Brand logo light

পরিবেশ দূষণ

এ্যাংকর সিমেন্ট
এ্যাংকর সিমেন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন, আর্থিক সংকট,উৎপাদন বন্ধ ,বহুমাত্রিক সংকটে বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী

ইত্তেহাদ নিউজ অনলাইন: চারদিক অন্ধকার।কারো মোবাইল বন্ধ।কারো সচল।সচল থাকলেও কল রিসিভ করছেননা।সকল দিক থেকে পাওনাদারদের আওয়াজ।কোন সারা শব্দ নাই।এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে নেই বিদ্যুৎ, নেই পানি।হাহাকার অবস্থা।বেতন -ভাতা বকেয়ার কারনে চলছে কর্ম বিরতি।বন্ধ উৎপাদন।অচলাবস্থায় মালিক পক্ষ ভাড়ায় ও বিক্রির জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন।তবে কেউ দ্বায়িত্ব নিতে আগ্রহী হয়নি।কারন পাশে বৃহৎ ঔষধ কোম্পানীর ফ্যাক্টরী রয়েছে। এ্যাংকর সিমেন্টের ধুলাবালিতে ওখানের পরিবেশ দুষনের রেট অনেক উচ্চ।পরিবেশ অধিদপ্তরকে ঘুষ দিয়ে প্রতি বছর অলিম্পিক সিমেন্ট কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র নবায়ন করেন বলে অভিযোগ রয়েছে।   তিন কোটি টাকার বেশি বকেয়া, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ:    ব্যাগ ফ্যাক্টরীর পর এবার এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী বন্ধ। এরই মাঝে ১৪ মে বেলা ১১ টার দিকে তিন কোটি টাকারও বেশী বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ওজোপাডিকো বরিশালের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার। পাওনাদারদের তালিকা হচ্ছে দীর্ঘ :    অলিম্পিক সিমেন্ট লিমিটেড বর্তমানে দেউলিয়া হওয়ার পথে।আর্থিক সংকট।অচলাবস্থা ভিতরে ও বাইরে।একে একে মুখ ফিরিয়ে নিয়েছে ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলো।বিদেশে অর্থপাচার,লুটপাট,অনিয়ম,দুর্নীতি, অব্যবস্থাপনার কারনে শতভাগ সফল হওয়া কোম্পানীটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের নিকট এই মুহুর্তে বিদ্যুৎ বিভাগের ৬ কোটি টাকারও বেশী পাওনা রয়েছে।চট্রগ্রামের মেরিন সার্ভিস এ্যান্ড ট্রেডার্স ৫ কোটিরও বেশী টাকা পাওনা রয়েছে। যেসব ডিলার টাকা পাবে :    গোপালগঞ্জের মুকসুদপুরের ডিলার মিখাইল শেখ পাবে ৫০ লাখ টাকা।এ ভাবে মাদারীপুরের ফয়সাল ট্রেডার্স পাবে ৫ হাজার ব্যাগ  সিমেন্টের টাকা,মোড়লগঞ্জের হাওলাদার ট্রেডার্স। রাজশাহীর মক্কা ট্রেডার্স ( ট্রাইকন মার্কেটিং) পাবে ৭০ হাজার  ব্যাগ সিমেন্টের টাকা। আলহাজ্ব আতাউর রহমান পাবে ৩৫০০০  হাজার ব্যাগ সিমেন্টের টাকা। সাতক্ষীরার আল আমিন এজেন্সি পাবে ১০০০০ ব্যাগ সিমেন্টের টাকা।কুষ্টিয়ার সালাম এন্ড সন্স পাবে ৫০০০ ব্যাগ সিমেন্টের টাকা। মেহেরপুরের সন্ধ্যা ট্রেডার্স পাবে  ৫০০০ ব্যাগ সিমেন্টের টাকা। এভাবে  প্রায় শতাধিক ডিলার ও রিটেইলারের থেকে বেশী কমিশনের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে সিমেন্ট দিতে ব্যর্থ হয়েছে অলিম্পিক সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ।  সিমেন্ট দিচ্ছেনা ডিলার ও রিটেইলাদারকে। আবার পাওনা অর্থও দিচ্ছেনা।ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছে রিটেইলার ও ডিলাররা।      আরও পড়ুন: এ্যাংকর সিমেন্টে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ : বন্ধ হতে যাচ্ছে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী বরিশালে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী বন্ধ হতে যাচ্ছে : বাড়ছে পাওনাদারদের ভিড়,গা ঢাকা দিয়েছে      টাকা ফেরৎ বা সিমেন্ট কবে দেয়া হবে তা কেউ জানেনা:   এ ব্যাপারে এ্যাংকর সিমেন্টের কর্মকর্তা  ইমাম ফারুকীর মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেন নি।নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন,যেখানে বিদ্যুৎ বিল দিতে পারছেনা সেখানে কিভাবে অগ্রীম টাকা দেয়া ডিলার, রিটেইলার ও করপোরেট ক্রেতাদের টাকা ফেরৎ দিবে। কবে টাকা ফেরৎ বা টাকার বিনিময়ে সিমেন্ট দেয়া হবে তা কেউ জানেনা।     কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইমাম ফারুকী ও  দীপংকর   এ্যাংকর সিমেন্টের সাবেক কর্মকর্তা আমিনুল জানান, ডিলারদের থেকে দাম বৃদ্ধির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিএমও ইমাম ফারুকী, ও আরএসএম দীপংকর।এখন সিমেন্ট এর জন্য কল দিলেও  কেউ ডিলারদের ফোন রিসিভ করেনা এবং মার্কেটে না এসে আত্নগোপনে চলে গেছে। কোম্পানীকে কিছু টাকা দিয়ে ইমাম ফারুকী বরিশালে আলিশান বাড়ি ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন।     যেসব সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এখনও বকেয়া:   অলিম্পিক সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষের নিকট সিফাত পাবে প্রায় ৩ লক্ষ টাকা।