পিরোজপুর এলজিইডিতে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে তিন মামলা, একই প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলী এখনো বহাল তবিয়তে; নরসিংদীতে বদলি নিয়েও বিতর্ক- ইত্তেহাদ নিউজ,অনলাইন : পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে কাজ না করেই শত শত কোটি টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্নের মুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের সাবেক পিরোজপুর ও বর্তমান নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহ। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের প্রভাববলয়ের সঙ্গে যোগসাজশে তিনি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলনের সুযোগ করে দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, শুধু দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাসহ মোট ১২৮টি প্যাকেজে মাঠপর্যায়ে কাজ না করেই ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উত্তোলন ও আত্মসাতের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে। কিন্তু একই প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে এখনো মামলা না হওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। সাবেক এমপির বিরুদ্ধে তিন মামলা, প্রকৌশলী কেন ধরাছোঁয়ার বাইরে? জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৬ সালের ১০ মার্চ পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও মো. মনিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং তাঁদের ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন। তবে এসব মামলার পরও আলোচিত উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে দৃশ্যমান কোনো মামলা না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ফুলকাম বাদশাহ। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে একটি প্রভাবশালী চক্র সরকারি অর্থ লুটপাটে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পিরোজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে ফুলকাম বাদশাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। কিন্তু অনুসন্ধান চললেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান আইনি কিংবা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে। ১২৮ প্যাকেজে কাজ ছাড়াই ২৩৫ কোটি টাকা উত্তোলনের অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র ও প্রকাশিত বিভিন্ন তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফুলকাম বাদশাহ ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত ‘দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে’র নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ৩ মে থেকে একই বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রকল্পটির পরিচালক (পিডি) হিসেবেও দায়িত্বে ছিলেন। তদন্ত প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১২৫টি প্যাকেজসহ মোট ১২৮টি প্যাকেজের বিপরীতে মাঠপর্যায়ে কোনো কাজ বাস্তবায়ন না করেই ভুয়া বিলের মাধ্যমে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তী সময়ে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর স্বাক্ষর, অনুমোদন ও সংশ্লিষ্ট দাপ্তরিক প্রক্রিয়া ছাড়া এত বিপুল পরিমাণ অর্থ উত্তোলন কীভাবে সম্ভব হলো—এ প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের বাস্তব অগ্রগতি, বিল-ভাউচার, পরিমাপ বই (এমবি), কার্যাদেশ এবং ঠিকাদারদের পরিশোধসংক্রান্ত নথি যাচাই করা হলে প্রকৃত অনিয়মের চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নরসিংদীতে বদলি নিয়েও বিতর্ক পিরোজপুরের প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই বর্তমানে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন ফুলকাম বাদশাহ। অভিযোগ রয়েছে, নরসিংদীতেও তিনি ঘুষ ও কমিশন বাণিজ্যের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় করে তুলেছেন। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীর আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ও গুঞ্জনও রয়েছে। তবে এ পরিচয়ের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি এলজিইডির প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাঁকে নরসিংদী থেকে সদর দপ্তরে বদলি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই বদলি আদেশ বাতিল হয়ে যায়। এর আগে ২০২৬ সালের ৫ মে জারি করা একটি আদেশে হুমায়ুন কবির নামের এক কর্মকর্তাকে নরসিংদীতে বদলি করা হলেও তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পরবর্তী সময়ে ওই বদলি আদেশও বাতিল হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই কর্মস্থল ঘিরে একাধিক বদলি আদেশ জারি ও বাতিলের ঘটনায় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কারা প্রভাব বিস্তার করছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তেজগাঁওয়ে বিলাসবহুল ফ্ল্যাট, অবৈধ সম্পদের অভিযোগ প্রকল্পের আর্থিক অনিয়ম ও প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগের পাশাপাশি ফুলকাম বাদশাহর ব্যক্তিগত সম্পদ নিয়েও নানা তথ্য সামনে এসেছে। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, অবৈধ আয়ের অর্থে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুর পাড়ায় প্রায় ২ হাজার ১০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। এ ছাড়া সরকারি ছুটির দিনগুলোতে ওই ফ্ল্যাট এবং ঢাকার আশপাশের বিভিন্ন অভিজাত রিসোর্টে নারীদের নিয়ে সময় কাটানো ও বিলাসী জীবনযাপনের অভিযোগও করেছেন কয়েকজন কর্মকর্তা। তবে ফ্ল্যাটটির মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং ব্যক্তিগত জীবনযাপনসংক্রান্ত এসব অভিযোগের স্বাধীন প্রমাণ এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। ফলে বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। দুদকের অনুসন্ধানে প্রকৌশলীর ভূমিকা কতটা গুরুত্ব পাচ্ছে? সাবেক সংসদ সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা হলেও একই প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলীর ভূমিকা কতটা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে—এ প্রশ্ন এখন সামনে এসেছে। সরকারি উন্নয়ন প্রকল্পে অর্থ ছাড়ের ক্ষেত্রে কার্যাদেশ, কাজের অগ্রগতি, পরিমাপ বই, বিল প্রস্তুত, যাচাই এবং অনুমোদনের মতো একাধিক প্রশাসনিক ধাপ রয়েছে। এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের দায়িত্ব ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ১২৮টি প্যাকেজের বিপরীতে ২৩৫ কোটি ৮৯ লাখ টাকার অভিযোগের সত্যতা যাচাই করতে হলে শুধু অর্থ গ্রহণকারীদের নয়, প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি, বিল অনুমোদন এবং অর্থ ছাড়ের সঙ্গে যুক্ত প্রত্যেক কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও সচেতন মহলের দাবি, প্রকল্পের মূল নথিপত্র, বিল-ভাউচার, পরিমাপ বই, কার্যাদেশ, ঠিকাদারদের ব্যাংক হিসাব এবং মাঠপর্যায়ের বাস্তব কাজের সঙ্গে দাপ্তরিক হিসাব মিলিয়ে দেখা হোক। একই সঙ্গে ফুলকাম বাদশাহর সম্পদ বিবরণী, ফ্ল্যাট ক্রয়ের অর্থের উৎস এবং বদলি আদেশ বাতিলের প্রশাসনিক প্রক্রিয়াও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। বক্তব্য পাওয়া যায়নি ফুলকাম বাদশাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ, নরসিংদীতে বদলি আদেশ বাতিল এবং তাঁর কথিত সম্পদের বিষয়ে বক্তব্য জানতে ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্তের মুখোমুখি হবেন কি প্রকল্পের মূল দায়িত্বশীলরা? সরকারি অর্থের সম্ভাব্য অপচয় ও আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে। কিন্তু একই প্রকল্পের দায়িত্বে থাকা প্রকৌশলীর ভূমিকা নিয়ে প্রশ্নের নিষ্পত্তি না হওয়ায় তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ২৩৫ কোটি ৮৯ লাখ টাকার অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রয়োজন নথিভিত্তিক তদন্ত, সংশ্লিষ্ট সবার জবাবদিহি এবং অভিযোগের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির ভূমিকা যাচাই। প্রশ্ন একটাই—প্রকল্পের অর্থ উত্তোলন ও ব্যয়ের পুরো প্রক্রিয়ায় যাঁদের দায়িত্ব ছিল, তাঁদের সবাই কি তদন্তের আওতায় আসবেন, নাকি প্রভাবশালীদের কেউ কেউ থেকে যাবেন ধরাছোঁয়ার বাইরে? সরকারি অর্থের জবাবদিহি নিশ্চিত করতে এখন সেই প্রশ্নের উত্তরই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ইত্তেহাদ নিউজ, ঢাকা : টেন্ডারে প্রাক্কলিত মূল্যের চেয়ে বেশি দরে কার্যাদেশ, বিজ্ঞাপন প্রকাশে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ভুয়া প্রাক্কলন ও ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ; করোনাকালীন প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের অনুসন্ধান দাবি। ইত্তেহাদ নিউজ, মাদারীপুর: পিরোজপুরের পর এবার মাদারীপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে একটি বড় সরকারি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) বাবুল আখতারের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি, কার্যাদেশ প্রদানে অনিয়ম, সরকারি অর্থের অপচয় এবং ঠিকাদারি সিন্ডিকেটকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রাক্কলিত মূল্যের তুলনায় বেশি দামে একাধিক উন্নয়নকাজের কার্যাদেশ প্রদান, ডিএফপি অনুমোদনহীন পত্রিকায় গোপনে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ, কাগজপত্রে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন এবং প্রকল্প সংশোধনের (রিভিশন) মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের নামে অনিয়মের বিষয়গুলো। অনুসন্ধান-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিশেষ করে করোনাকালীন সময়ে মাদারীপুর জেলায় প্রায় এক হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শতকোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে। এসব অভিযোগের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরেও আনা হয়েছে বলে জানা গেছে। প্রাক্কলনের চেয়ে বেশি দামে কার্যাদেশ, বাড়তি ব্যয় কয়েক কোটি টাকা মাদারীপুর এলজিইডিকে ঘিরে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাক্কলিত ব্যয়ের তুলনায় বেশি দামে কার্যাদেশ প্রদান। সরকারি উন্নয়নকাজে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অর্থের সাশ্রয় নিশ্চিত করার কথা থাকলেও একাধিক প্যাকেজে উল্টো বেশি দামে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তথ্য অনুযায়ী, শিবচর উপজেলার দরপত্র আইডি ৫৮৯৬৪৫-এর আওতায় আড়িয়াল খাঁ ব্রিজ থেকে বাবলাতলা বাজার এবং শিবচর সদর থেকে রাজৈর ভায়া উত্রাইল জিসি সড়ক উন্নয়ন প্রকল্পে ২৩ কোটি ১৮ লাখ টাকার প্রাক্কলনের বিপরীতে কার্যাদেশ দেওয়া হয় ২৬ কোটি ৬০ লাখ টাকায়। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামীম ইন্টারন্যাশনাল। অভিযোগে বলা হয়েছে, প্রাক্কলিত মূল্যের তুলনায় প্রায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি দামে কার্যাদেশ দেওয়ায় সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা। একই দরপত্রের আরেকটি প্যাকেজেও অনিয়মের অভিযোগ রয়েছে। সেখানে ২২ কোটি ৫৪ লাখ টাকার প্রাক্কলনের বিপরীতে প্রায় ৯ দশমিক ৮৫ শতাংশ বেশি দামে কার্যাদেশ দেওয়া হয়। এতে সরকারের প্রায় ২ কোটি ২২ লাখ টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, একই প্রকল্পের একাধিক প্যাকেজে প্রাক্কলিত মূল্যের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি দামে কার্যাদেশ দেওয়ার পেছনে কী কারণ ছিল? দরপত্র মূল্যায়নের সময় এসব দর কীভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছিল, সেটিও তদন্তের দাবি রাখে। সেতু নির্মাণেও বাড়তি দরের অভিযোগ শুধু সড়ক উন্নয়ন নয়, শিবচর উপজেলার সেতু নির্মাণ প্রকল্পেও একই ধরনের অভিযোগ উঠেছে। অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় দরপত্র আইডি ৫৬০৫০৫-এর বিপরীতে প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকার কাজের কার্যাদেশ একই প্রতিষ্ঠানকে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রেও প্রাক্কলিত মূল্যের তুলনায় প্রায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি দামে কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে। একাধিক প্রকল্পে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম উঠে আসায় দরপত্রের প্রতিযোগিতা, দরদাতাদের অংশগ্রহণ এবং মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ২৮ কোটি টাকার প্রকল্পে ‘ভুয়া প্রাক্কলনের’ অভিযোগ মাদারীপুর সদর উপজেলায় আরসিআইপি প্রকল্পের আওতায় প্রায় ২৮ কোটি ৫৩ লাখ টাকার একটি কাজেও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই প্রকল্পে ‘ভুয়া প্রাক্কলন’ তৈরি করে অনুমোদন নেওয়া হয়েছিল। কাজটি দেওয়া হয় মেসার্স কহিনুর এন্টারপ্রাইজকে। প্রাক্কলন তৈরির সময় প্রকৃত কাজের পরিমাণ, উপকরণের বাজারমূল্য, নির্মাণ ব্যয়ের যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট কারিগরি হিসাব যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলন, কারিগরি নকশা, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন এবং চূড়ান্ত বিল পরীক্ষা করা হলে অভিযোগের প্রকৃত ভিত্তি যাচাই করা সম্ভব হবে। করোনাকালীন সময়ে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন অনুসন্ধান-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মাদারীপুর এলজিইডিতে অনিয়মের অভিযোগ শুধু কয়েকটি বড় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। করোনাভাইরাস মহামারির সময় লকডাউন ও প্রশাসনিক নজরদারির সীমাবদ্ধতার সুযোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম সংঘটিত হয়ে থাকতে পারে। বিশেষ করে ২০২০-২০২১ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পগুলোর নথিপত্র, দরপত্র, কার্যাদেশ, কাজের পরিমাপ এবং বিল পরিশোধের হিসাব একসঙ্গে পর্যালোচনার দাবি উঠেছে।অভিযোগকারীদের বক্তব্য, ওই অর্থবছরের সার্বিক উন্নয়নকাজের নথি অনুসন্ধান করা হলে প্রকল্প বাস্তবায়নের নামে কী পরিমাণ অর্থ ব্যয় দেখানো হয়েছে এবং বাস্তবে কতটুকু কাজ হয়েছে, তা পরিষ্কার হতে পারে। ছোট ও মাঝারি প্রকল্পেও একই ধরনের অভিযোগ অনুসন্ধানে আরও কয়েকটি ছোট ও মাঝারি প্রকল্পে প্রাক্কলিত মূল্যের তুলনায় বেশি দামে কার্যাদেশ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উল্লেখিত দরপত্রগুলোর বিবরণ হলো— দরপত্র আইডি ও প্যাকেজ ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগে উল্লেখিত অতিরিক্ত দর ২৬২৯৭৫ (প্যাকেজ ২২৮) মেসার্স পাভেল এন্টারপ্রাইজ ৪.৯৩% ৩৩৮৩২৯ (প্যাকেজ ৩০৮) হাবিবা কনস্ট্রাকশন ৪.৯৫% ৩১৬০৬৯ (প্যাকেজ ২৭৮) মেসার্স মোহাম্মদ ফারুক মিয়া ৪.৯৭% ২৬২৯৭৬ (প্যাকেজ ২১৪) মেসার্স হামীম ইন্টারন্যাশনাল ৪.৯৭% ৩৩৮৩৩০ (প্যাকেজ ৩০৯) মেসার্স আতাহার এন্টারপ্রাইজ ৯.৪৯% ৩৩৩২০০ (প্যাকেজ ২৮০) মেসার্স মাদবর ট্রেডার্স ৯.৭২% এ ছাড়া কয়েকটি হেরিংবোন বন্ড (এইচবিবি) ও ড্রেনেজ প্রকল্পেও প্রাক্কলিত মূল্যের তুলনায় প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেশি দামে কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এতে লাখ লাখ টাকার সরকারি অর্থ অতিরিক্ত ব্যয়ের অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের মতে, বিচ্ছিন্নভাবে দেখলে এসব প্রকল্পের অতিরিক্ত ব্যয় তুলনামূলক কম মনে হতে পারে। কিন্তু একাধিক প্রকল্প, একই সময়কাল এবং একই ধরনের দরপত্র প্রক্রিয়া একসঙ্গে পর্যালোচনা করলে সম্ভাব্য অনিয়মের ব্যাপ্তি বোঝা যাবে। ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব বিস্তারের অভিযোগ এলজিইডির বিশেষ সূত্রের দাবি, নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বাবুল আখতার তাঁর ঘনিষ্ঠ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতেন। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে কার্যাদেশ প্রদান, দরপত্রে প্রতিযোগিতার পরিবেশ বাধাগ্রস্ত করা এবং বিভিন্ন প্রকল্পে একই ধরনের উচ্চ দর অনুমোদনের মাধ্যমে একটি প্রভাবশালী ঠিকাদারি বলয় গড়ে উঠেছিল। একাধিক প্রকল্পে একই ধরনের অভিযোগ সামনে আসায় সংশ্লিষ্টদের মধ্যে যোগসাজশের সন্দেহ তৈরি হয়েছে। তবে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণে দরপত্রের মূল নথি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা, দরপত্র মূল্যায়ন কমিটির কার্যবিবরণী এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের ভূমিকা যাচাই করা জরুরি। টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়েও প্রশ্ন অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের স্বচ্ছতা। অভিযোগকারীদের দাবি, কিছু ক্ষেত্রে ডিএফপি অনুমোদনহীন ও স্বল্প পরিচিত পত্রিকায় গোপনে দরপত্র বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে দরপত্রের তথ্য সংশ্লিষ্ট ঠিকাদারদের বড় অংশের কাছে যথাসময়ে পৌঁছেছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি ক্রয়প্রক্রিয়ায় দরপত্রের বিজ্ঞপ্তি যথাযথ মাধ্যমে প্রকাশ এবং সব যোগ্য দরদাতার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাই কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, পত্রিকাগুলোর অনুমোদনের অবস্থা কী ছিল এবং বিজ্ঞপ্তি প্রকাশের প্রমাণপত্র কী রয়েছে—এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। বর্তমান প্রকল্পের রিভিশন নিয়েও অভিযোগ বাবুল আখতার বর্তমানে একটি বড় সরকারি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। অভিযোগে তাঁর দায়িত্বাধীন ঢাকা বিভাগের নতুন চলমান প্রকল্পে প্রকল্প সংশোধন বা রিভিশনের মাধ্যমে সরকারি অর্থ ব্যয় দেখিয়ে অনিয়মের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের সংশোধিত ব্যয়, কাজের পরিধি, বাস্তব অগ্রগতি এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন। দুদকের তদন্তের দাবি মাদারীপুর এলজিইডির এসব অভিযোগ সামনে আসার পর স্থানীয় সচেতন মহল ও অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে দায়ী করা যথাযথ নয়। তবে অভিযোগগুলো যেহেতু একাধিক প্রকল্প, দরপত্র ও বিপুল অঙ্কের সরকারি অর্থের সঙ্গে সম্পর্কিত, তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন। এ ক্ষেত্রে ২০২০-২০২১ অর্থবছরের প্রকল্পগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সময়ের