ইত্তেহাদ নিউজ, অনলাইন | বিশেষ প্রতিবেদন:
গোপালগঞ্জের রাজপথ থেকে গ্রামীণ জনপদ—সবখানেই যেন এক অদ্ভুত নীরবতা। কোথাও পোড়া স্থাপনার ধ্বংসাবশেষ, কোথাও সড়কের ওপর পড়ে থাকা কাটা গাছ, কোথাও বন্ধ দোকানের শাটার। যে শহরের অলিগলিতে একসময় মানুষের ব্যস্ত পদচারণা ছিল, সেখানে এখন আতঙ্ক, অনিশ্চয়তা আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর।
টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন এলাকা ঘুরে, অন্তত ১০টি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে, তা শুধু কয়েক দিনের সহিংসতার ক্ষয়ক্ষতির হিসাব নয়; বরং একটি জনপদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি।
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা পুড়েছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, সড়ক অবরোধ করতে কেটে ফেলা হয়েছে গাছ। এর পরিণতিতে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
প্রশ্ন উঠছে—যে আন্দোলন বা সংঘাতের পরিণতিতে নিজের শহরই নিজের মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠে, সেই সংঘাতের শেষ পর্যন্ত লাভবান হয় কারা?
টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকার অনেক বাড়িঘর কার্যত জনমানবশূন্য হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের অনেকে বাড়িতে থাকছেন না বলে স্থানীয়দের ভাষ্য।
টুঙ্গিপাড়া চৌরাস্তায় দোকান করেন কবির মিয়া। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতার পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, হাওয়ায় পাওয়া খবরে সবাই রাস্তায় নেমেছিল। থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তখন সবাই যোদ্ধা, সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা ছিল। এখন কারও পাশে কেউ নেই, সবাই আসামি।
কবির মিয়ার কথায় উঠে এসেছে একটি জনপদের মানুষের অসহায়ত্ব। উত্তেজনার মুহূর্তে যারা রাস্তায় নেমেছিলেন, সহিংসতার পরিণতি তাদের পরিবারকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
একই পরিস্থিতি বিরাজ করছে মুকসুদপুর উপজেলাজুড়েও। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ ও সরাসরি সম্প্রচারের দৃশ্য পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান ও নজরদারি জোরদার করেছে।
তবে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং অপরাধে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন, তাঁকে যেন ছাড় দেওয়া না হয়—এমন বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় পুলিশের মহাপরিদর্শক এ নির্দেশনা দেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি, নিয়মিত অভিযান ও নজরদারি শুরু হয়।
তবে অভিযানের পাশাপাশি নিরপরাধ মানুষের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।
মুকসুদপুর এলাকার বাসিন্দা আ. আজিজ পেশায় ব্যাংকার। তিনি ঢাকায় থাকেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ জনপদ।
তাঁর ভাষ্য, গত সাত দিনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতায় গোপালগঞ্জ আগুন, ধ্বংস ও লুটপাটের জনপদ হিসেবে পরিচিতি পাচ্ছে। এটি শুধু সাময়িক ক্ষতি নয়; দীর্ঘদিনের জন্য জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁর বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সংঘাতের দায় কোনো একটি এলাকার সব মানুষের ওপর চাপানো যায় না। কিছু মানুষের অপরাধের কারণে পুরো জেলার মানুষের পরিচয় যেন নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।
মুকসুদপুর কলেজপাড়া এলাকার মুদি দোকানি আশরাফুলের বক্তব্যে উঠে এসেছে সহিংসতার সামাজিক পরিণতি।
তিনি বলেন, এই জনপদের মানুষ, মাটি, প্রকৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সবকিছুই জাতীয় জীবনের অংশ। অথচ সেই গোপালগঞ্জের রাজপথ এখন অবরোধ, ভাঙচুর ও অচলাবস্থার চিত্র তুলে ধরছে।
তাঁর প্রশ্ন, যারা থানা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, পুলিশ ও বিজিবির সদস্যদের আহত করেছে, তারা কি এই দেশেরই মানুষ নয়? তাহলে নিজেদের জনপদের ক্ষতি করে শেষ পর্যন্ত কী অর্জন হলো?
মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের বক্তব্যেও একই উদ্বেগ।
তিনি বলেন, সড়ক অবরোধ, হাসপাতাল ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, শিক্ষকদের নিরাপত্তাহীনতা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে জনজীবন থমকে গেছে।
একটি ছোট চায়ের দোকানও মানুষের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এমন পরিস্থিতিতে। যেখানে প্রতিদিন মানুষের আড্ডা, কথাবার্তা ও কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেত জনপদ, সেখানে এখন নীরবতা।
তাঁর ভাষায়, থানা ও সরকারি গাড়ি পুড়িয়ে কী অর্জন হলো? এসব স্থাপনা ও যানবাহন তো মানুষের জানমাল রক্ষার কাজে ব্যবহৃত হতো। এখন থানা এলাকায় আলো নেই, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নেই। মুকসুদপুর থানার পরিবেশ দেখে মনে হয়, যেন জনবসতি থেকে বিচ্ছিন্ন কোনো পরিত্যক্ত জায়গা।
কাশিয়ানী মোড় এলাকার কলা বিক্রেতা আরমান ঢালীর কণ্ঠে হতাশা স্পষ্ট। বেচাকেনার অবস্থা জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ভালো নেই।
তাঁর প্রশ্ন, এলাকার তরুণেরা কার কথায় পেট্রোল ঢেলে তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিল? এখন তাঁদের পরিণতি কী হবে?
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়ি ও গাড়ি এবং তাঁদের স্বজনদের ১৫ থেকে ২০টি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হাসপাতাল, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখাসহ অন্তত ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
হামলা থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। কাশিয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গ্রামের বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং প্রতিটি ঘটনার আইনগত অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
কারণ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে হামলার অধিকার কারও নেই।
একজন স্কুলশিক্ষক ইলিয়াস মিয়া বলেন, গত কয়েক দিন ধরে যারা ধারালো অস্ত্র হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উল্লাস করেছেন, এখন তাঁদের পাশে কি কেউ আছেন?
