Brand logo light
ফিচার

নির্বাচনকে ঘিরে শৈশবের রঙিন দিনগুলো

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২৬ 0
নির্বাচনকে ঘিরে শৈশবের রঙিন দিনগুলো
নির্বাচনকে ঘিরে শৈশবের রঙিন দিনগুলো

জাতীয় নির্বাচন মানেই এখন আমাদের কাছে দায়িত্ব, সচেতনতা আর নাগরিক অধিকার। কিন্তু শৈশবে নির্বাচন মানে আমাদের কাছে ক্ষমতার লড়াই নয় বরং ছিল উৎসবের মতো এক ব্যস্ততা, রঙিন পোস্টার আর মিছিলে পাওয়া বাদাম-চকলেটের আনন্দ। বিশেষ করে গ্রামের শিশু-কিশোরদের কাছে নির্বাচন মানেই ছিল রঙিন এক অভিজ্ঞতার নাম।

 

নির্বাচনের দিন ঘনিয়ে এলে আমাদের গ্রামের চেহারা বদলে যেত। গাছে গাছে ও দেয়ালজুড়ে নানা প্রতীকের পোস্টারের দেখা ছড়াছড়ি। রঙের বাহার দেখে মনে হতো যেন পুরো এলাকা এক বিশাল চিত্রশালা। মাইকিং চলতো ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ‘ভোট দিন অমুক প্রতীকে ভোট দিন।’ সেই শব্দে ঘুম ভাঙতো, আবার সেই শব্দেই রাত নামতো। নির্বাচনের মাইকিংয়ের শব্দ পেলেই ছুটে যাওয়া এবং সঙ্গে সঙ্গে সেই প্রতীকে স্লোগান দেওয়া আর তাদের থেকে লিফলেট সংগ্রহ করে ছিল দারুণ অভিজ্ঞতা। তা বাড়িতে এসে বিমানসহ নানা রকমের খেলনা তৈরিই ছিল প্রধান কাজ।

 

বিশেষ করে ভোটের দিনটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। গ্রামের প্রাইমারি স্কুলেই মাঠেই বসতো ভোটকেন্দ্র। লম্বা লাইন দেখে লোকজন গণনা করতাম কোন লাইনে কতজন আছে। যা ছিল সবচেয়ে আনন্দের। কিছু সময় পর পর সেনাবাহিনী, পুলিশ আর আনসার সদস্যদের বাঁশি শব্দ এবং ভিড় দূর করার জন্য লাঠি নিয়ে দৌড়ানো দেখা ছিল এক ধরনের রোমাঞ্চ। তবে ভোটের দিন খাওয়া দাওয়া একটা ধুম পড়ে যেতো। ভোটকেন্দ্রের আশপাশে বসতো হরেক রকমের খাবারের দোকান।

 

এছাড়া সবচেয়ে বড় আনন্দ ছিল নির্বাচনের পোস্টার সংগ্রহ করা। ফল ঘোষণার রাতে বা ভোটের পর দিন পোস্টার সংগ্রহের একটা প্রতিযোগিতা চলতো। গাছে গাছে টানানো পোস্টার খুলে যত্ন করে রেখে দিতাম, পরে তা দিয়ে বইয়ের মলাট বানাতাম। প্রতীকের ছবি দেখে বন্ধুরা আন্দাজ করত, কার বইয়ে কোন দলের পোস্টার। এতে এক ধরনের গর্বও কাজ করত, যদিও রাজনীতির অর্থ তখনো অজানা।

 

নির্বাচনি মিছিল ছিল আমাদের আরেক আকর্ষণ। পাড়ায় মিছিল এলে আমরা দৌড়ে গিয়ে লাইনের শেষে দাঁড়িয়ে যেতাম। স্লোগান দিতে না পারলেও গলা মিলিয়ে আওয়াজ তুলতাম। মিছিল শেষে কখনো বাদাম, কখনো চকলেট বা বিস্কুটও মিলত। কখনো একচাপ চায়ের জন্যও ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম। ফল ঘোষণার দিনও কম উত্তেজনাপূর্ণ ছিল না। টেলিভিশনের সামনে বসে বড়রা ফল শুনতেন। কে জিতল, কে হারল এসব নিয়ে আলোচনা চলত রাতভর। সেই রাতে কোনো কোনো এলাকায় বিজয় মিছিল বের হতো, ঢাক-ঢোল বাজত। সেই আনন্দের ঢেউ আমাদের মনেও ছড়িয়ে পড়ত।

