Brand logo light
রাজনীতি

হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬ 0
প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান । ফাইল ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান । ফাইল ছবি

হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি ঠিক, আমি জানি না। আমার অনুরোধ, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন।
আপনাকে আমি ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম হয়েছিল ১৯৬৫ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই আজ শুধু দুটি বিষয় নিয়ে লিখব।

এক.
ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি এ প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, তখন আমি রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।

২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি  গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।

তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম!

এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’

সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতালের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’

‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ প্রশ্ন করলাম আমি।

‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।

এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’

তারেক কিছুক্ষণ চুপ থাকলেন...

কয়েক সেকেন্ড পর তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা বলেছিলেন, সংক্ষেপে তা হলো—

‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’

‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ প্রশ্ন করি আমি।

তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’

তাঁর বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’

তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’

এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়।  তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন।

সে সময় তাঁর বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’

দুই.
এরপর যেদিন লন্ডনে তাঁর নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তাঁর স্ত্রী জুবাইদাও তাঁর রুমে ছিলেন।

এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই। কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি।

আমি ছোট বেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র।  আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, কিন্তু ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো! যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে।

১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা?

আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম। আমি তথন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম।

আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা করছে।

তখন আমি জুবাইদাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’

জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’

‘তাহলে কে বাজায়?’ প্রশ্ন করলাম।

জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’

আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম।

জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’

আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন। আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের  মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে।

জনগণের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাঁকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন। 

আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল।

তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘ এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’

কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘ আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে  এই বেডে এর আগে কাউকে দেইনি।’

আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন।

মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন।

আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন।

জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন।

কারণ, আপনাকে—

‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’

এই কামনা আমাদের সবার।

ভালো থাকুন তারেক রহমান।

লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।

Popular post
বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

View more
প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান । ফাইল ছবি
হ্যাপি বার্থডে টু তারেক রহমান: এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি ঠিক, আমি জানি না। আমার অনুরোধ, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন। আপনাকে আমি ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম হয়েছিল ১৯৬৫ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই আজ শুধু দুটি বিষয় নিয়ে লিখব। এক. ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি এ প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, তখন আমি রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি। ২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি  গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো। তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম! এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’ সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতালের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’ ‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ প্রশ্ন করলাম আমি। ‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান। এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’ তারেক কিছুক্ষণ চুপ থাকলেন... কয়েক সেকেন্ড পর তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা বলেছিলেন, সংক্ষেপে তা হলো— ‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’ ‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ প্রশ্ন করি আমি। তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’ তাঁর বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’ তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’ এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়।  তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন। সে সময় তাঁর বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’ দুই. এরপর যেদিন লন্ডনে তাঁর নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তাঁর স্ত্রী জুবাইদাও তাঁর রুমে ছিলেন। এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই। কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি। আমি ছোট বেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র।  আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, কিন্তু ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো! যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে। ১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা? আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম। আমি তথন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম। আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা করছে। তখন আমি জুবাইদাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’ জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’ ‘তাহলে কে বাজায়?’ প্রশ্ন করলাম। জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’ আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম। জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’ আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন। আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের  মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে। জনগণের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাঁকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন।  আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল। তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘ এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’ কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘ আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে  এই বেডে এর আগে কাউকে দেইনি।’ আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন। মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন। জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন। কারণ, আপনাকে— ‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’ এই কামনা আমাদের সবার। ভালো থাকুন তারেক রহমান। লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৬ 0

ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির তিন চ্যালেঞ্জ: নিরপেক্ষতা, প্রার্থী বাছাই ও দলীয় কোন্দল

৭ নভেম্বর: যে মোড়ে বদলে যায় বাংলাদেশের রাজনীতি

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলায়েত হোসেনের নেতৃত্বে আনন্দ র‍্যালি ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

  বরিশাল অফিস :    বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিতে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের পরনে ছিল সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা টি-শার্ট ও মাথায় লাল ক্যাপ। র‍্যালিতে দলীয় পতাকা ও ব্যানার বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। কর্মসূচির আরেকটি অংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। তাঁদের স্মরণে দোয়ার পাশাপাশি গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন, আসলাম বাচ্চু, মাহফুজ ও রুম্মানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আনন্দ র‍্যালি ও খাবার বিতরণের মধ্য দিয়ে বরিশাল জেলা যুবদলের নেতাকর্মীরা সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। কর্মসূচিতে একদিকে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ, অন্যদিকে প্রয়াত নেতাদের স্মরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ।    

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০২৬ 0

মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ, দলীয় সিদ্ধান্তের অপেক্ষার আহ্বান

তিলোত্তোমা নগরী গড়তে নিরবে উন্নয়ন করে যাচ্ছেন বিসিসি প্রশাসক শিরিন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির মূল দায়িত্ব হলো সরকারের বিভিন্ন আর্থিক হিসাব, ব্যয় ব্যবস্থাপনা এবং সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহিতা পর্যালোচনা করা। এই কমিটি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, সংশ্লিষ্ট হিসাব-নিকাশ পরীক্ষা এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাফিজ ইব্রাহিম এই সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ভোলা-২ আসনের আওতাধীন দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৬ 0
নাহিদ ইসলাম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম

আওয়ামী লীগ কি বিদ্যমান আইনেই নিষিদ্ধ হতে পারে? ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বক্তব্যে নতুন আলোচনা

অর্থনীতি

ইসলামী ব্যাংক,

ইসলামী ব্যাংকে আস্থা সংকট কেন কাটছে না?: দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংককে ঘিরে নতুন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0