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা তদন্ত চলাকালে মন্তব্য থেকে বিরত থাকেন ।  অভিযোগ বনাম প্রমাণ দুর্নীতি বিষয়ক বিশেষজ্ঞদের মতে, অনুসন্ধান প্রতিবেদন এবং অভিযোগপত্র প্রাথমিক পর্যায়ের তথ্য হিসেবে গণ্য হয়। এগুলোকে আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হলে পূর্ণাঙ্গ তদন্ত, অডিট রিপোর্ট এবং সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন। একজন প্রশাসনিক বিশ্লেষক বলেন, “সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রায়ই ওঠে, কিন্তু সব অভিযোগ প্রমাণিত হয় না। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিচারিক প্রক্রিয়া অপরিহার্য।” বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্প ঘিরে যে অভিযোগগুলো উঠেছে, তা এখনো তদন্তাধীন পর্যায়ে রয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান প্রতিবেদন এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত রায় নয়। আহসান উদ্দিন রোমেলসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আইনি তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ার ওপর। ততক্ষণ পর্যন্ত এসব অভিযোগকে “অভিযোগ” হিসেবেই বিবেচনা করা হচ্ছে—যার সত্যতা বা অসত্যতা নির্ধারণের দায়িত্ব এখন আইনি প্রক্রিয়ার হাতে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২৬ 0
বরিশাল সিটি করপোরেশন-দুদক
বরিশাল সিটি করপোরেশনে দুর্নীতির জাল: দুদকের অনুসন্ধানে ফেঁসে যাচ্ছেন ১০ কর্মকর্তা-কর্মচারী

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অনুসন্ধানে বড় ধরনের দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)-এর জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলসহ অন্তত ১০ কর্মকর্তা ও কর্মচারী। টেন্ডার কারসাজি, জাল-জালিয়াতি, অনিয়ম এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। বরিশাল সিটি করপোরেশন—স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার ওপর নির্ভর করে নগরবাসীর দৈনন্দিন নাগরিক সেবা। কিন্তু সেই প্রতিষ্ঠানই যদি দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তবে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়—এটি জনআস্থার গভীর সংকটের ইঙ্গিত দেয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এক অনুসন্ধানে  বিসিসির ১৮ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তালিকায় রয়েছেন প্রায় ৬ জন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনুসন্ধানের রিপোর্ট অনুমোদন হলে শিঘ্রই মামলা হতে পারে অভিযুক্তদের বিরুদ্ধে।চার্জশিট হলেই বিসিসির চাকুরী থেকে বরখাস্ত হবেন তারা। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্ব গ্রহনের পরই সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষনা দিয়েছেন।তিনি বিসিসিতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জন্য সোচ্চার রয়েছেন।ফলে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন সতর্ক অবস্থানে। দুদকের এই অনুসন্ধান শুধু একটি বিচ্ছিন্ন দুর্নীতির ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক প্রভাব, এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাবের একটি প্রতিচ্ছবি।   অভিযোগের স্তর জমেছিল বহুদিন বিসিসিকে ঘিরে দুর্নীতির অভিযোগ নতুন নয়। নগর উন্নয়ন প্রকল্প, টেন্ডার প্রক্রিয়া, সম্পত্তি ব্যবস্থাপনা এবং সরঞ্জাম ক্রয়ে অনিয়ম নিয়ে স্থানীয় পর্যায়ে বহুদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগগুলো ধীরে ধীরে এতটাই বিস্তৃত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বিষয়টি নজরে আসে দুদকের। দুদকের বরিশাল সমন্বিত কার্যালয় গত কয়েক মাস ধরে একটি বিস্তৃত অনুসন্ধান পরিচালনা করে। অনুসন্ধানে উঠে আসে— উন্নয়নকাজের দরপত্রে অনিয়ম জাল নথি ব্যবহার করে সম্পদ বণ্টন সরকারি অর্থের অপচয় ব্যক্তিগত সম্পদ অর্জনে ক্ষমতার অপব্যবহার এই অভিযোগগুলোর ভিত্তিতে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে তলব করা হয় এবং তাদের কাছ থেকে ব্যাখ্যা ও সম্পদের হিসাব চাওয়া হয়।   