এছাড়া এখনো সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পাবে তারা হলেন,মোঃ তুহিন শেখ, মেঃ আরিফ আহম্মেদ,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ এনামুল হক,রফিক,মোঃ মামুন হোসেন,মোঃ মুকিত হাসান,মোঃ মাহফুজর রহমান,মো: মামুন, রিয়াজ খান, মোঃ শাহিন ও মোঃ কামরুল ইসলাম সহ অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী।     আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে আর্তনাদে   এ ছাড়া একাধিক কর্মকর্তা ও কর্মচারী শ্রম আদালতে মামলা করলেও কোন সুফল পাচ্ছেননা।বার বার তারিখের গ্যাড়াকলে পরে সাবেক কর্মকর্তা ও কর্মচারীরা নিঃস্ব হয়ে গেছে।তাদের আর্তনাদে আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে।   দেশে আছেন তারা:   অলিম্পিক সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা বাংলাদেশে থাকলেও তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী ও করপোরেট অফিস থেকে বলা হচ্ছে চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা বিদেশে। অলিম্পিক সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকরা বাংলাদেশেই রয়েছেন বলে বিশ্বস্ত একটি সুত্র নিশ্চিত করেছেন। পরিবেশ দূষণ নিয়ে নতুন উদ্বেগ : দুষনে শীর্ষে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী    বরিশালের এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী এলাকা অন্যতম দূষিত বাতাসের স্থান। IQAir Barisal ও  AccuWeather Barishal-এর প্রাপ্ত তথ্যানুযায়ী ২০২৬ সালের মে মাসের বর্তমান তথ্য অনুযায়ী, বরিশালের রুপাতলীর এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরী ও  সংলগ্ন শিল্প এলাকায় সিমেন্টের গুঁড়ো এবং গাড়ির ধোঁয়ার কারণে বাতাসে ক্ষতিকর ভাসমান কণা বা PM2.5-এর উপস্থিতি অনেক বেশি।যার কারনে যেসব মানুষের ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্টে ভুগছেন এমন সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় এই এলাকায় মাস্ক ছাড়া অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া তারা জানিয়েছে, সাম্প্রতিক খবর অনুযায়ী, আর্থিক  জটিলতার কারণে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন বন্ধ রয়েছে। ফলে কারখানার নিজস্ব নির্গমন কম থাকলেও ধুলাবালির প্রভাব রয়ে গেছে।   সৃষ্ট বায়ু দূষণের প্রভাব:    রুপাতলীতে এ্যাংকর সিমেন্ট এবং অন্যান্য শিল্পকারখানার কারণে সৃষ্ট বায়ু দূষণের প্রভাব প্রধানত মানবদেহ, স্থানীয় পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।  প্রধান প্রভাবগুলো তুলে ধরা হলো:  MDPI  +1 ১. মানবস্বাস্থ্যের ওপর প্রভাব (Health Impacts): শ্বাসকষ্ট ও অ্যাজমা: সিমেন্ট উৎপাদনের সময় নির্গত সূক্ষ্ম ডাস্ট কণা (PM2.5 এবং PM10) বাতাসে মিশে ফুসফুসে প্রবেশ করে। ফলে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং ক্রনিক শ্বাসকষ্টের হার ব্যাপক বৃদ্ধি পায়। চোখ ও গলার সংক্রমণ: বাতাসের ক্ষতিকর গ্যাসের কারণে চোখ জ্বালাপোড়া করা, অনবরত কাশি এবং গলায় ইনফেকশন বা অ্যালার্জি দেখা দেয়। দীর্ঘমেয়াদি ঝুঁকি: দীর্ঘদিন এই দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পায়, হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে।    ২. পরিবেশ ও প্রকৃতির ওপর প্রভাব (Environmental Impacts): গাছপালা ও ফসলের ক্ষতি: বাতাসে ভাসমান সিমেন্টের ডাস্ট ও ছাই আশেপাশের গাছপালার পাতার ওপর আস্তরণ তৈরি করে। এর ফলে উদ্ভিদের সালোকসংশ্লেষণ (খাদ্য তৈরি) ব্যাহত হয়, গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন হ্রাস পায়। মাটির গুণাগুণ নষ্ট: ডাস্ট ও ভারী ধাতু বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পড়ে। এতে মাটির অম্লতা বা ক্ষারীয় ভাব পরিবর্তিত হয়ে জমির উর্বরতা নষ্ট হয়।  MDPI  +2 ৩. কীর্তনখোলা নদী ও জলজ জীবনের ওপর প্রভাব: নদীর পানি দূষণ: কারখানার ধোঁয়া ও ডাস্ট সরাসরি বাতাসে ছড়ানোর পাশাপাশি বৃষ্টির মাধ্যমে এবং উড়ন্ত ছাই কীর্তনখোলা নদীর পানিতে পতিত হয়। এতে পানির পিএইচ (pH) লেভেল পরিবর্তন হয়ে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জলজ জীববৈচিত্র্য ধ্বংস: পানিতে রাসায়নিক ও ডাস্ট কণা দ্রবীভূত হওয়ায় অক্সিজেনের মাত্রা (DO) কমে যায়, যা মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবনকে সংকটাপন্ন করে তোলে।  MDPI  +4 ৪. মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান: মানসিক চাপ ও অস্বস্তি: অতিরিক্ত ধুলাবালি এবং কারখানার যান্ত্রিক শব্দের কারণে স্থানীয় মানুষের ঘুম ব্যাহত হয় এবং মানসিক অবসাদ বা অ্যাংজাইটি বৃদ্ধি পায়।    পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন   এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীর  এই দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের আইন বাস্তবায়ন ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে।পরিবেশগত ছাড়পত্র হালনাগাদ (Updated)  এবং ডাস্ট ফিল্টারগুলো শতভাগ সচল রাখার আইনি বাধ্যবাধকতা থাকলেও পরিবেশ অধিদপ্তর বরিশালের অফিসকে ঘুষ দিয়ে ছাড়পত্র হালনাগাদের অভিযোগ রয়েছে।   পরিবেশ সংরক্ষণ আইন :    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ (যা পূর্ববর্তী ১৯৯৭ সালের বিধিমালাকে প্রতিস্থাপন করেছে) অনুযায়ী সিমেন্ট কারখানার মতো লাল শ্রেণীভুক্ত (Red Category) শিল্পের জন্য কঠোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীসহ এ জাতীয় ভারী শিল্পের দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের প্রধান আইন ও নিয়মাবলী নিচে দেওয়া হলো: ১. পরিবেশগত ছাড়পত্র (Environmental Clearance Certificate - ECC): বাধ্যতামূলক ছাড়পত্র: যেকোনো সিমেন্ট কারখানা স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তর থেকে বাধ্যতামূলকভাবে পরিবেশগত প্রভাব নিরূপণ (EIA) অনুমোদন এবং অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। নবায়ন: প্রতি বছর এই ছাড়পত্র নির্দিষ্ট ফি দিয়ে নবায়ন করতে হয়। ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা সম্পূর্ণ অবৈধ।  ২. তরল বর্জ্য ও ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন: বাধ্যতামূলক ইটিপি: কারখানার ধোঁয়া বা ওয়াশিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি তরল বর্জ্য সরাসরি কীর্তনখোলা নদী বা বাইরের কোনো জলাশয়ে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। পানি শোধন: কারখানায় নিজস্ব ইটিপি (ETP) থাকতে হবে এবং শোধন করা পানির মান পরিবেশ অধিদপ্তর নির্ধারিত প্যারামিটারের মধ্যে থাকতে হবে।  ৩. বায়ু দূষণ ও ডাস্ট কন্ট্রোল (Air Emission Standards): অনলাইন মনিটরিং: কারখানার চিমনি বা ক্লিংকার ক্রাশিং ইউনিট থেকে নির্গত ধোঁয়ার ওপর সার্বক্ষণিক নজরদারি করতে অনলাইন কন্টিনিউয়াস এমিশন মনিটরিং সিস্টেম (OCEMS) চালু রাখার নিয়ম রয়েছে। ডাস্ট কালেক্টর: কারখানায় আধুনিক 'ব্যাগ ফিল্টার' (Bag Filter) বা 'ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর' (ESP) ব্যবহার করতে হবে, যেন বাতাসে সিমেন্টের সূক্ষ্ম ডাস্ট কণা ছড়াতে না পারে। মুক্ত ডাস্ট ছড়ানো নিষিদ্ধ: কাঁচামাল আনলোড বা লোড করার সময় জেটি বা নদী তীরে কোনো উপাদান বাতাসে উড়তে পারবে না। ৪. শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা:  সিমেন্ট কারখানার ভারী যন্ত্রপাতির শব্দ দিনের বেলা ৭৫ ডেসিবেল এবং রাতের বেলা ৭০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। ৫. আইন অমান্যের শাস্তি ও জরিমানা: কারাদণ্ড ও অর্থদণ্ড: আইন লঙ্ঘন করে পরিবেশের ক্ষতি করলে বা ছাড়পত্র ছাড়া কারখানা চালালে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা (অথবা উভয় দণ্ড) হতে পারে। ক্ষতিপূরণ (Compensation): পরিবেশের ক্ষতি করলে পরিবেশ অধিদপ্তর নিজস্ব মেজিস্ট্রেটের মাধ্যমে শুনানির আয়োজন করে কারখানাকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ বা জরিমানা করতে পারে এবং কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দিতে পারে।  খোজ নিয়ে জানা গেছে,এ্যাংকর সিমেন্টের ধুলা কনায় বায়ু মারাত্মকভাবে দুষিত হলেও বরিশালের পরিবেশ অধিদপ্তর নিশ্চুপ রয়েছে। এ ব্যাপারে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ৬ মাস আগে এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।   ভবিষ্যৎ অনিশ্চিত   এ্যাংকর সিমেন্ট ফ্যাক্টরীটি ভাড়া বা বিক্রির জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। তবে পরিবেশগত ঝুঁকি ও আর্থিক দায়ের কারণে কেউ দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকদের অবস্থান নিয়েও বিভ্রান্তি রয়েছে। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের বিদেশে থাকার কথা বলা হলেও একাধিক সূত্র দাবি করছে, তারা দেশেই অবস্থান করছেন। সব মিলিয়ে, একসময় সফল শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ্যাংকর সিমেন্ট এখন টিকে থাকার কঠিন সংকটের মুখে দাঁড়িয়ে আছে।     আগামী পর্বে থাকছে ------ ▪️অযোগ্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নেপথ্যে করপোরেটে নিলা ও ফ্যক্টরীতে শাহেদ উদ্দিন।  ▪️ধ্বংসের দ্বার প্রান্তে অলিম্পিক সিমেন্ট, অলিম্পিক ফাইবার,অলিম্পিক শিপিং লাইনস লিমিটেড।  ▪️সহায় -সম্পত্তি জামানতের চেয়ে ব্যাংক ঋন পরিমান কত?।  ▪️কোম্পানী ধ্বংসের কারিগর  এমডি,ডিরেক্টর,এমডির পিস,ডিরেক্টরের পিএস,সিওও,সিএমও,ভ্যাট কর্মকর্তাসহ একাধিক কর্মকর্তা। ▪️অলিম্পিক সিমেন্ট লিমিটেড থেকে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ টাকার পাহাড় গড়েছেন ব্যবস্থাপনা পরিচালকের পিএস নিলুফা ,পরিচালকের পিএস জুয়েল ইসলাম,মার্কেটিং প্রধান ইমাম ফারুকী,সেলস মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান,ভ্যাট ব্যবস্থাপক মোস্তফা ও রিয়াজসহ একাধিক কর্মকর্তারা। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে  ব্যবস্থাপনা পরিচালককে অর্থ আত্মসাতে সহায়তাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬ 0