 

আবারও নির্বাচন ফিরে এসেছে, তবে কর্মের চাপে ঢাকা থেকে বাড়িতে যাওয়া আর হলো না। এখন বড় হয়েছি, বুঝি নির্বাচনের গুরুত্ব কত গভীর। এটি শুধু উৎসব নয়, গণতন্ত্রের চর্চা। কিন্তু শৈশবের চোখে দেখা নির্বাচন ছিল এক নির্মল আনন্দের নাম। পোস্টারের রঙ, মিছিলে পাওয়া বাদামের স্বাদ, ভোটকেন্দ্রের ভিড় সব মিলিয়ে সেই দিনগুলো আজও স্মৃতির পাতায় উজ্জ্বল।

 

এ দিকে জাতীয় নির্বাচন ঘিরে নিজেদের শৈশবের সেই রঙিন দিনগুলোর কথা শেয়ার করেছেন কালবেলার সাব এডিটর আবু তালহা রায়হান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ আজম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান কাব্য।

 

কাব্য বলেন, ভোটার হওয়ার থেকেও ভোটারহীন শৈশব যেন আরও মধুর ছিল। মাইকিং এ মার্কা বা প্রার্থী সম্পর্কে ভালো বুঝতে না পারলেও এগুলো ছিল তুমুল আগ্রহের বিষয়। ভোট আসলে পোস্টারগুলো ছিল আমাদের সব থেকে পছন্দের বস্তু। নিজ আসনের সব প্রার্থীর পোস্টার সংগ্রহ করা, আর সেগুলো নিজের কাছে যত বেশি, তত নিজেকে এগিয়ে রাখা হতো।

মাইকিং করতে আসা গাড়িগুলোতে হ্যান্ড লিফলেট দিত, তাই ভোটের মাইকিং আসলেই পিছে দৌড়াতাম। শৈশবে কত হ্যান্ড লিফলেটের প্লেন বানিয়ে উড়িয়েছি, সেই সংখ্যাটা সহস্র ছড়াবে।

 

গ্রামের উঠোন বৈঠকে আসা প্রার্থী সমর্থকরা নিয়ে আসতো খুরমা-চকলেট অথবা জিলাপি। সেদিক থেকে ছোট মানুষরা এগিয়েই থাকতো, আমিও তার বাইরে না। প্রার্থীদের কাছে গেলেই চকলেট, লিফলেট, বাদাম দিতো। এগুলোও প্রিয় ছিল। আর বেশিরভাগ মিছিলে থাকতো মানুষের ভালুক, বাঘ সাজা। সেই সময়ে মিছিলে অংশ নিতাম এসব উদযাপন করতেই।

 

ভোটের দিনগুলোতে আব্বা-মা ভোট কেন্দ্র থেকে দূরে থাকতে বললেও খুব কাছাকাছি থাকা হতো। নির্বাচন যেন আরও আনন্দময় হতো যখন এলাকার সব মানুষকে একত্রে দেখতাম। আব্বা- মা ভোট দিয়ে আসলে তাদের আঙুলে কালি নিয়ে আমার প্রশ্ন ছিল অনেক। এগুলো কেন দেয়? এগুলো উঠে না কেন? না দিলে কি হতো? ইত্যাদি। এবার বিশ্ববিদ্যালয় ছুটিতে বাড়িতে এসে ছোট বাচ্চাদের লিফলেট নিয়ে আগ্রহ দেখে মাঝে মাঝে নিজেকে সেই মধুর শৈশবে ফিরিয়ে নিয়ে যাই।

 

আজম বলেন, সময়টা ২০০৮। বয়স তখন এতটাই কম যে রাজনীতি বুঝতাম না, কিন্তু নির্বাচনের উৎসবটা ঠিকই বুঝতাম। আমাদের কাছে ভোট মানেই ছিল আনন্দ, কৌতূহল আর এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস। বড়দের চেয়ে হয়তো আমাদের উৎসাহই ছিল বেশি। নির্বাচনের প্রচারণা শুরু হলেই যেন পাড়া-মহল্লায় উৎসব নেমে আসত। বড় সড়ক ধরে যখন ভ্যান বা রিকশায় মাইক বাজিয়ে প্রার্থীদের প্রচার চলত, সমবয়সীরা দল বেঁধে দৌড়ে যেতাম। মাইকের পিছু পিছু কত দূর যে চলে যেতাম, তার হিসাব নেই। এক পাড়া থেকে আরেক পাড়া, পরিচিত গলি পেরিয়ে অচেনা রাস্তায় পৌঁছে যেতাম। ফেরার পথে স্লোগান দিতাম গলা ফাটিয়ে। যে প্রার্থীর মাইক শুনতাম, তখনই তার স্লোগান; নির্বাচনি প্রতীক বদলাত, স্লোগান বদলাত, কিন্তু আমাদের আনন্দ বদলাতো না।

 

ভোটের দিন ছিল আলাদা রকমের উত্তেজনায় ভরা। অনেক সময় আগের রাতেই মাকে বলে রাখতাম, যেন ভোরে ডেকে দেন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই দৌড় দিতাম বড় সড়কে। রাতের আঁধারে প্রার্থীদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হতো প্রতীক ছাপানো ছোট ছোট রঙিন কাগজ। পরে আমরা বেছে বেছে উজ্জ্বল রঙের কাগজ কুড়িয়ে পকেটে বা পলিথিনের ব্যাগে ভরতাম। কে কত বেশি জমাতে পারল তা নিয়েই চলতো আমাদের গর্ব আর প্রতিযোগিতা। রাজনীতির অর্থ বুঝতাম না, কিন্তু উৎসবের রং বুঝতাম ঠিকই।

 

সময় বয়ে গেছে অনেক। সেই দিনগুলো এখন স্মৃতির অ্যালবামে বন্দি। একসময় ভোট মানেই ছিল ঈদের মতো আনন্দ, চেনা মানুষদের ভিড়, কৌতূহলী চোখ। এখন সেই উচ্ছ্বাস চোখে পড়ে না তেমন। ডিজিটাল যুগে মানুষ যেন পর্দার ভেতরেই আটকে গেছে। মাঠের কোলাহল সরে গিয়ে জায়গা নিয়েছে নীরব স্ক্রিনের আলো।

তবু মাঝেমধ্যে মনে হয়, আসলে হারিয়ে গেছে শুধু সময়টাই নয়, হারিয়ে গেছে এক টুকরো সরলতা। রাজনীতির জটিলতা নয়, শৈশবের নির্মল আনন্দটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। সেই সোনালি দিনগুলোকে ভীষণ মনে পড়ে। ইচ্ছে হয়, আরেকবার ফিরে যাই সেই ভোরের রঙিন কাগজ কুড়োনো সকালে, যেখানে ভোট ছিল উৎসব, আর আনন্দ ছিল নিঃস্বার্থ।

তালহা বলেন, শৈশবের একটি নির্বাচনের দিনের কথা আজও মনে আছে। তখন খুব ছোট, ভোট দেওয়ার বয়স হয়নি। সেই ভোটের দিন সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের কেন্দ্রে গিয়েছিলাম। মানুষের ভিড়, লম্বা লাইন, পুলিশ পাহারা সবকিছু কৌতূহল নিয়ে দেখছিলাম। এক সময় দেখলাম, কেন্দ্র থেকে বের হয়ে অনেকে আঙুলের কালি দেখাচ্ছে। বিষয়টা বেশ মজার লাগছিল। আমরা বন্ধুরা মিলে কৌতূহল থেকে একে অপরের আঙুলে কলমের কালি লাগিয়ে বলছিলাম, আমরাও ভোট দিয়েছি। বিষয়টি এখন মনে হলে হাসি পায়, কিন্তু তখন সেটাই ছিল আমাদের আনন্দ।

ভোট দিতে না পারলেও নির্বাচন ঘিরে উত্তেজনা, মানুষের ভিড় আর বন্ধুবান্ধবের সঙ্গে কাটানো সময়; এসব মিলিয়েই শৈশবের নির্বাচন ছিল আনন্দ আর কৌতূহলে ভরা এক স্মৃতি।

Popular post
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দ্বিগুণেরও বেশি: সম্পদ বিবরণী ঘিরে আলোচনা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।

বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন: বিএনপি এগিয়ে, জামায়াতের উত্থান ও তরুণ ভোটারদের প্রভাব

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কুড়িগ্রামের তাজু ভাই ২.০: ‘সরকারি রেটে জিলাপি’ প্রশ্নে ভাইরাল এক নির্মাণশ্রমিকের গল্প

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে।  কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে।  কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।  কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি।  মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।

গাজায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ।  ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী।    ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে,  স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ  বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।

নিজস্ব প্রতিবেদক

ফিচার

View more
ইত্তেহাদ  নিউজ
ইত্তেহাদ নিউজ: নিরপেক্ষ সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত

ইত্তেহাদ  নিউজ:    ইত্তেহাদ নিউজ (Etihad.News) একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম। ডিজিটাল যুগে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে “ইত্তেহাদ নিউজ” ইতোমধ্যেই পাঠকদের আস্থার জায়গা করে নিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ সংবাদকর্মীদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক খবর সংগ্রহ করে প্রচার করছে। ইত্তেহাদ নিউজের প্রধান লক্ষ্য হচ্ছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ের খবর তারা গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, কারণ তারা সহজ ভাষায় এবং দ্রুত সময়ে আপডেট পেয়ে থাকে। যাত্রার শুরু: ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে একঝাঁক স্বপ্নবাজ সংবাদকর্মীর হাত ধরে ইত্তেহাদ নিউজের পথচলা শুরু হয়। মূলত প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ এবং সমস্যাগুলোকে বিশ্বদরবারে তুলে ধরাই ছিল এই সংবাদমাধ্যমের প্রাথমিক লক্ষ্য।   মূল লক্ষ্য ও আদর্শ: ইত্তেহাদ নিউজ শুরু থেকেই 'সততা ও সাহসিকতা' এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের খবরের পাশাপাশি ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতার ধারায় নতুন মাত্রা যোগ করতে তারা সদা সচেষ্ট। বিশেষ করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তারা পাঠকদের আস্থা অর্জন করেছে।   ডিজিটাল বিবর্তন: আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইত্তেহাদ নিউজ তাদের প্ল্যাটফর্মকে সাজিয়েছে। তাদের প্রকাশিত সংবাদগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে যায়, যা তাদের একটি শক্তিশালী অনলাইন উপস্থিতিতে পরিণত করেছে।   জনপ্রিয়তার কারণ: সংবাদ: বিদেশের মাটিতে থাকা বাংলাদেশিদের সমস্যা সমাধানে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা: ইত্তেহাদ নিউজ দুর্নীতি, অনিয়ম এবং অন্যায়ের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশে সোচ্চার । নিরপেক্ষ সংবাদ পরিবেশন: দল-মতের ঊর্ধ্বে উঠে সঠিক সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রশংসিত। প্রান্তিক মানুষের কথা: সমাজের কৃষক, শ্রমজীবী ও সাধারণ জনগণের বাস্তব সমস্যাগুলো তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করাকে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে। সহজবোধ্য উপস্থাপনা: আধুনিক ও স্মার্ট ডিজাইনের মাধ্যমে সংবাদগুলো সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা হয়েছে। সাংবাদিকতার নীতিমালা: সততা,নিরপেক্ষতা এবং নির্ভরযোগ্যতাকে তাদের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে । কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই বা Fact-check করার ওপর গুরুত্বারোপ করে ।   অনুসন্ধানী সংবাদ ইত্তেহাদ নিউজ (Etihad.news) তাদের সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত। বিশেষ করে সরকারি প্রকল্পের অনিয়ম এবং প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে তাদের সাম্প্রতিক কিছু প্রতিবেদন বেশ সাড়া ফেলেছে। ইত্তেহাদ নিউজের অনুসন্ধানী সংবাদের বৈশিষ্ট্য: তথ্যভিত্তিক প্রমাণ: তারা কেবল অভিযোগ নয়, বরং নথিপত্র ও তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে। জনস্বার্থ: সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কোথায় অপচয় হচ্ছে বা প্রবাসীরা কোথায় প্রতারিত হচ্ছে—এগুলোই তাদের মূল ফোকাস। নিরপেক্ষতা: রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সরাসরি অনিয়মের মূল হোতাদের নাম প্রকাশে তারা পিছপা হয় না।   কাজের ক্ষেত্র: বাংলাদেশ ও আন্তর্জাতিক সমসাময়িক ঘটনাবলি এবং রাজনৈতিক সংবাদ পরিবেশন । প্রবাসী কমিউনিটির সুখ-দুঃখ এবং বিশেষ সংবাদের ওপর বিশেষ গুরুত্ব প্রদান । সমাজের প্রান্তিক ও নিপীড়িত মানুষ, যেমন—শ্রমজীবী ও সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরা ।   বর্তমান সময়ে ইত্তেহাদ নিউজ কেবল একটি সংবাদ মাধ্যম নয়, বরং পাঠকদের আস্থার একটি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সম্প্রতি ইত্তেহাদ নিউজ তাদের অনলাইন প্ল্যাটফর্মে লাইভ আপডেট সেবা চালু করেছে, যা পাঠকদের কাছে ঘটনাস্থলের বাস্তব চিত্র তুলে ধরছে। পাশাপাশি ভুয়া খবর প্রতিরোধে তারা কঠোর নীতিমালা অনুসরণ করছে। এমন উদ্যোগ গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছে। ভবিষ্যতে ইত্তেহাদ নিউজ আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0
সংবাদ স্ক্রিপ্ট লেখার আন্তর্জাতিক নিয়ম ও কৌশল

সংবাদ স্ক্রিপ্ট লেখার আন্তর্জাতিক নিয়ম ও কৌশল

প্রতিবেদন লেখার নিয়ম

প্রতিবেদন লেখার নিয়ম, কৌশল ও অনুসন্ধানী রিপোর্ট তৈরির পূর্ণাঙ্গ গাইড

সংবাদ প্রতিবেদন

প্রতিবেদন লেখার নিয়ম: প্রাতিষ্ঠানিক ও সংবাদ প্রতিবেদন কীভাবে লিখবেন

অনুসন্ধানী প্রতিবেদন লেখার কাঠামো
অনুসন্ধানী প্রতিবেদন লেখার কাঠামো

মামুনুর রশীদ নোমানী:  একটি ভালো অনুসন্ধানী প্রতিবেদন (Investigative Report) সাধারণত ইনভার্টেড পিরামিড (Inverted Pyramid) কাঠামো অনুসরণ করে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য শুরুতে এবং কম গুরুত্বপূর্ণ তথ্য শেষে থাকে। এটি তথ্যনির্ভর, নির্ভুল, এবং প্রমাণসমৃদ্ধ হওয়া প্রয়োজন । নিচে একটি আদর্শ অনুসন্ধানী প্রতিবেদনের কাঠামো দেওয়া হলো:  অনুসন্ধানী প্রতিবেদনের মূল কাঠামো:  ১. শিরোনাম (Headline): আকর্ষণীয়, তথ্যবহুল ও ঘটনার মূল ভাব প্রকাশ করে এমন শিরোনাম। ২. লিড বা সূচনা (Lead/Introduction): সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, কে, কী, কখন, কোথায়, কেন এবং কীভাবে—এই ৫টি ডব্লিউ (5Ws - Who, What, When, Where, Why) ও ১টি এইচ (How) দিয়ে শুরু । ৩. প্রেক্ষাপট (Background/Context): ঘটনার পেছনের ইতিহাস বা কেন এই অনুসন্ধান করা হলো। ৪. মূল অনুসন্ধানী অংশ (The Investigation): * তথ্যের উৎস ও নথিপত্র বিশ্লেষণ । * সাক্ষাৎকার (ভিকটিম, বিশেষজ্ঞ, অভিযুক্ত) । * সাক্ষ্যপ্রমাণ ও তথ্যের যাচাইকরণ। ৫. বিরোধ বা সংঘাত (Conflict/Climax): কে বা কারা ক্ষতিগ্রস্ত এবং মূল বিরোধের জায়গা। ৬. অভিযুক্তের বক্তব্য (Response): অভিযুক্ত পক্ষের বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ । ৭. উপসংহার ও প্রভাব (Conclusion/Impact): অনুসন্ধানের চূড়ান্ত ফল এবং এটি সমাজে কী প্রভাব ফেলবে। ৮. সুপারিশ বা ভবিষ্যৎ করণীয় (Recommendations): সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে । ৯. প্রতিবেদকের নাম ও তারিখ: প্রতিবেদনের শেষে নিজের নাম ও তারিখ উল্লেখ।  লেখার কৌশল ও নিয়ম: স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা: বাহুল্যবর্জিত এবং সরাসরি বক্তব্য । তথ্যের সত্যতা: তথ্যনির্ভর এবং প্রামাণ্য দলিল থাকা আবশ্যিক । শিরোনামের যথার্থতা: সংবাদ বা প্রতিবেদনের ভেতরের তথ্যের সাথে শিরোনামের মিল থাকা ।  একটি কার্যকর অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য এই কাঠামো অনুসরণ করলে তা পাঠকের কাছে স্পষ্ট ও গ্রহণযোগ্য হয়। অনুসন্ধানী প্রতিবেদন লেখার ৭টি কাঠামো অনুসন্ধানী সাংবাদিকতা শুধু তথ্য প্রকাশ নয়, বরং একটি শক্তিশালী গল্প বলার শিল্প। সমাজের লুকানো সত্য তুলে ধরতে গেলে কেবল তথ্যই যথেষ্ট নয়—গল্পটি কীভাবে বলা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। গল্প বলার বিভিন্ন কাঠামো নিয়ে লেখক Christopher Booker তাঁর বিখ্যাত বই The Seven Basic Plots-এ যে ধারণাগুলো তুলে ধরেছেন, সেগুলো অনুসন্ধানী প্রতিবেদনেও কার্যকরভাবে প্রয়োগ করা যায়। নিচে তুলে ধরা হলো অনুসন্ধানী প্রতিবেদনের ৭টি গুরুত্বপূর্ণ কাঠামো— ১. অভিযাত্রা (The Quest) এই কাঠামোয় গল্প এগোয় একটি লক্ষ্যকে কেন্দ্র করে—সত্য উদঘাটনের যাত্রা। রিপোর্টার নিজে অথবা কোনো চরিত্র এই অভিযাত্রার কেন্দ্রবিন্দু হতে পারে। ➡️ উদাহরণ: দুর্নীতির তথ্য বের করতে দীর্ঘ অনুসন্ধান ২. রহস্যের সন্ধানে (Mystery অনুসন্ধান) সব সময় সত্য পুরোপুরি উন্মোচিত হয় না। কিন্তু অনুসন্ধানের পথ, বাধা ও আংশিক সত্যও একটি শক্তিশালী গল্প হতে পারে। ➡️ যখন তথ্য অসম্পূর্ণ, কিন্তু অনুসন্ধান গুরুত্বপূর্ণ—তখন এই কাঠামো কার্যকর ৩. দানবের সাথে লড়াই (Overcoming the Monster) এখানে “দানব” হতে পারে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবস্থা। গল্পটি মূলত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের। ➡️ উদাহরণ: কর্পোরেট দুর্নীতি, মানবপাচার চক্র, বা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবেদন ৪. শূন্য থেকে শিখরে (Rags to Riches) কোনো ব্যক্তির উত্থানের গল্প—যেখানে তিনি নিচু অবস্থা থেকে উঠে সফলতার শিখরে পৌঁছান। ➡️ অনুসন্ধানী প্রতিবেদনে এটি ব্যবহার হয় কোনো চরিত্রের ব্যাকগ্রাউন্ড তুলে ধরতে ৫. ট্র্যাজেডি (Tragedy) এই কাঠামোয় দেখানো হয় পতনের গল্প—ভুল সিদ্ধান্ত বা লোভের কারণে ধ্বংস। ➡️ উদাহরণ: বড় দুর্ঘটনা, কর্পোরেট পতন, বা অব্যবস্থাপনার ফলাফল ৬. যাওয়া, ফিরে আসা (Voyage and Return) এখানে একটি যাত্রা থাকে, যার শেষে চরিত্র আবার শুরুতে ফিরে আসে—তবে পরিবর্তিত অভিজ্ঞতা নিয়ে। ➡️ উদাহরণ: বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে আসা ৭. পুনর্জন্ম (Rebirth) এই কাঠামোয় কোনো চরিত্র বা পরিস্থিতির পরিবর্তন ঘটে—অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসা। ➡️ উদাহরণ: অপরাধী থেকে সমাজসেবী হয়ে ওঠার গল্প 📌 কাঠামো ব্যবহারে সতর্কতা একটি প্রতিবেদনে একাধিক কাঠামো একসাথে থাকতে পারে। তবে কোনটি মূল আর কোনটি গৌণ—তা পরিষ্কার রাখা জরুরি। গুরুত্বপূর্ণ বিষয় হলো— কাঠামো যেন সত্যকে বিকৃত না করে তথ্য যেন গল্পের সাথে মানানসইভাবে উপস্থাপিত হয় পাঠক যেন সহজে বিষয়টি বুঝতে পারে  রিপোর্ট লেখার আগে নিজেকে যেসব প্রশ্ন করবেন গল্পের “দানব” আসলে কে? কারা ক্ষতিগ্রস্ত এবং কারা লাভবান? গল্পটি কি সত্যিই উত্থান নাকি এর পেছনে লুকানো দিক আছে? সব তথ্য কি পাওয়া গেছে, নাকি কিছু গোপন আছে?   অনুসন্ধানী প্রতিবেদনকে শক্তিশালী করতে সঠিক গল্প কাঠামো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু লেখাকে সুসংগঠিত করে না, বরং পাঠকের কাছে বিষয়টিকে আরও বোধগম্য ও আকর্ষণীয় করে তোলে। সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য তুলে ধরা—আর সেই সত্যকে প্রভাবশালীভাবে উপস্থাপন করতে গল্পের কাঠামো হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। লেখক : মামুনুর রশীদ নোমানী: সিনিয়র  সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টাল 'বরিশাল খবর'-এর সম্পাদক। দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক  । ইত্তেহাদ নিউজের সিনিয়র প্রতিবেদক। রিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক । সভাপতি : বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বরিশাল অনলাইন প্রেসক্লাব।নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা : এফ এফ এল বিডি ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬ 0
অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল

অনুসন্ধানী প্রতিবেদন লেখার কৌশল

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত: ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি ও দর্শনীয় স্থানে মধ্যপ্রাচ্যের আধুনিক বিস্ময়

চায়ের সাথী ফসল হিসেবে আম চাষ

পঞ্চগড়ে চা বাগানের ফাঁকা জমিতে আম চাষ,বাড়ছে আয়

সংযুক্ত আরব আমিরাত
স্বপ্নপুরী সংযুক্ত আরব আমিরাত: মরুভূমি থেকে আধুনিকতার বিস্ময়

তেলের অফুরান সম্পদ, আভিজাত্যপূর্ণ নগরজীবন এবং আধুনিক স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি আজ উন্নয়ন, প্রযুক্তি ও পর্যটনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। মরুভূমির বুকে গড়ে ওঠা এই দেশটি গত কয়েক দশকে অভূতপূর্ব উন্নয়নের নজির স্থাপন করেছে। গগনচুম্বী অট্টালিকা, বিলাসবহুল জীবনযাপন এবং প্রযুক্তিনির্ভর শহর পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বে আলাদা পরিচিতি দিয়েছে। সাত আমিরাতের ফেডারেশন সংযুক্ত আরব আমিরাত মূলত সাতটি স্বাধীন আমিরাত নিয়ে গঠিত একটি ফেডারেশন। এগুলো হলো আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল ক্বাইওয়াইন, রাস আল খাইমাহ এবং ফুজাইরাহ। ১৯৭১ সালের ২ ডিসেম্বর ছয়টি আমিরাত একত্র হয়ে ফেডারেশন গঠন করে। পরে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি রাস আল খাইমাহ এতে যোগ দেয়। দেশটির রাজধানী আবুধাবি এবং সবচেয়ে বড় ও জনপ্রিয় শহর দুবাই। রাজধানী আবুধাবির প্রাধান্য সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম আমিরাত হলো আবুধাবি। দেশের মোট আয়তনের প্রায় ৮৭ শতাংশই এই আমিরাতের অন্তর্ভুক্ত। অন্যদিকে সবচেয়ে ছোট আমিরাত হলো আজমান, যার আয়তন প্রায় ২৫৯ বর্গকিলোমিটার। জনসংখ্যায় এগিয়ে দুবাই যদিও আয়তনের দিক থেকে আবুধাবি সবচেয়ে বড়, তবে জনসংখ্যা ও পর্যটনের দিক থেকে দুবাই অনেক এগিয়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক ও কর্মজীবীরা এখানে বসবাস করেন। ফলে দুবাইকে মধ্যপ্রাচ্যের অন্যতম আন্তর্জাতিক শহর বলা হয়। ভিনদেশিদের আধিক্য সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার বড় অংশই বিদেশি নাগরিক। পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ ভারতীয়, প্রায় ১২ শতাংশ পাকিস্তানি এবং প্রায় ৭ শতাংশ বাংলাদেশি নাগরিক। স্থানীয় আমিরাতিদের সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় অনেক কম। বিলাসবহুল পুলিশের গাড়ি দুবাই পুলিশের বহরে রয়েছে বিশ্বের কিছু বিলাসবহুল ও দ্রুতগতির গাড়ি। এর মধ্যে ল্যাম্বরগিনি, বেন্টলি এবং ফেরারির মতো সুপারকার রয়েছে, যা পুলিশের টহল কার্যক্রমেও ব্যবহৃত হয়। গোল্ড এটিএম দুবাইয়ের অন্যতম বিস্ময়কর প্রযুক্তি হলো গোল্ড এটিএম। এই মেশিনে টাকা প্রবেশ করালে সোনা, স্বর্ণালংকার বা সোনার ঘড়ির মতো মূল্যবান পণ্য পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। এই ভবনের উচ্চ তলায় বসবাসকারীদের রমজান মাসে ইফতার করতে নিচের তলার বাসিন্দাদের তুলনায় দুই থেকে তিন মিনিট বেশি অপেক্ষা করতে হয়, কারণ তারা সূর্যাস্ত কিছুটা পরে দেখতে পান। পরিবেশবান্ধব মাসদার শহর আবুধাবিতে গড়ে উঠেছে মাসদার সিটি নামে একটি পরিবেশবান্ধব শহর। এটি মূলত সৌরশক্তি ও বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীল। এখানে ব্যক্তিগত জ্বালানিচালিত গাড়ি নিষিদ্ধ এবং পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হয় বৈদ্যুতিক যানবাহন। বুর্জ খলিফার নামকরণ বুর্জ খলিফা নির্মাণের সময় এর নাম ছিল বুর্জ দুবাই। পরে আবুধাবির আর্থিক সহায়তার স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে ভবনটির নাম পরিবর্তন করা হয়। বিশ্বের বৃহত্তম ইনডোর পার্ক আবুধাবিতে অবস্থিত ফেরারি ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক হিসেবে পরিচিত। এটি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নির্মাণে ব্যস্ত দুবাই দুবাইকে প্রায়ই “নির্মীয়মাণ শহর” বলা হয়। বিশ্বের কর্মরত ক্রেনের প্রায় ২৫ শতাংশই একসময় দুবাইয়ে ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এটি দেশটির দ্রুত উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণের প্রতীক।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬ 0
ভাঙ্গাগড়ার জীবনে স্বপ্ন টিকিয়ে রাখার অদম্য প্রচেষ্টায় চরের মানুষ

ভাঙ্গাগড়ার জীবনে স্বপ্ন টিকিয়ে রাখার অদম্য প্রচেষ্টায় চরের মানুষ

রোজিনা

সংসার সামলাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নেমেছেন রোজিনা

shariatpur-coriander-cultivation-profit

শরীয়তপুরে ধনিয়া চাষে কৃষকেরা লাভবান: বাজারে চাহিদা বাড়ছে

অর্থনীতি

দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশে জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা, বাজেটে সতর্কতার পরামর্শ দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬ 0




অপরাধ

বিয়াম ফাউন্ডেশন

বিয়াম ভবনে বিস্ফোরণ ও হত্যাকাণ্ড:পরিকল্পিত নাশকতার অভিযোগ, এক বছরেও থমকে তদন্ত

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0




কৃষি ও জলবায়ু

উদ্ভাবিত নতুন জাতের ধান

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত উচ্চ ফলনশীল চিকন ধান ‘জিএইউ ধান ৪’: স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ আউশ ধান

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0