তলব ও জিজ্ঞাসাবাদ: আতঙ্কের শুরু ২০২৫ সালের ৯ ও ১০ জুলাই অভিযুক্তদের দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। ধাপে ধাপে তারা হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং সম্পদের বিবরণ দাখিল করেন। তবে অনুসন্ধান সূত্র বলছে, অনেক ক্ষেত্রেই তাদের প্রদত্ত তথ্য ও বাস্তব অবস্থার মধ্যে অসামঞ্জস্য পাওয়া গেছে। বিশেষ করে আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদের উৎস নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই তলবের পর থেকেই বিসিসির অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক—কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকে।   কারা আছেন অভিযোগের তালিকায় দুদকের অনুসন্ধানে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী। তালিকায় উল্লেখযোগ্য কয়েকজন হলেন— তৎকালীন সচিব মাসুমা আক্তার প্রধান প্রকৌশলী (সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হুমায়ুন কবির সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান শাকিল উপসহকারী প্রকৌশলী এইচ এম কামাল সাইফুল ইসলাম মুরাদ সার্ভেয়ার সাইদুর রহমান প্ল্যান শাখার সহকারী খায়রুল হাসান কম্পিউটার অপারেটর ফিরোজ হোসেনসহ ১৮ জন।   কী ধরনের অনিয়ম ধরা পড়েছে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বহুমাত্রিক দুর্নীতির চিত্র। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ১. টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি উন্নয়ন প্রকল্পের দরপত্রে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দিতে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া গেছে। প্রতিযোগিতামূলক দরপত্রের পরিবর্তে পূর্বনির্ধারিতভাবে কাজ বণ্টনের প্রমাণ মিলেছে বলে সূত্র জানিয়েছে। ২. সরকারি সম্পদ বণ্টনে অনিয়ম বিসিসির সম্পত্তি বরাদ্দে স্বজনপ্রীতি এবং ঘুষের অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ৩. ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি ল্যাপটপ, ড্রোন, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম কেনায় অতিরিক্ত মূল্য দেখানো এবং নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। ৪. উৎসব ব্যয়ে অস্বচ্ছতা ঈদ উপলক্ষে মেয়রের শুভেচ্ছা ফেস্টুন স্থাপনে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে। এই ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। ৫. পুনঃনিয়োগে অনিয়ম পূর্বে চাকরিচ্যুত কিছু ব্যক্তি কীভাবে পুনরায় নিয়োগ পেয়েছেন—এই বিষয়টিও তদন্তের আওতায় এসেছে।   জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: বড় ধরনের অভিযোগ অনুসন্ধানে অন্তত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। বাংলাদেশের দুর্নীতি দমন আইনের অধীনে এটি একটি গুরুতর অপরাধ। যদি প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি তার বৈধ আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন, তাহলে তা সরাসরি আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।   আইনি দিক: কী হতে পারে পরিণতি আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলাগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে অনুসন্ধান রিপোর্ট অনুমোদন এবং পরবর্তী চার্জশিটের ওপর। বরিশাল বারের আইনজীবী অ্যাডভোকেট শাহে আলম জানিয়েছেন— কোন ব্যক্তি অসাধু উপায়ে এমন স্থাবর বা অস্থাবর সম্পদ অর্জন করেন যা তার বৈধ আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ তাহলে তিনি দুদক আইনের ২৭ ধারা লঙন করেছেন।