মোবাইল টাওয়ার
মোবাইল টাওয়ারের বিকিরণ: বুয়েটের মাধ্যমে গবেষণা প্রতিবেদন চাইল হাইকোর্ট

ইত্তেহাদ নিউজ,অনলাইন : মোবাইল টাওয়ারের বিকিরণে মানুষ, প্রাণী ও পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিয়ে গবেষণা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাধ্যমে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৩ মে) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের জানান, আগামী ছয় মাসের মধ্যে গবেষণা প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের কারণে মানুষ, পশু-পাখি ও গাছপালার ক্ষতি হচ্ছে—এমন অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। পরে ২০১৯ সালের ২৫ এপ্রিল রুল নিষ্পত্তি করে আদালত একটি রায় দেন। সেই রায়ে ক্ষতিকর বিকিরণের মাত্রা কতটা কমানো সম্ভব, তা নির্ধারণে মাঠপর্যায়ে সমীক্ষা চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালতপাড়া ও জনসমাগমপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার স্থাপন নিরুৎসাহিত করার বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬ 0
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নিয়ে বিতর্ক: তিন ফসলি জমি রক্ষায় গ্রামবাসীর প্রতিবাদ
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নিয়ে বিতর্ক: তিন ফসলি জমি রক্ষায় গ্রামবাসীর প্রতিবাদ

ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধানে একটি নতুন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৫১ বছরের পুরোনো এই সমস্যার সম্ভাব্য সমাধানকে অনেকে স্বাগত জানালেও, প্রস্তাবিত স্থানের কারণে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রকল্পটি চামটা গ্রামের কুনিয়ারী মৌজায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে, যেখানে অধিকাংশ জমি তিন ফসলি আবাদি। স্থানীয়দের দাবি, এই জমিই তাদের প্রধান জীবিকার উৎস এবং এখানে প্লান্ট নির্মাণ হলে গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। গ্রামবাসীরা বলছেন, “উন্নয়নের নামে মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তাদের আশঙ্কা, প্লান্ট চালু হলে বর্জ্য থেকে নির্গত রাসায়নিক ও দুর্গন্ধ আশপাশের জমির উর্বরতা নষ্ট করবে এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এলাকাবাসীর অভিযোগ, এর আগে অপরিকল্পিতভাবে স্থাপিত ইটভাটার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন এই প্রকল্প সেই ক্ষতিকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে তারা মনে করছেন। তাদের মতে, একটি কৃষিনির্ভর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন পরিকল্পনার ঘাটতিরই ইঙ্গিত দেয়। তারা প্রশ্ন তুলেছেন—যেখানে মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, সেখানে ময়লার ভাগাড় তৈরি কতটা যুক্তিসঙ্গত? তবে স্থানীয়রা উন্নয়নের বিপক্ষে নন। তারা বিকল্প হিসেবে শহরের উপকণ্ঠে অনাবাদী জমি বা নদীর পাশের ইকো পার্ক এলাকার মতো স্থানে প্লান্ট স্থাপনের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষিজমির ক্ষতি হবে না। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, প্রকল্পটি বর্তমান স্থান থেকে সরিয়ে পরিবেশবান্ধব ও জনস্বার্থসম্মত কোনো বিকল্প স্থানে বাস্তবায়ন করতে হবে। তাদের ভাষায়, “কৃষকের জীবিকা ধ্বংস করে কোনো আধুনিক শহর গড়া সম্ভব নয়।”

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৬ 0
বরিশাল রূপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পশুখামার
বরিশাল রূপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পশুখামার! বিসিসি সিইওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরিশাল অফিস :    বরিশাল নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত রূপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টকে ঘিরে গুরুতর অনিয়ম, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। জনস্বার্থে গড়ে তোলা এই স্থাপনাটি ব্যক্তিগত পশুখামার হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগ সরাসরি গিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এদিকে  রুপাতলী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আকস্মিক পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের  প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাষ প্রদান করেন।  