সব দরপত্র, প্রাক্কলন অনুমোদন, কার্যাদেশ, ঠিকাদারদের বিল, কাজের পরিমাপ বই (এমবি), প্রকল্প সংশোধন এবং অর্থ ছাড়ের নথি পরীক্ষা করা জরুরি। বিশেষ করে যেসব প্রকল্পে প্রাক্কলিত মূল্যের তুলনায় বেশি দামে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে, সেগুলোর ক্ষেত্রে দরপত্রের শর্ত, প্রতিযোগিতামূলক দর, অনুমোদনকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং প্রকৃত কাজের পরিমাণ যাচাই করা প্রয়োজন। বক্তব্য পাওয়া যায়নি বাবুল আখতারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমান প্রকল্প পরিচালক বাবুল আখতারের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকল রিসিভ করেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে বাবুল আখতার, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় হয় জনগণের করের টাকায়। ফলে দরপত্র থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। মাদারীপুর এলজিইডিকে ঘিরে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তই পারে প্রকৃত অনিয়মের চিত্র সামনে আনতে এবং দায়ীদের শনাক্ত করতে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রশাসনিক কার্যক্রমে পদোন্নতি, বদলি, পদায়ন ও নিয়োগকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, মেধা, জ্যেষ্ঠতা ও বিধিমালার পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এলজিইডির প্রশাসন শাখার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শফিকুর রহমানের নাম। অভিযোগ রয়েছে, প্রশাসনিক প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে পদোন্নতি, বদলি ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে প্রভাব খাটিয়ে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পদোন্নতির তালিকায় উঠতে ‘নজরানা’র অভিযোগ এলজিইডির সাম্প্রতিক পদোন্নতি প্রক্রিয়াকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো অর্থ লেনদেনের অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রায় ১৯৭ জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সময় জনপ্রতি ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অর্থ না দিলে সংশ্লিষ্ট ফাইলের অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখানো হতো। শুধু সহকারী প্রকৌশলী পর্যায়েই নয়, সাব-অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে উন্নীত হওয়ার ক্ষেত্রেও প্রায় ১৩৫ জন কর্মকর্তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। সার্ভেয়ার পর্যায়ের পদোন্নতির ক্ষেত্রেও ৪ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অভিযোগ আরও রয়েছে, জ্যেষ্ঠতার ক্রম উপেক্ষা করে কনিষ্ঠ কর্মকর্তাদের সুবিধাজনক অবস্থানে নেওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে ৭ থেকে ৮ লাখ টাকার ‘বিশেষ ব্যবস্থা’ করা হতো। বদলি ও পদায়নেও ‘অলিখিত রেটকার্ড’? বদলি ও পদায়নকে ঘিরেও এলজিইডির ভেতরে দীর্ঘদিন ধরে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ বা লাভজনক হিসেবে বিবেচিত কর্মস্থলে পদায়নের জন্য কর্মকর্তাদের কাছ থেকে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একাধিক সূত্র নির্দিষ্ট কয়েকটি পদায়নের কথাও উল্লেখ করেছে। তাদের দাবি, সাভারে একটি কাঙ্ক্ষিত পদে পোস্টিংয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। জাজিরায় সহকারী প্রকৌশলীর একটি পদে বদলির জন্য ১০ লাখ টাকা নির্ধারণের অভিযোগ রয়েছে। বরিশাল সদর থেকে বাবুগঞ্জ উপজেলায় একজন প্রকৌশলীর পদায়নের ক্ষেত্রেও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক প্রধান প্রকৌশলীর সময়কার ‘সমঝোতা’ অভিযোগের পরিধি শুধু বর্তমান প্রশাসনিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়। সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের দায়িত্বকালেও নিয়োগকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি টাকার একটি গোপন সমঝোতা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ‘আব্দুল ওহাব’ নামে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই অর্থ লেনদেনের প্রক্রিয়া পরিচালিত হতো। সূত্রগুলোর ভাষ্য, কথিত ওই সমঝোতা অনুযায়ী ১ কোটি টাকা তৎকালীন প্রধান প্রকৌশলীর জন্য, ৩০ লাখ টাকা শফিকুর রহমানের জন্য এবং বাকি অর্থ সংশ্লিষ্ট অন্যদের মধ্যে বণ্টনের পরিকল্পনা ছিল। ১২ প্রকৌশলীর পদোন্নতি নিয়ে প্রশ্ন এলজিইডির ভেতরে বিধিমালা উপেক্ষা করে ১২ জন প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শফিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল কবির এবং কথিত ওহাব সিন্ডিকেটের প্রভাবে ওই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এই পদোন্নতির ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ৫ কোটি টাকা বেতন-ভাতা ব্যয় হয়েছে। একই সময়ে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির প্রত্যাশায় থাকা অনেক কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ৩০ কোটি টাকার সম্পদের অভিযোগ শফিকুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। একাধিক সূত্রের দাবি, প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে তিনি প্রায় ৩০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, এই অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও দাবি করেছে, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ‘সোহেল’ নামে একজন ব্যক্তি প্রায় ৫ কোটি টাকা এবং ‘মান্নান’ নামে আরেকজন প্রায় ৫০ লাখ টাকা অর্জন করেছেন। এ ছাড়া শফিকুর রহমানের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও নানা আলোচনা রয়েছে। সূত্রের দাবি, ঢাকার মিরপুর-১০ এলাকায় একটি সেলুন ও স্পা ব্যবহারে একবারে প্রায় ১০ হাজার টাকা ব্যয়ের ঘটনাও তাঁর জীবনযাত্রার অংশ হিসেবে আলোচিত হয়েছে। পুরোনো তদন্তেও উঠেছিল নাম এলজিইডির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে এলজিইডির প্রধান প্রকৌশলীকে ঘিরে দুর্নীতির তদন্ত চলাকালে শফিকুর রহমানের নাম আলোচনায় আসে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল এলজিইডির বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করে। সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, আলী আকতার হোসেনসহ একাধিক প্রকৌশলীর বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় শফিকুল ইসলাম ও শফিকুর রহমানকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ সামনে আসে বলে সূত্রগুলো দাবি করেছে। ২০১০ সালের নথি থেকে ৩৬ অফিসে অভিযান অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন সময়ে এলজিইডির পুরোনো নথিপত্রও তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে সংস্থাটিতে সংঘটিত নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত নথি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। মে মাসে ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধানকে কেন্দ্র করে অভিযান চালানোর কথাও আলোচনায় আসে। পরবর্তীতে এলজিইডির ৩৬টি অফিসে একযোগে তল্লাশি চালানো হয় বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এত অনুসন্ধান ও তৎপরতার পরও অভিযুক্ত বা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের বিরুদ্ধে কী ধরনের চূড়ান্ত প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশ্ন এখন জবাবদিহির পদোন্নতি থেকে বদলি, পদায়ন থেকে নিয়োগ—এলজিইডির প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন স্তরকে ঘিরে ওঠা এসব অভিযোগ সত্য হলে তা শুধু একটি সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়মের প্রশ্ন নয়; বরং রাষ্ট্রীয় নিয়োগ ও প্রশাসনিক ব্যবস্থার জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে। যেসব কর্মকর্তা মেধা, জ্যেষ্ঠতা ও বিধিমালার ভিত্তিতে পদোন্নতি বা পদায়নের প্রত্যাশা করেন, তাঁদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং সেখানে কারা প্রভাব বিস্তার করছেন? অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত হলে তবেই স্পষ্ট হতে পারে—এলজিইডির প্রশাসনিক কাঠামোতে সত্যিই কোনো সংঘবদ্ধ অনিয়মের চক্র সক্রিয় রয়েছে কি না, এবং থাকলে এর পেছনে কারা রয়েছেন। শফিকুর রহমানের বক্তব্য জানতে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল অফিস: বরিশালের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে এক কর্মচারীর বদলি ঘিরে প্রশাসনিক জটিলতা, আদেশ বাস্তবায়নে অসঙ্গতি এবং ঘুষ বাণিজ্যের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হককে প্রথমে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলি করা হলেও, তিনি সেখানে যোগদান না করেই নতুন আদেশে মুন্সিগঞ্জে বদলি পান। একই সঙ্গে তাকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত বরিশালেই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় এলজিইডির অভ্যন্তরে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, “স্ট্যান্ড রিলিজ” হওয়া একজন কর্মচারী কীভাবে আগের কর্মস্থলেই বহাল থাকেন এবং একই পদে দুইজন কর্মকর্তা কীভাবে দায়িত্ব পালন করছেন—তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রথম বদলি: কাউখালীতে স্ট্যান্ড রিলিজ এলজিইডি সূত্রে জানা গেছে, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন গত ১৪ মে একটি অফিস আদেশে এনামুল হককে পিরোজপুরের কাউখালী উপজেলায় বদলি করেন। ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হচ্ছে এবং ১৯ মে থেকে তাকে “স্ট্যান্ড রিলিজ” হিসেবে গণ্য করা হবে।সেই অনুযায়ী PMIS (Personnel Management Information System) এর মাধ্যমে ছাড়পত্রও ইস্যু করা হয়। একই দিনে বরিশাল সদর উপজেলা এলজিইডি অফিস থেকে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রেহেনা আখতারকে এনামুলের স্থলাভিষিক্ত করে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগদান করানো হয়। কিন্তু অভিযোগ উঠেছে, এনামুল হক কাউখালীতে যোগদান না করেই বরিশালে অবস্থান অব্যাহত রাখেন। দ্বিতীয় আদেশে নতুন মোড় ঘটনার মোড় ঘুরে যায় ২১ মে। ওইদিন এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. আবদুল বারেক হাওলাদার স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ জারি হয়। সেখানে এনামুল হককে মুন্সিগঞ্জে বদলি করা হয় এবং আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। তবে বিতর্কের মূল জায়গা হচ্ছে—নতুন আদেশে এনামুলের “বর্তমান কর্মস্থল” হিসেবে উল্লেখ করা হয়েছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, বরিশাল। অথচ তার আগের বদলি আদেশ অনুযায়ী ১৯ মে থেকেই তিনি স্ট্যান্ড রিলিজ ছিলেন। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের বদলি আদেশ বাতিল না করে নতুন বদলি আদেশ জারি করা প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ। তাদের মতে, PMIS-এ স্ট্যান্ড রিলিজ হওয়া কোনো কর্মচারীকে আগের কর্মস্থলে বহাল দেখানো নিয়মসঙ্গত নয়। আরও পড়ুন: বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে ঘুস-কমিশন বাণিজ্যের অভিযোগ বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তদন্ত কমিটি গঠন ঘুষ বাণিজ্যের অভিযোগ এলজিইডির একাধিক সূত্র দাবি করেছে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আল ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হক অফিসে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও ঘুষ সংগ্রহে ভূমিকা রাখতেন। অভিযোগ রয়েছে, কাউখালীতে বদলি ঠেকিয়ে মুন্সিগঞ্জে বদলি এবং বরিশালে বহাল থাকার সুবিধা নিশ্চিত করতে প্রায় দুই লাখ টাকা লেনদেন হয়েছে। এলজিইডি কার্যালয়ের ভেতরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক কর্মকর্তা বলেন, “জুন ফাইনালকে সামনে রেখে অফিসে আর্থিক কার্যক্রম বেশি থাকে। এ সময় এনামুলকে সরাতে না চাওয়ার পেছনে বিশেষ স্বার্থ কাজ করেছে বলে অনেকে মনে করছেন।” প্রশাসনিক ও আইনি প্রশ্ন ঘটনাটি ঘিরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে— স্ট্যান্ড রিলিজ হওয়া একজন কর্মচারী বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে সেটি কি অসদাচরণ নয়? আগের বদলি আদেশ বহাল থাকা অবস্থায় সদর দপ্তর কীভাবে নতুন আদেশ জারি করল? PMIS-এ ছাড়পত্র সম্পন্ন হওয়ার পরও “বর্তমান কর্মস্থল” বরিশাল দেখানো হলো কেন? একই পদে রেহেনা আখতার যোগদানের পরও এনামুল কীভাবে বহাল থাকেন? এ বিষয়ে বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আল ইমরান বা এলজিইডি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের অনেকে বলছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা না হলে এলজিইডির প্রশাসনিক স্বচ্ছতা ও বদলি প্রক্রিয়া নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি হতে পারে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খাঁনকে বদলি করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠার কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত আসে। স্থানীয়দের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে চলা নানা অভিযোগের পর এই বদলি প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। বদলির আদেশ ও স্থানীয় প্রতিক্রিয়া গত বৃহস্পতিবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ মেহেদী হাসান খাঁনকে বরগুনা থেকে সদর দপ্তর ঢাকায় একই পদে বদলি করা হয়। রোববার বদলির খবর বরগুনায় পৌঁছালে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক টেন্ডার বিতর্ক এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল। বদলির খবরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। যে অভিযোগে আলোচনায় এল টেন্ডার প্রক্রিয়া অভিযোগের কেন্দ্রে রয়েছে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার দরপত্র। গত মার্চে আহ্বান করা ওই টেন্ডারে ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। অভিযোগ অনুযায়ী, গত ২০ এপ্রিল অনিয়ম ও অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক এপিএস এবং তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন এ বিষয়ে লিখিত অভিযোগ করেন এলজিইডির প্রধান কার্যালয়ে। তার অভিযোগের ভিত্তিতে এলজিইডির প্রধান কার্যালয় বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়। আত্মীয়স্বজন ও রাজনৈতিক ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ অনুসন্ধানে অভিযোগ ওঠে, কাজ পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের মালিক স্থানীয় প্রকৌশলীদের আত্মীয় অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি। অভিযোগে বলা হয়— নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “এমএস লুৎফুল কবির ট্রেডার্স” গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের প্রতিষ্ঠান “এমএস নুর কনস্ট্রাকশন” সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “এসএম লেলিন ট্রেডার্স (লেলিন-দীপ জেভি)” সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইনের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “নিশিত বসু ট্রেডার্স” এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বণ্টনে প্রভাব খাটানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি। ‘খাল খনন থেকে মসজিদ সংস্কার—সবখানেই অনিয়ম’ শুধু টেন্ডার নয়, জলবায়ু প্রকল্পের আওতায় খাল খনন কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নিম্নমানের কাজ ও প্রকল্প বাস্তবায়নে অসঙ্গতি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ ছাড় করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিভিন্ন মসজিদ ও মন্দির সংস্কার প্রকল্পেও বরাদ্দের পুরো অর্থ কাজে ব্যবহার হয়নি। গুলিশাখালী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, একটি মসজিদ সংস্কারের জন্য তিন লাখ টাকা বরাদ্দ হলেও প্রকৃত কাজ হয়েছে প্রায় অর্ধেক টাকার। খুরিয়ার খেয়াঘাট সবুর গাজী চৌকিদার বাড়ি জামে মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম দাবি করেন, “ঠিকাদার মাত্র এক লাখ টাকার কাজ করেছেন। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।” কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেদওয়ান সরদার বলেন, “ঢালাই দেওয়ার কিছুদিন পরই সড়কের পিচ উঠে যায়। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” অভিযোগ অস্বীকার কর্মকর্তাদের মোঃ মেহেদী হাসান খাঁন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করিনি। কেন অভিযোগ দেওয়া হয়েছে, তা অভিযোগকারীই বলতে পারবেন।” তদন্ত কর্মকর্তা শেখ মোহা. নুরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্তে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হবে। প্রশ্নের মুখে প্রকল্প তদারকি ব্যবস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও তদারকির দুর্বলতা নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে দরপত্র প্রক্রিয়া, কাজের মান নিয়ন্ত্রণ এবং স্বাধীন তদন্ত ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন। বরগুনার ঘটনাটি সেই পুরোনো প্রশ্নগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে—সরকারি উন্নয়ন প্রকল্পে কারা সুবিধা পাচ্ছেন, আর জনস্বার্থ কতটা রক্ষা হচ্ছে।
বাংলাদেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর এক দশম গ্রেডের কর্মকর্তা, মাসিক বেতন প্রায় ৪৯ হাজার টাকা। অথচ সেই সীমিত বেতনের মধ্যেই গড়ে উঠেছে অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড়—এমন অভিযোগ উঠেছে এলজিইডির উপসহকারী প্রকৌশলী একরামুল হকের বিরুদ্ধে। একরামুল বর্তমানে কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত। অনুসন্ধানে উঠে এসেছে, তার ও তার স্ত্রী শাম্মী আক্তারের নামে মোট সম্পদের পরিমাণ ৫০ কোটিরও বেশি। এর মধ্যে স্ত্রীর নামে রয়েছে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ এবং নিজের নামে অন্তত ২০ কোটি টাকার সম্পদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। আয়কর নথিতে ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের মধ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে সংস্থাটি। আয়কর নথিতে গরমিল অনুসন্ধানে জানা গেছে, একরামুল হকের বাড়ি কুষ্টিয়ায় হলেও তিনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন যশোরে। অন্যদিকে তার স্ত্রী শাম্মী আক্তারের আয়কর ফাইল রয়েছে কুষ্টিয়ায়। কিন্তু আয়কর নথি পর্যালোচনা করে দেখা গেছে, জ্ঞাত আয়ের বাইরে অন্তত ৫০ কোটি টাকার সম্পদের তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে একরামুল হকের দাবি, এসব সম্পত্তির মালিক তার ভাই। তবে কেন সেসব সম্পত্তি তার নামে রাখা হয়েছে—এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। অন্যদিকে তার স্ত্রী শাম্মী আক্তারের আয়কর নথিতে পেশা হিসেবে “ব্যবসায়ী” উল্লেখ করা হলেও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি একজন গৃহিণী। বসুন্ধরায় ৩০ কোটি টাকার প্লট একরামুল দম্পতির সম্পদের মধ্যে সবচেয়ে আলোচিত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডুমনি মৌজায় ৯ দশমিক ৯০ শতাংশ জমির একটি প্লট। ওই এলাকায় প্রতি শতাংশ জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে প্লটটির সম্ভাব্য মূল্য দাঁড়ায় অন্তত ৩০ কোটি টাকা। গত জানুয়ারি মাসে শাম্মী আক্তার এই জমির নামজারির আবেদন করেছেন বলে নথিতে দেখা গেছে। তবে একরামুল ও তার স্ত্রী দাবি করেছেন, বসুন্ধরায় তাদের কোনো সম্পত্তি নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে একরামুল বলেন, “আমরা এমন কোনো সম্পত্তির মালিক নই। বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না।” কুষ্টিয়ায় জমি ও বহুতল ভবন নথি অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলায় নিজের ও স্ত্রীর নামে মোট পাঁচটি জমি কিনেছেন একরামুল। চৌড়াহাস-২২ মৌজায় প্রায় ৪ দশমিক ৯১ শতাংশ জমি কিনে সেখানে একটি ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন তিনি। জমি ও ভবন মিলিয়ে এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঢাকা ঝালুপাড়া-২৭ মৌজায় তার নামে রয়েছে প্রায় ৬৬ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। এছাড়া একই এলাকায় ১ দশমিক ১২৩ শতাংশ জমিসহ একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। স্ত্রীর নামে একাধিক জমি শাম্মী আক্তারের নামে কুষ্টিয়া সদরে দুটি জমির সন্ধান পাওয়া গেছে। হাটশ হরিপুর-১৮ মৌজায় ১৮ দশমিক ৯৭৫ শতাংশ জমি (মূল্য প্রায় ৬০ লাখ টাকা) হাজরাহাটি-৫৩ মৌজায় ৪৪ দশমিক ১৬ শতাংশ জমি (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) স্থানীয় সূত্র বলছে, এসব জমির বর্তমান বাজারমূল্য আরও বেশি হতে পারে। কৃষিজমি, পান বরজ ও বাগান কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের নামে আরও পাঁচটি জমি কিনেছেন একরামুল। বারুইপাড়া ইউনিয়নের কেউপুর-৫২ মৌজায় প্রায় ৫৫ শতাংশ জমি কিনে সেখানে পানের বরজ তৈরি করেছেন, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই মৌজায় ৫৮ দশমিক ৫০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন বাগান, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। তামাক ক্ষেত ও বড় কৃষিজমি পোড়াদহ হাজরাহাটি বাজার এলাকায় একরামুলের একটি দোতলা বাড়ি ও চারটি দোকান রয়েছে। এছাড়া হাজরাহাটি-৫৩ মৌজায় প্রায় চার বিঘা জমি কিনে সেখানে তামাক ক্ষেত করেছেন, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। একই এলাকায় আরও প্রায় সাত বিঘা জমির মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এছাড়া প্রায় ৯ বিঘা জমি রয়েছে যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ব্যাংক হিসাবেও লাখ লাখ টাকা স্থাবর সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকেও অর্থ জমা রয়েছে একরামুল দম্পতির। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী— স্ট্যান্ডার্ড ব্যাংক: প্রায় ৩ লাখ টাকা সোনালী ব্যাংক: প্রায় ২০ লাখ টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: প্রায় ৪৩ লাখ টাকা ডাচ্-বাংলা ব্যাংক: প্রায় ২১ লাখ টাকা অগ্রণী ব্যাংক: প্রায় ৪ লাখ টাকা দুদকের তদন্ত একরামুল দম্পতির সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়কর নথিতে ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের বিশাল ব্যবধানের কারণে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামুনুর রশীদ নোমানী : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলা কার্যালয়কে ঘিরে গড়ে ওঠা এক বিশাল দুর্নীতি সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, বিগত পাঁচ বছরে জেলার ১৭টি উন্নয়ন প্রকল্পে অন্তত ১,৬৪৭ কোটি টাকার অনিয়ম ও লুটপাট হয়েছে। এই মহোৎসবের অন্যতম প্রধান কুশীলব হিসেবে নাম এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের । কাগজেই শেষ ১,০০০ প্রকল্পের কাজ অনুসন্ধানে জানা যায়, পিরোজপুর জেলায় হাতে নেওয়া ১,৮১০টি প্যাকেজের (রাস্তা, ব্রিজ ও কালভার্ট) মধ্যে ১,০০০টিরও বেশি প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে, যেগুলোর সময়সীমা অনেক আগেই পার হয়ে গেছে [১.৫.৬]। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজের রাজনৈতিক প্রভাবে এবং এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে কাজ না করেই শত শত কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। আরও পড়ুন: এলজিইডির শতকোটি টাকার হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এখনও বহাল তবিয়তে আনোয়ারুল ইসলামের ‘আলাদিনের চেরাগ’ দুদকের প্রাথমিক তদন্ত ও বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম পিরোজপুর প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে তার ওপর দেশত্যাগে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তদন্তে উঠে আসা ভয়াবহ চিত্র: বিনা কাজে বিল পরিশোধ: ৩৭০টি স্কিমের নথি গায়েব করে দেওয়া হয়েছে এবং কাজ শেষ না করেই ঠিকাদারদের বিল দেওয়া হয়েছে । ডাবল পেমেন্ট: একই প্রকল্পের নাম ভাঙিয়ে দুই থেকে চারবার পর্যন্ত বিল তুলে নেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি । গ্রেপ্তার ও বরখাস্ত: এই দুর্নীতির দায়ে ইতিমধ্যে জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা মোহাম্মদ মহসিন এবং এলজিইডির হিসাব কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক খানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩ জন প্রকৌশলীসহ মোট ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । বর্তমান অবস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে এই দুর্নীতির ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে ৮টি পৃথক মামলা দায়ের করেছে । পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাত্তারের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এই লুণ্ঠনের সাথে জড়িত রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে । পিরোজপুরের সাধারণ মানুষ এখন এই বিশাল অর্থ আত্মসাতের সুষ্ঠু বিচার এবং অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন। পিরোজপুর এলজিইডির বহুল আলোচিত এই দুর্নীতির ঘটনা কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় আরও কিছু সুনির্দিষ্ট এবং গভীর তথ্য নিচে দেওয়া হলো: ১. দুর্নীতির ধরন ও কৌশলের বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এই চক্রটি মূলত তিনটি স্তরে কাজ করত : ভূতুড়ে বিলিং: কোনো কাজ শুরু হওয়ার আগেই ১০০% বিল পরিশোধ করা হয়েছে। পিরোজপুরের নাজিপুর-বৈঠাকাঠা এবং নাজিপুর-চর রঘুনাথপুর সড়কে কোনো কাজ না করেই বিল তুলে নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে । নথি গায়েব ও জালিয়াতি: তদন্তে দেখা গেছে, ৩৭০টি স্কিমের কোনো বাস্তব অস্তিত্ব বা সঠিক ফাইল নেই । হিসাবরক্ষক এবং প্রকৌশলীরা যোগসাজশ করে একই কাজের বিপরীতে বারবার (ডাবল পেমেন্ট) বিল ইস্যু করেছেন । রাজনৈতিক ছত্রছায়া: সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের পরিবারের মালিকানাধীন আটটি ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে প্রায় ১,০৭৯ কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়া হয় । ২. অভিযুক্তদের তালিকা ও প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে ২৩ থেকে ২৭ জন সরকারি কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে ৮টি মামলা করেছে । গ্রেপ্তারকৃতরা (১৫ এপ্রিল ২০২৫): জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সাবেক কর্মকর্তা আলমগীর হাসান,এসএএস সুপার মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম এবং এলজিইডির হিসাব কর্মকর্তা এ কে এম মোজাম্মেল হক খান । চাকরিচ্যুত কর্মকর্তা (১০ ফেব্রুয়ারি ২০২৫): দুর্নীতির দায়ে ৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সদর, নাজিরপুর ও ভাণ্ডারিয়ার সাবেক প্রকৌশলী মোর্শেদ সরকার,জাকির হোসেন মিয়া এবং বদরুল আলম । দেশত্যাগে নিষেধাজ্ঞা: সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাত্তার এবং পিরোজপুর প্রজেক্টের হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামসহ ১৩ জনের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে । ৩. অর্থের অংক ও প্রকল্পের পরিমাণ মোট অনিয়ম: প্রাথমিক তদন্তে ১,১০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিললেও ১৭টি বড় প্রকল্পে সব মিলিয়ে অনিয়মের পরিমাণ প্রায় ১,৬৪৭ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে । অসমাপ্ত কাজ: পিরোজপুর এলজিইডির অধীনে ১,৮১০টি প্যাকেজের মধ্যে ১,০০০টিরও বেশি কাজ বন্ধ হয়ে আছে, যার মেয়াদ অনেক আগেই শেষ । ৪. আনোয়ারুল ইসলামের ব্যক্তিগত সম্পদ অর্জনের অভিযোগ হিসাবরক্ষক আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে যে, তিনি পিরোজপুর প্রকল্পের ফান্ডের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরায় বহুতল ভবন, সাভারে জমি এবং বিভিন্ন ব্যাংকে বেনামে বড় অংকের এফডিআর (FDR) থাকার তথ্য পাওয়া গেছে, যার আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আনোয়ারুল ইসলামের সম্পদের তালিকা দুদকের প্রাথমিক অনুসন্ধান এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, একজন সাধারণ হিসাবরক্ষক হওয়া সত্ত্বেও তিনি ও তার পরিবারের নামে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ রয়েছে । তার অর্জিত সম্পদের মধ্যে রয়েছে: স্থাবর সম্পত্তি: রাজধানীর উত্তরা ও সাভারে একাধিক বহুতল ভবন এবং ফ্ল্যাট। নিজ এলাকায় এবং ঢাকার আশেপাশে বিপুল পরিমাণ বাণিজ্যিক ও কৃষিজমি। অস্থাবর সম্পত্তি: বিভিন্ন বেসরকারি ব্যাংকে নিজের এবং স্বজনদের নামে বড় অংকের এফডিআর (FDR) ও সঞ্চয়পত্র। বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ। অর্থ পাচার: অনুসন্ধানে তার অর্জিত অর্থের একটি বড় অংশ দেশের বাইরে পাচারের বিষয়েও তথ্য যাচাই করছে দুদক [১.২.৩]। দায়েরকৃত মামলার আইনি ধারা ও অভিযোগসমূহ দুদক ইতিমধ্যে পিরোজপুর এলজিইডি দুর্নীতিতে ২৩ থেকে ২৭ জনকে আসামি করে ৮টি পৃথক মামলা করেছে । আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সাধারণত নিচের ধারাগুলোতে মামলা সাজানো হয়েছে: ১. দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা: ২৬(২) ধারা: সম্পদের তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য প্রদান করা। ২৭(১) ধারা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখা । ২. দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা: ৪০৯ ধারা: সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ (বিপুল অংকের অর্থ আত্মসাৎ)। ৪২০ ধারা: প্রতারণা ও জালিয়াতি। ৪৬৭ ও ৪৭১ ধারা: ভুয়া বিল-ভাউচার এবং জাল নথি তৈরি করে তা আসল হিসেবে ব্যবহার করা । ৩. দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা: সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারো জন্য অনৈতিক সুবিধা গ্রহণ। ৪. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২: অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর বা রূপান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা । বর্তমান অবস্থা: পিরোজপুর এলজিইডির অপর হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান গ্রেপ্তার হয়ে কারাগারে থাকাকালীন মারা গেলেও আনোয়ারুল ইসলাম এবং তার সহযোগী কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। বর্তমানে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা বলবৎ আছে যেন তিনি বিচারিক প্রক্রিয়া থেকে পালাতে না পারেন ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।