তাঁর মতে, অন্যায়ের দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হয়। এর প্রভাব পড়ে পরিবারেও।
তিনি আরও জানান, গোপালগঞ্জে প্রবেশের টেকেরহাট-বড়ইতলা সড়কের বিভিন্ন অংশে এবং মুকসুদপুর-বাটিকামারী সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
এই গাছগুলো একসময় মাটি আগলে রেখেছে, পথচারীদের ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে এবং পাখিদের আশ্রয় হয়েছে। অথচ সেই গাছই এখন মানুষের চলাচল বন্ধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এটি শুধু সড়ক অবরোধের ঘটনা নয়; প্রকৃতির ওপরও এক ধরনের আঘাত।
একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে। অথচ রাজনৈতিক উত্তেজনার কয়েক মুহূর্তে সেটি কেটে ফেলা হচ্ছে। এর ক্ষতি শুধু বর্তমানের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও এর মূল্য দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, একটি বিষয় গভীরভাবে ভাবার প্রয়োজন। যে জেলার অধিকাংশ মানুষের রাজনৈতিক সমর্থন নিষিদ্ধ আওয়ামী লীগ দলের বলে পরিচিত, সেই জেলার সাধারণ মানুষই আজ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
দোকানের শাটার বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর আয় নেই। দিনমজুরের কাজ বন্ধ। নিম্ন আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
রাজনৈতিক উত্তেজনার বোঝা বইতে হচ্ছে তাঁদের, যাঁদের কাছে প্রতিদিনের আয়ই পরিবারের খাবার জোগাড়ের একমাত্র অবলম্বন।
তিনি আরও বলেন, থানা ও পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে। কিন্তু গভীর রাতে কোথাও ডাকাতি হলে নিরাপত্তার জন্য মানুষ কাকে ডাকবে? সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবে কে? পরিবারের কেউ রাতদুপুরে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কীভাবে পৌঁছাবে?
দোকানপাট বন্ধ থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কোথায়? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কে পুষিয়ে দেবে? হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসাসেবা নেবে কোথায়?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে স্পষ্ট হয়, সহিংসতার সবচেয়ে বড় শিকার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নয়; বরং সাধারণ মানুষ।
স্থায়ী টেংরাখোলা বাজারের পাশে বসবাস করেন মো. ইউসুফ হাওলাদার। তাঁর কথায় উঠে এসেছে এই সংকটের সবচেয়ে মানবিক দিক।
তিনি বলেন, যে পথে একদিন মানুষ হেঁটেছে, যে সড়কের পাশে দাঁড়িয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে, আজ সেই পথেই পড়ে আছে কাটা গাছের নিথর দেহ।
তাঁর প্রশ্ন, নিজেদের শহরকে নিজেরাই অবরুদ্ধ করে আমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কী পেয়েছি, আর কী পাবে ভবিষ্যৎ প্রজন্ম?
এ প্রশ্ন শুধু ইউসুফ হাওলাদারের নয়; এটি আজ গোপালগঞ্জের বহু সাধারণ মানুষের মনের কথা।
ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজের জমিতে কলাচাষ করছেন এমন এক ব্যক্তি বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি আদায়ের জন্য আন্দোলনও হতে পারে।
কিন্তু সেই আন্দোলনের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের চলাচল ও জননিরাপত্তা বিপন্ন হবে কেন?
তাঁর বক্তব্য, গোপালগঞ্জ কারও একার নয়। এটি সবার শহর, সবার জনপদ। রাজনৈতিক মতপার্থক্য, বিরোধ কিংবা ক্ষোভ থাকতে পারে। কিন্তু সেই ক্ষোভের আগুনে নিজের শহর, নিজের মানুষ ও নিজের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই।
এই বক্তব্যে উঠে এসেছে একটি মৌলিক সত্য—গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ ও আন্দোলনের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নতুন করে সামনে এনেছে জননিরাপত্তা, রাজনৈতিক দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশ্ন।
একটি থানা শুধু পুলিশের কার্যালয় নয়; এটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি হাসপাতাল শুধু ভবন নয়; বিপদের মুহূর্তে মানুষের বেঁচে থাকার আশ্রয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শ্রেণিকক্ষ নয়; এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের জায়গা।
এসব স্থাপনায় হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ।
একইভাবে সড়কের গাছ কেটে ফেলা, দোকানপাট বন্ধ করে দেওয়া, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা সাধারণ পরিবারের ঘরবাড়িতে হামলা—কোনোটিই রাজনৈতিক অধিকার চর্চার অংশ হতে পারে না।
এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত জনপদে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা।
গোপালগঞ্জের মানুষ আবার তাঁদের দোকান খুলতে চান, কৃষক জমিতে যেতে চান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে চান, রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে চান। তাঁরা চান রাতে নিশ্চিন্তে ঘুমাতে, প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে এবং নির্বিঘ্নে চলাচল করতে।
রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উত্তেজনার চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর নিজেদের শহরকে অবরুদ্ধ করে, নিজেদের মানুষের জীবিকা ধ্বংস করে, নিজেদের প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার কেউ নেই।
গোপালগঞ্জের অলিগলিতে পড়ে থাকা কাটা গাছ, পোড়া থানা, বন্ধ দোকান আর আতঙ্কিত মানুষের মুখ যেন আজ একটি প্রশ্নই করছে—এই যুদ্ধ কার বিরুদ্ধে, আর এর মাশুল দিচ্ছে কারা?