অভিযোগ প্রমানিত হলে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এছাড়া ওই অবৈধ সম্পদ বাজেয়াপ্তযোগ্য হবে । তিনি বলেন,বিসিসির কারো বিরুদ্ধে জাল-জালিয়াতি প্রমান হলে তিনি ধারা ৪০৯ লঙন করেছেন। এটি দুদকের তদন্তাধীন সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। তিনি বলেন,দুর্নীতির মামলায় চার্জশিট (অভিযোগপত্র) আদালতে গৃহীত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এবং সাময়িক বরখাস্ত আইনের ধারা ৩৯(২) অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র (চার্জশিট ) গৃহীত হলে কর্তৃপক্ষ তাকে ওই তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে । দুর্নীতির মামলার ক্ষেত্রে এটি সাধারণত আবশ্যিকভাবে পালন করা হয়। এছাড়া চার্জশিট হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদাভাবে বিভাগীয় মামলা রুজু করা হয়। এই প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হতে পারে। তিনি আরো বলেন,কোনো কর্মকর্তা -কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক ১ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি রায় প্রদানের তারিখ থেকে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন ।   চার্জশিট ও চাকরি: কী বলছে আইন সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী— কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে, দুর্নীতির মামলায় এটি সাধারণত বাধ্যতামূলকভাবে কার্যকর করা হয়। পরবর্তীতে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হতে পারে। এছাড়া, যদি কোনো কর্মকর্তা ১ বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই তার চাকরি বাতিল হয়ে যাবে।   দুদকের অবস্থান: কঠোর বার্তা অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল কাইউম হাওলাদার জানিয়েছেন, তিনি তার অনুসন্ধান সম্পন্ন করে রিপোর্ট জমা দিয়েছেন। যদিও তিনি বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন, তবে দুদকের একটি সূত্র জানিয়েছে— যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তারা কোনোভাবেই রেহাই পাবেন না। এতে স্পষ্ট যে, দুদক এই মামলাকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।    অস্থিরতা ও অনিশ্চয়তা অনুসন্ধান শেষ হওয়ার পর থেকে বিসিসির অভ্যন্তরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। দুদকের অনুসন্ধানে যাদের নাম উঠে এসেছে সে সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক কার্যক্রমে ধীরগতি সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা একাধিক সূত্র জানিয়েছে, অনেকেই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এবং কেউ কেউ আইনি প্রস্তুতিও শুরু করেছেন।   স্থানীয় সরকারে দুর্নীতির চিত্র এই ঘটনা শুধু বরিশালেই সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় একই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। বিশেষজ্ঞরা মনে করেন— টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রাজনৈতিক প্রভাব জবাবদিহিতার দুর্বলতা এসব কারণেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দুর্নীতির ঝুঁকিতে থাকে।   গুরুত্বপূর্ণ ধাপ, রিপোর্ট অনুমোদন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্ট অনুমোদন। এরপর— মামলা দায়ের  চার্জশিট প্রস্তুত আদালতে বিচার প্রক্রিয়া শুরু এই পুরো প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও, এটি বিসিসির ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করতে পারে।   একটি পরীক্ষার মুখে বিসিসি বরিশাল সিটি করপোরেশনের এই ঘটনা একটি বড় প্রশ্ন তুলে ধরেছে— জনসেবামূলক প্রতিষ্ঠান কতটা স্বচ্ছ ও জবাবদিহিমূলক? দুদকের এই অনুসন্ধান যদি শেষ পর্যন্ত কার্যকর বিচার নিশ্চিত করতে পারে, তবে এটি শুধু বিসিসি নয়, দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি শক্ত বার্তা হবে। এখন নজর সবার—রিপোর্ট অনুমোদনের পর কী পদক্ষেপ নেয়া হয়, এবং অভিযুক্তরা সত্যিই আইনের আওতায় আসে কিনা।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়
বরিশাল সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পেলেন শাস্তি : দুই বছর বেতন বাড়বে না

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে রুম্পা সিকদার নামে এক জ্যেষ্ঠ সিনিয়র সহকারী সচিবকে শাস্তি দিয়েছে জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়। লঘুদণ্ড হিসেবে তাঁর বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। রুম্পা সিকদার ঝালকাঠির নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকার সময় এই অনিয়মের ঘটনা ঘটেছিল। পরে তিনি বরিশাল সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই শাস্তির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রুম্পা সিকদার ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটির ইউএনও থাকার সময় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ের ৩০২টি ঘরের মধ্যে মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ পান। পরে দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. নজরুল ইসলামের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘর নির্মাণই করা হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনির্মিত ঘরগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেন। সে অনুযায়ী ঘর প্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে ও পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য বরিশালের বিভাগীয় কমিশনার তাঁকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী বিজন কৃষ্ণ খরাতী টাকা জমা দেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, রুম্পা সিকদার তাঁর দায়িত্বকালে অনির্মিত ৫৫টি ঘর নির্মাণে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে বিজন কৃষ্ণ খরাতীর প্রস্তাবে পুরো অর্থের চেকে স্বাক্ষর করেন। এ ছাড়া ‘গৃহ প্রদান নীতিমালা, ২০২০’ অনুযায়ী ঘর নির্মাণের কথা থাকলেও সভাপতি হিসেবে সে অনুযায়ী গুণগত মান নিশ্চিত না করে তিনি কাজে চরম অবহেলা দেখান। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের মতো শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় বিভাগীয় মামলা করা হয়। এতে ওই কর্মকর্তার ব্যক্তিগত শুনানির বক্তব্য সন্তোষজনক হয়নি। এরপর বিভাগীয় মামলাটি তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, রুম্পা সিকদার ও বিজন কৃষ্ণ খরাতীর যৌথ স্বাক্ষরে ঘর নির্মাণের টাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু ৫৫টি ঘর নির্মাণ না হলেও রুম্পা সিকদার নলছিটি থেকে বদলির সময় এই টাকা সম্পর্কে কোনো তথ্য বিবরণী কাগজে লিপিবদ্ধ করেননি। একজন ইউএনও হিসেবে কত টাকার চেকে তিনি স্বাক্ষর করেছেন এবং সেই টাকা কী উদ্দেশ্যে ব্যবহার হয়েছে, তার প্রমাণ ও তা দাপ্তরিক নথিপত্রে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এখানে তাঁর প্রশাসনিক দক্ষতার অভাব ও কর্তব্যে অবহেলা প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সব বিষয় বিবেচনায় রুম্পা সিকদারকে দুই বছরের বেতন স্থগিতের লঘুদণ্ড দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৬ 0
বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশনে উন্মুক্ত ইজারা প্রক্রিয়া: গুজ হলে নষ্ট হবে ভাবমূর্তি

বরিশাল অফিস :   বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে হাট-বাজার, পাবলিক টয়লেট ও বাস টার্মিনাল ইজারা প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা যাচ্ছে। উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে ইজারা কার্যক্রম পরিচালিত হওয়ায় নাগরিকদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও গোপনীয়তার অভিযোগ থাকলেও এবার বিসিসি কর্তৃপক্ষ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান শুরু করেছে। এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন যোগ্য ও আগ্রহী ব্যক্তিরা, যা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেছে। নগরীর বিভিন্ন হাট-বাজার ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সাধারণ ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, উন্মুক্ত ইজারা প্রক্রিয়া চালু থাকলে দুর্নীতি কমবে এবং সেবার মানও বাড়বে। একই সঙ্গে পাবলিক টয়লেটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী হবে বলে আশা করছেন তারা। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আগে ইজারা প্রক্রিয়া নিয়ে অনেক অভিযোগ শুনতাম। এবার খোলামেলা দরপত্র হওয়ায় আমরা খুশি। এতে সঠিক ব্যক্তি ইজারা পাবে বলে মনে হচ্ছে।” তবে সচেতন মহল সতর্ক করে বলছেন, যদি এই প্রক্রিয়ায় কোনো ধরনের ‘গুজ’ বা অনিয়ম প্রবেশ করে, তাহলে বিসিসির ইতিবাচক ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সচেতন মহলের মতে, ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা গেলে শুধু রাজস্ব বৃদ্ধি পাবে না, বরং নগর সেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এজন্য দরপত্রের প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।   এ বিষয়ে বিসিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উন্মুক্ত ও নীতিমালা অনুযায়ী ইজারা কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বস্ত করেছেন। উন্মুক্ত ইজারা প্রক্রিয়ার এই ইতিবাচক ধারা বজায় রাখতে পারলে বরিশাল সিটি করপোরেশন একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে—এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0
ওয়ার্ড মাস্টার মশিউল আলম ফেরদৌস
শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল, বিতর্কের কেন্দ্রে ওয়ার্ড মাস্টার ফেরদৌস

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ঘিরে আবারও বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী ও দমন-পীড়নে জড়িত একাধিক কর্মচারী এখনও বহাল তবিয়তে রয়েছেন। কেউ কেউ রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি বা জামায়াতপন্থী পরিচয় ধারণ করলেও বাস্তবে আগের প্রভাব-প্রতিপত্তি অটুট রয়েছে বলে হাসপাতাল সংশ্লিষ্টদের অভিযোগ। হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের একটি কমিটি অনুমোদনের লক্ষ্যে একটি মহল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এর দ্বারস্থ হয়। তাদের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আপত্তি থাকায় তিনি বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে তারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লা-এর মাধ্যমে কমিটি অনুমোদন করান। অভিযোগ রয়েছে, কমিটির শীর্ষে দু-একজন বিএনপিপন্থী থাকলেও অধিকাংশ সদস্যই ঘোর আওয়ামীপন্থী। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওয়ার্ড মাস্টার মশিউল আলম মল্লিক ওরফে ফেরদৌস। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ মার্চ ঔষধ চুরির সময় যৌথবাহিনীর হাতে আটক হন তিনি। এ ঘটনায় তৎকালীন উপ-পরিচালক ডা. সুভাষ দাশ কোতোয়ালি থানায় এজাহার (নং-৩২৫৯/০৭) দায়ের করেন। সেখানে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ঔষধ চুরির অভিযোগ উল্লেখ ছিল। তবে পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ-এর হস্তক্ষেপে অভিযোগ থেকে রেহাই পান বলে দাবি করা হয়েছে। এছাড়া ২০২১ সালে করোনা ওয়ার্ড থেকে ১০০টি অক্সিজেন সিলিন্ডার চুরির অভিযোগও ওঠে ফেরদৌসের বিরুদ্ধে। তৎকালীন সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললেও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ-এর হস্তক্ষেপে তা আলোর মুখ দেখেনি। হাসপাতাল সংশ্লিষ্টরা আরও জানান, মন্ত্রণালয় থেকে একাধিকবার বদলির আদেশ এলেও তা কার্যকর হয়নি। বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার অব্যাহত ছিল। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ৩ আগস্ট চৌমাথা এলাকায় বিএনপি নেতা জিয়া শিকদারের ওপর হামলার সময়ও তাকে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড মাস্টার মশিউল আলম ফেরদৌস। তিনি বলেন, “আমাকে যৌথবাহিনী আটক করেছিল, এটা সত্য। তবে মামলায় আমি খালাস পেয়েছি। আমার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি অভিযোগগুলো তদন্তের দাবি জানান। এ বিষয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মোনেম সা’দ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, “বিতর্কিত কয়েকজনের ডিউটি পরিবর্তন করা হয়েছে। তবে জনবল সংকট থাকায় তাদের দিয়েই সেবা চালাতে হচ্ছে। ডিজি হেলথ থেকে জনবল পরিবর্তন করা হলে সেবার মান আরও উন্নত হবে।” হাসপাতাল ঘিরে এ ধরনের অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার কারণে বিতর্কিত ব্যক্তিরা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকেন—সে বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0
Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0