কী অভিযোগ  স্থানীয় সূত্র ও সরেজমিন পর্যবেক্ষণে জানা গেছে, প্লান্টের নির্ধারিত জমির একটি বড় অংশ দখল করে সেখানে দুম্বা, ছাগল ও ভেড়ার খামার গড়ে তোলা হয়েছে। শুধু পশু পালন নয়, খামারটিকে টেকসই রাখতে প্লান্টের ভেতরেই ঘাস চাষের ব্যবস্থাও করা হয়েছে। এতে করে একটি জনকল্যাণমূলক অবকাঠামো কার্যত ব্যক্তিগত ব্যবহারে চলে যাওয়ার অভিযোগ স্পষ্ট হয়ে উঠছে। আরও অভিযোগ রয়েছে, এই খামার পরিচালনায় সিটি কর্পোরেশনের বেতনভুক্ত কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে। অন্তত চারজন কর্মচারী নিয়মিত পশুর পরিচর্যা, খাবার দেওয়া এবং খামার দেখভালের কাজে নিয়োজিত—যা সরকারি সম্পদের অপব্যবহার হিসেবে দেখা হচ্ছে। জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা বিশেষজ্ঞরা বলছেন, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মতো সংবেদনশীল স্থাপনার ভেতরে পশুপালন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পশুর বর্জ্য থেকে নির্গত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অ্যামোনিয়া বাতাসে ছড়িয়ে শ্বাসতন্ত্রের রোগ, ত্বকের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো, বৃষ্টির পানির সঙ্গে পশুর বর্জ্য মিশে পানি উৎস দূষিত হওয়ার সম্ভাবনা। এ ধরনের দূষণ যদি পরিশোধন ব্যবস্থায় প্রবেশ করে, তবে তা পুরো নগরবাসীর জন্য ঝুঁকির কারণ হতে পারে।  স্থানীয়দের ভোগান্তি প্লান্ট সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন বর্জ্য অপসারণ না হওয়ায় পরিবেশ পরিস্থিতিও ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।  আইনি ও প্রশাসনিক প্রশ্ন আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রকল্পের জমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কাজে নিয়োজিত করা দুর্নীতির আওতায় পড়ে এবং এটি দুর্নীতি দমন কমিশনের তদন্তযোগ্য বিষয় হতে পারে। পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইনেও ব্যবস্থা নেওয়া সম্ভব। সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন, এই খামারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং পশুগুলো প্রধান নির্বাহী কর্মকর্তার। অন্যদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, “এসব বিষয় নিয়ে আপনাদের মাথাব্যথা কেন? যা পারেন করেন।” তার এই প্রতিক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, বিষয়টি তার জানা ছিল না, তবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আকস্মিক পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাষ প্রদান করেন  বরিশাল সিটি কর্পোরেশনের  প্রশাসক  শিরীন।  জবাবদিহিতার প্রশ্ন সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং প্রশাসনিক জবাবদিহিতার ঘাটতির প্রতিফলন। তারা দ্রুত দখলমুক্তকরণ, দায়ীদের শাস্তি এবং উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।   যে স্থাপনা নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার কথা, সেটিই যদি দূষণ ও অনিয়মের উৎসে পরিণত হয়—তাহলে জননিরাপত্তা কোথায় দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত ও কতটা কার্যকর ব্যবস্থা নেয় তার ওপর।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
নদী দখল - অপসোনিনের কবলে সুগন্ধা ও কীর্তনখোলার মোহনা -ইত্তেহাদ
ভয়াবহ নদী দখল : অপসোনিনের কবলে সুগন্ধা ও কীর্তনখোলা

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: বরিশালের গুরুত্বপূর্ণ নদীপথ সুগন্ধা ও কীর্তনখোলার মোহনায় অবৈধ দখল ও দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী শিল্পগোষ্ঠী “অপসোনিন”নদীর তীর ও মোহনার বিস্তীর্ণ অংশ দখল করে স্থাপনা নির্মাণ, বর্জ্য ফেলা,জমি দখল,পরিবেশ ধ্বংস এবং জলপ্রবাহ বাধাগ্রস্ত করছে,যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।মোহনা এখন আর শুধু প্রাকৃতিক জলপথ নয়—এটি পরিণত হয়েছে দখল, দূষণ ও অপসোনিনের আধিপত্যের এক জটিল সংঘাতে।   দখলের বিস্তার ও কৌশল: স্থানীয় বাসিন্দা ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরে ধীরে ধীরে নদীর তীর ঘেঁষে মাটি ভরাট, স্থায়ী বিশাল কংক্রিট দেয়াল  নির্মাণ  ভরাট করে স্থাপনের মাধ্যমে দখল প্রক্রিয়া চালানো হয়েছে। শুরুতে ছোট পরিসরে কাজ হলেও বর্তমানে তা বড় শিল্পকারখানার সম্প্রসারণে রূপ নিয়েছে।সুগন্ধা ও কীর্তনখোলার  মোহনায় বিশাল এই স্থাপনা যেন বাংলাদেশের লাগামহীন নদী দখলের এক ভয়াবহ নিদর্শন। একজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগে এই জায়গায় আমরা জাল ফেলতাম। এখন সেখানে বাঁধ দেওয়া হয়েছে, ফলে নদী এখন ভুমিতে পরিনত করেছে অপসোনিন।” স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে কারখানাটি ছোট্ট একটি জায়গায় গড়ে ওঠে। কিন্তু প্রতি বছর শুষ্ক মৌসুমে নদীতে বালু ফেলে ধীরে ধীরে তারা জায়গা বাড়াতে থাকে। রাতের আঁধারেও সেই কাজ চলত।ফলে নদীপথে নাব্যতা সংকট সৃষ্টি করছে, নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত করছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।   ১. নদীর বুক চিরে ‘শিল্প সাম্রাজ্য’ স্থানীয় সূত্র ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, ঝালকাঠির দপদপিয়া ও তিমিরকাঠী সংলগ্ন এলাকায় সুগন্ধা ও  বরিশালের কীর্তনখোলা নদীর ভেতরে ৫০ একরের বেশি এলাকা ভরাট করে শিল্প স্থাপনা সম্প্রসারণের অভিযোগ রয়েছে। নদীতে কংক্রিট ব্লক ফেলে ধীরে ধীরে চর সৃষ্টি করে সেই চর পরে কোম্পানির জমির সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ সংকুচিত হয়েছে।   ২. ‘সিকিস্তি জমি’দখলের অভিযোগ নদীভাঙনে বিলীন হওয়া জমি পরে জেগে উঠলে তা পূর্ব মালিকদের পাওয়ার কথা থাকলেও— অভিযোগ আছে, সেই জমি দখল করে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়েছে. শতাধিক পরিবার তাদের জমি ফিরে পায়নি।দখল ঠেকাতে গেলে হামলা-হুমকির অভিযোগও রয়েছে  এটি শুধু নদী দখল নয়—ভূমি অধিকার সংকটেও রূপ নিয়েছে।   ৩. পরিকল্পিত ভরাট  ও  তীর দখল পরিবেশকর্মীদের মতে— নদীর ভেতরে বালু ভরাট করা হয়েছে। তীর ঘেঁষে গাইড ওয়াল ও শিল্প অবকাঠামো তৈরি হয়েছে।নদীর অংশ নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করছে ।ফলে নদীর প্রাকৃতিক সীমানা প্রায় বিলীন হয়ে যাচ্ছে। ৪. দূষণের ভয়াবহ চিত্র সুগন্ধা ও কীর্তনখোলা নদী এখন বহুমুখী দূষণের শিকার— প্রধান দূষণের উৎস: অপসোনিন কারখানার রাসায়নিক বর্জ্য, ময়লা,প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সরাসরি  নদীতে পড়ছে, যা পানিকে বিষাক্ত করে তুলছে।ফলে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে ও নদীর নাব্যতা কমে যাচ্ছে। ৫. সুগন্ধা নদীর সংকট: ভাঙন ও চাপ শুধু কীর্তনখোলা নয়, পাশের সুগন্ধা নদীতেও সংকট বাড়ছে । অপসোনিন দুটি নদীরই  অংশ দখল করে নিয়েছে। যার মারাত্মক প্রভাব পড়েছে নদীগুলোর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ ব্যবস্থায়। প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। তীব্র ভাঙনে গ্রাম, রাস্তা,  প্রতিষ্ঠান বিলীন,নদীর গতিপথ পরিবর্তন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে । মোহনা অঞ্চলে কৃত্রিম বাধা ও দখল দপদপিয়া ও তিমিরকাঠি মৌজার অংশ  এই ভাঙনকে আরও ত্বরান্বিত করছে বলে বিশেষজ্ঞদের ধারনা । এছাড়া দপদপিয়া -নলছিটি সড়কটি এখন ভাঙনের মুখে।   ৬. প্রশাসনিক দুর্বলতা ও প্রভাবশালী চক্র অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে দখল শুধু ঘটছে না, বরং দীর্ঘদিন ধরে তা টিকে আছে। কারণগুলো: প্রভাবশালী শিল্পগোষ্ঠীর প্রভাব।আইনের দুর্বল প্রয়োগ।উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতার অভাব। যদিও প্রশাসন জানিয়েছে, নদী দখল ও দূষণ রোধে পরিকল্পনা রয়েছে। ৭. দখলদার অপসোনিন, বিস্তৃত নেটওয়ার্ক কীর্তনখোলা ও সুগন্ধা নদী দখলে অপসোসিনের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।এ দুটি নদী দখলের প্রতিযোগীতায় অপসোনিন এগিয়ে।নদীতে ব্লক ফেলে নদী দখল করেছে এ অঞ্চলে একমাত্র অপসোনিন। সাবেক এমপি ও আওয়ামীলীগের শীর্ষ নেতা আমির হোসেন আমুর প্রভাবকে তারা কাজে লাগিয়ে নদী দখল করেছে বলে স্থানীয়রা জানান। অর্থাৎ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়-একটি সংগঠিত দখল প্রক্রিয়া। ৮. সামাজিক: ও অর্থনীতির উপর প্রভাব অর্থনৈতিক: জেলেদের আয় কমে গেছে,নৌ চলাচলে বাধা ও  নদীভিত্তিক ব্যবসা ক্ষতিগ্রস্ত। সামাজিক: ভূমিহীনতা বৃদ্ধি-স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা।নদীর অংশও দখলের আওতায় চলে গেছে। ৯. বিশেষজ্ঞদের সতর্কবার্তা পরিবেশবিদদের মতে— নদীকে “জীবন্ত সত্তা” হিসেবে আইনি স্বীকৃতি থাকলেও বাস্তবে তা রক্ষা হচ্ছে না দ্রুত দখলমুক্ত না করলে নদী হারানোর ঝুঁকি রয়েছে ।     পরিবেশগত ক্ষতি: বিশেষজ্ঞদের মতে, মোহনা অঞ্চল নদীর স্বাভাবিক প্রবাহ ও পলি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাধা সৃষ্টি হলে— নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে, মাছের প্রজনন ব্যাহত হয়, নৌ চলাচলে ঝুঁকি তৈরি হয়। পরিবেশকর্মীরা জানান, শিল্পবর্জ্য সরাসরি নদীতে ফেলার ফলে পানির রং ও গন্ধ পরিবর্তিত হয়েছে। অনেক এলাকায় তেলজাতীয় পদার্থ ভাসতে দেখা গেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন: প্রশাসনের একাধিক সূত্র জানায়, দখলের বিষয়ে অভিযোগ পাওয়া গেলেও কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায়নি। নদী রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবও প্রকট। একজন সাবেক সরকারি কর্মকর্তা বলেন, “নদী দখল ঠেকাতে আইনি কাঠামো আছে, কিন্তু প্রয়োগে দুর্বলতা রয়েছে। প্রভাবশালী গোষ্ঠীর কারণে অনেক সময় অভিযান থেমে যায়।”   আমুর প্রভাবে ১৮ একর জমি দখলের : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ক্ষমতার দাপটে জাল জালিয়াতির মাধ্যে জমি দখলের অভিযোগ উঠেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মিসকেস সাজিয়ে আমির হোসেন আমুর ক্ষমতার প্রভাবে ১৮ একর ১৫ শতাংশ জমি আত্মসাত করেছেন।এমন অভিযোগ তুলে আমির হোসেন আমু ও অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগিরা। ভূক্তভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোরহান উদ্দিন মিলন। তিনি বলেন, ফ্যাসিষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেডের অংশীদার। এছাড়া রাকিব খান ও রউফ খান পরস্পর মামাতো-ফুফাতো ভাই। তাঁরা আওয়ামী লীগের আমলে আমির হোসেন আমুর ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া মিস কেস ২৩০/৬৫-৬৬ নম্বর বন্দোবস্তের মাধ্যমে তাদের ৭ পরিবারের প্রায় ১৮ একর ১৫ শতাংশ ভূমি আত্মাসাত করে নেয়। মিলন আরও বলেন, নলছিটি এসিল্যান্ড অফিসের ১২ নম্বর রেজিস্টার বইতে মিস কেস ২৩০/৬৫-৬৬ এর কোন অস্তিত্ব নেই। বরং ওই রেজিস্টারে তিনটি বন্দোবস্ত কেস দায়ের রয়েছে। কিন্তু নলছিটি জেএল নম্বর ১২৭ পশ্চিম চর দপদপিয়ার জমি অপসোনিন কোম্পানির মালিক রাকিব খানের নামে ৪৩১৯/১৯ দলিল এবং ৩৮২৮/২০০০ নম্বর দলিল বরিশাল সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়, যা ১৯৬৬ সালে আইনে সম্পূর্ণ অবৈধ। যত দলিল অপসোনিন কোম্পানিকে দেয়া হয়েছে। এর মূল মালিকানা স্বত্ব ২৩০/৬৫-৬৬ মিস বন্দোবস্ত কেসটি দলিলে উল্লেখ্য নাই। এসকল দলিলে জাগুয়া ইউনিয়ন জেএল ১২৭ নম্বর উল্লেখ্য করেছে, কিন্তু প্রকৃত পক্ষে জাগুয়া ইউনিয়ন জেএল নম্বর ৫৪। সকল দলিল জাল জালিয়াতি মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তাছাড়া এই রাকিব খান ও রউফ খান কীর্তনখোলা নদীর স্রোত গতি পরিবর্তন করে, নদী ভরাট ও দখল করে পরিবেশের ভারসম্যের ব্যাঘাত ঘঠিয়ে শিল্প কারখানা গড়ে তুলেছেন। শত শত অসহায় গরীব মানুষের জমি এবং সরকারের খাস জমি অবৈধভাবে জবর দখল করেছে। এর সব কিছুর নেপথ্যে আমির হোসেন আমু। তিনি বলেন, এ নিয়ে ঝালকাঠি আদালতে মামলা করেছেন ভূক্তভোগীরা। মামলায় ২৩ বছর তারা কোর্টে হাজির না হয়ে, কোর্ট অবমাননা করেছেন। তারা অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে আইন কানুন আদালতকে তোয়াক্কা না করায়, তাদের বিরুদ্ধে আদালত জি আর মামলা নং ৩১/২৫ এবং সি আর ১৪৭/২৫ নং মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। আমির হোসেন আমুর অবৈধ ক্ষমতার দাপটে বহু অসহায় গরীব মানুষের ভূমি জবর দখল করে নিয়েছে। জাল-জালিয়াতির মূল হোতা অপসোনিন ফার্মার অসাধু কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, রফিক আহম্মেদ, জসিম উদ্দিন, ফিরোজ আহমেদ বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ভূক্তভোগী জালাল আহমেদ খান, জাহাঙ্গীর খান, সিরাজুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, 'হাইকোর্ট নদীগুলোকে জীবন্ত সত্তা ঘোষণা করেছেন। এর মানে স্থানীয় প্রশাসনের এখতিয়ার রয়েছে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার।'তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না কেন তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি।   অপসোনিনের বক্তব্য : অভিযুক্ত প্রতিষ্ঠান “অপসোনিন”-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তারা কোনো অবৈধ দখলে জড়িত নয়। তাদের দাবি, সব স্থাপনা বৈধ অনুমোদনের ভিত্তিতেই নির্মিত এবং পরিবেশগত মানদণ্ড মেনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তব পরিস্থিতি সেই দাবির সঙ্গে মিলছে না।   করণীয় ও সুপারিশ: বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি জরুরি পদক্ষেপের কথা বলেছেন— নদীর সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত অভিযান, শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই নদী ব্যবস্থাপনা। সুগন্ধা ও কীর্তনখোলার মোহনা শুধু নদীপথ নয়, বরং এ অঞ্চলের অর্থনীতি, জীবিকা ও পরিবেশের প্রাণকেন্দ্র। দখল ও দূষণের এই চক্র অব্যাহত থাকলে তা দীর্ঘমেয়াদে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই নদীগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সুগন্ধা ও কীর্তনখোলার মোহনায় যা ঘটছে তা শুধু একটি নদী দখলের ঘটনা নয়— এটি পরিবেশ, অর্থনীতি, ভূমি অধিকার ও প্রশাসনিক ব্যর্থতার সম্মিলিত সংকট। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে— নদীর নাব্যতা হারাবে,জীববৈচিত্র্য ধ্বংস হবে,হাজারো মানুষের জীবিকা বিপন্ন হবে, নদী রক্ষার লড়াই এখন সময়ের দাবি।    

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৬ 0
আইন অমান্য করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হয়।ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন
চরফ্যাশনে ৩৩ ইটভাটার মধ্যে ১৭টি অবৈধ, কাঠ পোড়ানোর অভিযোগে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি

ভোলার চরফ্যাশন উপজেলায় বৈধ ও অবৈধ মিলিয়ে ৩৩টি ইটভাটা পরিচালিত হলেও এর মধ্যে অন্তত ১৭টি কোনো ধরনের অনুমোদন ছাড়াই চলছে। এসব ভাটায় আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগ উঠেছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি কৃষিজমি, পর্যটন এলাকা এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। স্থানীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর, দুলারহাট, শশীভূষণ এবং দক্ষিণ আইচা এলাকায় গড়ে ওঠা ৩৩টি ইটভাটার মধ্যে ১৬টির বৈধ কাগজপত্র রয়েছে। বাকি ১৭টি ইটভাটা অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। প্রশাসন প্রতিবছর অভিযান চালালেও কিছুদিন পর প্রভাব খাটিয়ে ভাটাগুলো আবারও চালু হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। আইন লঙ্ঘন করে কাঠ পোড়ানো ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ দূষণ ও বন উজাড় রোধে এ নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাস্তবে অনেক ভাটায় তা মানা হচ্ছে না। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় সব ভাটাই জনবসতি এলাকার মধ্যে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাত্রী, নাভা, আকন, সোনালী, তেঁতুলিয়া, আব্দুল্লাহ ও মিজান ব্রিকসসহ অবৈধ ১৭টি ভাটায় অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে এসব ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। পর্যটন এলাকাও দূষণের ঝুঁকিতে উপজেলার আসলামপুর ইউনিয়নে মেঘনা নদীর তীরবর্তী জনপ্রিয় ভ্রমণকেন্দ্র বেতুয়া প্রশান্ত পার্কের প্রবেশমুখেই অন্তত ছয়টি ইটভাটা গড়ে উঠেছে। নদী, সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং শান্ত পরিবেশের কারণে পার্কটি স্থানীয় ও দূরদূরান্তের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ইটভাটার ধোঁয়া, ধুলাবালু এবং ভারী যানবাহনের চলাচলের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা হাসনাইন বলেন, “একটি পর্যটন এলাকার প্রবেশপথই পুরো এলাকার প্রথম পরিচয়। সেখানে যদি দূষণ ও বিশৃঙ্খলা থাকে, তাহলে পুরো এলাকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।” তিনি বলেন, ইটভাটায় মাটি আনা ও ইট পরিবহনের ট্রাক চলাচলে প্রচুর ধুলাবালু উড়ে, যা পর্যটন এলাকার পরিবেশের জন্য বড় হুমকি। কৃষিজমিতে ফসল উৎপাদন কমছে স্থানীয় কৃষকদের অভিযোগ, ইটভাটার ধোঁয়া ও ছাই বাতাসে ছড়িয়ে কৃষিজমিতে জমে ফসলের ক্ষতি করছে। অনেক ক্ষেতেই ধান, শাকসবজি ও ফলগাছ ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না। দক্ষিণ আইচা এলাকার কৃষক বাবুল বলেন, “আমি প্রায় দেড় একর জমিতে রবিশস্য করেছি। পাশেই ইটভাটা থাকায় গাছ ঠিকমতো বাড়ে না। ফলে ফসলও ভালো হয় না। আমরা এসব ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।” স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয় বাসিন্দারা দুলারহাট এলাকার বাসিন্দা হারুন জানান, তার বাড়ির পাশে ঢাকা ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। তিনি বলেন, “এই ভাটায় কাঠ পোড়ানো হয়। ধোঁয়া ও ধুলাবালুর কারণে আমাদের পরিবারের শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। সামনে গরমের দিনে এই সমস্যা আরও বাড়বে।” চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক বলেন, জনবসতি এলাকায় ইটভাটার ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশু ও বয়স্করা বেশি শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হচ্ছে। ভাটামালিকদের দাবি অবৈধ ইটভাটার মালিকরা দাবি করছেন, তারা ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন এবং শিগগিরই বৈধতার অনুমোদন পাবেন। তেঁতুলিয়া ব্রিকসের মালিক মো. মোশারেফ বলেন, “সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন করেছি। এখনো অনুমোদন পাইনি।” অনুমোদন ছাড়া কীভাবে ইটভাটা চালাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি বছরই তার ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। প্রশাসনের অবস্থান ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অবৈধ ইটভাটাগুলো বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটাগুলোর ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২৬ 0
Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

অর্থনীতি

করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0




অপরাধ

মো. রুস্তুম গাজী (৬০)

গলাচিপায় শশুরের ধর্ষনে পুত্রবধুর গর্ভধারন, সন্তান জন্মের পর নবজাতক অপহরণ—শ্বশুরসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0