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের পর এই প্রথম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে যেখানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত অনুপস্থিত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জরিপ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে ভোটের ব্যবধান এবং কিছু সমীকরণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক। দলটির নিয়মিত প্রায় ৪ কোটি ভোটার এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সিআরএফ বা বিইপিওএস জরিপ বলছে, এই ভোটারদের প্রায় অর্ধেক বিএনপির দিকে ঝুঁকেছে, যা দলটিকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে দিচ্ছে। অন্যদিকে, প্রায় ৩০ শতাংশ আওয়ামী ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার কারণে দেশজুড়ে সুষম জনসমর্থন থাকা বিএনপি আসন জয়ের ক্ষেত্রে জামায়াতের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বিএনপির এই সম্ভাব্য জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীরা। প্রায় ৭৯টি নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন না পাওয়া ৯২ জন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বিএনপির ১৫ থেকে ৩০টি আসন কমিয়ে দিতে পারে। অন্যদিকে, তরুণ ভোটার বা ‘জেন-জি’ প্রজন্মের বিশাল সমর্থন জামায়াতে ইসলামীর শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। দেশের ৪৪ শতাংশ ভোটারই তরুণ, যাদের বড় একটি অংশ প্রথমবার ভোট দিচ্ছেন। এই তরুণরা যদি দলবেঁধে কেন্দ্রে উপস্থিত হন, তবে নির্বাচনী ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সবশেষে, প্রায় ১৭ থেকে ৩৫ শতাংশ দোদুল্যমান ভোটার এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর সরকার কতটা শক্তিশালী হবে। দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের মূল পূর্বাভাস, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রায় ১৮৫টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এবং জামায়াতে ইসলামী ৮০টির মতো আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব এবং তরুণ ভোটারদের উপস্থিতির ওপর ভিত্তি করে আসন সংখ্যায় বড় ধরনের হেরফের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। ৩৫০ একরের ঘাঁটিটিতে সামরিক বাহিনীর পাঁচ হাজার সদস্য থাকতে পারবে। গাজার ‘বোর্ড অব পিস’র নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বোর্ড অব পিসে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যে স্থানটি ঘাঁটি করার জন্য বিবেচনা করা হচ্ছে সেখানে আইএসএফের সদস্যরা থাকবে। বোর্ড অব পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংগঠনটির আংশিক নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারার্ড কুশনার।দ্য গার্ডিয়ান বোর্ড অব পিসের নথি পর্যালোচনা করে জানায়, ধাপে ধাপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। সবকিছু শেষ হলে ঘাঁটিটি ১৫ লাখ ১৭ হাজার ৫৭৫ বর্গমিটার পর্যন্ত বিস্তৃত হবে। ঘাঁটিটির চারপাশে ট্রেইলার সংযুক্ত ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার থাকবে। এছাড়া একটি প্রশিক্ষণ কেন্দ্র, বাংকার ও অস্ত্র রাখার গুদাম থাকবে। পুরো ঘাঁটিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হবে। সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতলভূমিতে। সেখানে ইসরায়েলি হামলার চিহ্ন রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন ধাতবের ধ্বংসাবশেষ। ওই এলাকার ভিডিও পর্যালোচনা করেছে দ্য গার্ডিয়ান। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘাঁটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কাজের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিগুলোর একটি ছোট দলকে ইতোমধ্যেই এলাকাটি দেখানো হয়েছে। ওই দলটি দরপত্রে অংশ নিতে আগ্রহী। ইন্দোনেশিয়া সরকার গাজায় আট হাজার সেনা সদস্য পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের অনানুষ্ঠানিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার আরও তিন নেতার ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল গাজার সাময়িক স্থিতিশীলতার জন্য অস্থায়ীভাবে সামরিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। নিরাপত্তা কাউন্সিলই বোর্ড অব পিসের মূল হোতা। গাজার সীমান্ত ও শান্তি প্রণয়নে কাজ করবে আইএসএফ। এছাড়া বেসামরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে তারা। যদি গাজায় ফের সংঘর্ষ হয়, ইসরায়েল বোমা হামলা চালায় অথবা হামাস হামলা চালায় সেক্ষেত্রে আইএসএফ কি করবে তা এখনও স্পষ্ট নয়। গাজা পুনর্গঠনে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের যে শর্ত দিয়েছে সেটির জন্য আইএসএফ কাজ করবে কিনা তাও স্পষ্ট না। ইতোমধ্যে বোর্ড অব পিসে ২০ এর অধিক দেশ যোগ দিয়েছে। তবে, এখনও অনেক পরাশক্তি এর থেকে দূরে রয়েছে। জাতিসংঘের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, সংগঠনটির স্থায়ী নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। রুটজার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেন, “বোর্ড অব পিস এক ধরনের আইনি কল্পসত্তা। নামমাত্রভাবে এর নিজস্ব আন্তর্জাতিক আইনগত সত্তা রয়েছে, যা জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে আলাদা। কিন্তু বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো ব্যবহারের জন্য একটি ফাঁপা খোলসমাত্র।” বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্গঠনে যে অর্থায়ন ও শাসন কাঠামো হচ্ছে তা অস্বচ্ছ। কয়েকজন ঠিকাদার গার্ডিয়ানকে জানান, গাজায় কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাদের প্রায়শ আলোচনা সরকারি ইমেলের বদলে সিগন্যালের মাধ্যমে করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, ঘাঁটি নির্মাণের সিদ্ধান্তটি বোর্ড অব পিসের। এতে সহায়তা করছে মার্কিন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী, ঘাঁটিতে তৈরি বাংকার নেটওয়ার্কের মতোন কাজ করবে। প্রতিটি বাংকারের ২৪ মিটারের হবে। উচ্চতা থাকবে আড়াই মিটার। এগুলো এমনভাবে করা হবে যেন সেনা সদস্যরা আশ্রয় নিতে পারে। স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজায় সুড়ঙ্গ নেটওয়ার্ক বা টানেল রয়েছে। সেগুলোর আদলে নেটওয়ার্ক করতে চাওয়া হচ্ছে। পিস অব বোর্ডের নথি পর্যালোচনা করে এমন দাবি করছে গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানটির ভূ-ভৌত জরিপ পরিচালনা করবে ঠিকাদাররা। নথির এক অংশে ‘হিউম্যান রেমিয়েনস প্রোটোকল’র কথা বলা হয়েছে। এর মানে দাঁড়ায়, সন্দেহভাজন মানব অবশিষ্ট বা সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেলে অবিলম্বে সেই এলাকায় সব কাজ বন্ধ করতে হবে। চুক্তি কর্মকর্তাকে দিকনির্দেশনার জন্য অবিলম্বে জানাতে হবে। গাজা সিভিল ডিফেন্সের ধারণা, গাজার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ রয়েছে। ঘাঁটির জন্য যে স্থানটি বিবেচিত করা হচ্ছে সেটির মালিক কে তা এখনও স্পষ্ট নয়। তবে, দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাতিসংঘের অনুমান, যুদ্ধ চলাকালীন ১৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনের জমিতে সরকারের অনুমতি না নিয়ে সামরিক ঘাঁটি স্থাপনকে দখল হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি-কানাডিয়ান আইনজীবী এবং প্রাক্তন শান্তি আলোচক দিয়ানা বুট্টু। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কার অনুমতিতে তারা সামরিক ঘাঁটি স্থাপন করবে।” বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বোর্ড অব পিসের কথা টানেন। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সামরিক ঘাঁটির চুক্তি নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, “যেমনটি প্রেসিডেন্ট বলেছেন, কোনও মার্কিন সেনা স্থলভাগে যাবে না। আমরা লিক হওয়া নথি নিয়ে আলোচনা করবো না।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের হিসাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এক বছরের ব্যবধানে স্বামী ফারুকীর সম্পদ কমলেও স্ত্রী তিশার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই চিত্র। প্রকাশিত খতিয়ান অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ঠিক এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন সেই সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। হিসাব অনুযায়ী, এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করে। একই সময়ে স্বামী-স্ত্রীর সম্পদে এমন ভিন্নমুখী পরিবর্তন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহলের জন্ম দিয়েছে। শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি হওয়ায় তাদের এই আয়-ব্যয়ের হিসাব এখন টক অব দ্য কান্ট্রি।
বাসস : বাবা একজন তাঁত শ্রমিক। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় রোজিনা। অভাব সংসার, তাই এক এতিম যুবকের সাথে বাবা-মা বিয়ে দেন তাকে। বিয়ের পর জন্ম হয় দুই কন্যা সন্তানের। অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন স্বামী রফিকুল ইসলাম। কিন্তু সড়ক দুর্ঘটনায় রফিকুলের এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আরেকটি চোখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে ওই চোখের দৃষ্টি শক্তিও কমতে থাকে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে অটোরিকশা চালানো। সংসারের উপার্জনক্ষম মানুষটি অচল হয়ে পড়ায় চিকিৎসার খরচ, ঘর ভাড়া ও খাবারের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ চালানোই কঠিন হয়ে যায়। দিশেহারা হয়ে পরেন রোজিনা। এক পর্যায়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালানোর চেস্টা করেন। কিন্তু সুবিধা করতে পারেন না। এমন পরিস্থিতিতে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন তিনি। স্বামী রফিকুলের কাছেই হাতেখড়ি। গ্রামের স্কুলের মাঠে স্বামীর কাছেই অটোরিকশা চালানোর শিক্ষা নেন তিনি। পরে গ্রামের পথে নেমে পড়েন অটোরিকশা নিয়ে। ৫-৬ দিন এভাবে হাত পাকা করে একদিন টাঙ্গাইল শহরে চলে আসেন রোজিনা। এরপর শুরু করেন অটোরিক্সা চালানোর ব্যতিক্রমী জীবন সংগ্রাম। এখন টাঙ্গাইল পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে একমাত্র নারী চালক রোজিনা বেগম। জেলার বাসাইল উপজেলার আইসড়া গ্রামের বাসিন্দা রোজিনা টাঙ্গাইল পৌর শহরের এক প্রান্ত রাবনা বাইপাস থেকে আরেক প্রান্ত বেবিস্ট্যান্ডে যাত্রী আনা নেয়া করেন। যানজটের কারণে শহরে পুরুষ চালকরা যেখানে হিমসিম খায়, সেখানেই বিগত ৫ বছর ধরেই নির্বিঘেœ অটোরিকশা চালাচ্ছেন তিনি। টাঙ্গাইল পৌরসভা কার্যালয় সূত্রে জানা যাায়, টাঙ্গাইল শহরে চলাচলের জন্য ৪ হাজার ২০০ ইজিবাইক ও ৫ হাজার ব্যাটারিচালিত রিকশার অনুমতি (লাইসেন্স) দেওয়া হয়েছে। যানজট এড়াতে ৪ হাজার ২০০ ইজিবাইক জোড় ও বিজোড় সংখ্যায় দিনে দুই ভাগ করা হয়েছে। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এক ভাগ এবং বেলা দুইটা থেকে রাত পর্যন্ত আরেক ভাগের ইজিবাইক চলাচল করার নির্দেশনা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু রোজিনাকে দুই শিফটে চালানোর অনুমতি দিয়েছে পৌরসভা। সরেজমিনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রী ডাকছেন রোজিনা। কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, ক্যাপসুল, নিরালা মোড়, বেবিস্ট্যান্ড সর্বত্রই যাত্রী আনানেয়া করেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অন্য অটো চালকদের দাঁড় করতে না দিলেও রোজিনাকে বাঁধা দেননা ট্রাফিক পুলিশ। বলতে গেলে সবাই তার প্রতি সহানুভুতিশীল। ট্রাফিক পুলিশসহ অন্য অটোচালকরাও তাকে সহযোগিতা করেন। রোজিনা বলেন, আমার অটোতে নারী যাত্রীরা খুব কম। তারা মনে করে আমার অটোতে উঠলে দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি খুব সাবধানে অটো চালাই। দ্রুত গতিতেও না, আবার একেবারে ধীরগতিতেও না। এখন পর্যন্ত আমি কোন দুর্ঘটনার কবলে পড়ি নাই। শহরের পুরুষ অটোরিকশা চালকরা আমাকে অনেক সহযোগিতা করে। অটোচালক কাদের মিয়া বলেন, আমাদের শহরে কয়েক হাজার অটো চলাচল করে। তার মধ্যে একমাত্র নারী চালক রোজিনা। তিনি খুব সাবধানে অটো চালান। তাকে আমরা সব সময় সহযোগিতা করি। যাত্রী সাইদ মিয়া বলেন, আমি এ পর্যন্ত ৫-৬ বার রোজিনার অটোতে চড়েছি। তিনি খুব সাবধানে অটো চালান। অন্য পুরুষ অটো চালকের চেয়েও ভালো অটো চালান। নারী সংগঠক সেরাজুম মনিরা বলেন, তিনি অনেক দিন যাবত অটোরিকশা চালাচ্ছেন। আমি রোজিনাকে স্যালুট জানাই। একজন পুরুষের চেয়ে একজন নারী কোনো ভাবেই যে পিছিয়ে নেই, রোজিনা তা প্রমাণ করেছেন। রোজিনা বলেন, অটো চালানোর এই সিদ্ধান্তটি তার জন্য খুব সহজ ছিল না। তিনি বলেন, ৫ ও ১০ বছরের দুই মেয়েকে বাড়িতে রেখে অটোরিকশা নিয়ে সারাদিন রাস্তায় থাকতে হয়। তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারি না। কিন্তু কি করবো, অভাবের সংসার! এখন ঋণ নিয়ে একটু জমি কিনেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে প্রশাসন সেখানে ঘর তুলে দিয়েছে। শুরুতে যারা আমাকে নিয়ে ঠাট্টা করেছে এখন তারাই আমাকে সম্মান করেন। নারীরাও যে কিছু করতে পারে, তা প্রমাণ করেছি। আমার বড় মেয়ে আইসড়া উচ্চ বিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে পড়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়েদের শিক্ষিত করতে হবে। ধার দেনা শোধ করতে হবে। তাই থেমে গেলো চলবে না। আমি অটোরিকশা চালিয়েই দুই সন্তানকে মানুষ করতে চাই।’ ঘারিন্দা ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল সরকার বলেন, সরকার রোজিনাকে একটি ঘর নির্মাণ করে দিয়েছে। শুরুতে যারা তাকে নিয়ে নানান কথা বলতো, এখন তার সংকল্প ও মানষিক দৃঢ়তা দেখে থেমে গেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, শহরের একমাত্র নারী চালক রোজিনাকে কেউ যেন বিরক্ত করতে না পারে সেদিকে সব সময় নজর রাখে ট্রাফিক পুলিশ। আমরা তাকে সব সময় সহযোগিতা করে আসছি। টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। ওই নারী এখনো পর্যন্ত আমাদের কাছে আসেন নাই। যদি আমাদের কাছে এসে আবেদন করেন অবশ্যই তাকে আমরা সহযেগিতা করবো, তার পাশে দাঁড়াবো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরাঞ্চল থেকে উঠে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তাইজুল ইসলাম, যিনি অনলাইনে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। মাত্র একটি ভিডিও—যেখানে তিনি এক দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে?”—এই সরল উপস্থাপনাই তাকে রাতারাতি ভাইরাল করে তোলে। কয়েক ঘণ্টায় ফলোয়ার লাখ ছাড়াল রোববার রাত পর্যন্ত তার ফেসবুক অনুসারী ছিল প্রায় ৩৫ হাজার। কিন্তু সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই তা বেড়ে এক লাখের বেশি হয়ে যায়। ভাইরাল ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ লাখবার দেখা হয়েছে। কী ছিল সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় তিনি জিলাপির দাম জানতে চান। তার কথাগুলো ছিল একেবারেই সহজ ও গ্রাম্য ভঙ্গিতে— “সাদাডা কত, লালডা কত? সরকারি রেটে বেচতেছেন?” এই সরল প্রশ্নই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কোথা থেকে উঠে এলেন তাজু ভাই? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি দুর্গম গ্রামে জন্ম তার। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এই অঞ্চলে পৌঁছাতে এখনও কয়েকটি নৌঘাট পার হতে হয়। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তার। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিকের সহকারী (হেলপার)। কাজের ফাঁকে ঢাকায় থাকাকালীন মোবাইল ফোনে ভিডিও তৈরি করাই তার শখ। ব্যক্তিগত সংগ্রাম তাইজুল ইসলামের পরিবারে ছয় ভাই-বোন। তিনি সবার বড়। তার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবার চালাতে তাকে ছোটবেলা থেকেই সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, “পরিবারের কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না, কিন্তু আমাদের এলাকায় কেউ আসে না—তাই নিজেরাই ভিডিও বানাই।” ভাইরাল হওয়ার পেছনের উদ্দেশ্য তাইজুলের দাবি, তার ভিডিও শুধুই বিনোদনের জন্য নয়। তিনি চান তার এলাকার অবহেলিত মানুষের কথা প্রশাসনের নজরে আসুক। “আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক,”—বলছেন তিনি। মিশ্র প্রতিক্রিয়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা প্রশংসা করছেন আবার কেউ তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন তবে এসব সমালোচনায় তিনি বিচলিত নন।
ইত্তেহাদ নিউজ, অনলাইন | বিশেষ প্রতিবেদন: গোপালগঞ্জের রাজপথ থেকে গ্রামীণ জনপদ—সবখানেই যেন এক অদ্ভুত নীরবতা। কোথাও পোড়া স্থাপনার ধ্বংসাবশেষ, কোথাও সড়কের ওপর পড়ে থাকা কাটা গাছ, কোথাও বন্ধ দোকানের শাটার। যে শহরের অলিগলিতে একসময় মানুষের ব্যস্ত পদচারণা ছিল, সেখানে এখন আতঙ্ক, অনিশ্চয়তা আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন এলাকা ঘুরে, অন্তত ১০টি গ্রামের মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র পাওয়া গেছে, তা শুধু কয়েক দিনের সহিংসতার ক্ষয়ক্ষতির হিসাব নয়; বরং একটি জনপদের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা পুড়েছে, সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, সড়ক অবরোধ করতে কেটে ফেলা হয়েছে গাছ। এর পরিণতিতে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে—যে আন্দোলন বা সংঘাতের পরিণতিতে নিজের শহরই নিজের মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠে, সেই সংঘাতের শেষ পর্যন্ত লাভবান হয় কারা? জনমানবশূন্য টুঙ্গিপাড়া, আতঙ্কে ঘরছাড়া মানুষ টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ১০টি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট থানা এলাকার অনেক বাড়িঘর কার্যত জনমানবশূন্য হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের অনেকে বাড়িতে থাকছেন না বলে স্থানীয়দের ভাষ্য। টুঙ্গিপাড়া চৌরাস্তায় দোকান করেন কবির মিয়া। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতার পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, হাওয়ায় পাওয়া খবরে সবাই রাস্তায় নেমেছিল। থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তখন সবাই যোদ্ধা, সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা ছিল। এখন কারও পাশে কেউ নেই, সবাই আসামি। কবির মিয়ার কথায় উঠে এসেছে একটি জনপদের মানুষের অসহায়ত্ব। উত্তেজনার মুহূর্তে যারা রাস্তায় নেমেছিলেন, সহিংসতার পরিণতি তাদের পরিবারকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। মুকসুদপুরে অভিযান, স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা একই পরিস্থিতি বিরাজ করছে মুকসুদপুর উপজেলাজুড়েও। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ ও সরাসরি সম্প্রচারের দৃশ্য পর্যালোচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান ও নজরদারি জোরদার করেছে। তবে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং অপরাধে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন, তাঁকে যেন ছাড় দেওয়া না হয়—এমন বার্তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় পুলিশের মহাপরিদর্শক এ নির্দেশনা দেন বলে জানা গেছে। এরপর সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় তল্লাশি, নিয়মিত অভিযান ও নজরদারি শুরু হয়। তবে অভিযানের পাশাপাশি নিরপরাধ মানুষের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। 'গোপালগঞ্জের বদনাম এক দিনের নয়, সারাজীবনের' মুকসুদপুর এলাকার বাসিন্দা আ. আজিজ পেশায় ব্যাংকার। তিনি ঢাকায় থাকেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলেরই একটি গুরুত্বপূর্ণ জনপদ। তাঁর ভাষ্য, গত সাত দিনের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সহিংসতায় গোপালগঞ্জ আগুন, ধ্বংস ও লুটপাটের জনপদ হিসেবে পরিচিতি পাচ্ছে। এটি শুধু সাময়িক ক্ষতি নয়; দীর্ঘদিনের জন্য জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর সংঘাতের দায় কোনো একটি এলাকার সব মানুষের ওপর চাপানো যায় না। কিছু মানুষের অপরাধের কারণে পুরো জেলার মানুষের পরিচয় যেন নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত না হয়, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। থানা পুড়লে নিরাপত্তা দেবে কে, হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসা নেবে কোথায়? মুকসুদপুর কলেজপাড়া এলাকার মুদি দোকানি আশরাফুলের বক্তব্যে উঠে এসেছে সহিংসতার সামাজিক পরিণতি। তিনি বলেন, এই জনপদের মানুষ, মাটি, প্রকৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য—সবকিছুই জাতীয় জীবনের অংশ। অথচ সেই গোপালগঞ্জের রাজপথ এখন অবরোধ, ভাঙচুর ও অচলাবস্থার চিত্র তুলে ধরছে। তাঁর প্রশ্ন, যারা