Brand logo light
বাংলাদেশ

বরিশাল এলজিইডিতে বদলি বিতর্ক: স্ট্যান্ড রিলিজের পরও বহাল এনামুল, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী আল ইমরান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0
স্ট্যান্ড রিলিজের পরও বহাল এনামুল
স্ট্যান্ড রিলিজের পরও বহাল এনামুল

বরিশাল অফিস: বরিশালের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে এক কর্মচারীর বদলি ঘিরে প্রশাসনিক জটিলতা, আদেশ বাস্তবায়নে অসঙ্গতি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হককে প্রথমে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলি করা হলেও, তিনি সেখানে যোগদান না করেই নতুন আদেশে মুন্সিগঞ্জে বদলি পান। একই সঙ্গে তাকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত বরিশালেই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় এলজিইডির অভ্যন্তরে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, “স্ট্যান্ড রিলিজ” হওয়া একজন কর্মচারী কীভাবে আগের কর্মস্থলেই বহাল থাকেন এবং একই পদে দুইজন কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন—তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি।


প্রথম বদলি: কাউখালীতে স্ট্যান্ড রিলিজ

 

এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন গত ১৪ মে একটি অফিস আদেশে এনামুল হককে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলি করেন। ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হচ্ছে এবং ১৯ মে থেকে তাকে “স্ট্যান্ড রিলিজ” হিসেবে গণ্য করা হবে।সেই অনুযায়ী PMIS (Personnel Management Information System) এর মাধ্যমে ছাড়পত্রও ইস্যু করা হয়।

একই দিনে বরিশাল সদর উপজেলা এলজিইডি অফিস থেকে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রেহেনা আখতারকে এনামুলের স্থলাভিষিক্ত করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগদান করানো হয়।

কিন্তু অভিযোগ উঠেছে, এনামুল হক কাউখালীতে যোগদান না করেই বরিশালে অবস্থান অব্যাহত রাখেন।


দ্বিতীয় আদেশে নতুন মোড়

 

ঘটনার মোড় ঘুরে যায় ২১ মে। ওইদিন এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. আবদুল বারেক হাওলাদার স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ জারি হয়। সেখানে এনামুল হককে মুন্সিগঞ্জে বদলি করা হয় এবং আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

তবে বিতর্কের মূল জায়গা হচ্ছে—নতুন আদেশে এনামুলের “বর্তমান কর্মস্থল” হিসেবে উল্লেখ করা হয়েছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, বরিশাল। অথচ তার আগের বদলি আদেশ অনুযায়ী ১৯ মে থেকেই তিনি স্ট্যান্ড রিলিজ ছিলেন।

এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের বদলি আদেশ বাতিল না করে নতুন বদলি আদেশ জারি করা প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ। তাদের মতে, PMIS-এ স্ট্যান্ড রিলিজ হওয়া কোনো কর্মচারীকে আগের কর্মস্থলে বহাল দেখানো নিয়মসঙ্গত নয়।

 

আরও পড়ুন:

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে ঘুস-কমিশন বাণিজ্যের অভিযোগ

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তদন্ত কমিটি গঠন

 


ঘুষ বাণিজ্যের অভিযোগ

 

এলজিইডির একাধিক সূত্র দাবি করেছে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আল ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হক অফিসে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও ঘুষ সংগ্রহে ভূমিকা রাখতেন। অভিযোগ রয়েছে, কাউখালীতে বদলি ঠেকিয়ে মুন্সিগঞ্জে বদলি এবং বরিশালে বহাল থাকার সুবিধা নিশ্চিত করতে প্রায় দুই লাখ টাকা লেনদেন হয়েছে। এলজিইডি কার্যালয়ের ভেতরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এক কর্মকর্তা বলেন, “জুন ফাইনালকে সামনে রেখে অফিসে আর্থিক কার্যক্রম বেশি থাকে। এ সময় এনামুলকে সরাতে না চাওয়ার পেছনে বিশেষ স্বার্থ কাজ করেছে বলে অনেকে মনে করছেন।”


প্রশাসনিক ও আইনি প্রশ্ন

 

ঘটনাটি ঘিরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—

    স্ট্যান্ড রিলিজ হওয়া একজন কর্মচারী বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে সেটি কি অসদাচরণ নয়?
    আগের বদলি আদেশ বহাল থাকা অবস্থায় সদর দপ্তর কীভাবে নতুন আদেশ জারি করল?
    PMIS-এ ছাড়পত্র সম্পন্ন হওয়ার পরও “বর্তমান কর্মস্থল” বরিশাল দেখানো হলো কেন?
    একই পদে রেহেনা আখতার যোগদানের পরও এনামুল কীভাবে বহাল থাকেন?

এ বিষয়ে বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আল ইমরান বা এলজিইডি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্টদের অনেকে বলছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা না হলে এলজিইডির প্রশাসনিক স্বচ্ছতা ও বদলি প্রক্রিয়া নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি হতে পারে।

 

 

Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ

View more
বাগেরহাটে ৩৬ মণের ষাঁড় ‘কালু’ বিক্রি হবে ১৫ লাখে
বাগেরহাটে ৩৬ মণের ষাঁড় ‘কালু’ বিক্রি হবে ১৫ লাখে, দেখতে খামারে ভিড়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যখাউলিয়া গ্রামের একটি খামার ঘিরে এখন কৌতূহলী মানুষের ভিড়। কারণ, সেখানে কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত করা হয়েছে দুটি বিশালাকৃতির ষাঁড়—‘কালু’ ও ‘ধলু’। খামারি মো. তাজুল ইসলামের দাবি, নিজের খামারে জন্ম নেওয়া বাছুর থেকেই বড় করে তোলা হয়েছে গরু দুটি। কয়েক বছরের পরিচর্যা শেষে এবারই প্রথম কোরবানির বাজারে এত বড় আকৃতির ষাঁড় তুলছেন তিনি। খামার সূত্রে জানা গেছে, ‘কালু’ নামের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং উচ্চতা ৬ ফুট। এর ওজন ধরা হচ্ছে ৩৫ থেকে ৩৬ মণ। অন্যদিকে ‘ধলু’র দৈর্ঘ্য ৯ ফুট ও উচ্চতা প্রায় ৫ ফুট। গরুটির ওজন প্রায় ২৬ মণ। খামারি তাজুল ইসলাম জানিয়েছেন, ‘কালু’র দাম নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা এবং ‘ধলু’র দাম রাখা হয়েছে ১০ লাখ টাকা। তিনি বলেন, ফ্রিজিয়ান জাতের গরু দুটি বিশেষ পরিচর্যায় বড় করা হয়েছে। প্রতিদিন দুইবার গোসল করানোর পাশাপাশি চার বেলা খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে খৈল, ভূষি, ভুট্টা, কুড়া ও কাঁচা ঘাস। শুধু খাবার বাবদ প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। প্রায় এক দশক আগে ‘তাজু ডেইরী ফার্ম’ প্রতিষ্ঠা করেন তাজুল ইসলাম। স্থানীয়ভাবে ছোট পরিসরে শুরু হলেও এখন খামারটি এলাকায় পরিচিতি পেয়েছে বড় আকারের গবাদিপশু লালনের জন্য। স্থানীয়দের অনেকেই বলছেন, এত বড় আকৃতির গরু এলাকায় খুব কমই দেখা যায়। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ গরু দুটি দেখতে খামারে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে বাড়তি উদ্যোগও রেখেছেন খামারি। তাজুল ইসলাম জানান, কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি হলে ক্রেতাকে উপহার হিসেবে একটি ছাগল দেওয়া হবে। এদিকে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৩৮ হাজার ৪৩৫টি ষাঁড়। এর মধ্যে বড় আকারের গরুও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় বড় আকৃতির ষাঁড় নিয়ে আগ্রহ বাড়লেও মোরেলগঞ্জের ‘কালু’ ও ‘ধলু’ ইতোমধ্যেই স্থানীয় মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0
বিএনএসবি চক্ষু হাসপাতাল

রাজনৈতিক দখলদারি ও অনিয়মে বিপর্যস্ত খুলনার ঐতিহ্যবাহী বিএনএসবি চক্ষু হাসপাতাল

চাপের মুখে সিঅ্যান্ডএফ লাইসেন্স পরীক্ষার ফলাফল, এনবিআরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ধান

উত্তরাঞ্চলে বোরোর বাম্পার ফলনেও কৃষকের লোকসান, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ

ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধনে তারেক রহমান: ‘সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে’

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ময়মনসিংহের ত্রিশালে প্রায় চার দশক আগে শুরু হওয়া একটি খাল পুনঃখনন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত করতে একটি “মহল” পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এর সঙ্গে “৫ আগস্ট বিতাড়িতদের” যোগসূত্র রয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশালের কানহর ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পর আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে খালপাড়ে একটি তালগাছের চারা রোপণও করেন তিনি। ‘নির্বাচনের ফলেই তাদের জ্বালা’ সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর পর থেকেই একটি পক্ষ অস্বস্তিতে রয়েছে। তার ভাষায়, “তাদের জ্বালা ধরেছে”, তাই তারা কৃষক, কর্মসংস্থান বা খাল খননের মতো জনস্বার্থের বিষয় এড়িয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি প্রশ্ন তোলেন—অস্থিতিশীলতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা? তার উত্তর ছিল, “কৃষক ও সাধারণ মানুষ।” প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে “৫ আগস্ট বিতাড়িতদের” সমঝোতা রয়েছে বলেও সরকার মনে করে। ৪৫ বছর আগের প্রকল্প, নতুন রাজনৈতিক তাৎপর্য ত্রিশালের কানহর ধরার খালটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রতীকী অধ্যায়। তারেক রহমান স্মরণ করিয়ে দেন, প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। তার দাবি, পরবর্তীতে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। পুনঃখনন শেষ হলে ময়মনসিংহ জেলার প্রায় ৪ লাখ ৩ হাজার কৃষক এবং অন্তত ২০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, জেলায় প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে পুনঃখননের পরিকল্পনা করছে সরকার। উন্নয়ন বনাম অস্থিতিশীলতার রাজনৈতিক বয়ান ভাষণে সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা সুবিধা, কর্মসংস্থান এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তার ভাষায়, “২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে”—এবং সেটিই সরকারের উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ বিতরণ শুরু হবে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রমও বাস্তবায়নের কথা উল্লেখ করেন। রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গেও বার্তা ঢাকার মিরপুর-পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “অপরাধীকে শাস্তি পেতেই হবে।” তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঘিরে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। তার মতে, বিচার নিশ্চিত করতে হলে আইনের শাসন কার্যকর রাখতে হবে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবে না। সমাবেশে ফিরে এল ১৯৭৯ সালের স্মৃতি সমাবেশের শুরুতে বক্তব্য দেন স্থানীয় যুবদলের সাবেক নেতা শাজাহান। তিনি জানান, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর যখন জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন, তখন তিনিও সেখানে উপস্থিত ছিলেন। একই স্থানে কয়েক দশক পর পুনঃখনন কর্মসূচিতে অংশ নিতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। সমাবেশ শেষে তারেক রহমান ত্রিশালের দরিরামপুরে অবস্থিত নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0
নারীরা টুপি তৈরি করছেন।

বগুড়ার জালি টুপি শিল্পে ৫০ কোটি টাকার সম্ভাবনা, ঈদ বাজারে বাড়ছে ‘তাহফিজ টুপি’র চাহিদা

ভোলার মদনপুর চরে চার বছর বিদ্যুৎ নেই, ১০ কোটি টাকার প্রকল্প এখন অচল

স্ট্যান্ড রিলিজের পরও বহাল এনামুল

বরিশাল এলজিইডিতে বদলি বিতর্ক: স্ট্যান্ড রিলিজের পরও বহাল এনামুল, প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী আল ইমরান

বরিশালে আদালত ভবনের ছাদ ধস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিচারপ্রার্থী ও বিচারক

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশালের ঐতিহাসিক সিএমএম আদালত ভবনের দ্বিতীয় তলায় বিচার চলাকালেই হঠাৎ ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী, পুলিশ সদস্য এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বরিশালের বহুল পরিচিত ‘লাল বিল্ডিং’ আদালত ভবনে। প্রায় ১৩০ বছরের পুরনো এই ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত হলেও সেখানে এখনো বিচারিক কার্যক্রম চালানো হচ্ছে। ঘটনার সময় দ্বিতীয় তলায় বাকেরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে বিচার কার্যক্রম চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তোরার বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত কক্ষে। বাকেরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের কর্মরত  মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধসে পড়া অংশে আদালতের সিলিং ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে ‘সৌভাগ্যবশত’। ঘটনার পর আদালত ভবনটি পরিদর্শনে যান বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।   বরিশালে আদালত কক্ষে বিচার চলাকালে ছাদ ধস, অল্পের জন্য রক্ষা ১৩০ বছরের পুরনো আদালত ভবন এখন ‘মৃত্যুফাঁদ’? বিচার চলছিল, হঠাৎ ধসে পড়ল আদালতের ছাদ বরিশাল আদালত ভবনে বড় দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিচার, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজীবীরা   ‘ডেমেজ ভবনে’ ঝুঁকি নিয়ে বিচারকার্য ১৮৯৬ সালে নির্মিত বরিশালের এই আদালত ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন দেয়াল, পিলার ও বিমে বড় ধরনের ফাটল দেখা গেছে। একাধিক স্থানে খসে পড়ছে ছাদের পলেস্তোরা। স্থানীয় আইনজীবীরা বলছেন, বহু বছর ধরেই ভবনটি ব্যবহার অনুপযোগী হলেও আদালতের এজলাস সংকটের কারণে ঝুঁকি নিয়েই বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৮টি আদালতের এজলাস কক্ষ এবং আরও ৮টি পেশকার রুম এই ভবনে পরিচালিত হচ্ছে। এর আগেও একাধিকবার ছাদের অংশ ও দেয়ালের পলেস্তোরা ভেঙে পড়ে বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরিশাল বারের আইনজীবী অ্যাডভোকেট শাহে আলম বলেন, “দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে বিচার কার্যক্রম চলছে। আজকের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। জরুরি ভিত্তিতে নতুন আদালত ভবন নির্মাণ প্রয়োজন।”   নিরাপত্তাহীনতায় বিচারপ্রার্থী থেকে বিচারক আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিচারপ্রার্থী, সাক্ষী, পুলিশ সদস্য, আদালত কর্মচারী ও আইনজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা কাজ করছে। আদালতের অনেক কক্ষেই ছাদের পলেস্তোরা নিয়মিত খসে পড়ে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের প্রশ্ন—প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করা এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন কেন এখনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি?   নতুন ভবনের আশ্বাস বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম জানিয়েছেন, নতুন আদালত ভবন নির্মাণের বিষয়ে দ্রুত ডিজিটাল সার্ভে করা হবে। তিনি বলেন,  বিচারক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জায়গা নির্ধারণ করা হলে নতুন ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানান তিনি। তবে স্থানীয় আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের প্রশ্ন—শুধু মেরামত নয়, পুরো ভবনটিই এখন ‘মৃত্যুঝুঁকিতে’; এমন অবস্থায় স্থায়ী সমাধান কত দ্রুত বাস্তবায়ন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।    

নিজস্ব প্রতিবেদক মে ২৩, ২০২৬ 0
হামের প্রাদুর্ভাব নিয়ে নতুন উদ্বেগ

সিলেট ও ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, হামের প্রাদুর্ভাব নিয়ে নতুন উদ্বেগ

বাকলিয়ায় শিশু ধর্ষণ

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে ঘিরে রাতভর রণক্ষেত্র, প্রশ্নে জনরোষ ও আইনশৃঙ্খলা

গলদা-বাগদা রেণুপোনা

বরগুনায় কোটি টাকার গলদা-বাগদা রেণুপোনা জব্দ, নদী থেকে অবৈধ আহরণের অভিযোগ

অর্থনীতি

করপোরেট ভ্যাট ফাঁকির নেটওয়ার্কে বিপুল রাজস্ব ঘাটতি, চাপ বাড়ছে সাধারণ করদাতার ওপর

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0




অপরাধ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ৩০ বিলিয়ন ডলার জালিয়াতি ও অর্থপাচার অভিযোগে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

ধান

শেরপুরে বোরো ধানের দাম কমে লোকসানে কৃষকরা, উৎপাদন খরচও উঠছে না

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0