থানা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে, পুলিশ ও বিজিবির সদস্যদের আহত করেছে, তারা কি এই দেশেরই মানুষ নয়? তাহলে নিজেদের জনপদের ক্ষতি করে শেষ পর্যন্ত কী অর্জন হলো? মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের বক্তব্যেও একই উদ্বেগ। তিনি বলেন, সড়ক অবরোধ, হাসপাতাল ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা, শিক্ষকদের নিরাপত্তাহীনতা এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণে জনজীবন থমকে গেছে। একটি ছোট চায়ের দোকানও মানুষের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায় এমন পরিস্থিতিতে। যেখানে প্রতিদিন মানুষের আড্ডা, কথাবার্তা ও কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেত জনপদ, সেখানে এখন নীরবতা। তাঁর ভাষায়, থানা ও সরকারি গাড়ি পুড়িয়ে কী অর্জন হলো? এসব স্থাপনা ও যানবাহন তো মানুষের জানমাল রক্ষার কাজে ব্যবহৃত হতো। এখন থানা এলাকায় আলো নেই, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নেই। মুকসুদপুর থানার পরিবেশ দেখে মনে হয়, যেন জনবসতি থেকে বিচ্ছিন্ন কোনো পরিত্যক্ত জায়গা। তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত স্বজনদের ঘরবাড়িও কাশিয়ানী মোড় এলাকার কলা বিক্রেতা আরমান ঢালীর কণ্ঠে হতাশা স্পষ্ট। বেচাকেনার অবস্থা জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, ভালো নেই। তাঁর প্রশ্ন, এলাকার তরুণেরা কার কথায় পেট্রোল ঢেলে তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিল? এখন তাঁদের পরিণতি কী হবে? স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়ি ও গাড়ি এবং তাঁদের স্বজনদের ১৫ থেকে ২০টি বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হাসপাতাল, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখাসহ অন্তত ৪০টি স্থাপনা ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। হামলা থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের বাড়িঘরও। কাশিয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গ্রামের বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং প্রতিটি ঘটনার আইনগত অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। কারণ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে হামলার অধিকার কারও নেই। কাটা গাছের ব্যারিকেড: পরিবেশের ক্ষতি, মানুষের চলাচলে বাধা একজন স্কুলশিক্ষক ইলিয়াস মিয়া বলেন, গত কয়েক দিন ধরে যারা ধারালো অস্ত্র হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উল্লাস করেছেন, এখন তাঁদের পাশে কি কেউ আছেন? তাঁর মতে, অন্যায়ের দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হয়। এর প্রভাব পড়ে পরিবারেও। তিনি আরও জানান, গোপালগঞ্জে প্রবেশের টেকেরহাট-বড়ইতলা সড়কের বিভিন্ন অংশে এবং মুকসুদপুর-বাটিকামারী সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই গাছগুলো একসময় মাটি আগলে রেখেছে, পথচারীদের ছায়া দিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে এবং পাখিদের আশ্রয় হয়েছে। অথচ সেই গাছই এখন মানুষের চলাচল বন্ধ করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি শুধু সড়ক অবরোধের ঘটনা নয়; প্রকৃতির ওপরও এক ধরনের আঘাত। একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে। অথচ রাজনৈতিক উত্তেজনার কয়েক মুহূর্তে সেটি কেটে ফেলা হচ্ছে। এর ক্ষতি শুধু বর্তমানের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও এর মূল্য দিতে হবে। রাজনৈতিক সংঘাতের মাশুল দিচ্ছেন দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদকর্মী বলেন, একটি বিষয় গভীরভাবে ভাবার প্রয়োজন। যে জেলার অধিকাংশ মানুষের রাজনৈতিক সমর্থন নিষিদ্ধ আওয়ামী লীগ দলের বলে পরিচিত, সেই জেলার সাধারণ মানুষই আজ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দোকানের শাটার বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীর আয় নেই। দিনমজুরের কাজ বন্ধ। নিম্ন আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক উত্তেজনার বোঝা বইতে হচ্ছে তাঁদের, যাঁদের কাছে প্রতিদিনের আয়ই পরিবারের খাবার জোগাড়ের একমাত্র অবলম্বন। তিনি আরও বলেন, থানা ও পুলিশের গাড়িতে হামলা করা হচ্ছে। কিন্তু গভীর রাতে কোথাও ডাকাতি হলে নিরাপত্তার জন্য মানুষ কাকে ডাকবে? সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবে কে? পরিবারের কেউ রাতদুপুরে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কীভাবে পৌঁছাবে? দোকানপাট বন্ধ থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কোথায়? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কে পুষিয়ে দেবে? হাসপাতাল আক্রান্ত হলে চিকিৎসাসেবা নেবে কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে স্পষ্ট হয়, সহিংসতার সবচেয়ে বড় শিকার নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নয়; বরং সাধারণ মানুষ। 'নিজেদের শহরকে অবরুদ্ধ করে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি?' স্থায়ী টেংরাখোলা বাজারের পাশে বসবাস করেন মো. ইউসুফ হাওলাদার। তাঁর কথায় উঠে এসেছে এই সংকটের সবচেয়ে মানবিক দিক। তিনি বলেন, যে পথে একদিন মানুষ হেঁটেছে, যে সড়কের পাশে দাঁড়িয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে, আজ সেই পথেই পড়ে আছে কাটা গাছের নিথর দেহ। তাঁর প্রশ্ন, নিজেদের শহরকে নিজেরাই অবরুদ্ধ করে আমরা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি? কী পেয়েছি, আর কী পাবে ভবিষ্যৎ প্রজন্ম? এ প্রশ্ন শুধু ইউসুফ হাওলাদারের নয়; এটি আজ গোপালগঞ্জের বহু সাধারণ মানুষের মনের কথা। আন্দোলনের অধিকার আছে, কিন্তু জনজীবন ধ্বংসের অধিকার নেই ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজের জমিতে কলাচাষ করছেন এমন এক ব্যক্তি বলেন, প্রতিবাদ করার অধিকার সবার আছে। দাবি আদায়ের জন্য আন্দোলনও হতে পারে। কিন্তু সেই আন্দোলনের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের চলাচল ও জননিরাপত্তা বিপন্ন হবে কেন? তাঁর বক্তব্য, গোপালগঞ্জ কারও একার নয়। এটি সবার শহর, সবার জনপদ। রাজনৈতিক মতপার্থক্য, বিরোধ কিংবা ক্ষোভ থাকতে পারে। কিন্তু সেই ক্ষোভের আগুনে নিজের শহর, নিজের মানুষ ও নিজের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই। এই বক্তব্যে উঠে এসেছে একটি মৌলিক সত্য—গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ ও আন্দোলনের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ, বিপন্ন ভবিষ্যৎ গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নতুন করে সামনে এনেছে জননিরাপত্তা, রাজনৈতিক দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার প্রশ্ন। একটি থানা শুধু পুলিশের কার্যালয় নয়; এটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি হাসপাতাল শুধু ভবন নয়; বিপদের মুহূর্তে মানুষের বেঁচে থাকার আশ্রয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শ্রেণিকক্ষ নয়; এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের জায়গা। এসব স্থাপনায় হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। একইভাবে সড়কের গাছ কেটে ফেলা, দোকানপাট বন্ধ করে দেওয়া, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা কিংবা সাধারণ পরিবারের ঘরবাড়িতে হামলা—কোনোটিই রাজনৈতিক অধিকার চর্চার অংশ হতে পারে না। এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ এবং ক্ষতিগ্রস্ত জনপদে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। গোপালগঞ্জের মানুষ আবার তাঁদের দোকান খুলতে চান, কৃষক জমিতে যেতে চান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে চান, রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে চান। তাঁরা চান রাতে নিশ্চিন্তে ঘুমাতে, প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে এবং নির্বিঘ্নে চলাচল করতে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উত্তেজনার চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর নিজেদের শহরকে অবরুদ্ধ করে, নিজেদের মানুষের জীবিকা ধ্বংস করে, নিজেদের প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার কেউ নেই। গোপালগঞ্জের অলিগলিতে পড়ে থাকা কাটা গাছ, পোড়া থানা, বন্ধ দোকান আর আতঙ্কিত মানুষের মুখ যেন আজ একটি প্রশ্নই করছে—এই যুদ্ধ কার বিরুদ্ধে, আর এর মাশুল দিচ্ছে কারা?
ইত্তেহাদ নিউজ, অনলাইন: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে আপাতত বড় ধরনের সামরিক অভিযানে অনাগ্রহ দেখাচ্ছেন, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। এ নিয়ে দুই নেতার মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহান্তে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সংশ্লিষ্ট এক সূত্র কথোপকথনটিকে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা’ বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। ফলে দুই নেতার কথোপকথনের প্রকৃত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার সুযোগ এখনো নেই। তবে ফোনালাপ নিয়ে বিতর্কের বাইরেও ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের নীতিগত দূরত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে ইরানকে দুর্বল করার কৌশল, নাকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মাধ্যমে সংকট মোকাবিলা—এই প্রশ্নে দুই মিত্রের অবস্থান কতটা এক, তা নিয়েই তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্ন। নেতানিয়াহুর চাপ, ট্রাম্পের হিসাব ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্প প্রশাসনের ওপর প্রতিদিনই চাপ সৃষ্টি করছেন নেতানিয়াহু। ইসরায়েলের দৃষ্টিতে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি। ফলে সামরিক চাপ শিথিল হলে তেহরান আবারও নিজেদের শক্তি পুনর্গঠনের সুযোগ পেতে পারে—এমন আশঙ্কা রয়েছে ইসরায়েলি নেতৃত্বের। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আপাতত সরাসরি নতুন সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধান ও অর্থনৈতিক চাপের পথকে গুরুত্ব দিচ্ছে বলে বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইরান সংকটের অবসানে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। এ কারণে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা আপাতত কম। এই অবস্থান শুধু ওয়াশিংটনের অভ্যন্তরীণ হিসাবের বিষয় নয়। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোও নতুন সামরিক হামলার বিরোধিতা করছে। তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। বড় সামরিক অভিযান প্রয়োজন নেই: রুবিও ট্রাম্পের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান এতটাই বিধ্বংসী যে আপাতত বড় সামরিক পদক্ষেপ ছাড়াই দেশটিকে চাপে রাখা সম্ভব। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান এতটাই বিধ্বংসী যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই। আজ এখানে মিত্র দেশগুলোকে আমি এ কথাই জানিয়েছি।’ তবে এর অর্থ এই নয় যে সামরিক বিকল্প পুরোপুরি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রুবিও স্পষ্ট করেছেন, ইরান মার্কিন নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। অর্থাৎ একদিকে কূটনৈতিক আলোচনার সুযোগ খোলা রাখা হচ্ছে, অন্যদিকে সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হচ্ছে না। হরমুজ প্রণালি: সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র ইরান সংকটের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি। এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিরোধ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর অ্যাডাম শিফের দাবি, চলমান যুদ্ধের ফলে ইরান আগের তুলনায় আরও শক্তিশালী ও সাহসী হয়ে উঠেছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালির ওপর তেহরানের যে প্রভাব ছিল, বর্তমানে তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে দেশটি। অন্যদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে নিজেদের শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, সামরিক সংঘাতের পাশাপাশি সমুদ্রপথের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতাও সংকটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে চায় ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধও ক্রমেই জোরালো হচ্ছে। যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে সরকারি তহবিল অনুমোদনসংক্রান্ত আসন্ন আলোচনাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে ডেমোক্র্যাটরা। ডেমোক্রেটিক সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে জানান, আগামী ১১ ডিসেম্বর সরকারি ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হবে। ফলে সরকারের কার্যক্রম অব্যাহত রাখতে নতুন করে অর্থায়ন নিয়ে কংগ্রেসে আলোচনা করতে হবে। শিফের মতে, এই আলোচনার মধ্য দিয়ে ইরান যুদ্ধ বন্ধের দাবি সামনে আনার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, ‘এটি আমাদের এমন একটি পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেবে, যা ভোটাররাও চেয়েছেন। আর তা হলো ইরান যুদ্ধের অবসান।’ তাঁর ভাষ্য অনুযায়ী, বাজেট প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করার উদ্যোগ নিতে পারবেন। একই সঙ্গে যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। শিফের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু করেছে মার্কিন প্রশাসন। এমনকি মার্কিন জনগণের কাছ থেকেও এ যুদ্ধের পক্ষে কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি। যুদ্ধ শুরুর পক্ষে প্রশাসন যেসব যুক্তি তুলে ধরেছে, সেগুলোও বারবার পরিবর্তন করা হয়েছে। এ বক্তব্য থেকে স্পষ্ট, ইরান যুদ্ধ এখন শুধু আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনীতির বিষয় নয়; যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। আন্তর্জাতিক চাপের আশঙ্কায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নতুন করে হামলার হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়া ইসরায়েল এখন আন্তর্জাতিক চাপের আশঙ্কা করছে। নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই আমরা আন্তর্জাতিক চাপের মুখে পড়ব। সেই চাপের মুখে পারমাণবিক অস্ত্রধারী ইরান এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে মেনে নিতে বলা হবে।’ তাঁর বক্তব্যে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের আশঙ্কা উঠে এসেছে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের বক্তব্য, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মূল্যায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান—এসব বিষয়কে পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন। কাতারের মধ্যস্থতা, সমঝোতার সম্ভাবনা কতটা? ইরান সংকট নিরসনে কাতার মধ্যস্থতার উদ্যোগ জোরদার করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছ থেকেই মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে ইতিবাচক সাড়া পাওয়া মানেই যে দ্রুত কোনো চুক্তি হতে যাচ্ছে, তা নয়। দুই পক্ষের শর্ত, পারমাণবিক কর্মসূচি, সামরিক নিরাপত্তা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব নিয়ে মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে। কূটনৈতিক আলোচনা এগিয়ে গেলেও চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যুদ্ধের আট মাস পরও অমীমাংসিত সংকট প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে কূটনৈতিক উদ্যোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। আট মাস ধরে চলা সংঘাতের পর এখন প্রশ্ন উঠছে—নতুন করে সামরিক অভিযান চালিয়ে ইরানকে আরও দুর্বল করা সম্ভব, নাকি তাতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়বে? ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান, নেতানিয়াহুর সামরিক চাপ, উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক উদ্যোগ এবং মার্কিন কংগ্রেসে যুদ্ধের অর্থায়ন নিয়ে বিরোধ—সব মিলিয়ে ইরান সংকট নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। এখন পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দিক হলো: ওয়াশিংটন শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথে কতটা এগোয়, তেহরান আলোচনায় কী ধরনের শর্ত দেয় এবং নেতানিয়াহু প্রশাসন যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান পরিবর্তনে কতটা সফল হয়। সব মিলিয়ে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান আপাতত স্থগিত থাকার ইঙ্গিত মিললেও সংঘাতের অবসান নিশ্চিত নয়। বরং সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও আঞ্চলিক কূটনীতির সমন্বয়ে ইরান সংকট এখন আরও জটিল ভূরাজনৈতিক সমীকরণে প্রবেশ করেছে।
ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। সম্ভাব্য এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছে মস্কো। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা বাড়াবাড়ি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার সতর্কবার্তা এবং ট্রাম্পের এই বক্তব্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। নতুন হামলার হুমকি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করল মস্কো সোমবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা অত্যন্ত উদ্বেগজনক। সাম্প্রতিক মাসগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যারা আবারও হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জাখারোভা বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে ব্যর্থ।’ তিনি আরও বলেন, যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তাদের এই বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। রাশিয়ার বক্তব্যে স্পষ্ট, সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই ইরান সংকটের সমাধান খুঁজে বের করা উচিত। কূটনৈতিক সমাধানে মধ্যস্থতাকারীদের সহযোগিতা চায় রাশিয়া জাখারোভা বলেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি। পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং ভবিষ্যতে সেই সমাধান বাস্তবায়নে অবদান রাখতে মস্কো প্রস্তুত বলেও জানান তিনি। রুশ মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছে রাশিয়া। তবে এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন দেশগুলোর বৈধ স্বার্থের পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবহারে আগ্রহী দেশগুলোর স্বার্থও বিবেচনায় নিতে হবে। জাখারোভা আরও বলেন, এই বিষয়টি ইরানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে রয়েছে বলে দাবি করছে মস্কো। ইরানের শীর্ষ নেতাদের হত্যায় ‘বাড়াবাড়ি’ স্বীকার ট্রাম্পের অন্যদিকে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডুবুকিউতে এক জনসভায় ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করা হয়েছে। তবে এসব নেতাকে হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্ভবত কিছুটা বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘অথচ এ বিষয়টি নিয়ে কেউ কথা বলে না।’ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি, ইরানই শুরু করেছে। ওয়াশিংটন এখন সেই যুদ্ধের অবসান ঘটাচ্ছে। ১৯৭৯ সালের বিপ্লব থেকে শুরু করে সোলাইমানি হত্যার প্রসঙ্গ জনসভায় ট্রাম্প দাবি করেন, বিশ্বের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক দেশ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করেছেন তিনি। তার অভিযোগ, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে আসছে। ২০০০ সালে ইয়েমেনের এডেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ হামলার জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। যদিও ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। এ ছাড়া ইরাকে সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে মার্কিন সেনাদের মৃত্যুর জন্যও ইরানকে দায়ী করেন তিনি। এসব হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রসঙ্গ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সোলাইমানিকে ‘রাস্তার পাশের বোমার জনক’ বলেও অভিহিত করেন তিনি। ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তিনি বলেন, ‘তারা এই যুদ্ধ শুরু করেছে, আমরা শুরু করিনি। আমরা যুদ্ধটি শেষ করছি। আমরা তাদের খুব শোচনীয়ভাবে হারাচ্ছি।’ হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি। ফলে এখানে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে। মস্কো দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, ইরানের বিরুদ্ধে নতুন হামলার সম্ভাবনা এবং রাশিয়ার সতর্কবার্তার মধ্যে শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ কতটা উন্মুক্ত থাকবে, সেটিই এখন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন।